অন্যান্য – angortv.com

জিয়াউলকে ঘিরে ‘স্যাবোটাজ’ শঙ্কা, অস্ত্র ছিনিয়ে পালানোর ছক!
একে একে মুখ খুলছেন চাক্ষুষ সাক্ষীরা। মামলার সাক্ষ্যগ্রহণও শেষের দিকে। ঠিক তখনই বদলে গেল মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ট্রাইব্যুনালে আসার দৃশ্য। এতদিন স্বাভাবিকভাবে আনা হলেও এখন হাতে উঠেছে হাতকড়া, মাথায় হেলমেট আর শরীরেও পরানো হচ্ছে বুলেটপ্রুফ জ্যাকেট। তবে এর পেছনে শুধু নিরাপত্তাজনিত কারণ নয়, রয়েছে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য। সাক্ষীদের বয়ানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসার পাশাপাশি নতুন করে নিরাপত্তা-উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেছে একটি সূত্র।

সূত্রটির দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা-নেওয়ার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে ব্রাশফায়ার করে পালানোর পরিকল্পনা ছিল জিয়াউলের।

তথ্য বলছে, মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় আসামি হিসেবে রয়েছেন জিয়াউল আহসান। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় করা মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে। এ মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া থেকে শুরু করে জিয়াউলের দেহরক্ষী ইমরুল কায়েসও সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী হত্যাকাণ্ডের শিকার আলকাছ মল্লিকের ভাই আব্বাস মল্লিকও ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেছেন ঘটনার বীভৎস বিবরণ। সবমিলিয়ে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১০ জন। তাদের জবানবন্দিতে যেন একে একে খুলছে গুম-খুনের অন্ধকার অধ্যায়ের পাতা। প্রতিটি সাক্ষ্যের সঙ্গে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।

গোয়েন্দা সূত্র জানায়, শতাধিক গুম-খুনের এ মামলায় এরই মধ্যে জবানবন্দি দিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষী। বিশেষত দেহরক্ষী, র‌্যাবের সিওসহ কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দির পর জিয়াউলকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়। স্যাবোটাজ বা নাশকতার উদ্দেশ্যে সম্ভাব্য কোনো পরিকল্পনা নিয়েও গোয়েন্দা সংস্থাগুলো তথ্য পেয়েছে বলে জানা গেছে।

দায়িত্বশীল একটি সূত্রের দাবি, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কোনো পুলিশ সদস্যের ভারী অস্ত্র ছিনিয়ে নিয়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করছিলেন জিয়াউল। ব্রাশফায়ার করে পালানোর পরিকল্পনাও ছিল তার। এছাড়া জিয়াউল আহসানের কাছে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের কারণে অন্য পক্ষেরও তাকে টার্গেট করার আশঙ্কা রয়েছে। এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর গত সপ্তাহে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এরপর ট্রাইব্যুনালের অভ্যন্তরে নিরাপত্তা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

জানা গেছে, অন্য বন্দিদের হাতকড়া পরিয়ে আনলেও কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে এতদিন স্বাভাবিকভাবেই জিয়াউলকে ট্রাইব্যুনালে আনা হতো। প্রিজনভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেওয়ার সময় মামলাসংক্রান্ত নথিপত্র নিজের হাতেই বহন করতেন তিনি। পাশে থাকতেন দু-একজন পুলিশ সদস্য। কিন্তু সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তাকে হাতকড়া, মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরানোর পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্যও নিয়োজিত করা হয়। গত ১ সেপ্টেম্বর থেকে তাকে এভাবেই আনা শুরু হয়েছে।

শুধু ট্রাইব্যুনালের নিরাপত্তা নয়, গুমের মামলার গুরুত্বপূর্ণ ও প্রত্যক্ষদর্শী সাক্ষীদের নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। সূত্রটির দাবি, জিয়াউলের অপকর্ম নিয়ে ট্রাইব্যুনালের সামনে মুখ খোলার পর একাধিক সাক্ষীর বিষয়ে খোঁজখবর রাখছেন তার ঘনিষ্ঠজনরা। কোনো কোনো সাক্ষীর সন্তানরা স্কুল-কলেজে যাওয়া-আসা করছেন কি না, কোথায় যাচ্ছেন—এসব তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি সূত্রটির। গোয়েন্দা সংস্থার কাছ থেকে এমন তথ্য পাওয়ার পর সাক্ষীদের নিরাপত্তার বিষয়েও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এ মামলায় সংশ্লিষ্ট একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সাক্ষীদের জবানবন্দিতে এরই মধ্যে জিয়াউল আহসানের অপকর্মের সঙ্গে জড়িত আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম সামনে এসেছে। তিনি যুক্তরাজ্যে থাকা জিয়াউলের সম্পত্তি দেখাশোনা করেন বলে তথ্য এসেছে। এছাড়া এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে জিয়াউলের পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

চারদিনে বদলে গেল নিরাপত্তার চিত্র

কারাগার থেকে প্রিজনভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনার কিছু চিত্র বিশ্লেষণ করেছে ঢাকা পোস্ট। ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর—টানা চারদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে গুমের মামলায় (আইসিটি বিডি মামলা নম্বর ৯/২০২৫) সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন ছিল ৩১ আগস্ট। এদিন আগের মতোই জিয়াউলকে প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। তার পরনে ছিল নীল ট্রাউজার আর আকাশি রঙের টি-শার্ট। হাতে কোনো হাতকড়া ছিল না। তার দুই পাশে ছিলেন দায়িত্বরত দুজন পুলিশ সদস্য। তবে সাক্ষ্য না হওয়ায় ১ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১।

১ সেপ্টেম্বরও (মঙ্গলবার) জিয়াউলকে আনা হয়। তবে সেদিনের দৃশ্যপট ছিল পুরো ভিন্ন। অন্য আসামিদের মতোই তাকে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট বা ভেস্ট না থাকলেও তার দুই হাতে হাতকড়া পরানো অবস্থায় দেখা গেছে। ঠিক একদিন পর ২ সেপ্টেম্বর (বুধবার) আরও পরিবর্তন দেখা যায়। গুমের মামলায় দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ থাকায় সকালেই হাজির করা হয় জিয়াউল আহসানকে। এদিন প্রিজনভ্যান থেকে হাজতখানা পর্যন্ত দুই পাশ ঘিরে রেখেছিলেন পুলিশ সদস্যরা। প্রিজনভ্যান থেকে নামানোর সময় তার গায়ে ভেস্ট ও সামনে রাখা দুই হাতে হাতকড়া পরানোর দৃশ্য চোখে পড়ে। এছাড়া আগে-পিছে ছিলেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

৩ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় একইভাবে আনা হয় তাকে। এদিন জিয়াউলের দুই হাত পিছমোড়া করে হাতকড়া পরানো ছিল। গায়ে ছিল ভেস্ট ও মাথায় হেলমেট। যদিও এসব বিষয়ে আপত্তি জানিয়েছিলেন জিয়াউল আহসান। ২ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ‘সবার টার্গেট’ উল্লেখ করে সুবিচারও চেয়েছিলেন তিনি।

জিয়াউল জানান, সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে প্রশিক্ষণের সময় কোমর ও ঘাড়ে ব্যথা পেয়েছেন। এ অবস্থায় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনার সময় হাতকড়া, হেলমেট ও ভেস্ট পরালে তার সমস্যা হয়। এজন্য এসব থেকে অব্যাহতি চান তিনি।

নিরাপত্তাজনিত কারণেই এভাবে আনা হচ্ছে বলে সেদিন ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তখন জিয়াউল বলেন, প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানার দূরত্ব মাত্র পাঁচ গজ। তাকে নামানোর সময় প্রায় ২০ জন পুলিশ সদস্য থাকেন। ওই সময় বিচারক মন্তব্য করেন, ‘পাঁচ গজ নয়, এক গজ থেকেও কেউ চাইলে স্নাইপারে টার্গেট করতে পারেন।’ অবশ্য সাবেক এই সেনা কর্মকর্তা জানান, ট্রাইব্যুনালে নিরাপত্তা অনেক বেশি। তাই তাকে টার্গেট করার সুযোগ নেই। পরে হাতকড়া ও ভেস্ট থেকে অব্যাহতি চেয়ে তাকে লিখিত আবেদন করার পরামর্শ দেন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ।

একই দিন জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার ঢাকা পোস্টকে বলেন, হাতকড়া ও ভেস্ট থেকে অব্যাহতি চেয়ে আমরা অবশ্যই আবেদন করব। কিন্তু প্রসিকিউশন কী চায়, সেটিই দেখার বিষয়। এখানে তারা যা চায় তা-ই হয় বলে অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে বিশেষ কারাগারের সিনিয়র জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া ঢাকা পোস্টকে বলেন, ‘এটা আমার জানা নেই। কারণ আমরা পুলিশের কাছে এসকর্ট চাই, পুলিশ কীভাবে নিয়ে যাবে সেটা পুলিশ জানে। হয়তো নিশ্চয়ই তাদের কোনো কনসার্ন থাকতে পারে। আমার জানা নেই।’

জিয়াউল আহসানের আচরণ নিয়ে তিনি বলেন, ‘আমি কোনো পরিবর্তন দেখছি না। কারাগারে আসার পর যেমন ছিল তেমনই রয়েছে। কোনো উগ্র বা ওরকম কিছু দেখিনি। যেরকম ছিল একই রকম রয়েছে।’

এ বিষয়ে ১ সেপ্টেম্বর প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, কাকে হাতকড়া পরানো হবে বা হবে না, তা জেল কর্তৃপক্ষের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কীভাবে আসামিকে আদালতে নিয়ে আসবেন, সেটা একান্তই তাদের ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য নেই। যদি তার প্রতি আচরণের কোনো ব্যত্যয় ঘটে থাকে বা ট্রাইব্যুনালে উপস্থাপন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি কাজ করে, তাহলে আমরা ব্যবস্থা নেবো।

গুমের মামলায় জিয়াউল আহসানকে ইদানিং হাতকড়া-ভেস্ট পরিয়ে কেন আনা হচ্ছে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, এক কথায় আমাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে বাড়ানো হয়েছে। কারণ যখনই বিভিন্ন প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচারকাজ প্রায় শেষ পর্যায়ে কিংবা রায়ের অপেক্ষমাণ থাকে, ঠিক সেই মুহূর্তে এখানে কোনো স্যাবোটাজ করার প্রক্রিয়া থাকতে পারে বলে আমাদের কাছে গোপন তথ্য রয়েছে। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ট্রাইব্যুনালের নিরাপত্তায় কাজ করেন, তাদের কড়াকড়ির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দেশের আটটি বিভাগেই আগামী পাঁচদিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে মধ্যপ্রদেশের সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

‘স্পিকারকে পিটিয়ে মারা হয়েছে’ সংসদে স্পিকার-বিরোধী দলীয় উপনেতার মন্তব্যের নেপথ্যে যে রক্তাক্ত ইতিহাস
‘এই সংসদে বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে।’

গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের হইচইয়ের মধ্যে কথাটি বলেছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে সেদিন উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। আপত্তি, হইচই ও হট্টগোলে একপর্যায়ে সংসদের কার্যক্রমে অচলাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি শান্ত করতে গিয়ে স্পিকার টেনে আনেন সংসদের অতীতের একটি কালো অধ্যায়। কিন্তু তার সেই মন্তব্যের পরই সামনে আসে একটি প্রশ্ন- কোন স্পিকারকে হত্যা করা হয়েছিল?

গত রোববার (৩০ আগস্ট) সংসদে স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরও প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, ‘অতীতে তো স্পিকারকে পিটিয়ে মারা হয়েছে, ডেপুটি স্পিকার শাহেদ আলী সাহেবকে হত্যা করা হয়েছে, জুতা ছোড়াছুড়ি হয়েছে। আমরা সেই কালো ইতিহাসে ফিরে যেতে চাই না।’

তাহলে কী ঘটেছিল সেই সংসদে?

উত্তর খুঁজতে হলে ফিরতে হবে প্রায় ৬৮ বছর আগে, ১৯৫৮ সালের সেপ্টেম্বরে। তবে একটি বিষয় শুরুতেই পরিষ্কার করা দরকার। যে ঘটনাটির কথা বলা হচ্ছে, সেটি বর্তমান জাতীয় সংসদ ভবনে ঘটেনি। তখন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের অধিবেশন চলছিল। সেই পরিষদ ভবনও আজকের জাতীয় সংসদ ভবন নয়।

আর সেই রক্তাক্ত ঘটনার কেন্দ্রে ছিলেন স্পিকার আব্দুল হাকিম এবং ডেপুটি স্পিকার শাহেদ আলী।

১৯৫৮ সালে পূর্ব পাকিস্তানের রাজনীতি ছিল তীব্র অস্থির। আতাউর রহমান খানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। অন্যদিকে প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন আব্দুল হাকিম। তিনি ছিলেন আইনজীবী, সাহিত্যিক এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টির নেতা। ১৯৫৪ সালের নির্বাচনের পর তিনি প্রাদেশিক পরিষদের স্পিকার নির্বাচিত হন।

স্পিকার হিসেবে আব্দুল হাকিমের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছিল। আওয়ামী লীগের অভিযোগ ছিল, তিনি নিরপেক্ষতার সীমা ছাড়িয়ে সরকারের বিরোধিতা করছেন। অন্যদিকে স্পিকারের অবস্থান ছিল, পরিষদের নিয়ম ও স্পিকারের ক্ষমতার প্রশ্নে তিনি আপস করবেন না।

এই টানাপোড়েন একপর্যায়ে সরাসরি স্পিকারকে অপসারণের উদ্যোগে গড়ায়।

১৯৫৮ সালের ২০ সেপ্টেম্বর স্পিকার আব্দুল হাকিমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ওঠে। প্রস্তাবটি পাস হওয়ার পর ২৩ সেপ্টেম্বর ডেপুটি স্পিকার শাহেদ আলীর সভাপতিত্বে পরিষদের অধিবেশন বসে। এরপর যা ঘটেছিল, তা পাকিস্তান আমলের সংসদীয় ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা হয়ে আছে।

শাহেদ আলী যখন স্পিকারের চেয়ারে বসেন, বিরোধী সদস্যরা সেটি মেনে নেননি। উত্তপ্ত বিতর্ক দ্রুত হাতাহাতিতে গড়ায়। এরপর আর সংসদীয় বিতর্কের মধ্যে ঘটনাটি আটকে থাকেনি।

ছোড়া হতে থাকে কাগজপত্র, পেপারওয়েট, চেয়ার ও আসবাবের অংশ। মাইক্রোফোনের স্ট্যান্ডও ব্যবহৃত হয় অস্ত্র হিসেবে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, একপর্যায়ে ডেপুটি স্পিকার শাহেদ আলী মাথায় গুরুতর আঘাত পান। তিনি রক্তাক্ত হয়ে পড়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়।

তৎকালীন ঘটনাবলি নিয়ে বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় আঘাতের ধরন ও সংঘর্ষের বিবরণে কিছু পার্থক্য রয়েছে। তবে মূল ঘটনাটি নিয়ে ঐতিহাসিক সূত্রগুলোতে বড় ধরনের মতভেদ নেই: ২৩ সেপ্টেম্বর ১৯৫৮ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ভয়াবহ সংঘর্ষে ডেপুটি স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হন এবং কয়েক দিন পর তার মৃত্যু হয়।

ঘটনাটি এতটাই নজিরবিহীন ছিল যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তা গুরুত্ব পায়।

তৎকালীন ‘Time’ ম্যাগাজিন ঘটনাটিকে ‘Death in the Chair’ শিরোনামে প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, পরিষদে প্রথমে স্পিকার আব্দুল হাকিমকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের সংঘর্ষ শুরু হয়। পরে ডেপুটি স্পিকার শাহেদ আলী তার জায়গায় সভাপতিত্ব করতে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। তাকে মাথায় আঘাত করা হয় এবং তিনি গুরুতর আহত হন। দুই দিন পর তার মৃত্যু হয়।

অন্যদিকে ‘বাংলাপিডিয়া’র তথ্য অনুযায়ী, শাহেদ আলীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ঘটনার চতুর্থ দিন, ২৬ সেপ্টেম্বর ১৯৫৮ তিনি মারা যান।

আইনজীবী থেকে প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার হয়েছিলেন শাহেদ আলী

আইনজীবী ও রাজনীতিক শাহেদ আলী ১৮৯৯ সালে চাঁদপুর জেলার মতলব থানার আশ্বিনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দর্শন বিষয়ে উচ্চশিক্ষা শেষে তিনি আইন পেশায় যুক্ত হন এবং পরবর্তী সময়ে তৎকালীন বঙ্গ ও পূর্ববঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শাহেদ আলী ১৯২১ সালে ঢাকা কলেজ থেকে দর্শনে বিএ (অনার্স) এবং ১৯২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯২৫ সালে তিনি বিএল ডিগ্রি লাভ করেন। পরের বছর, ১৯২৬ সালে, কুমিল্লা জেলা বারে আইনজীবী হিসেবে যোগ দেন।

১৯২৯ সালে শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক প্রজা পার্টিতে যোগদানের মধ্য দিয়ে শাহেদ আলীর রাজনৈতিক জীবনের সূচনা হয়। তিনি দলটির কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য এবং কুমিল্লা জেলা শাখার সহসভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৩৭ সালে তিনি বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন।

১৯৫৩ সালে এ কে ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি গঠিত হলে শাহেদ আলী তার রাজনৈতিক নেতৃত্ব অনুসরণ করে দলটিতে যোগ দেন। তিনি কৃষক শ্রমিক পার্টির ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে শাহেদ আলী পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। পরের বছর, ১৯৫৫ সালে, তিনি পরিষদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। ১৯৫৮ সালে তিনি কৃষক শ্রমিক পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন।

আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করা শাহেদ আলী প্রায় তিন দশক ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কৃষক প্রজা পার্টি, কৃষক শ্রমিক পার্টি ও আওয়ামী লীগের সঙ্গে তার রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। বঙ্গীয় আইনসভার সদস্য এবং পরবর্তীতে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার হিসেবে তিনি তৎকালীন রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শেখ মুজিবের ভূমিকা নিয়ে যা বলা হয়েছিল?

শাহেদ আলীর মৃত্যুর পর তৎকালীন রাজনৈতিক অঙ্গনে অভিযোগ ওঠে, সংঘর্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভূমিকা ছিল। এসব অভিযোগের মধ্যে শেখ মুজিবুর রহমানের নামও আসে।

১৯৯৮ সালে এ বিষয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য হাশিমউদ্দিন আহমেদ (ময়মনসিংহ জেলার একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য) দাবি করেছিলেন, সংঘর্ষের সময় শেখ মুজিবের হাতে হান্টার ছিল এবং তিনি স্পিকারের দিকে এগিয়ে গিয়েছিলেন। পরে শাহেদ আলীকে রক্তাক্ত অবস্থায় পুলিশ নিয়ে যায়।

তবে তার এই সাক্ষাৎকারটি ‘প্রত্যক্ষদর্শীর দাবি ও পরবর্তী রাজনৈতিক বয়ান হিসেবে’ উপস্থাপন করাই শ্রেয়। কেননা, ঘটনাটির দায় নির্ধারণে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পক্ষের পরস্পরবিরোধী অভিযোগ পাওয়া যায়। ঐতিহাসিক সূত্রে নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত বিষয় হলো, পরিষদে সংঘর্ষের মধ্যে শাহেদ আলী গুরুতর আহত হন এবং পরে মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য, কথাশিল্পী ও ভাষাসৈনিক অধ্যাপক শহীদ আলীর বর্ণনা অনুযায়ী, ওই দিন পরিষদে উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে গ্যালারি থেকে ডেপুটি স্পিকার শহীদ আলীর দিকে খাতাপত্র ও ডাস্টার ছোড়া হয়। পরে পরিষদে ব্যাপক হট্টগোল ও সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন তাকে ধরে তার চেয়ারের দিকে নিয়ে যান। এরপর সশস্ত্র পুলিশ পরিষদকক্ষে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার কয়েক দিন পর ডেপুটি স্পিকার শহীদ আলীর মৃত্যুর খবর পাওয়া যায়।

অধ্যাপক শহীদ আলীর দাবি, তিনি পুরো ঘটনাটি পরিষদকক্ষে উপস্থিত থেকে প্রত্যক্ষ করেছিলেন। তার বর্ণনায়, ওই ঘটনার পর তৎকালীন শ্রমিক পার্টি সংবাদপত্রে বিবৃতি দিয়ে অভিযোগ তোলে। একই সঙ্গে তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার কাছে পাঠানো এক টেলিগ্রামেও ঘটনার জন্য শেখ মুজিবকে দায়ী করা হয়েছিল।

তৎকালীন রাজনীতিতে অবশ্য শেখ মুজিবকে ঘিরে অভিযোগ থেমে থাকেনি। কৃষক শ্রমিক পার্টির পক্ষ থেকেও অভিযোগ তোলা হয়েছিল বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ আছে। শেরে বাংলা এ কে ফজলুল হকের পক্ষ থেকেও অভিযোগের কথা পরবর্তী রাজনৈতিক লেখায় এসেছে।

আসল ইতিহাসটি কী?

ইতিহাসের দলিলগুলো অন্তত একটি বিষয়ে স্পষ্ট। ১৯৫৮ সালের সেপ্টেম্বরে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে স্পিকার আব্দুল হাকিমকে ঘিরে ক্ষমতাসীন ও বিরোধী পক্ষের সংঘাত চরমে পৌঁছেছিল। স্পিকারকে সরানোর রাজনৈতিক লড়াই, ডেপুটি স্পিকার শাহেদ আলীর সভাপতিত্ব গ্রহণ এবং সেটিকে কেন্দ্র করে পরিষদে ভয়াবহ সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে শাহেদ আলী গুরুতর আহত হন এবং ২৬ সেপ্টেম্বর মারা যান।

অর্থাৎ, সংসদে সম্প্রতি বলা ‘স্পিকারকে পিটিয়ে মারা হয়েছে’ কথাটির পেছনে রয়েছে একটি রক্তাক্ত ইতিহাস। ১৯৫৮ সালে আইনপ্রণেতাদের সংঘর্ষে সংসদকক্ষই পরিণত হয়েছিল সহিংসতার ময়দানে।

তবে একটি গুরুত্বপূর্ণ সংশোধনও জরুরি। জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘স্পিকারকে হত্যা করা হয়েছে’; এ তথ্য সত্য নয়। ১৯৫৮ সালে নিহত ব্যক্তি ছিলেন ডেপুটি স্পিকার শাহেদ আলী। স্পিকার আব্দুল হাকিমের মৃত্যু হয়েছিল ১৯৬৮ সালে।

তাছাড়া, বর্তমান সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বক্তব্যে ‘স্পিকার হত্যা’ বলা হলেও, ইতিহাসের নির্দিষ্ট ঘটনাটি ছিল ‘ডেপুটি স্পিকার শাহেদ আলীর মৃত্যু’।

-মো. জুবাইর

বঙ্গভবনে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু
বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হল কানায় কানায় পূর্ণ। মঞ্চে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পাশে বসা ছিলেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অতিথির সারিতে সামনেই বসা প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বাম পাশে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও ডান পাশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বিরোধীদলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধানরা ছিলেন। ছিলেন না শুধু সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।

অনুষ্ঠানে সদ্যসাবেক রাষ্ট্রপতি কেন নেইÑএ বিষয়ে খোঁজ নিতে বঙ্গভবনসহ সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে আমার দেশ। মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সাবেক রাষ্ট্রপতিকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না।’

বঙ্গভবনের জনবিভাগে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বলেন, বঙ্গভবনের শপথ অনুষ্ঠানের আয়োজক মন্ত্রিপরিষদ বিভাগ। এ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব। বঙ্গভবন শুধু আয়োজকের ভূমিকায় থাকে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর জন্য আসন রাখার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। তাই আমরা এমন কোনো ব্যবস্থা রাখিনি।

সরকারের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কি নাÑএমন প্রশ্ন ছিল সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছেও। জবাবে আমার দেশকে তিনি বলেন, ‘আমি আমন্ত্রণ পাইনি। বিষয়টি নিয়ে দুঃখিত ও বিব্রত। আমি আর কিছু বলতে চাই না।’

শরীরের অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘শরীর আগের চেয়ে অনেক খারাপ যাচ্ছে। পা ফুলে গেছে।’ স্বাভাবিক হাঁটাচলায়ও সমস্যা হচ্ছে বলে জানালেন সাবেক এই রাষ্ট্রপতি। পাশাপাশি দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের কারণ প্রসঙ্গে পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন লেখেন, তিনি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। তার নতুন রোগ শনাক্তের কথা জানিয়ে তিনি লেখেন, ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই।

রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন। এমতাবস্থায়, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি।

আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সাহাবুদ্দিন চুপ্পুই একমাত্র ব্যক্তি যিনি রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পরও এতদিন শীর্ষ কোনো সাংবিধানিক পদে বহাল ছিলেন। আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার এবং সবশেষ বিএনপি; তিন সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন। তবে, শেষদিকে বিএনপি সরকারের কাছে গুরুত্বহীন হয়ে পড়েন তিনি।

– আমার দেশ

আজ বিশ্ব মশা দিবস
আজ পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস। প্রতি বছর ২০ আগস্ট দিবসটি পালিত হয়। মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এসব রোগের বিস্তার রোধ এবং মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরিই দিবসটির মূল উদ্দেশ্য।

১৮৯৪ সালে ব্রিটিশ চিকিৎসক প্যাট্রিক ম্যানসন ও ভারতীয় মেডিকেল সার্ভিসের কর্মকর্তা রোনাল্ড রস ম্যালেরিয়া পরজীবী ছড়ানোর ক্ষেত্রে মশার ভূমিকা নিয়ে গবেষণা শুরু করেন। দীর্ঘ গবেষণার পর ১৮৯৭ সালের ২০ আগস্ট তারা প্রমাণ করেন, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া পরজীবী বহন করতে পারে। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য পরবর্তীতে রোনাল্ড রস নোবেল পুরস্কারে ভূষিত হন। তাদের সেই আবিষ্কারের স্মরণেই ২০ আগস্ট বিশ্ব মশা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বাংলাদেশের জন্য দিবসটির গুরুত্ব আরও বেশি। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া মশার বংশবিস্তারের জন্য অনুকূল হওয়ায় দেশে মশাবাহিত রোগের ঝুঁকি সবসময়ই রয়েছে। গবেষণা অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত ১২৬ প্রজাতির মশা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৪ থেকে ১৬ প্রজাতির মশার উপস্থিতি পাওয়া যায়।

বাংলাদেশে মশাবাহিত রোগগুলোর মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া ও জাপানিজ এনকেফালাইটিস উল্লেখযোগ্য। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গু জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন
যাত্রীদের ভোটে বিশ্বের সেরা বিমান সংস্থাগুলোর নতুন তালিকায় এশিয়ার এয়ারলাইনগুলোর আধিপত্য দেখা গেছে। তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এয়ারলাইন রেটিংস ডটকমের ‘ফ্লায়ার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ চারটি বিভাগে সেরা হয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৮ আগস্ট) ইউরোনিউজ এ খবর প্রকাশ করেছে।

সিঙ্গাপুর এয়ারলাইনস সেরা ইকোনমি এয়ারলাইন, সেরা কেবিন ক্রু সেবা, মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা এয়ারলাইন এবং যাত্রীদের সবচেয়ে বেশি স্বস্তি বা আস্থা দেয়, এমন এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছে।

এবারের তালিকাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নয়; সরাসরি যাত্রীদের ভোটের মাধ্যমে তৈরি করা হয়েছে। সেরা কম খরচের এয়ারলাইন, সেরা ব্যবসায়িক শ্রেণি, সেরা ইকোনমি শ্রেণি ও সেরা কেবিন ক্রুসহ বিভিন্ন বিভাগে যাত্রীরা নিজেদের পছন্দের বিমান সংস্থাকে ভোট দিয়েছেন।

যাত্রীদের সবচেয়ে বেশি স্বস্তি দেওয়া এয়ারলাইনগুলোর তালিকায় সিঙ্গাপুর এয়ারলাইনসের পর রয়েছে অস্ট্রেলিয়ার কান্তাস এবং সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। এই বিভাগে ইউরোপের একমাত্র এয়ারলাইন হিসেবে ষষ্ঠ হয়েছে এয়ারবাল্টিক।

কম খরচের এয়ারলাইনগুলোর মধ্যে প্রথম হয়েছে ভিয়েতনামের ভিয়েতজেট এয়ার। দ্বিতীয় অবস্থানে রয়েছে এয়ারএশিয়া। যুক্তরাজ্যের ইজিজেট ও অস্ট্রেলিয়ার জেটস্টার যৌথভাবে তৃতীয় হয়েছে।

ইউরোপের এয়ারলাইনগুলোর সামগ্রিক পারফরম্যান্স অবশ্য খুব একটা ভালো ছিল না। বিভিন্ন বিভাগে শীর্ষস্থান দখল করতে পারেনি ইউরোপের বড় কোনো এয়ারলাইন। তবে ইউরোপের যাত্রীদের পছন্দের বিমান সংস্থা হিসেবে ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা ও কেএলএমের নাম উঠে এসেছে।

এয়ারলাইন রেটিংস ডটকমের প্রধান নির্বাহী শ্যারন পিটারসেন বলেন, যাত্রীদের আস্থা ও নিরাপত্তার অনুভূতি দীর্ঘ সময় ধরে ধারাবাহিক সেবা দেওয়ার মাধ্যমে তৈরি হয়। এবারের ফলাফলে সিঙ্গাপুর এয়ারলাইনস ও কান্তাসের মতো প্রতিষ্ঠিত বিমান সংস্থার প্রতি যাত্রীদের আস্থা অর্জন করেছে।

সূত্র: ইউরোনিউজ

সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ
বাংলা ভাষার আধুনিককালের অন্যতম নাট্যকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা আয়োজন করা হয়েছে।

সেখানে শোভাযাত্রা, আলোচনাসভা, স্মারক বক্তৃতা এবং মঞ্চনাটক প্রদর্শনীর জমকালো উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় নাট্য সংগঠনগুলো।

এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী কর্মসূচি সাজিয়েছে ‘সেলিম আল দীন সংগ্রহশালা’। গতকাল বিকেল ৫টায় স্টুডিও থিয়েটার হলে ‘আলাপে সেলিম আল দীন ও নাটকের রাজনীতি’ শীর্ষক আলোচনায় একক বক্তব্য উপস্থাপন করেন শিক্ষাবিদ আজফার হোসেন। একই হলে সন্ধ্যা ৭টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে সেলিম আল দীনের বিখ্যাত নাটক ‘ধাবমান’।

সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে সংগঠনটি।

অন্যদিকে, ‘ঢাকা থিয়েটার’ ও ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’ যৌথভাবে আয়োজন করছে তিন দিনের বিশেষ নাট্যোৎসব। আজ সকালে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় সেলিম আল দীনের লেখা নাটক ‘নিমজ্জন’।

উৎসবের দ্বিতীয় দিন ১৯ আগস্ট মঞ্চস্থ হবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে আনন জামানের রচনা ও নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘জহরনামা’। সমাপনী দিন ২০ আগস্ট বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নাট্য সংগঠন ‘সুন্দরম’ পরিবেশন করবে এ এইচ রাজন ও রফিকুল ইসলামের যৌথ রচনা এবং নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ‘একসাথে চলি একসাথে বাঁচি’।

সেলিম আল দীন ১৯৪৯ সালের এ দিনে ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস। মা ফিরোজা খাতুন।

১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন সেলিম আল দীন। ১৯৮৬ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে যোগ দেন। ১৯৯৫ সালে ‘মধ্যযুগের বাংলা নাট্য’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষক, সংগঠক, নাট্যনির্দেশক ও শিল্পতাত্ত্বিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে অন্যদের সঙ্গে তিনি ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার গড়ে তোলেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘কেরামতমঙ্গল’, ‘প্রাচ্য’, ‘কিত্তনখোলা’, ‘হাতহদাই’, ‘যৈবতী কন্যার মন’, ‘চাকা’, ‘হরগজ’, ‘একটি মারমা রূপকথা’, ‘বনপাংশুল’, ‘নিমজ্জন’ ও ‘ধাবমান’।

সাহিত্য ও নাট্যচর্চায় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নান্দীকার পুরস্কার, খালেকদাদ সাহিত্য পুরস্কার, একুশে পদক ও অলক্ত সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান সেলিম আল দীন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে সমাহিত করা হয়।

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার দিনেই ১১তম সেশনেই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাল তারা। একেবারে ব্যাটে-বলে নিখুঁত পারফরম্যান্সের প্রদর্শনী করে দেখাল বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই এভাবে দাপট দেখানো যে কোনো দলের জন্যই স্বপ্ন। ৯ উইকেটে জিতে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলো বাংলাদেশ।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা দলের কাছে শীর্ষ দল অস্ট্রেলিয়ার জন্য এই ফল হজম করা কঠিন হবে। তবে বাংলাদেশের জন্য এই অর্জন বহুদিন উপভোগ করার মতো। অস্ট্রেলিয়া ডেরা থেকে টেস্ট জয় এমনিতেই অনেক কঠিন। তার ওপর তাদের যা প্রস্তুতি ছিল, আর প্রতিপক্ষের বোলিং আক্রমণের চার জনের প্রত্যেকের ৩০০-এর বেশি টেস্ট উইকেট, সেখানে এমন সাফল্য পাওয়া সত্যিই অসাধারণ। ডারউইন এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে। তাদের টেস্ট ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায়। অস্ট্রেলিয়া মাটিতে একটি টেস্টের জন্য দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা পুরোপুরি সার্থক। তারা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এবং নিশ্চিতভাবে এই টেস্ট সিরিজ তারা আর কোনোভাবেই হারবে না।

২৩ বছর আগে ডারউইন ও কেয়ার্নসে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। দুই দশকেরও বেশি সময় পর দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া সফর করল তারা। এই ম্যাচে বাংলাদেশ কতটা লড়াই করতে পারলেই যেন প্রত্যাশা পূরণ হতো! কিন্তু ১৩ আগস্ট প্রথম দিনেই পেসাররা যেভাবে বুলডোজার চালালেন, তাতেই এক অবিস্মরণীয় জয়ের ভিত যেন তৈরি হয়ে গেল।

দুই সেশনেরও বেশি সময় অপ্রত্যাশিতভাবে বাংলাদেশের বোলারদের দাপট চলল। দুইশ রানের আগেই অলআউট অস্ট্রেলিয়া! যেন বিশ্বাসই হচ্ছিল না। অবশ্য ধারণা করা হচ্ছিল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের শক্তিশালী বোলিং লাইনআপও একইভাবে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হবে। কিন্তু না, ব্যাটিংয়েও চলল বাংলাদেশের দাপট। তানজিদ হাসান তামিম ঐতিহাসিক সেঞ্চুরি করলেন। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজও হাফ সেঞ্চুরিতে বড় স্কোরের শক্ত ভিত গড়ে দিলেন।

এই তিন ব্যাটারের অনবদ্য ব্যাটিং এবং টেল এন্ডারের উল্লেখযোগ্য অবদানে বাংলাদেশ ২২৮ রানের বড় লিড নেয়। বিদেশের মাটিতে এর আগে প্রথম ইনিংসে এত বড় লিড কখনও পায়নি তারা। অস্ট্রেলিয়ার ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গেল চাপ নিয়ে। এবারও হাসান জোড়া আঘাতে তাদের গলা চেপে ধরেন।

প্রথম ইনিংসে স্টিভ স্মিথ, আর দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিন বাংলাদেশের ধারালো বোলারদের সামনে যা একটু প্রতিরোধ গড়লেন। দেশের মাটিতে প্রথম সেঞ্চুরিতে অজিদের লিড এনে দেন। কিন্তু বল হাতে মিরাজ দেখালেন ঘূর্ণি জাদু। তাতে লিডটা বড় হলো না। বাংলাদেশের লক্ষ্যও থাকল নাগালের মধ্যে।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ এবার ডাক মারলেন। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারলেন। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৫৪ রানে অলআউট করার স্মৃতি অজিদের আত্মবিশ্বাস বাড়াতে কোনো কাজে দিলো না। ৫৭ রানের লক্ষ্য অনায়াসে পূরণ করে ইতিহাসের পাতায় নাম লিখল বাংলাদেশ।

জয়টাও এলো নায়কোচিতভাবে। ১৫তম ওভারের দ্বিতীয় বলে বেউ ওয়েবস্টারকে চার মেরে ডারউইন জয় নিশ্চিত করেন মুমিনুল। সাদমানের সঙ্গে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে তিনি অপরাজিত ছিলেন ৩০ রানে। সাদমান টিকে ছিলেন ২৫ রানে। ১ উইকেটে ৫৭ রান করে বাংলাদেশ।

দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হাসান মাহমুদ।

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে সেখানে।

ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পাশেই একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি আনা হয়েছে বলে জানা গেছে।

সকাল থেকে কেউ সেখানে ফুল দিতে আসেনি বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, সকাল থেকে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা যায়।

সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটি সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত রয়েছে। আর আজ ১৫ আগস্টকে কেন্দ্র করে সেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বেড়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ১৫ আগস্টকে ঘিরে শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

আগামী তিন দিন ভারী বৃষ্টি নেই, ১৭ জুলাইয়ের পর বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা
আবহআবহআবহওয়াআগামী তিন দিন পর্যন্ত দেশে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই, তবে দেশের কোথাও কোথাও স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। আগামী শুক্রবার (১৭ জুলাই) এর পর আবারও বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান।

আবহাওয়াবিদ জানান, আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। একই সঙ্গে তাপমাত্রা স্থানভেদে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

তিনি আরও জানান, আপাতত সব নদী ও সমুদ্রবন্দরগুলোর সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে। এছাড়া, পাহাড়ধসের ব্যপারেও কোনো সতর্কতা নেই।  তবে, চলতি মাসের শেষদিকে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

প্রসঙ্গত, টানা বর্ষণে রাজধানী ঢাকাসহ সারাদেশে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১০ মিলিমিটার আর, ঢাকায় ৪০ মিলিমিটার।