সোশ্যাল মিডিয়া – angortv.com

ইচ্ছাকৃত ভুয়া অর্ডারে আম ব্যবসায় ক্ষতি, জামায়াতকে দুষলেন তারেক রহমান
আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান অভিযোগ করেছেন, তার পরিচালিত আম ব্যবসায় ভুয়া অর্ডারের কারণে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে হয়েছে। এ ধরনের হয়রানির জন্য তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের দায়ী করেছেন।

বুধবার (১ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি।

ইচ্ছাকৃত ভুয়া অর্ডারে আম ব্যবসায় ক্ষতি, জামায়াতকে দুষলেন তারেক রহমান

পোস্টে তারেক রহমান জানান, একসময় তিনি তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সরকারি চাকরির জন্য একাধিকবার চেষ্টা করেও সফল না হওয়ায় জীবিকার তাগিদে তিনি আমের ব্যবসা শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক এফ-কমার্সের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছিলেন তিনি।

আমজনতার দলের সদস্য সচিব পোস্টে লেখেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ‘এফ কমার্স’-এর কেমন দিনকাল যাচ্ছে। গত বছর কিছু বুস্ট করেছিলাম। ক্যাশ ইন ডেলিভারিতে জিরো অ্যাডভান্স নিচ্ছিলাম, তখন প্রচুর অর্ডার আসছিল। কিন্তু ১০ শতাংশের মতো ফেক অর্ডার আসছিল। নিলে নেবে, না নিলে ফোন রিসিভ করবে না এমন। পরবর্তীতে ৫০০ টাকা অ্যাডভান্স নেওয়ার প্রথা শুরু করলে অর্ডার কমে যায় কিন্তু লস বন্ধ হয়ে যায়।

তারেক রহমান অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের কারণে জামায়াতের কর্মীরা ইচ্ছাকৃতভাবে ভুয়া অর্ডার দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করেছে।

একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, এক গ্রাহক প্রথমে গোপালভোগ আম অর্ডার করে আকার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরে একই ব্যক্তি দুই মণ আম অর্ডার দেন। অগ্রিম না নিয়েই তিনি পণ্য সরবরাহ করলেও গ্রাহক তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

তিনি জানান, বিষয়টি থানায় অভিযোগ করা হলে পুলিশ উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করে। সেখানে সমঝোতার মাধ্যমে কিছু আম রেখে বাকি আমের মূল্য পরিশোধ করা হয়।

পুরো ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এফ-কমার্স ব্যবসায় ভুয়া অর্ডারজনিত ঝুঁকি ও করণীয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এতিমখানার সেই শিশুর যে ভাইরাল চিঠি ছুঁয়েছে হৃদয়
সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ীর একটি এতিমখানার এক শিশুর মায়ের কাছে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হৃদয়স্পর্শী ওই চিঠিটি দ্রুতই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে মানুষের আবেগ নাড়া দিয়েছে। গত ১১ মার্চ নাসরিন আক্তার নামের একটি ফেসবুক আইডি থেকে শিশুটির ছবি ও চিঠিটি প্রকাশ করা হয়।

নাসরিন আক্তার দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এতিমখানায় গিয়েছিলাম দেখা করতে, মেজ ছেলে তাহাসিন আব্দুল্লাহ একটা কাগজ হাতে দিলো!’

পোস্ট করা ছবিতে দেখা যায়, শিশুটির হাতে লেখা একটি চিঠি। ধারণা করা হচ্ছে, মায়ের হাতে দেওয়া ওই কাগজটিই ছিল তার নিজের লেখা চিঠি। চিঠিতে সে লিখেছে—

‘আম্মা, আমারে সাবান দিয়ো। ৩ দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিয়ো, আগেরটা ছিড়া গেছে। ইফতারে বুট মুড়ি দেয়। রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু খাবার আইনো। ভালো খাবার। একটা মশারি দিয়ো। আর চাদর দিয়ো। মশা কামড়ায়।’

শিশুটির সরল ভাষায় লেখা এই চিঠি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করে। অনেকেই শিশুটির খোঁজ নিতে ও সাহায্য করার আগ্রহ প্রকাশ করেন।

পোস্টদাতা নাসরিন আক্তার শিশুটির মা। তিনি পোস্টের কমেন্ট বক্সে এতিমখানার ঠিকানা উল্লেখ করে সহায়তা করতে ইচ্ছুক মানুষের সঙ্গে যোগাযোগে সহায়তা করছেন।

সদ্য সাবেক পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রদূত আনসারীর গুরুতর অভিযোগ
সদ্য বিদায়ি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তুলেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মেক্সিকোতে নিয়োগ, জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ এবং ভোটের আগে দেশে ফিরতে বাধা দেওয়াসহ নানা ইস্যুতে এই অভিযোগ জানান।

মুশফিকুল ফজল আনসারী লেখেন, ‘কোনো এক নিউজ ফিডে দেখলাম সদ্য বিদায়ি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নাকি জাতিসংঘে চাকরি খুঁজছেন। খবরটির সত্যতা যাচাই করার সুযোগ আমার হয়নি, আর সত্যি বলতে এতে আমার ব্যক্তিগত আগ্রহও নেই। তবে আমার আগ্রহের জায়গা অন্যত্র, কারণ শুরু থেকেই তিনি আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন। মেক্সিকোতে আমাকে পাঠানো থেকে শুরু করে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ, ভোটের আগে দেশে আসতে বারণসহ নানা ইস্যুতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।’

রাষ্ট্রদূত ফেসবুকে লেখেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করার জন্য আমাকে উৎসাহিত করেছিলেন জাতিসংঘেরই এক ভিনদেশি সহকর্মী। লাটভিয়ার মিস ব্র্যান্ডস কেহরিস এই পদে তার মেয়াদ শেষ করায় পদটি শূন্য হয়। বিষয়টি আমি যথারীতি সরকারপ্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জানাই। তিনি আমাকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। পররাষ্ট্র উপদেষ্টাও প্রাথমিকভাবে আমাকে আবেদন করতে সবুজসংকেত দেন।’

মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘এ ধরনের পদে সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন এবং নোট ভারবাল প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র থেকেও সহায়তার আশ্বাস মিলেছিল । কিন্তু আমার প্রত্যাশা ছিল নিজের দেশ, বাংলাদেশ সরকারের সমর্থন নিয়েই এগোব। কারণ এই কঠিন সময়ে জাতিসংঘে আমাদের দৃশ্যমান প্রতিনিধিত্ব থাকা জরুরি। মানবাধিকার রক্ষার সংগ্রামে আমি নিরবচ্ছিন্নভাবে কাজ করেছি। মহাসচিব থেকে শুরু করে ইউএন বিল্ডিংয়ের অনেকেই আমাকে জানেন।’

তিনি বলেন, ‘আমি যথানিয়মে আবেদন পাঠাই। আবেদন পাঠানোর পরপরই পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে একটি বার্তা পাই— ‘not to proceed।’ আমি জবাবে জানাই, আবেদন ইতিমধ্যেই পাঠানো হয়েছে। তার পর থেকে আজ পর্যন্ত তিনি আমার ফোন ধরেননি।’

তিনি আরো বলেন, ‘আবেদন করলেই যে জাতিসংঘ মনোনীত করবে, এমন নিশ্চয়তা নেই। কিন্তু আমার কষ্ট অন্য জায়গায়। দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় নিজেকে নিবেদন করলাম, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সামান্য হলেও ভূমিকা রাখলাম—আর ঘুম থেকে উঠে হঠাৎ উপদেষ্টা বনে যাওয়ারা এমন অবস্থান নিলেন যে, আমাকে ন্যূনতম সমর্থনটুকুও জানালেন না!’

মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের এ রাষ্ট্রদূত বলেন, ‘এই হতাশার কথা আমি নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও শেয়ার করেছিলাম। তিনিও বিস্ময় প্রকাশ করেছিলেন। তবে সে সময় তাঁকে বিব্রত করতে চাইনি বলেই তার সরাসরি হস্তক্ষেপ কামনা করিনি।’

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার এ বিষয়ে জানতে চাইলে তাকে জানানো হয়—মুশফিক জিততে পারবে না, তাই সমর্থন দেওয়া হয়নি। অথচ এখানে কোনো ভোটাভুটি নেই। সদস্য রাষ্ট্র একজন প্রার্থী মনোনয়ন দিলে জাতিসংঘ সেখান থেকে শর্টলিস্ট করে মহাসচিবসহ সংশ্লিষ্ট টিম সাক্ষাৎকার নেন। যোগ্য বিবেচিত ব্যক্তিকেই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্য আমার—নিজ দেশের সমর্থনটাই জোটেনি। আর আজ দেখছি, কেউ কেউ বিভিন্ন জায়গায় পদ পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। কেউ আবার নির্বাচিত সরকারের চারপাশে তোষামোদে ব্যস্ত, যদি কোনোভাবে সুযোগ মেলে। অথচ এদের মধ্যেই কয়েকজন সে সময় বিএনপির নাম শুনলেই নাক সিটকাতেন।’

সবশেষে তিনি বলেন, ‘দায়িত্ব ও কর্তব্যবোধের কারণে এখনই সব খোলাসা করছি না। তবে সময় এলে সত্য প্রকাশ পাবে। লিখছি একটি বই।’

নির্বাচনে প্রার্থী হওয়ায় মসজিদের খতিবকে অব্যাহতির অভিযোগ
কুমিল্লা-১০ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় মুফতি মো. শামছুদ্দোহাকে খতিবের পদ থেকে অব্যাহতি দিয়েছে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চাকরিচ্যুতির চিঠি প্রকাশ করে নিজের ফেসবুক আইডি থেকে করা এক আবেগঘন পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মসজিদ পরিচালনা কমিটির দেওয়া অব্যাহতি পত্রে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তিনি মসজিদের পরিচালনা নীতিমালা ও সরকারি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করেছেন। তাই তাকে খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

জানা গেছে, মুফতি শামছুদ্দোহা প্রায় এক যুগ ধরে ঢাকার ধানমন্ডির সাইন্সল্যাব কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন।

নিজের ফেসবুক পোস্টে শামছুদ্দোহা দাবি করেন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়া তার ব্যক্তিগত, ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য নিয়মতান্ত্রিকভাবে ছুটি নিয়েই প্রচারণায় অংশ নিয়েছেন। নির্বাচনকে অজুহাত হিসেবে দেখিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, পূর্বে জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণেও তাকে এবং আরিফ বিন হাবিব নামে আরেক আলেমকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া আরেক পোস্টে শামছুদ্দোহা জানান, অব্যাহতির চিঠি হোয়াটসঅ্যাপে পাঠানোর পর তিনি জুমার নামাজ পড়াতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং মসজিদে প্রবেশে নিষেধ করা হয়। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি বলে উল্লেখ করেন তিনি।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ হোসেন সোহরাবের বক্তব্য জানার জন্য চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ প্রার্থীকে সমর্থন দিন : আজহারী
নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। একইসঙ্গে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে তিনি বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের ফলে পুনরায় জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আবারও দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার সুযোগ এসেছে ছাত্র-জনতার হাতে। নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়াই নয়, বরং দেশের ভবিষৎ গতিধারা নির্ধারণের খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। তাই, ইতিহাসের এই মহা সন্ধিক্ষণে সচেতন ও সংযমী হওয়ার পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলনে জাতিগতভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, দেড় যুগ পরে আবারও তুলনামূলক ভালো নেতা বাছাই করার সুযোগ পেয়েছে সাধারণ জনতা। তবে নির্বাচনকে কেন্দ্র করে চারপাশে নানান গুজব, উসকানি ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের আবহ তৈরি হতে পারে। এ কারণে আমাদেরকে প্রতিটি বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সমাজে পারস্পরিক মতভিন্নতা থাকতেই পারে, তবে তা যেন প্রতিহিংসা কিংবা রক্তক্ষয়ী সহিংসতায় রূপ না নেয়। মনে রাখতে হবে, এই দেশ আমাদের সবার। তাই দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বও আমাদেরই।

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক মতপার্থক্যের ফলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক নষ্ট হওয়া খুবই বেদনাদায়ক বাস্তবতা। আমরা যৌক্তিক আলোচনা-সমালোচনা করতেই পারি কিন্তু কাউকে অসম্মান করব না। আমরা পক্ষে-বিপক্ষে মতামত প্রদান করব তবে ভিন্নমতকে তুচ্ছজ্ঞান করব না। ক্ষুদ্র স্বার্থে বন্ধুত্বের সম্পর্ককে শত্রুতায় পরিণত করব না। মনে রাখতে হবে, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানই একটি মানবিক সমাজের মূল চালিকাশক্তি। তাই ঘৃণা নয়, ঐক্য আর ভালোবাসার শক্তিতেই আমাদের আগামীর পথচলা অব্যাহত রাখতে হবে।

সাধারণ মানুষ ট্যাগিং ও ব‍্যাশিং মুক্ত পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে তিনি বলেন, সাধারণ মানুষ ট্যাগিং ও ব‍্যাশিং মুক্ত পরিচ্ছন্ন রাজনীতি দেখতে চায়। চেতনা বিক্রি ও দোষারোপের রাজনীতির চির অবসান চায়। রাজনীতিতে নতুনত্ব চায়। তাই রাজনীতিবিদদের উচিত— ইতিবাচক ধারায় রাজনীতিকে ফিরিয়ে আনা। জাতিকে বিভক্ত করার রাজনীতিতে কারো জন্যই কল‍্যান নেই। বিভক্তির চাষ করলে দিনশেষে সবাইকে ভোগতে হবে। আপনারা প্রতিটি আসনেই গণমানুষের মৌলিক সমস্যা সমাধানের প্রতিযোগিতা করুন। প্রতিপক্ষকে ব্লেইম না করে, নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরুন। জনগণ আপনাদের যোগ্যতা মূল্যায়নের ক্ষমতা রাখে। রায় দেয়ার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য নিয়ে আজজারী বলেন, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আঠারো কোটি মানুষ একটি কাঙ্ক্ষিত ইলেকশন উপহার পেতে চায় দেশের প্রশাসন, দেশপ্রেমিক সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের কাছ থেকে। আপনাদের আন্তরিক সদিচ্ছা আর সঠিক তৎপরতা বাংলাদেশকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। জাতির সূর্য সন্তানদের তালিকায় আপনাদের নাম স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাই দায়িত্ব পালনে আমরা আপনাদের পূর্ণ পেশাদারিত্ব ও পক্ষপাতহীন আচরণ প্রত্যাশা করি।

তিনি বলেছেন, ভোট একটি আমানত। কোনো বস্তুগত আমানত যেমন সততা ও জবাবদিহিতার দাবি রাখে, ভোটও তেমনই বিবেক, ন্যায়বোধ ও দায়িত্বশীল আচরণের দাবি রাখে। তাই এক টুকরো নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দিন। সচেতনভাবেই আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। পাশাপাশি আল্লাহর কাছে কায়মনোবাক‍্যে দোয়া করুন, তিনি যেন এই জাতির কান্ডারী হিসেবে এমন নেতৃত্বকে বাছাই করেন; যার হাতে এ দেশ, মাটি ও গণমানুষের নিরাপত্তা সুরক্ষিত থাকবে।

পোস্টের শেষে তিনি বলেন, জন সমর্থনে যারাই রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পাবেন, সকলের উচিত তাদেরকে মেনে নেয়া এবং দেশ পরিচালনায় সহযোগিতা করা। সকলের সহযোগিতা ছাড়া কারো পক্ষেই সুষ্ঠুভাবে এ বিশাল জনগোষ্ঠীকে নেতৃত্ব দেয়া সম্ভব নয়। নেতৃত্ব পথ দেখাতে পারে, কিন্তু রাষ্ট্রকে এগিয়ে নেয় ঐক্যবদ্ধ জনগণ।

সবশেষে আজহারী সবাইকে সংকীর্ণতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তুলি। পারস্পরিক সৌহার্দ্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিনির্মাণ করি— বৈষম্যহীন, ন‍্যায় ও ইনসাফের এক সমৃদ্ধ বাংলাদেশ।

হাদিকে গুলি : ভারতে গিয়ে সেলফি মাসুদের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের তোলা সেলফি ও ফোন নম্বর প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রবিবার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে তিনি ভারতে পালানোর পর মাসুদের তোলা একটি ছবি প্রকাশ করেন।

পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ‘ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শ‍্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইকচালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব, ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়।’

‘+৯১৬০০১৩৯৪০** এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।

যে সকল নম্বরে এই ছবিটি পাঠানো হয়, তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ‍্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।’

এর আগে, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে এসে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। তাকে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গতকাল রবিবার রাত পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন— হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচারে জড়িত চক্রের দুই সহযোগী, সন্দেহভাজন শ্যুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী।

খালেদা জিয়া একজন ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ : ডি এ তায়েব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় সাবেক পুলিশ কর্মকর্তা ও অভিনেতা ডি এ তায়েব সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে তায়েব লিখেছেন, ‘আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সাবেক তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার ৫ বছর পাইলট ছিলাম। তার প্রটোকলে থেকে বহুবার তার সাথে কথা বলার সুযোগ হয়েছে।

কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। উনি একজন পরিশ্রমী মানুষ, একজন স্বচ্ছ ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ।’

তায়েব আরো লিখেছেন, ‘সত্যিকারের একজন আপসহীন নেত্রী উনি। সর্বোপরি সবার ঊর্ধ্বে উনি একজন মা।

কাছে থেকে দেখেছি উনি প্রচণ্ড একজন ধর্মভীরু মানুষ। নামাজ পড়তেন নিয়মিত। প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখতেন। দেশের প্রিয় এই মানুষটির জন্য দোয়া করি—আল্লাহ যেন অতিদ্রুত তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’

আবুল সরকার সমাজে বিশৃঙ্খলা ছড়াতে এই ধরনের কটূক্তি করেছেন : রাশেদ
বাউলশিল্পী আবুল সরকার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই। এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম। সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছে।’

তিনি বলেন, ‘আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দিবে না। কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করতে পারেন না। এমনকি হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তি করার অধিকার কারও নাই।

সবাই স্বাধীনভাবে এই দেশে ধর্মপালনের অধিকার পাবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির অধিকার কারও নাই।’

রাশেদ বলেন, ‘বাউল আবুল সরকারের মুক্তি চাচ্ছেন, তারা আগে বাউল আবুল সরকারের বক্তব্য শুনুন। সে সমগ্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে।’

সবশেষে তিনি বলেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযোগ্য শাস্তি হলে পরবর্তীতে কেউ আর এমন কটূক্তি করবে না।

আমরা সমাজে শান্তি চাই। ধর্ম নিয়ে বিতর্ক এবং বিভাজন চাই না।’

উপহারের ‘নৌকা’ নিয়ে বিপাকে উপদেষ্টা, কী করবেন জানতে চাইলেন ফেসবুকে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। গতকাল শনিবার (১ নভেম্বর) আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেওয়া এ উপহার নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

যদিও পরদিন রবিবার এক ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা করেছেন উপদেষ্টা নিজেই। একই সঙ্গে এ উপহার নিয়ে কী করবেন, তা জানতে চেয়েছেন।

তিনি লিখেছেন, গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে, প্রধান অতিথি হিসেবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্য বশত: আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনও মিল নাই।

পরামর্শ চেয়ে তিনি আরও লেখেন, এখন আমি এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে; সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা নিজে রেখে দিতে পারি। তিনি শেষে লেখেন, পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব।

গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেল ঢাকার আলজেরিয়া দূতাবাস ১৯৫৪ সালের গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ
‘জুলাই সনদ’ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, এটি ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। শুক্রবার ফেসবুক পোস্টে মিলার লেখেন, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এই দলিল মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐকমত্যের প্রতিফলন।’

মাইকেল মিলার বলেন, এটি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ২০২৬ সালের নির্বাচনের পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে এটি তারই প্রমাণ।

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ২৫টি রাজনৈতিক দল যোগ দেয়। অনুষ্ঠানে মিলারের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও শাসনব্যবস্থা সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগীতা অব্যাহত রাখার ইঙ্গিত বহন করে। সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে কাজ করছে।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এ লক্ষ্যে ইইউ কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাবও দিয়েছে। এসব উদ্যোগ গণতান্ত্রিক চর্চা ও টেকসই উন্নয়নের প্রতি ইইউর প্রতিশ্রুতির অংশ।