1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনীর আত্মহত্যা

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

জামালপুরের ইসলামপুরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোহনা টিভির জেলা প্রতিনিধি ও আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ওসমান হারুনী (৫০)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর পৌরশহরের ধর্মকুড়া এলাকায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। ওসমান হারুনী একই এলাকার মৃত আবু তালেবের ছেলে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আতিকুর রহমান জানান, সাংবাদিক ওসমান হারুনীর কিছুদিন আগে কিডনী নালীর অপারেশন হয়েছিলো। এরপর থেকে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তবে তিনি বাড়িতে থেকে অপারেশন পরবর্তী চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেটের ব্যাথা সহ্য করতে না পেয়ে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী বলেন, ওসমান হারুনী মোহনা টিভি ও আমার দেশ পত্রিকায় দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে সাংবাদিকবৃন্দ গভীরভাবে শোকাহত। তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি