1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

সরিষাবাড়ীতে অপহরণের পর গুমের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নিখোঁজ কৃষক আব্দুল খালেক ফকিরের সন্ধান মেলেনি দীর্ঘ ১১ বছরেও। রবিবার দুপুরে সরিষাবাড়ী প্রেস ক্লাবে নিখোঁজের সন্ধান ও অপহরণকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করে তাঁর পরিবার।

নিখোঁজের ছেলে মিজানুর রহমান লিখিত বক্তব্যে জানান, তাঁর বাবা উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া (ধোপাদহ) গ্রামের নিরীহ কৃষক আব্দুল খালেক ফকিরের ৭৬ শতক জমি প্রতিবেশী সাইফুল ইসলাম ওরফে পান সাইফুলের ছেলে এনামুল হক, রাশেদ, সাঈদ ও ভাই হাফিজুর রহমান জবরদখল করে। এ নিয়ে আদালতে মামলা হলে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এরই মধ্যে ২০১১ সালের ৬ জানুয়ারি খালেক ফকির নিখোঁজ হন। এ ব্যাপারে ১৬ জানুয়ারি থানায় তাঁর পরিবার জিডি করে। দীর্ঘদিনেও জিডির কোনো অগ্রগতি না হওয়ায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি আদালতে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করা হয়। যা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। এদিকে বিরোধপূর্ণ জমিতে গেলে বাবার মতো সন্তানদেরও গুম-খুনের হুমকিসহ মামলা প্রত্যাহার করতে সাইফুল ইসলামের ভাই ও ছেলেরা চাপপ্রয়োগ করছে বলে মিজানুর রহমান অভিযোগ করেন। তাঁর বাবাকে মৃত বা জীবিত উদ্ধারসহ অপহরণকারীদের শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নিখোঁজের স্ত্রী মর্জিনা বেগম, মেয়ে ঝিনুক আক্তার, পুত্রবধূ নার্গিস বেগম, ভাতিজা ইদ্রিস, কামাল হোসেন প্রমুখ।

জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক মাজহারুল ইসলাম জানান, মামলাটি আদালত পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন। মামলাটি যেহেতু নতুন, কিছুদিন হলো তদন্ত শুরু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি