সাহিত্য – angortv.com

হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ
আজ বাংলাদেশের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী। হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে। এই কথাশিল্পীর জন্মবার্ষিকীতে বিশেষ প্রবন্ধ, নিবন্ধসহ নানা প্রতিবেদন ছেপেছে পত্রিকাগুলো। পরিবারের পক্ষ থেকে উদযাপিত হবে লেখকের জন্মদিন। এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে লেখককে নিবেদিত নাটকসহ নানা অনুষ্ঠানমালা। ২০১২ সালের ১৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি। হুমায়ূন নেই কিন্তু তিনি বেঁচে আছেন লাখো পাঠকের হৃদয়ে।

হুমায়ূন আহমেদ বাংলাদেশের জনপ্রিয়তম লেখক। উপন্যাসে নিজের প্রতিভার বিস্তার ঘটলেও তার শুরুটা ছিল কবিতা দিয়ে। এরপর নাটক, শিশুসাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্প-সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে বৈজ্ঞানিক কল্পকাহিনীর জনকও বটে। ১৯৭২ সালে প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের পর পরই তার খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। উপন্যাসে ও নাটকে তার সৃষ্ট চরিত্রগুলো বিশেষ করে ‘হিমু’, ‘মিসির আলী’, ‘শুভ্র’ তরুণ-তরুণীদের কাছে হয়ে ওঠে অনুকরণীয়। জনপ্রিয়তার জগতে তিনি একক ও অনন্য।

হুমায়ূন আহমেদের শরীরে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে মরণব্যাধি ক্যানসার ধরা পড়ে। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান। সেখানে ২০১২ সালের জুলাই মাসের ১৬ তারিখ তিনি চলে যান লাইফ সাপোর্টে। সে অবস্থাতেই ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউ ইয়র্ক থেকে ২০১২ সালের ২৩ জুন দেশে ফিরিয়ে আনা হয় হুমায়ূন আহমেদের মরদেহ। ২৪ জুন তাকে সমাহিত করা হয় তার গড়ে তোলা নন্দনকানন নুহাশ পল্লির লিচুতলায়।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেন। ডাকনাম কাজল। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা, আর মা ছিলেন গৃহিণী। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়। কথাসাহিত্যিক জাফর ইকবাল তার ছোট ভাই। সবার ছোট ভাই আহসান হাবীব নামকরা কার্টুনিস্ট ও রম্যলেখক।

তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা ও নয় নম্বর বিপদ সংকেত, ‘ঘেটুপুত্র কমলা’ প্রভৃতি। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ সালে বাংলাদেশের রাষ্ট্রীয় পদক ‘একুশে পদক’ লাভ করেন। এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কার (১৯৮৮) লাভ করেন। দেশের বাইরেও তাকে নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। তার প্রমাণ জাপান টেলিভিশন ‘এনএইচকে’ তাকে নিয়ে নির্মাণ করেছে ১৫ মিনিটের তথ্যচিত্র ‘হু ইজ হু ইন এশিয়া’।

ময়মনসিংহে আজ থেকে শুরু হচ্ছে ৫দিন ব্যাপী ইসলামী বইমেলা
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র কেন্দ্রীয় সীরাতুন্নবী সা. সম্মেলন উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী বড় মসজিদ চত্বরে আজ ৪মার্চ থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ইসলামী বইমেলা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বড় মসজিদের পেশ ইমাম ও খতীব আল্লামা আব্দুল হকের সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

ঐ সময় মেলায় আরো উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামী প্রকাশন রাহনুমা প্রকাশনীর স্বত্বাধিকারী মাহমুদুর রহমান, ইত্তেফাক টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুফতি আমীর ইবনে আহমাদ সহ দেশের শীর্ষস্থানীয় অভিজাত প্রকাশনা সংস্থাসমূহের প্রতিনিধি এবং ইসলামী লেখকবৃন্দগণ।

মেলাটি উদ্বোধনের পর থেকে শুরু হয়ে চলবে ৮ মার্চ রাত ৯টা পর্যন্ত। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়াও প্রতিবছরই বিপুল পরিমাণ বই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতির পাশাপাশি দেশের স্বনামধন্য ইসলামী লেখকগণ উপস্থিত থাকেন। এবারো স্বনামধন্য লেখক ও সাহিত্যিক মাওলানা যাইনুল আবিদীনসহ বিভিন্ন পর্যায়ের লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মীগণও উপস্থিত থাকবেন বলে আশা করছে মেলা কর্তৃপক্ষ।

মেলা উপলক্ষে, বইমেলা প্রাঙ্গণে মেলা শুরু হওয়ার পরদিন অর্থাৎ ৫ মার্চ অনুষ্ঠিত হবে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা।

উল্লেখ্য,২০০৭ সালে ঢাকার পরে ময়মনসিংহে সর্বপ্রথম ইসলামী বইমেলা শুরু হয়। এরপর বিগত কয়েক বছর ধরে ময়মনসিংহে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারো ভিন্ন আঙ্গিকে ভিন্ন সাজে ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সীরাতুন্নবী সা. সম্মেলন’২১ উপলক্ষে ৫ দিনব্যাপী এই ইসলামী বইমেলা অনুষ্ঠিত হবে।

বুধ গ্রহের একটি জ্বালামুখের নামকরণ করা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে
বাংলাদেশের বিশ্বখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনকে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান NASA -এর সুপারিশক্রমে ২০০৯ সালের ৯ জুলাই এমন সম্মাননা দেয় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (আইএইউ)। বুধ গ্রহের একটি জ্বালামুখের নামকরণ করা হয় ‘Abedin Crater’ বা ‘আবেদিন জ্বালামুখ’ হিসেবে। এই জ্বালামুখের ব্যস ১১৬ কিলোমিটার এবং ভিত্তি বেশ মসৃণ।

পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের নামে বিভিন্ন গ্রহের গর্ত ও জ্বালামুখের নামকরণের রীতি ১৯১৯ সালে প্রচলন করে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (আইএইউ)। প্রথম দিকে কেবল সায়েন্স ফিকশন লেখক আর বিজ্ঞানীদের নামের মধ্যে সীমাবদ্ধ ছিল এই রীতি। যেমন চাঁদ ও মঙ্গল গ্রহের গর্ত ও জ্বালামুখগুলো সায়েন্স ফিকশন লেখক এবং বিজ্ঞানীদের নামেই রাখা হয়।

পরবর্তীতে নীতিমালা আরো বর্ধিত করে আইএইউ। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থাটি সিদ্ধান্ত নেয়, যারা মানবসভ্যতার মানবিক বোধ ও উপলব্ধিকে গভীরতর করেছেন, সেসব শিল্পী-সাহিত্যিকের নামেও গ্রহের গর্ত বা জ্বালামুখের নামকরণ করা হবে। বিশেষ করে বুধ গ্রহের জ্বালামুখগুলোর নাম রাখা হবে বিখ্যাত শিল্পী ও সাহিত্যিকদের নামানুসারে।

আইএইউর নিয়ম অনুসারে, বুধ গ্রহের নতুন আবিষ্কৃত প্রতিটি খাদ ও জ্বালামুখের নাম এমন কোনো শিল্পী ও সাহিত্যিকের নামে হতে হবে, যিনি ৫০ বছরের বেশি সময় ধরে বিখ্যাত ছিলেন এবং গর্ত ও জ্বালামুখ আবিষ্কারের অন্তত ৩ বছর আগে মৃত্যুবরণ করেছেন।

বুধ গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ১৯৭৩ সালে ‘ম্যারিনার ১০’ নামে প্রথম মহাকাশযান পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এরপর ২০০৪ সালে দ্বিতীয় অভিযান হিসেবে পাঠায় ‘মেসেঞ্জার’ মহাকাশযান। ২০০৮ সালে মহাকাশযানটি বুধ গ্রহের পাশ দিয়ে উড়ে যায়। একে ফ্লাইবাই বলা হয়। বুধকে ঘিরে প্রথম দুটি ফ্লাইবাইয়ের সময় যানটি গ্রহের উত্তরাঞ্চলের পৃষ্ঠে অনেক গর্ত ও আগ্নেয়গিরির জ্বালামুখ আবিষ্কার করে।

বিশ্বের নানা প্রান্তের কীর্তিমান শিল্পী-সাহিত্যিকের নামে ২০০৯ সালের ৯ জুলাই তারিখে যে ১৬টি জ্বালামুখের নামকরণের তালিকা প্রকাশ করে আইএইউ, সেই তালিকায় উঠে আসে ফ্রান্সের চিত্রশিল্পী আন্দ্রে ডেরেন, ঘানার সাহিত্যিক জো কলম্যান ডি গ্রাফট, মেক্সিকোর চিত্রশিল্পী মারিয়া ইজকিয়ারদো, আমেরিকার সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের পাশাপাশি বাংলাদেশের চিত্রশিল্পী জয়নুল আবেদিনের নামও।

শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহুকুমার (বর্তমানে কিশোরগঞ্জ জেলা) কেন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।

নকশী কাঁথার মাঠ কাব্যের নায়ক রূপাই
পল্লী কবি জসীমউদ্দিন ১৯২৯ সালে নকশী কাঁথার মাঠ কাব্য গ্রন্থটি রচনা করেন। বাংলা সাহিত্যের এই কাব্যগ্রন্থ লিখতে কবি ময়মনসিংহে প্রায়ই আসা যাওয়া করতেন। সেখানেই এক সাহসী যুবক রুপা মিয়ার দেখা পান। যার অসীম সাহস আর গায়ের শক্তির কাছে অন্য কেউ ভয়ে আসতো না। এই রুপা মিয়াকে নিয়েই কবির অমর সৃষ্টি নকশী কাঁথার মাঠ।

রূপাই চরিত্রটি জসীমউদ্দীন রূপায়ন করেছিলেন বাস্তবের এই রুপা মিয়াকে দেখে , যার প্রকৃত নাম আহাম্মদ আলী ওরফে রূপা মিয়া। নিজ এলাকায় তিনি পরিচিত ছিলেন রুপা মিয়া এবং ‘রূপা গুণ্ডা’ হিসেবে। সারাদেশে তিনি নকশী কাঁথার মাঠের নায়ক রুপা হিসেবেই পরিচিত ছিলেন।

রুপার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে৷ বাস্তবের রূপাও কাব্যের রূপাইয়ের মতো বলবান বীর ছিলেন। ছিলেন সেরা লাঠিয়াল। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ড. দীনেশ চন্দ্র সেনের কথায় ময়মনসিংহ অঞ্চলের লোকজ সঙ্গীত সংগ্রহ করতে জসীমউদ্দীন গফরগাঁওয়ে এসেছিলেন৷ সেখানে এসেই কবি তার সাহিত্য চর্চার অন্যতম সঙ্গী খ্যাতনামা সাহিত্যিক মৌলভী শেখ আবদুল জব্বারের বনগাঁও গ্রামের বাড়িতে ওঠেন৷ এখানে অবস্থানকালে বনগাঁও গ্রামে জমির ধান কাটা নিয়ে একদিন বড় ধরণের এক দাঙ্গা (স্থানীয় ভাষায় কাইজ্জা) হয়৷

সেই দাঙ্গায় গফরগাঁওয়ের লাঠিয়াল দলের নেতৃত্ব দেন শিলাসী গ্রামের কৃষ্ণবর্ণের হালকা-পাতলা ছোটখাটো গড়নের যুবক রূপা৷ পল্লীকবি সেই দাঙ্গা দেখেন; এবং দেখেন গ্রামাঞ্চলে জমি দখলের এক নারকীয় দৃশ্য৷ লাঠিয়াল দলের নেতৃত্ব দানকারী রূপার তেজোদীপ্ত এক ভয়ঙ্কর বীরত্ব৷ ওই দাঙ্গাই কবির মনে রেখাপাত করে৷ নকশী কাঁথার মাঠ কাব্যের মূল উপজীব্য হয়ে ওঠে সেই দাঙ্গার ঘটনা৷ সেসময় এই রূপাকে মানুষ ‘রূপা গুণ্ডা’ বলেই জানতেন৷ বাংলাদেশ স্বাধীন হবার পর একবার তিনি ইউপি ‘সদস্য’ নির্বাচিত হন৷ অবিভক্ত ভারতে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তিনি সরাসরি দাঙ্গায় জড়িয়ে পড়েছিলেন।

গফরগাঁও বাজারের কাইয়ুম মার্কেটে একটি স্টলে আড্ডা দিতেন জসীমউদ্দীন। সেখানে বসেই রূপাই সম্পর্কে খোঁজখবর নেন তিনি৷ সেই স্টলেই কবির সঙ্গে রূপার পরিচয় হয় এবং রূপা তাঁর নিজের সম্পর্কে জানান জসীমউদ্দীনকে। যা উপজীব্য করে কবি পরে কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন।

এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল,

কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল!

কাঁচা ধানের পাতার মত কচি-মুখের মায়া,

তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া।

জালি লাউয়ের ডগার মত বাহু দুখান সরু,

গা-খানি তার শাঙন মাসের যেমন তমাল তরু।

বাদল-ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল,

বিজলী মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল।

কচি ধানের তুলতে চারা হয়ত কোনো চাষী,

মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি।

কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি,

কালো দাতের কালি দিয়েই কেতাব কোরাণ লেখি।

জনম কালো, মরণ কালো, কালো ভূবনময় ;

চাষীদের ওই কালো ছেলে সব করেছে জয়।

সোনায় যে জন সোনা বানায়, কিসের গরব তার’

রঙ পেলে ভাই গড়তে পারি রামধণুকের হার।

কালোয় যে-জন আলো বানায়, ভুলায় সবার মন,

তারি পদ-রজের লাগি লুটায় বৃন্দাবন।

সোনা নহে, পিতল নহে, নহে সোনার মুখ,

কালো-বরণ চাষীর ছেলে জুড়ায় যেন বুক।

যে কালো তার মাঠেরি ধান, যে কালো তার গাঁও!

সেই কালোতে সিনান করি উজল তাহার গাও।

আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানী,

খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি।

জারীর গানে তাহার গলা উঠে সবার আগে,

‘শাল-সুন্দী-বেত’ যেন ও, সকল কাজেই লাগে।

বুড়োরা কয়, ছেলে নয় ও, পাগাল লোহা যেন,

রূপাই যেমন বাপের বেটা, কেউ দেখেছ হেন?

যদিও রূপা নয়কো রূপাই, রূপার চেয়ে দামী,

এক কালেতে ওরই নামে সব গাঁ হবে নামী।

কাব্যে, রূপাইয়ের বিপরীতে সাজু নামক যে নারী চরিত্র ছিল, তিনিও বাস্তবের এক ব্যক্তিত্ব। নাম ছিল ললীতা, রূপা ললীতাকে ভালোবাসতেন। ললীতা ছিলেন রূপার প্রতিবেশী গ্রাম মশাখালীর বাসিন্দা। ললীতা ২০০৭ সালের জানুয়ারিতে মারা যান।

২০০৮ সালের ২২ এপ্রিল শিলাসী গ্রামের নিজ বাড়িতে মারা যান নকশী কাঁথার কালো মানিক রূপা।

নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থের নায়ক রূপাকে নিয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে দেখানো হয় একটি প্রতিবেদন। এছাড়া মূল কাব্যগ্রন্থ নিয়ে তৈরি হয় অনন্ত হীরা পরিচালিত টেলিফিল্ম নকশী কাঁথার মাঠ। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কর্তৃক পরিবেশিত হয়েছে নৃত্যনাট্য। ওস্তাদ খাদেম হোসেন খান নকশী কাঁথার মাঠ নৃত্যনাট্যের সঙ্গীত পরিচালনা করে ইরান, ইরাক, এবং পাকিস্তানও সফর করেন। ২০১৩ সালে এই কাব্যগ্রন্থ অবলম্বনে নির্মিত হয় টেলিফিল্ম ‘নকশী কাঁথার মাঠ’। এটি পরিচালনা করেন রাজিব হাসান ও প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী এবং ফারহানা মিলি।

ঐতিহ্য থেকে ৪ খণ্ডে প্রকাশিত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-রচনাবলি
বাংলাদেশের সর্ববৃহৎ সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ সুদীর্ঘ দুই দশকের পথ চলায় প্রকাশ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টপাধ্যায়, জীবনানন্দ দাশসহ ৫০ হাজার পৃষ্ঠার বেশি বাংলা সাহিত্যের কালজয়ী লেখকদের রচনাবলি। তারই ধারাবাহিকতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বি-শত জন্মবার্ষিকীকে সামনে রেখে ঐতিহ্য এবার প্রকাশ করছে ৪ খণ্ডে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-রচনাবলি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনবিংশ শতকের বাঙ্গালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং গদ্যকার। সংস্কৃত ভাষা ও সাহিত্যের পাণ্ডিত্যের জন্যে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন।

সংস্কৃত ছাড়াও বাংলা এবং ইংরেজি ভাষায় অগাধ বুৎপত্তি ছিলো তার। তিনি প্রথম বাংলালিপি সংস্কার করে সেটাকে যুক্তিবহ এবং অধিকতর বোধগম্য করে তুলেন। এজন্যই তাকে বাংলা গদ্যের প্রথম স্বার্থক রূপকার হিসেবে বিবেচনা করা হয়।

জীবদ্দশায় তিনি রচনা করেছেন অসংখ্য জনপ্রিয় রচনা তার মধ্যে একাধিক পাঠ্যপুস্তক, শিশুপাঠ্য বর্ণপরিচয়, সংস্কৃত ব্যাকরণ, হিন্দি এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদগ্রন্থসহ অসংখ্য বই।

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭ এই কালজয়ী গদ্যকারের দ্বি-শত জন্মবার্ষিকী। এই দিন প্রকাশিত হবে ৪ খণ্ডে ‘ঐতিহ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-রচনাবলি’।

শুরুতে এই রচনাবলি আগ্রহী পাঠকগণ অগ্রিম বুকিং এবং কিস্তি সুবিধা আওতায় সংগ্রহ করতে পারবেন অকল্পনীয় কম মূল্যে।

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২০ থেকে যা পাঠকদের মাঝে বিতরণ শুরু হবে।

তুমি জনগণমননন্দিত নেত্রী
জানি, কবিরা সব সময় স্বপ্নদ্রষ্টা হয় না, তাও আবার আমার মতো সামান্য এক কবি। তবু ২০০৪ সালের ২১ আগস্টের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় ২৩শে আগস্ট আমি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে যে কবিতা/গান আমি রচনা করেছিলাম, সেই কবিতার স্বপ্ন সত্যের দিকে মাথা তুলেছে দেখে নিজেকে কৃতার্থ মনে হয়।

তুমি জনগণমননন্দিত নেত্রী

মুহাম্মদ সামাদ

প্রিয় নেত্রী শেখ হাসিনা- জননেত্রী  হাসিনা

তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার

ভয় নাই বোন, ভয় নাই মা- তোমার ভয় নাই

তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ

আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান।

জেগেছে ছাত্র  জেগেছে জনতা

জেগেছে কৃষক-শ্রমিক

বিক্ষোভে আর বিদ্রোহে আজ উত্তাল চারিদিক

তোমার নামেই গর্জে ওঠে

ভাইয়ের খুনে

বোনের সম্ভ্রমে

মায়ের কান্নায়

পিতার রক্তে

রাঙানো লাল বাংলাদেশ … বাংলাদেশ

তুমি আজ তাই আলো হাতে আঁধারের যাত্রী।

জীবন দিয়ে রক্ত দিয়ে

রুখেছি গুলি বন্দুক বোমা

এইবার হবে খুনিদের দিন শেষ …খুনিদের দিন শেষ

তোমার ডাকে তোমার সাথে বাঙালির পথ চলা

তোমার ডাকেই মুক্ত হবে মৃত্যুপুরী   এই ক্ষুব্ধ বন্দিশালা

আকাশে বাতাসে দিকে দিকে শুনি

তোমার জয়ধ্বনি… তোমার জয়ধ্বনি

তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার।

প্রিয় নেত্রী শেখ হাসিনা- জননেত্রী  হাসিনা

তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার

ভয় নাই বোন, ভয় নাই মা- তোমার কোন ভয় নাই

তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ

আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান।