1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

অভিজ্ঞতা নিতে ১০ ঘণ্টা কবরের ভেতরে অবস্থান, ইউটিউবার আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

বগুড়ার শাজাহানপুরে নিজের খোঁড়া কবর থেকে ১০ ঘণ্টা পর মিজানুর রহমান রনি (২২) নামে এক ইউটিউবারকে আটক করেছে পুলিশ। এ সময় তার ভাই আবু হাসান মিলনকেও (২৫) আটক করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা ওই এলাকার মোকছেদ আলীর ছেলে। কবরের অভিজ্ঞতা ইউটিউবে শেয়ার করার জন্য কবরে প্রবেশ করেছিলেন মিজানুর রহমান রনি।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার রাত ১১টার দিকে সবার অজান্তে মিজানুর রহমান রনি কবর খুঁড়ে প্লাস্টিকের বড় পাইপে ওপর থেকে ফ্যানের বাতাস ও লাইট জ্বালিয়ে ভেতরে প্রবেশ করেন। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে কবর খুঁড়ে সকাল ১০টার দিকে রনিকে বের করা হয়। সেখান থেকে রনি ও তার বড় ভাই মিলনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ওসি আরও জানান, তারা তিন ভাই মেধাবী শিক্ষার্থী। রনি চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস করেছে। তারা বিভিন্ন বিষয়ে ভিডিও করে ইউটিউবে শেয়ার করেন। তারই ধারাবাহিকতায় কবরের অভিজ্ঞতা সম্পর্কে ইউটিউবে শেয়ার দেওয়ার জন্য কবরে প্রবেশ করেছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি