1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

ইসলামপুরে পৌর মেয়রের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

জামালপুরের ইসলামপুর পৌর মেয়রের দুর্নীতি, স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ও মেয়রের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে কাউন্সিলররা। রবিবার দুপুরে ইসলামপুর পৌর শহরের থানা মোড়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌরসভার সকল সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ।

ইসলামপুর পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মহন মিয়া।

লিখিত বক্তব্যে জানানো হয়, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ বিধি বহির্ভূতভাবে স্বেচ্ছাচারীতা ও স্বজন প্রীতি করে নিজের আত্মীয়সহ ৩২ জনকে পৌরসভায় চাকরী দিয়েছেন। পৌরসভার এক কর্মচারীকে ঠিকাদারী লাইসেন্স দিয়ে ওই লাইসেন্সে মেয়র নিজেই সব ঠিকাদারী কাজ করেন। কাউন্সিলদের স্বাক্ষর নিয়ে মেয়র নিজের ইচ্ছামত রেজুলেশন লিখে তা বাস্তবায়ন করেন এবং পৌর পরিষদের সভার রেজুলেশন পরবর্তী সভায় উপস্থাপন করা হয় না।

তাছাড়া রাস্তাঘাট, ড্রেন-কালভার্ট নির্মাণ ও সংস্কার, সড়ক বাতি স্থাপনসহ পৌরসভার নানা উন্নয়ন কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। বিভিন্ন উন্নয়ন কাজ নকশা বা প্রাক্কলন অনুযায়ী বাস্তবায়ন না হলেও ঠিকাদারদের নিকট থেকে বিশেষ সুবিধা নিয়ে মেয়র আব্দুল কাদের সেখ জামানতসহ শতভাগ বিল পরিশোধ করে আসছেন। এছাড়া ইসলামপুর বাজারের বি.জে.সি গোডাউন, কাঁচ্চা প্রেসের যন্ত্রপাতিসহ মালামাল লুটপাট ও আত্মসাত করেন এবং ওই জমি দখল করেন। সেখানে দোকানপাট স্থাপন করে প্রতিমাসে বিপুল পরিমাণ দোকান ভাড়া উত্তোলন করে তা নিজেই আত্মসাত করছেন এবং এই বিষয়টি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কর্তৃক তদন্তে প্রমাণিত হয়েছে।

কাউন্সিলরগণ তাদের অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আহবান জানান। এ সময় কাউন্সিলররা পৌর মেয়র আব্দুল কাদের সেখের অপসারণ দাবী করেন, অন্যথায় সকল কাউন্সিলরগণ একযোগে পদত্যাগ করে পৌর পরিষদ বিলুপ্তের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পৌর কাউন্সিলর সামিউল, শফিক, সোহেল রানা, মোঃ শেখ খাজা আব্দুল্লাহ, এস এম মঞ্জুরুল হক, জুলহাস মিয়া, ফজলুর রশিদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মাজেদা খাতুন, রত্না বেগমসহ সকল ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি