1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

আর্জেন্টিনার শেষ ষোলোতে উঠার সমীকরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

পোল্যান্ডকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরব-মেক্সিকো ড্র করলে পোলিশদের সঙ্গে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যাবে আর্জেন্টাইনরা। সৌদিরা জিতলে আর্জেন্টিনাকে জিততেই হবে, মেক্সিকো জিতলে ও আর্জেন্টিনা ড্র করলে আসবে গোল পার্থক্যের হিসাব।

আর্জেন্টিনার বিপক্ষে ১ পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ডে যাবে পোল্যান্ড। হেরে গেলে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে পোলিশদের, ম্যাচটি ড্র হলে কিংবা মেক্সিকো জিতলেও শেষ ষোলোতে যেতে পারে লেভার দল।

মেক্সিকোকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব। আর্জেন্টিনা হেরে গেলে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সৌদিরা।

মেক্সিকোকে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের দিকে। সে ক্ষেত্রে আর্জেন্টিনা হারলে কপাল খুলবে মেক্সিকানদের। আর্জেন্টিনা জিতলে কিংবা ড্র করলে, সৌদিদের হারিয়েও গোলের হিসাব করতে হবে মেক্সিকোকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি