1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

‘আ.লীগের গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার সম্পর্ক নেই’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন জুলাই-আগস্ট হত্যাকাণ্ড ও নির্যাতনে সমর্থনকারী এবং গত ১৫ বছরের দুর্নীতি, গুম অনিয়ম ও কোটি-কোটি টাকা পাচারকারীদের সমর্থকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ থেকে লক্ষ-লক্ষ কোটি-কোটি টাকা পাচার, কীভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা স্বচক্ষে দেখেছি। এসব বিষয়ে আমি সত্য কথা বললে, কেউ যদি কিছু মনে করে তাহলে আমার কিছু যায় আসে না। খারাপ মানুষের প্রসংশা আমার দরকার নেই।

সোহেল তাজ বলেন, যারা এগুলো দেখেও না দেখার ভান করে, তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি খোলামেলা মানুষ, স্পষ্টবাদী মানুষ। আমি সবার সঙ্গে মিলেমিশে চলতে স্বাচ্ছন্দবোধ করি।

নিজের পারিবারিক শিক্ষার কথা তুলে ধরে সোহেল তাজ বলেন, আমরা যদি মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে পারি তাহলে সবাই সমান। ধনদৌলত ও প্রভাব প্রতিপত্তি, গাড়ি-বাড়ি দিয়ে একজন মানুষকে বিচার করা যায় না। মানুষকে তার চরিত্র দিয়ে বিচার করতে হয়। এটি আমার পারিবারিক শিক্ষা।

মানুষকে এবং দেশকে ভালোবাসতে শিখিয়েছে আমার পরিবার। আমি স্পষ্টবাদী। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি