1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

অজ্ঞানপার্টির খপ্পরে প্রাণ গেলো ব্যবসায়ীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২

ময়মনসিংহে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাছেন আলী (৭০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মে) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত হাসেন আলী জেলার ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা খা-পাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আমুয়াকান্দা বাজারের মনোহারী ব্যবসায়ী ছিলেন।

হাসেন আলীর ছেলে আশরাফ আলী বলেন, ‘বাবার আমুয়াকান্দা বাজারে মনোহারী দোকান আছে। মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টার দিকে ৯৬ হাজার টাকা নিয়ে দোকানের মালামাল কেনার জন্য বাসযোগে ময়মনসিংহের ছোট বাজারে যাচ্ছিলেন। এ সময় আসার সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে টাকা নিয়ে চলে যায়।

আশরাফ আলী আরও বলেন, নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে গিয়ে গাড়ি থেকে নামার জন্য বাবাকে ডাকাডাকি করেন বাসের অন্য যাত্রীরা। তবে তিনি কোনো সাড়া দেননি। অজ্ঞান হওয়ার বিষয়টি বুঝতে পেরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে বাবা মারা যান।

ময়সনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম বলেন, অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর পর পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি