angortv.com

জামালপুরের নতুন পুলিশ সুপার মো. কুদরত ই খুদা
জামালপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কুদরত ই খুদা। বর্তমানে তিনি বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জামালপুরের বর্তমান পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া নীলফামারী, মুন্সীগঞ্জ ও বরগুনা জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

বাকৃবিতে গভীর রাতে অটোরিকশায় থাকা তরুণ-তরুণীকে নিরাপত্তা শাখায় সোপর্দ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে গভীর রাতে অটোরিকশায় অবস্থান করা এক তরুণ ও এক তরুণীকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের আমবাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের পরিচয় যাচাই ও লিখিত মুচলেকা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম জানান, গভীর রাতে আমবাগান এলাকায় একটি অটোরিকশায় ওই তরুণ ও তরুণীকে দেখতে পান তাঁরা। তাঁদের পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চাইলে যুবকের কথাবার্তা অসংলগ্ন এবং আচরণ অস্বাভাবিক মনে হয়। এতে তিনি নেশাগ্রস্ত কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে ওই যুবক দাবি করেন, পান খাওয়ার কারণে তাঁর মাথা ঘুরছিল।

ছাত্রদলের কর্মী মেহেদী জানান, ওই তরুণীর পরিচয় এবং তাঁদের দেওয়া কিছু তথ্য নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। একপর্যায়ে তরুণীকে একজনের মেয়ে হিসেবে পরিচয় দেওয়া হলেও সংশ্লিষ্ট আরেক ব্যক্তি তাঁকে অটোরিকশায় দেখেননি বলে দাবি করেন। এতে তাঁদের পরিচয় ও ক্যাম্পাসে অবস্থানের কারণ নিয়ে সন্দেহ বাড়ে।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, গভীর রাতে ক্যাম্পাসের নির্জন এলাকায় তাঁদের অবস্থান ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখাকে জানানো হয়। পরে তাঁদের সেখানে নিয়ে পরিচয়পত্র ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, গভীর রাতে এক যুবক ও এক নারী অটোরিকশায় করে ক্যাম্পাসে এসেছিলেন। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। পরে তাঁদের পরিচয়পত্র যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে তাঁরা বিবাহিত বলে ধারণা পাওয়া গেলেও বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, তাঁদের কাছ থেকে লিখিত বক্তব্য ও মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সমীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সেতু দুটির চূড়ান্ত অবস্থান, নকশা ও সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হবে।

দ্বিতীয় পদ্মা সেতুর যোগাযোগব্যবস্থা আরও সহজ করতে ওয়াই আকৃতির সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।

বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও আলোচনা হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যারেজের ওপর দিয়ে সড়ক যোগাযোগ গড়ে তোলার সম্ভাবনাও আলোচনায় আসে।

তিনটি মেগা প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন, জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশ্নের কাজে প্রধান শিক্ষক ময়মনসিংহে অবস্থান ঈশ্বরগঞ্জে বিশ্বেশ্বরী স্কুলে ১০ জন শিক্ষক অনুপস্থিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকসহ ১০জন শিক্ষকের কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। কোনো ধরনের পূর্বানুমতি বা ছুটি ছাড়াই একসঙ্গে এতজন শিক্ষকের অনুপস্থিতির কারণে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সরেজমিনে বেলা ২টায় বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, নিয়মিত শ্রেণি কার্যক্রম চলার কথা থাকলেও অধিকাংশ শ্রেণিকক্ষ শিক্ষক ও শিক্ষার্থীশূন্য। প্রধান শিক্ষকসহ ১০ জন শিক্ষক অনুপস্থিত রয়েছেন। খোঁজ নিয়ে অনুপস্থিতির সুনির্দিষ্ট কোনো কারণ বা ছুটি সংক্রান্ত লিখিত আবেদন পাওয়া যায়নি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিদ্যমান নীতিমালা অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা বা শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারেন না। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, দেরিতে আগমন বা দায়িত্ব পালনে অবহেলা সরকারি আচরণবিধির চরম লঙ্ঘন এবং ‘অসদাচরণ’ হিসেবে গণ্য। এছাড়াও সরকারি নির্দেশনায় শিক্ষকদের ডিজিটাল হাজিরা নিশ্চিত করা ও যথাসময়ে পাঠদান পরিচালনার স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে।

অভিভাবকদের অভিযোগ, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি সরকারিকরণের পর শিক্ষার মান বাড়ার কথা থাকলেও শিক্ষকদের এমন দায়িত্বহীনতায় পাঠদানের পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষকরা বিদ্যালয়ে নির্ধারিত সময় পর্যন্ত থেকে পাঠদান না করায় শিক্ষার্থীরা স্কুল বিমুখ হয়ে বিভিন্ন প্রাইভেট ও কোচিং সেন্টারে ভীড় জমাচ্ছেন।

এ বিষয়ে উপস্থিত অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা মুখ খুলতে না চাইলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, প্রধান শিক্ষক নিয়মিত না থাকায় প্রশাসনিক শৃঙ্খলায় ঘাটতি দেখা দিয়েছে। অনেকেই নিজের ইচ্ছামতো বিদ্যালয়ে আসা যাওয়া করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মুস্তফা কামাল বলেন, “আমি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজে বর্তমানে ময়মনসিংহে অবস্থান করছি। এ ছাড়া বিদ্যালয়ের তিনজন শিক্ষক ছুটিতে রয়েছেন। প্রতিদিন চার ঘণ্টা পাঠদান কার্যক্রম চলে, এরপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় ১০ থেকে ১১ জন শিক্ষক উপস্থিত থাকলেই কার্যক্রম পরিচালনা করা সম্ভব। সাংবাদিকরা বিদ্যালয়ে উপস্থিত হওয়ার সময় পরীক্ষা চলছিল।

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, শিক্ষকদের অনুপস্থিত সরকারি বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের সাথে কথা হলে তিনি জানান, প্রধান শিক্ষাক আমার কাছ থেকে কোন ছুটি নেননি। সহকারী শিক্ষকরা ছুটির আবেদন ছাড়া নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয় ত্যাগ করে থাকলে তারা সরকারি নীতিমালার ব্যত্যয় ঘটিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭ নভেম্বর উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের নির্দেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছে সরকার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে, ৭ নভেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি অফিস, আধা-সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

এ ছাড়া বিদেশে বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা কার্যকর থাকবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনসংক্রান্ত সরকারি নির্দেশিকায় দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দিবসটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রাষ্ট্রীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতীয় কর্মসূচির পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন আয়োজনের উদ্যোগ রয়েছে।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

হালুয়াঘাটে শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত তেলিখালী যুদ্ধ দিবস
ময়মনসিংহের হালুয়াঘাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে ১৯৭১ সালের ঐতিহাসিক তেলিখালী যুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

তেলিখালী স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে যুদ্ধস্থলে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, তাঁদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. কাজীম উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরসূরিদের রজনীগন্ধা ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা তেলিখালী যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, ১৯৭১ সালের পাঁচ ঘণ্টার সম্মুখযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও আত্মত্যাগ স্বাধীনতা অর্জনের সংগ্রামকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

বীর মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের এমন বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। স্বাধীনতার প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের স্মৃতি অম্লান রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

বাকৃবিতে কনসার্ট, হলগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সড়ক সংস্কারের দাবি ছাত্রদলের
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ বাড়াতে কনসার্ট আয়োজন, আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব দাবি তুলে ধরেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সাক্ষাতে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইবসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা।

এ সময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিদ্যমান সমস্যা সমাধান, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা। একাডেমিক ব্যস্ততার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্য ক্যাম্পাসে কনসার্ট এবং আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা তুলে ধরে ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, জব্বার মোড় থেকে প্রথম গেট পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ হচ্ছে। যাতায়াতের সুবিধার্থে সড়কটি দ্রুত পুনর্নির্মাণে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এ ছাড়া ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনায় সমান সুযোগ ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিতের দাবি জানান ছাত্রদলের নেতারা। স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা। বিশেষ করে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে স্বেচ্ছাসেবীদের আগ্রহ, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে ‘নন্দিত রাষ্ট্রনায়ক: জিয়াউর রহমান’ ও ‘জননায়ক তারেক রহমান’ শীর্ষক দুটি বই উপহার দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক আবদুল আলীম শিক্ষার্থীদের সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও প্রশাসনিক কাঠামো অনুসরণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন নবনিযুক্ত উপদেষ্টা।

শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তাঁকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে শাহজালাল রুমির আগাম জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

মামলার সূত্রে জানা যায়, সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহজালাল রুমির বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরপর গত ২৬ অক্টোবর তাঁর পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। মঙ্গলবার শুনানি শেষে আদালত তাঁকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

আইনজীবী বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ৩০ অক্টোবর শুক্রবার তিনি দেশে ফেরেন।

শেরপুরে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ৮০
শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, আহতদের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল থেকে কুকুরের একটি দল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। এ সময় সামনে পাওয়া নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। অন্য আহতরাও হাসপাতালে এলে প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা দেওয়া হবে।

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ বলেন, আহত রোগীদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।

কুকুরের কামড়ের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।