1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

‘চুপকে চুপকে’র রিমেকে অমিতাতের চরিত্রে ভিকি কৌশল?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

১৯৭১ সালে মুক্তি পেয়েছিল ‘ছদ্মবেশী’। বাংলা সিনেমা ইতিহাসে হাস্যরসের উৎকৃষ্ট উদাহরণ তৈরি করেছিলেন উত্তম কুমার, মাধবী মুখোপাধ্যায়, বিকাশ রায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, জহর রায়। সেই ছবিকেই বলিউডের দর্শকদের কাছে ‘চুপকে চুপকে’ নামে তুলে ধরেছিলেন পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়। উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। বিপরীতে ছিলেন শর্মিলা ঠাকুর। আর শুভেন্দুর চরিত্রটি (সুবিমল) হিন্দি ছবির দর্শকদের সামনে তুলে ধরেছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। নাক থেকে পড়ে যাওয়া চশমা, তোতলানো সংলাপে সুকুমার হয়ে বটানি শিখিয়েছিলেন জয়া বচ্চনকে (বসুধা)। সেই স্মৃতি ফিরে আসতে চলেছে বর্তমানের পর্দায়। আর সূত্রের খবর মানলে, অমিতাভ বচ্চনের এই আইকনিক চরিত্রে দেখা যেতে পারে ভিকি কৌশলকে।

বহুদিন ধরেই ‘চুপকে চুপকে’র রিমেকের কথা শোনা যাচ্ছে। ছবিতে ভিকির পাশাপাশি অভিনয়ের কথা নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন রাজকুমার রাও। শোনা গেছে, ধর্মেন্দ্র অভিনীত ডা. পরিমল ত্রিপাঠি ওরফে প্যায়ারে মোহনের চরিত্রে অভিনয় করবেন তিনি। ভূষণ কুমারের সঙ্গে যৌথভাবে ছবিটি তৈরি করছেন প্রযোজক-পরিচালক লাভ রঞ্জন। সূত্রের খবর মানলে, অমিতাভ বচ্চনের চরিত্রে ভিকি কৌশলকে দু’জনেরই খুব পছন্দ। ভিকির সাবলীল অভিনয়ের সঙ্গে অমিতাভের এই চরিত্রের সঙ্গে মানিয়ে যাবে বলে মনে করছেন তাঁরা। ইতিমধ্যেই নাকি ভিকিকে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। অভিনেতা রাজি হলেই কেল্লাফতে।

বছরের শুরুতেই ‘চুপকে চুপকে’ ছবির রিমেকের কাজ শুরু করে দিয়েছিলেন লাভ রঞ্জন। কিন্তু করোনার পরিস্থিতির কারণে প্রস্তুতি স্থগিত হয়ে গিয়েছিল। নিউ নর্মালে ফের ছবির পরিকল্পনা শুরু হয়েছে। দীনেশ ভিজানের ‘হাম দো হামারে দো’ ছবির কাজ প্রায় শেষ করে ফেলেন রাজকুমার। এরপর তাঁর হাতে রয়েছে ‘বাধাই দো’ এবং তেলুগু কপ থ্রিলার ‘হিট’-এর রিমেক। তার মাঝেই ‘চুপকে চুপকে’র কাজ সেরে ফেলতে পারেন রাজকুমার। আর তাঁর সঙ্গে দেখা যেতে পারে ভিকি কৌশলকে। সূত্রের খবর সত্যি হলে, এই প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন দুই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি