1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

অবমুক্ত করা হলো ব্যতিক্রম এক সঙ্গীত “ইবলিসি দিল”

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

ব্যতিক্রম এক ইসলামী সঙ্গীত ‘ইবলিসি দিল’। এটি ইউটিউবে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক হৃদয় ছুঁয়ে যাচ্ছে। যারা দেখছেন তারাই আবেগপ্রবণ হয়ে পড়ছেন।

জুলহাস কিবরিয়ার কথা, সুর ও কন্ঠে বনি আমিনের গল্প ও চিত্রনাট্যে ব্যতিক্রম এই সঙ্গীতটি উন্মুক্ত প্লাটফরম ইউটিউবে অবমুক্ত করা হয় গত ৬ ই জানুয়ারী। ইসলাম এন্ড লাইফের ব্যানারে ও প্রডাকশনে এ গল্পের মূল অভিনয়ে অভিনয় করেছেন মোঃ উবায়দুল্লাহ। স্বল্পদৈর্ঘ্য সঙ্গীতটি এরই মধ্যে দর্শকের বেশ প্রশংসা পাচ্ছে। মন্তব্যে দেখা যায় দর্শক প্রতিক্রিয়া। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরের বাঙালি দর্শকদেরও মন কেড়েছে এই সঙ্গীতটি।

এ ব্যাপারে মোঃ উবায়দুল্লাহ বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের অগণিত নেয়ামত দান করেছেন আর আমরা তা উপভোগ করে চলেছি, অহংকারে নিমজ্জিত রয়েছি যেন সর্বদা, পাপের সাগরে ভাসছি হরহামেশাই। কখন, কোথায়, কিভাবে আমরা মহান রবের দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করবো তা আমরা যেন ভুলেই গিয়েছি। আমরা কখনো চিন্তাই করিনি যে, যদি আল্লাহ তায়ালা আমাদের আর সেকেন্ডও সময় না দেন, যদি মৃত্যুই হয় আমার সেই নাফরমনির শেষ। তাহলে তো মহান রবের দেয়া শাস্তিই হবে আমার প্রাপ্য। তাই সময় থাকতে মহান রবের দেয়া নেয়ামতের শুকরিয়া ও হুকুম আহকাম মেনে চলতে হবে, আর সেই অবস্থায় যেন আমাদের মরণ হয়। ঠিক তেমনি একটি গল্পে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য ইসলামী সঙ্গীত “ইবলিসি দিল” । এরই মধ্যে দর্শকের বেশ প্রশংসা পাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি