1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

আইন উপদেষ্টার বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

জুলাই হত্যাকাণ্ড মামলার রায় প্রকাশের সময় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন। কারো ধার ধারে না। আমরা কারো কথাও শুনব না। এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে।’

ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। এ ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

এদিন গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিমল বলেন, জুলাই-আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ (বুধবার) দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জুলাই হত্যাকাণ্ডের তিন-চারটি মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি