1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

‘ইউনূস পদত্যাগ করলে সমস্যা নেই, চুপ্পুর অপসারণে সমস্যা’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন- এমন গুঞ্জন ছিল বৃহস্পতিবার দিনভর। তবে, ওইদিন সন্ধ্যায় গুঞ্জনের সত্যতা পাওয়া যায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও একাধিক উপদেষ্টার বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়, প্রধান উপদেষ্টা পদত্যাগ করার কথা ভাবছেন। নানা বিষয়ে তিনি বিরক্ত।

এদিকে, শুক্রবার এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের একটি বেসরকারি টেলিভিশনকে তিনি বলেন, ড. ইউনূস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয়। তবে বিএনপি তার পদত্যাগ দাবি করেনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে।

আমরা ওনার পদত্যাগ দাবি করিনি। আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না। রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে।
এদিকে, সালাউদ্দিন আহমেদের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি ও যুবশক্তির নেতা অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করলে সমস্যা। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সমস্যা নেই, তার বিকল্প খুঁজে পাওয়া যাবে। এই হলো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি