1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

জামালপুরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ধর্মকুড়া এলাকার রেললাইনের লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সামছুল হক (৫০)। তিনি উপজেলার কিসামতজাল্লা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। সামছুল ইসলামপুর বাজারের কলা ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে সামছুল হক ওই রেললাইনের লেভেল ক্রসিং হেঁটে পার হচ্ছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন তাঁকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলজার হোসেন বলেন, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত সামছুল হকের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি