শিরোনাম – angortv.com

ড. নিলুফার চৌধুরী মনি রাষ্ট্রপতি অসুস্থজনিত কারণে যদি পদত্যাগ করেন, এখানে গণতান্ত্রিক ভাষায় কিছুই বলার নেই
জামালপুরে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি বলেছেন, রাষ্ট্রপতি উনার অসুস্থজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি অসুস্থজনিত কারণে যদি পদত্যাগ করেন, এখানে গণতান্ত্রিক ভাষায় কিছুই বলার নেই। সেই জায়গায় আইনত আরেকজনকে রাষ্ট্রপতি সিলেকশন করার আগ পর্যন্ত মাননীয় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন। একজন রাষ্ট্রপতিকে যেভাবে যে আইনে সিলেক্ট করা হয়, সে আইনে সিলেক্ট করে তাকে রাষ্ট্রপতি পদে দিবেন এটাই আমরা সরকারের কাছে আশা করি।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন। সেটা পলিটিক্যাল হতে পারেন, সেটা পলিটিক্যালের বাইরেও হতে পারে। সেটা রাষ্ট্র, রাষ্ট্রীয় যন্ত্র, সরকার, সরকারের যন্ত্র ঠিক করবেন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় শহরের বকুলতলা মোড়ে জেলা শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুথানের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সুবাহানের সভাপত্বিতে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে শহরের গেটপাড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

তারেক রহমানের নাম পাল্টে ‘মীর মুগ্ধ স্কয়ার’ রাখলেন প্রতিমন্ত্রী
বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে থাকা ‘তারেক রহমান স্কয়ার’-এর নাম পরিবর্তন করে ‘মীর মুগ্ধ স্কয়ার’ নামকরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে স্কয়ারটির সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘মীর মুগ্ধ স্কয়ার’ পূর্বের নাম ছিল তারেক রহমান স্কয়ার। এটি শুধু একটি স্থাপনার নাম নয়, বরং জুলাইয়ের আত্মত্যাগ, সাহস ও গণআকাঙ্ক্ষার প্রতীক। প্রধানমন্ত্রী নিজের নামে কোনো স্কয়ার করেননি, ‘মীর মুগ্ধ স্কয়ার’ নামটি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। বিএনপি সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক। প্রতিদিন মানুষ যখন মীর মুগ্ধ স্কয়ারের পাশ দিয়ে যাবে, তখন জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করবে।

তিনি বলেন, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই বীর শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। জুলাইয়ের প্রতিটি শহীদ ও আহত যোদ্ধা মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। তাদের আত্মত্যাগের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের যেমন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, তেমনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদেরও সমান মর্যাদায় স্মরণ করা হবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার মূল্য বুঝতে পারে।

সংস্কার কাজের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের স্কয়ারটির সৌন্দর্য ও মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল ওহাব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ। এ সময় সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বোমা সদৃশ অন্তত দুটি বস্তুকে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

তিনি বলেন, পুলিশের কাছে রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার সংবাদ আসে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যায়। এখন পর্যন্ত বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। আরও বোমা নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মেট্রোরেল স্টেশনের নিচে কে বা কারা এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করতে সেখানে যায়। প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বোমা, নাকি ককটেল ছিল তা নিশ্চিত করা যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল বলে একটি সূত্র জানিয়েছে।

ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করছেন।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দিল্লির আন্দোলনের ছোঁয়া, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা জারি
ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া আন্দোলনের ছোঁয়া এসে লেগেছে মুম্বাইয়ে। এমন পরিস্থিতিতে মুম্বাইয়ে জড়ো হওয়া বা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা আগামী ৬ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকেই এটি কার্যকর হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আর এ নিষেধাজ্ঞার কারণে ৬ আগস্ট পর্যন্ত কোনো অনুমতি ছাড়া মুম্বাইয়ে একসঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষ জড়ো হতে পারবেন না।

এনডিটিভি বলেছে, দিল্লির জন্তর মন্তরে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিল্লির আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে আন্দোলন করায় মুম্বাইয়ে ৯০০ জনের বিরুদ্ধে আটটি এফআইআর দায়ের করা হয়েছে।

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ সকালে নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

সূত্র: এনডিটিভি

মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন: হাসনাত আবদুল্লাহ
ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ভারতের দিল্লীতে বিক্ষোভে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোদিকেও পালাতে হতে পারে এবং মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই বাংলাদেশে ফিরবেন।

বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর মোংলায় শেখ হাসিনা আমলের মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যা একটি ‘কালো অধ্যায়’ হিসেবে ইতিহাসে স্থান পাবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, সেই দলই এখন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার ভাষ্য, দেশে এখনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে।

ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দেখেছি, শেখ হাসিনা যে দেশে যান, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে তিনি বাংলাদেশে ফিরলে মনে হয় মোদিকেও সঙ্গে নিয়ে ফিরতে হবে। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদিকেও পালাতে হতে পারে।”

পথসভা শেষে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক
এইচএসসি পরীক্ষার্থী ইকনকে নিয়ে মানবিক প্রতিবেদন প্রকাশের পর দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষ তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ইকনের চিকিৎসা ও শিক্ষা অব্যাহত রাখতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ইকনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থ ও খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আতিয়া খাতুন এবং ইকনের মামা বাবু।

সহায়তা পেয়ে ইকন ও তার পরিবারের সদস্যরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং এগিয়ে আসা দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। ইকনের দাদার বাড়ি মূলত গোপালগঞ্জ। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালকের চাকরির সুবাদে তিনি এই জেলা শহরে আসেন। অবসরের পর ইকনের দাদা গোপালগঞ্জ ফিরে গেলেও তার বাবা ইসরাফিল রয়ে যান বাগেরহাটে। মা আর মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে ৪ হাজার টাকার ভাড়া বাসায় তাদের বসবাস।

ইকনকে মঙ্গলবার রাতে এটিএম বুথে বই পড়তে দেখে এগিয়ে যান কালবেলার জেলা প্রতিনিধি। এরপর তার মুখেই শোনেন হৃদয়বিদারক এই ঘটনা।

ফুলপুর উপজেলা জামায়াত আমিরের সদস্যপদ স্থগিত
ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করেছে দলটি। মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তার স্থলে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাকির হোসেনকে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ফুলপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক সভায় এ ঘোষণা দেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করিম।

তিনি বলেন, দলীয় অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জামায়াতের রুকনদের সদস্যপদ স্থগিত রাখার নীতি অনুসরণ করা হচ্ছে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে জাকির হোসেনকে ফুলপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জামায়াত সূত্রে জানা যায়, গোলাম কিবরিয়া ২০০৩ সাল থেকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত। তিনি চলতি বছর উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি আরও দুই দফা উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে গোলাম কিবরিয়া বলেন, আমির পদে পরিবর্তন হয়েছে। এটি দলীয় সিদ্ধান্তের বিষয়। এটি সংবাদপত্রে প্রকাশের কোনো বিষয় নয়।

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তারের সময় অসদাচরণের অভিযোগে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের তিন নারী অতিরিক্ত ডিআইজি। তাদের মধ্যে একজন কর্মরত আছেন ডিএমপিতে, একজন সিআইডিতে এবং আরেকজন নৌপুলিশে। আজ-কালের মধ্যেই তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

এছাড়া আওয়ামী লীগের প্রতি আনুগত্য, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়মে সহযোগিতা, বিরোধী দলের ওপর দমন-পীড়ন এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে আরও ১৭ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য এরই মধ্যে প্রস্তাব পাঠিয়েছে।

বাধ্যতামূলক অবসরের সেই প্রস্তাবের একটি কপি পর্যালোচনা করে দেখা গেছে। সেখানে রয়েছেন তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত ডিআইজি, একজন পুলিশ সুপার (এসপি) এবং একজন উপপুলিশ কমিশনার।

নথিতে সবাইকে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে উল্লেখ করে অভিযোগ করা হয়েছে, কয়েকজন কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদায়ন পেয়েছেন। এছাড়া ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়মে সহযোগিতা, বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, হয়রানি, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

তবে তিন নারী পুলিশ কর্মকর্তার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার সময় হেনস্তা করার অভিযোগ রয়েছে। বর্তমানে সিআইডিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা এবং নৌপুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম সম্পর্কে নথিতে উল্লেখ করা হয়েছে, ‘সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে টেনেহিঁচড়ে বাসা থেকে উচ্ছেদ করেন।’

জেসমিন সম্পর্কে নথিতে তাকে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ এবং দুর্নীতিপরায়ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে যোগাযোগের জন্য সরকারি নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

রেবেকা সুলতানার বিষয়ে নথিতে বলা হয়েছে, তার মাধ্যমে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য পলাতক আওয়ামী লীগের নেতাদের কাছে যাচ্ছে। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা বলেন, ‘আপনারা ভিডিও ফুটেজ দেখলেই বুঝবেন, আমি ওনাকে (খালেদা জিয়া) গ্রেপ্তারের সময় ওখানে ছিলাম না। এখন পদোন্নতির সময় হয়েছে, তাই একটি চক্র এমন ভিত্তিহীন খবর ছড়াচ্ছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত ফরিদা ইয়াসমিন সম্পর্কে নথিতে বলা হয়েছে, ‘২০১৮ সালের অবৈধ মামলার রায় ঘোষণার পর তার নিজ দায়িত্বে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জোরপূর্বক গ্রেপ্তার করে গাড়িতে উঠিয়ে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তিনি একই গাড়ির দ্বিতীয় সিটে অবস্থান করেন। এ বিষয়ে তৎকালীন ডিএমপির অফিসারদের কাছ থেকে বাহবা পান এবং সবাই তার প্রশংসা করেন।’

ফরিদা বর্তমানে ডিএমপিতে যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) হিসেবে কর্মরত আছেন। বক্তব্যের জন্য তার সরকারি নম্বরে কয়েকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

বাধ্যতামূলক অবসরের তালিকায় থাকা অন্য কর্মকর্তারা হলেন—ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, ওয়ালিদ হোসেন ও সানা শামীনুর রহমান।

এছাড়া অতিরিক্ত ডিআইজি এ কে এম ইকবাল হোসেন, মোহাম্মদ তবারক উল্লাহ, মোহাম্মদ সারোয়ার হোসেন, বিধান ত্রিপুরা, সহেলী ফেরদৌস, ফয়সাল মাহমুদ, হাসিনা রহমান, কানিজ ফাতেমা ও সুলতানা নাজমা হোসেন এবং পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী ও উপপুলিশ কমিশনার হাবিবুর রহমানও বাধ্যতামূলক অবসরের তালিকায় রয়েছেন।

সূত্র: টিবিএস

মিছিলের প্রস্তুতিকালে অস্ত্র ও ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
বাগেরহাট পৌরসভার রেলরোড সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন সক্রিয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্ক ভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ১৭ জনকে আটক করে। পরে এদিন রাতে আটক ১৭ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০-৪২ জনের একটি দল সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ জনকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত হতে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্ক ভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করে।

এজাহারনামীয় ৩ জনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন আসামি কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় এজাহারনামীয় গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামিরা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এই ষড়যন্ত্রমূলক সমাবেশ করেছিল। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিলের সময় ১৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প
সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

অনুমোদিত চুক্তির শর্ত অনুসারে, সৌদি আরব বেসামরিক খাতে পরমাণু শক্তির ব্যবহার করতে পারবে এবং আগামী ৩০ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্র সৌদিকে পরমাণু শক্তি সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি ও উপকরণ সরবরাহ করবে, পরামর্শ সহায়তা দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্রকে সৌদি আরব প্রদান করবে কয়েক হাজার কোটি ডলার।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক দিন পরেই চুক্তির খসড়া যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে উত্থাপন করা হবে এবং কংগ্রেসের দুই কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে পাস হলে সেটি কার্যকর করা হবে। কংগ্রেসে চুক্তির খসড়ার সঙ্গে ‘১২৩ এগ্রিমেন্ট’ নামের একটি নথিও পাঠানো হবে। সেই নথিটি বিদেশি রাষ্ট্রেগুলোতে যুক্তরাষ্ট্রের পরমাণু সহযোগিতার সঙ্গে সম্পর্কিত।

এই চুক্তিটি কার্যকর হলে স্বাভাবিকভাবেই সৌদির পরমাণু শক্তি এবং বেসামরিক পরমাণু কর্মসূচিতে বিনিয়োগের দুয়ার মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত হবে।

ট্রাম্পের অনুমোদিত চুক্তিতে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ নীতি অন্তর্ভুক্ত নেই। সৌদি আরব যদি চায়— তাহলে এই চুক্তির মধ্যে থেকেই পরমাণু বিশুদ্ধকরণ এবং খরচ হওয়া পরমাণু জ্বালানির পুণঃপ্রক্রিয়াকরণ কার্যক্রম চালু রাখতে পারবে।

এছাড়া এ চুক্তিতে ‘অতিরিক্ত প্রটোকল’ নীতিও এড়িয়ে যাওয়া হয়েছে। ‘অতিরিক্ত প্রটোকল’ হলো এমন একটি নীতি— যার আওতায় জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক অ্যানার্জি অথরিটি (আইএইএ) যে কোনো সময়ে যে কোনো দেশের পরমাণু প্রকল্পের কর্মসূচি পরিদর্শন করতে পারবে। যে কোনো দেশের বেসামরিক পরমাণু প্রকল্প চুক্তিতে অতিরিক্ত বা অ্যাডিশনাল প্রটোকলের অন্তর্ভুক্তি প্রায় অপরিহার্য।

কিন্তু ট্রাম্পের অনুমোদিত চুক্তির খসড়ায় বলা হয়েছে, এই প্রকল্পের সুরক্ষা ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিকভাবে নির্ধারণ করা হবে।

অর্থাৎ কংগ্রেসে এই চুক্তির খসড়া পাশ হলে ইউরেনিয়াম ক্রয় ও সমৃদ্ধ করার পথে সৌদির কোনো বাধা থাকবে না। বিশেষজ্ঞরা ইতোমধ্যেই সতর্কবার্তা দিয়েছেন যে কঠোর সুরক্ষা ব্যবস্থা আরোপ করা না হলে এই চুক্তি পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর আগে একাধিকবার বলেছেন যে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে সৌদি আরবও নিজস্ব পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে।

পরমাণু বোমা তৈরির দু’টি প্রধান ধাপ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্লুটোনিয়াম পুণঃপ্রক্রিয়াজাতকরণ। বেসামরিক পারমাণবিক চুল্লি পরিচালনাকারী বেশিরভাগ দেশ অভ্যন্তরীণভাবে উৎপাদনের পরিবর্তে কঠোর আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুরক্ষা ব্যবস্থা ছাড়া অভ্যন্তরীণভাবে সমৃদ্ধকরণের অনুমতি পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়িয়ে তোলে।

সূত্র : ওয়ালস্ট্রিট জার্নাল, রয়টার্স, ইন্ডিয়া টুডে