শেয়ার বাজার – angortv.com

এনার্জিপ্যাকের আইপিওতে আবেদন শুরু
এনার্জিপ্যাকের আইপিওতে আবেদন শুরু

শেয়ার বাজার ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন শুরু হয়েছে। আজ (৭ ডিসেম্বর) সকালে অর্থাৎ অফিসিয়াল সময়ে আবেদন শুরু হয়ে চলবে ১৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ব্রোকারেজ হাউজগুলোতে বেনিফিশিয়ারী ওনার্সধারীরা আবেদন করতে পারবেন নির্ধারিত সময়ে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির তথ্য মতে, বুক বিল্ডিং পদ্ধতিতে আসা বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানির কাট অব প্রাইস নির্ধারিত হয়েছে ৩৫ টাকা। ফলে কোম্পানির ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি শেয়ার পেতে সাধারণ বিনিয়োগকারীরা ৩১ টাকা দরে আবদেন করবেন। এর মাধ্যেমে কোম্পানিটি পুঁজিাবাজার থেকে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে। উল্লেখ্য, গত ২১ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর বিডিং সম্পন্ন করে। এখন সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত শেয়ার বন্টনের জন্য সাবক্রিপশন করছে। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও বাবদ খাতে খরচ করবে। কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫ টাকা ১৫ পয়সা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ৩০ টাকা ২০ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ২১ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

টানা ৬ সপ্তাহ লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
টানা ৬ সপ্তাহ লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ডেস্ক রিপোর্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৬ সপ্তাহ ধরে লেনদেনের শীর্ষ অবস্থান দখল করে আছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৯১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষস্থানে রয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৬৫২টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৬ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার ৩৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৭ কোটি ৬৩ লাখ টাকা।
নিটল ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিলস, প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৩ লাখ ২৮ হাজার ৬৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৩৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। রেনেটা ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, অগ্রণী ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, ডিবিএইচ, ডোমিনেজ স্টিল, ইস্টার্ণ ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, হামিদ ফেব্রিক্স, ইফাদ অটোস, লংকাবাংলা ফিন্যান্স, মালেক স্পিনিং, ম্যারিকো, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, মুন্নু অ্যাগ্রো মিলস, মুন্নু সিরামিক, এনসিসি ব্যাংক, নর্দার্ণ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসকে ট্রিমস ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি
আজ স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ৩ ডিসেম্বর বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার সিমেন্ট, ফার্মা এইডস ও এসএস স্টিল লিমিটেড।
কোম্পানিগুলোর আগামী ৬ ডিসেম্বর, রোববার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর, সোমবার।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

৮ কোম্পানির লেনদেন বন্ধ কাল
ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, সোনালি আঁশ, আরএসআরএম স্টিল, হাক্কানি পাল্প, ফ্যামিলি টেক্স, ড্রাগন সোয়েটার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ। রেকর্ড ডেটের পর আগামী ৬ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।

লেনদেন কমেছে ডিএসই’র বেড়েছে সিএসইতে
লেনদেন কমেছে ডিএসই’র বেড়েছে সিএসইতে

নিজস্ব প্রতিবেদক :
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সূচকের সামান্য উত্থানের মধ্যদিয়ে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৪৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯৮ ও ১৬৮০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৯৬৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ৪৯ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ১১২ কোটি ৩ লাখ টাকার।

ডিএসইতে ওইদিন ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টি কোম্পানির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, প্রভাতী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও ইউনাইটেড পাওয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির কোম্পানির শেয়ার দর। সিএসইতে ৩৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৮ কোটি ৩৩ লাখ টাকার।

হাজার কোটি টাকা ছাড়ালো ডিএসইর লেনদেন
হাজার কোটি টাকা ছাড়ালো ডিএসইর লেনদেন

নিজস্ব প্রতিবেদক :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে। মঙ্গলবার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে ১১০৩ ও ১৬৭৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ১ হাজার কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১১৫ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৮৫ কোটি ৯৬ লাখ টাকার।

মঙ্গলবার ডিএসইতে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টি কোম্পানির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, সন্ধানী ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, গ্লোবার ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ৩১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৪ কোটি ৪ লাখ টাকার।

৩ কার্যদিবস পর সূচক বাড়লেও কমেছে লেনদেন
৩ কার্যদিবস পর সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক :
টানা তিন কার্যদিবস পর মঙ্গলবার (১৩ অক্টোবর) পুঁজিবাজারে সূচক বেড়েছে। তবে এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে যথাক্রমে ১১০৩ ও ১৬৩৭ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৫৮৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১০৩ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৯৪ কোটি ৪৯ লাখ টাকার।

এদিন ডিএসইতে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টি কোম্পানির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

মঙ্গলবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো— কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক, ব্র্যাক ব্যাংক, বিজিআইসি, বেক্সিমকো ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড ও নর্দার্ন ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৩৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩০টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ২২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ৪ লাখ টাকার।

১০ বছর পর ফুরফুরে শেয়ারবাজার
নিউজ ডেস্ক : দীর্ঘ মন্দা কাটিয়ে সুদিন ফিরেছে দেশের শেয়ারবাজারে। দুই মাসের বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে শেয়ারবাজার। তলানিতে নেমে যাওয়া লেনদেনেও গতি বেড়েছে। এক মাসের বেশি সময় ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড়ে হাজার কোটি টাকার ওপর লেনদেন হচ্ছে। পুঁজি হারানোর আতঙ্ক ভুলে মুনাফা তুলে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। নতুন স্বপ্ন নিয়ে বাজারে ছুটে আসছেন তারা। সূচক, লেনদেন, বিনিয়োগকারীদের আস্থা— সবকিছু মিলে ফুরফুরে অবস্থায় রয়েছে শেয়ারবাজার। ২০১০ সালের মহাধসের পর এত ভালো অবস্থা আগে কখনও দেখা যায়নি।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বে বর্তমান কমিশন শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশকিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। ফলে নিয়ন্ত্রক সংস্থার ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। এরই সুফল শেয়ারবাজারে দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের এই আস্থা ধরে রাখাই এখন শেয়ারবাজারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তারা বলছেন, ২০১০ সালের ধসের পর শেয়ারবাজার বেশ কয়েকবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার দুর্বল নেতৃত্ব এবং একের পর এক দুর্বল কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আসায় বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও তা স্থায়ী হয়নি। তবে বর্তমান পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন। নতুন কমিশন বেশকিছু দুর্বল কোম্পানির আইপিও বাতিল করে দিয়েছে। অনিয়মের কারণে বেশকিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করেছে। ফলে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। সুশাসন প্রতিষ্ঠায় নিয়ন্ত্রক সংস্থার এই ভূমিকা ধরে রাখতে হবে। সেই সঙ্গে দুর্বল কোম্পানি বাদ দিয়ে বাজারে ভালো ভালো কোম্পানি আনতে হবে। তাহলে বাজারের এই ঊর্ধ্বমুখী ধারা ধরে রাখা যাবে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা শেয়ারবাজারে মহামারি করোনাভাইরাস আতঙ্কে গত মার্চে বড় ধরনের ধস নামে। পরিস্থিতি সামাল দিতে না পারায় টানা ৬৬ দিন বন্ধ রাখা হয় শেয়ারবাজারের লেনদেন। এর মধ্যেই বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দেন শিবলী রুবাইয়াত-উল ইসলাম। তার সঙ্গে কমিশনার হিসেবে যোগ দেন আরও তিনজন। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর শেয়ারবাজারে লেনদেন চালুর উদ্যোগ নেন। ফলে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর ৩১ মে থেকে শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হয়।
নতুন নেতৃত্বের অধীনে শেয়ারবাজার চালু হলেও অব্যাহত থাকে লেনদেন খরা। তবে জুলাই মাসে এসে অনিয়মকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দেয় নতুন কমিশন। অনিয়মে জড়িত থাকায় একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করা হয়। সতর্ক করা হয় সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে। বিভিন্ন ব্রোকারেজ হাউজকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। পরবর্তীতে আইসিবিকে পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়। বাতিল করা হয় এক ডজন দুর্বল কোম্পানির আইপিও। নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের একের পর এক পদক্ষেপের ফলে ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। ৫০ কোটি টাকার নিচে নেমে যাওয়া লেনদেন এখন হাজার কোটি টাকার ওপরে দাঁড়িয়েছে। অনেকটা নিয়মে পরিণত হয়েছে এই লেনদেন।
অবশ্য লেনদেনের পরিমাণ আরও বেশি হওয়া উচিত বলে মনে করছেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম। এ বিষয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, এই বাজারে এক হাজার কোটি টাকা লেনদেন কিছুই না। দৈনিক গড় লেনদেন তিন থেকে পাঁচ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।
এ সময় পুঁজিবাজার থেকে অনিয়ম করে কেউ অর্থ লুটের সুযোগ পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএসইসির চেয়ারম্যান। তিনি বলেন, আমাদের এখান থেকে কেউ যাতে কাউকে ঠকিয়ে, লুট করে, জালিয়াতি করে, চালাকি করে টাকা-পয়সা নিয়ে যেতে না পারে এজন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। আমরা প্রত্যেক কমিশন মিটিংয়ে এ ধরনের কিছু সিদ্ধান্ত নিচ্ছি। আমরা যতদিন আছি কেউ ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করার সুযোগ পাবে না।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ারবাজার সবচেয়ে ভালো সময় পার করেছে ২০০৯ ও ২০১০ সাল। এই দুই বছরে রমরমা ছিল বাজার। সে সময় শেয়ারবাজার সাধারণ মানুষের কাছে এতটাই আকর্ষণীয় ছিল যে, দলে দলে বিনিয়োগকারীরা ছুটে আসেন। সাধারণ মানুষ থেকে শিক্ষার্থী, সবাই দেদারছে বিনিয়োগ করেন শেয়ারবাজারে। ফুলেফেঁপে ওঠে বাজার। ফলস্বরূপ ২০১০ সালের শেষদিকে এসে মহাধসে পড়ে শেয়ারবাজারে। পুঁজি হারান কয়েক লাখ বিনিয়োগকারী। পুঁজি হারিয়ে দিনের পর দিন রাস্তায় নেমে বিক্ষোভ করেন তারা। এমনকি পুঁজি হারিয়ে আত্মহত্যার ঘটাও ঘটে।
ওই মহাধসের পর শেয়ারবাজার ঠিক করতে সরকারের পক্ষ থেকে নানামুখী প্রচেষ্টা চালানো হয়। ২০১৪-১৫ এবং ২০১৭ সালে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় ফেরে। কিন্তু সেসব ঊর্ধ্বমুখী ধারা ছিল সাময়িক। বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হতেই একধরনের বিক্রির চাপ বেড়ে যেত। সঙ্গে সঙ্গে বাজারে বেশকিছু দুর্বল কোম্পানির আইপিও প্রবেশ করত। ফলে সামগ্রিকভাবে বাজারের ঘুরে দাঁড়ানোর আভাস স্থায়ী হতো না। ২০১০ সালের পর থেকে মূলত শেয়ারবাজার ধসের মধ্য দিয়েই গেছে। এর মধ্যে ২০১৯ সাল এবং চলতি বছরের প্রথম প্রান্তিক শেয়ারবাজার বিনিয়োগকারীদের কাছে অনেকটাই গলার কাটায় পরিণত হয়। লোকসানে শেয়ার বিক্রি করে দিয়ে অনেকে শেয়ারবাজার ছাড়েন। তবে এখন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ধারায় ফেরায় বাজারে আবার নতুন নতুন বিনিয়োগকারী আসছেন।
শেয়ারবাজারের বর্তমান চিত্র প্রসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্চের পরিচালক মো. শাকিল রিজভী বলেন, শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএসইসি সম্প্রতি বেশকিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি বেশকিছু কোম্পানির আইপিও বাতিল করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার এমন সাহসী ভূমিকা আগে দেখা যায়নি। এ কারণে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। যার সুফল এখন দেখা যাচ্ছে।
তিনি বলেন, বর্তমানে শেয়ারবাজার যে পরিস্থিতিতে রয়েছে, ২০১০ সালের ধসের পর এত ভালো আবস্থা আর দেখা যায়নি। ২০১০ সালের পর বাজার কয়েকবার ঘুরে দাঁড়ানোর আভাস দেয়। এর মধ্যে সবচেয়ে ভালো সময় ছিল ২০১৪-১৫ সাল। কিন্তু সে সময় বাজারে বেশকিছু দুর্বল কোম্পানি আসে। যে কারণে বাজার ধরে রাখা যায়নি। সুতরাং বর্তমানে শেয়ারবাজার যে ফুরফুরে অবস্থায় রয়েছে, এটা ধরে রাখতে বিএসইসির সাম্প্রতিক পদক্ষেপগুলো ধরে রাখতে হবে। সেই সঙ্গে বাজারে যাতে দুর্বল কোম্পানি আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে এবং ভালো ভালো কোম্পানির আইপিও আনার ব্যবস্থা করতে হবে। তাহলে বাজারের বর্তমান চিত্র দীর্ঘস্থায়ী হবে।
ডিএসই’র অপর পরিচালক রকিবুর রহমান বলেন, বিএসইসির কার্যকর পদক্ষেপের কারণে বর্তমানে পুঁজিবাজার খুব ভালো আবস্থানে রয়েছে। তবে এরপরও শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের শিক্ষিত হতে হবে। তাদের অধিকার সম্পর্কে জানতে হবে এবং অধিকার আদায়ে সচেতন হতে হবে। গুজবের ভিত্তিতে বিনিয়োগ করা উচিত হবে না। বিনিয়োগকারীরা শিক্ষিত হলেই বাজারের ভিত শক্ত হবে।
তিনি আরও বলেন, গত ১০ বছরে শেয়ারবাজারে কোনো সুশাসন ছিল না। একের পর এক বাজে কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। বর্তমান কমিশন দায়িত্ব নিয়ে শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। যেসব নিরীক্ষক মিথ্যা প্রতিবেদন দিয়ে শেয়ারবাজারে বাজে কোম্পানিকে তালিকাভুক্ত হতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের শেয়ারবাজারে কালো তালিকাভুক্ত করতে হবে।
হাসি ফিরেছে বিনিয়োগকারীদের মুখে : চলতি বছরের শুরুতে পুঁজি হারানোর শঙ্কায় ভুগছিলেন বিনিয়োগকারীরা। হতাশায় নিমজ্জিত বিনিয়োগকারীরা লোকসানে শেয়ার বিক্রি করে পুঁজিবাজার ছাড়ার পথ খুঁজছিলেন। সেসব বিনিয়োগকারী এখন পুঁজি হারানোর শঙ্কা ভুলে মুনাফার মুখ দেখছেন। ফলে হাসি ফিরেছে তাদের মুখে। ব্রোকারেজ হাউজ-বিমুখ হয়ে পড়া অনেক বিনিয়োগকারী আবার মতিঝিলের হাউজগুলোতে যাওয়া শুরু করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ২০১০ সালের ধসের পর পুঁজিবাজার এতটা ভালো অবস্থানে কখনও আসেনি। বিএসইসির বর্তমান চেয়ারম্যানের সাহসী নেতৃত্বের কারণে আজ আমার বিনিয়োগকারী ভাইয়েরা তাদের হারানো পুঁজি ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন। অনিয়মকারীদের বিরুদ্ধে বিএসইসি যে পদক্ষেপ নেয়া শুরু করেছে, তা অব্যাহত রাখতে হবে। কোনো চাপেই বিএসইসিকে এ পথ থেকে সরে আসা যাবে না।
বাজারে ৪১ হাজার নতুন বিনিয়োগকারী : পতনের ধারা কাটিয়ে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ধারায় ফেরায় নতুন নতুন বিনিয়োগকারীরা আসতে শুরু করেছেন। গত দেড় মাসে বাজারে নতুন বিনিয়োগকারী এসেছেন ৪১ হাজারের ওপরে।
সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট বিও হিসাব ছিল ২২ লাখ ৯৯ হাজার ১৪০টি। যা বর্তমানে (১৭ সেপ্টেম্বর) বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৪১ হাজার ১৫৯টিতে। অর্থাৎ গত দেড় মাসে বিও হিসাব বেড়েছে ৪১ হাজার ৯০৮টি। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই নতুন বিও হিসাব বেড়েছে ২৪ হাজার ১৬৩টি। নতুন যে বিও হিসাব বেড়েছে তার মধ্যে ৪১ হাজার ৭৮৯টি ব্যক্তি বিনিয়োগকারী। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৩৪ হাজার ৪৪ জন এবং নারী বিনিয়োগকারী বেড়েছে সাত হাজার ৭৪৫ জন। বাকিগুলোর মধ্যে ২২৯টি প্রাতিষ্ঠানিক বিও হিসাব। একটি অমনিবাস হিসাব।
সক্রিয় হচ্ছেন বড় ও বিদেশি বিনিয়োগকারীরা : বিভিন্ন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই মাস ধরে বেশকিছু বড় বিনিয়োগকারী শেয়ারবাজারে সক্রিয় হয়েছেন। প্রতিনিয়ত তারা শেয়ারবাজারে লেনদেন করছেন। এসব বিনিয়োগকারীর বড় অংশই বেশকিছুদিন বাজারে নিষ্ক্রিয় ছিলেন। বড় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও বাজারে তাদের অংশগ্রহণ বাড়িয়েছেন। ডিএসই সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে বিদেশি বিনিয়োগকারীরা ৫৭১ কোটি ৫১ লাখ টাকার লেনদেন করেছেন। গত মাসের প্রথম ১৫ দিনে বিদেশিদের লেনদেনের পরিমাণ ছিল ৫১৪ কোটি তিন লাখ টাকা।
বিদেশিদের পোর্টফোলিও নিয়ে কাজ করেন এমন একটি ব্রোকারেজ হাউজের শীর্ষ কর্মকর্তা বলেন, অনেকদিন ধরেই বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ ছিল। চলতি মাসে তাদের শেয়ার বিক্রির চাপ কিছুটা কমেছে। বিক্রির বদলে এখন তারা শেয়ার কেনায় বেশি মনোযোগী। বিদেশি বিনিয়োগকারীদের আচরণ দেখে মনে হচ্ছে, সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি তারাও শেয়ারবাজারে বিনিয়োগে বেশ আগ্রহী হয়ে উঠেছেন।
বিনিয়োগ বেড়েছে সাড়ে ৭৫ হাজার কোটি টাকা : শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ধারায় ফেরায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৭৫ হাজার ৫৯৫ কোটি টাকা। চলতি বছরের ৮ জুন ডিএসই’র বাজার মূলধন ছিল তিন লাখ ১০ হাজার ৩৭ কোটি টাকা। যা ১৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে তিন লাখ ৮৫ হাজার ৬৩২ কোটি টাকা। বাজার মূলধন বাড়ার অর্থ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম ওই পরিমাণ বেড়েছে।
সূচক ও লেনদেন : গত জুলাই মাসের শুরুতে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ছিল তিন হাজার ৯৮৬ পয়েন্ট। যা ১৭ সেপ্টেম্বরের লেনদেন শেষে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১০৪ পয়েন্টে। অর্থাৎ আড়াই মাসে সূচকটি বেড়েছে এক হাজার ১১৮ পয়েন্ট। এদিকে, জুলাই মাসে যে লেনদেন ৫০ কোটি টাকার আশেপাশে ঘুরপাক খাচ্ছিল, তা ৯ আগস্ট হাজার কোটি টাকায় ওঠে। এরপর থেকে ডিএসইতে দৈনিক লেনদেন হাজার কোটি টাকা হওয়া অনেকটা নিয়মে পরিণত হয়েছে। গত এক মাসে ডিএসইতে গড়ে প্রতি কার্যদিবসে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার : দেড় মাসে নতুন বিনিয়োগকারী ৪২ হাজার
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ মন্দা কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। দুই মাসের বেশি সময় ধরেই বাড়ছে মূল্য সূচক। সেই সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণ। ৫০ কোটি টাকায় নেমে যাওয়া লেনদেন এখন হাজার কোটি টাকায় উঠে এসেছে। বাজারের এমন পরিস্থিতিতে ছুটে আসছেন নতুন বিনিয়োগকারীরা। গত দেড় মাসে পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী এসেছেন প্রায় ৪২ হাজার।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট বিও হিসাব ছিল ২২ লাখ ৯৯ হাজার ১৪০টি। যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৪১ হাজার ১৫৯টিতে। অর্থাৎ গত দেড় মাসে বিও হিসাব বেড়েছে ৪১ হাজার ৯০৮টি। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই নতুন বিও হিসাব বেড়েছে ২৪ হাজার ১৬৩টি।
নতুন যে বিও হিসাব বেড়েছে তার মধ্যে ৪১ হাজার ৭৮৯টিই ব্যক্তি বিনিয়োগকারী। বাকিগুলোর মধ্যে ২২৯টি প্রাতিষ্ঠানিক বিও হিসাব। আর একটি অমনিবাস হিসাব।
বর্তমানে ব্যক্তি বিও হিসাব আছে ২৩ লাখ ২৭ হাজার ৭৫৭টি। এর মধ্যে একক বিও হিসাব ১৫ লাখ পাঁচ হাজার ৮৪১টি এবং যৌথ হিসাব আট লাখ ২১ হাজার ৯১৬টি। গত ৩ আগস্ট ব্যক্তি বিও হিসাব ছিল ২২ লাখ ৮৫ হাজার ৯৬৮টি। যার মধ্যে একক বিও হিসাব ১৪ লাখ ৮০ হাজার ৩০৯টি এবং যৌথ হিসাব আট লাখ পাঁচ হাজার ৬৫৯টি।
সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে যে ব্যক্তি বিনিয়োগকারীর বিও হিসাব আছে তার মধ্যে ১৭ লাখ ১৮ হাজার ৭০০টি পুরুষ। বিপরীতে নারীদের বিও হিসাব ছয় লাখ ৯ হাজার ৫৭টি। গত ৩ আগস্ট পুরুষ বিও হিসাব ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৬৫৬টি এবং নারী বিও হিসাব ছিল ছয় লাখ এক হাজার ৩১২টি। এ হিসাবে পুরুষ বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৩৪ হাজার ৪৪ জন এবং নারী বিনিয়োগকারী বেড়েছে সাত হাজার ৭৪৫ জন।