1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

ইঞ্জিন সারিয়ে ট্রায়াল দিতেই প্রাইভেটকারে আগুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

টাঙ্গাইলের মধুপুরে ত্রুটি সারিয়ে রাস্তায় ট্রায়াল দিতে এসে প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য ট্রায়ালে আসা চালক (মিস্ত্রি) প্রাণে বেঁচে গেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির ইঞ্জিন ও ড্যাশবোর্ড। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার মালাউড়ীর সামসুন্নেছা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ভজন হালদার।

তিনি জানান, ত্রুটি সারাতে জনৈক আব্দুল মজিদের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো ১১-৫৭১৭) স্থানীয় জয়নাল ফারুকের গ্যারেজে আনা হয়। গ্যারেজের মিস্ত্রি গাড়িটি সারানোর পর ট্রায়াল দিতে রাস্তায় নামান। টাঙ্গাইলের দিকে একটু এগোলেই গাড়ির ইঞ্জিনে হঠাৎ করেই আগুন লেগে যায়। আগুন দেখে মিস্ত্রি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে গাড়িটির ইঞ্জিন ও ড্যাশবোর্ড পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি