1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

আগুনে পুড়ে মরল ইমামের চার গরু

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে আগুনে পুড়ে কৃষক আব্দুল লতিফের চারটি গরু মারা গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বৃবড়ভাগ গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল লতিফের বাড়ি উপজেলার বোকাইনগর ইউনিয়নের বৃবড়ভাগ গ্রামে। তিনি পাশ্ববর্তী অচিন্তপুর ইউনিয়নের স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। বাড়িতে তার গরুগুলো পরিবারের লোকজন দেখাশোনা করতো। বুধবার গত দিবাগত রাতে আব্দুল লতিফের ভাই আব্দুল মতিন গোয়ালঘরে সেচ পাম্প চালু করে ঘুমাতে যান। কিছুক্ষণ পর গোয়ালঘরে আগুনের লেলিহান দেখে প্রতিবেশীরা ডাক-চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও গোয়ালঘর পুড়ে ছাই সহ একটি ষাঁড়, একটি গাভী ও দুইটি বাছুর সহ চারটি গরু মারা যায়।

আব্দুল লতিফ বলেন, আমি মসজিদে ইমামতি করি। বাড়িতে আমার অনুপস্থিতিতে পরিবারের লোকজন  গরুগুলো দেখাশোনা করতো। কিন্ত আগুনে আমার সবশেষ করে দিলো। ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লাখ টাকার মতো।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে কৃষকের গোয়াল ঘর পুড়ে গরু মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হচ্ছে।  খোঁজ নিয়ে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি