1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে কর্মশালা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর এ আলম খানের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল কবীর কাউছার, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও এসএম দীপন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্যানিটারী ইন্সপেক্টর মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. আসাদ মিয়া, কাউন্সিলর মোস্তুফা কামাল, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
কর্মশালায় দীর্ঘস্থায়ী রোগ ক্যান্সার, হেপাটাইসিস, ডায়াবেটিস ও কিডনি রোগের কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে অবহিত করা হয়। এছাড়াও যে কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করার আহবান জানানো হয়।

কর্মশালায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষক, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি