লাইফ স্টাইল – angortv.com

আজ বিশ্ব চা দিবস
আজ বৃহস্পতিবার (২১ মে) বিশ্ব চা দিবস। বিশ্বে চা প্রেমী মানুষের সংখ্যা অগণিত। আড্ডায় কিংবা ঘুম ভাঙা ভোরে এক কাপ চা হৃদয়ে প্রশান্তি এনে দেয়। এই দিনটি উদযাপনের পেছনেও রয়েছে কারণ।

ন্যাশনাল টুডে’র তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি সেকেন্ডে মানুষ ২৫ হাজার কাপ চা পান করেন। অর্থাৎ প্রতিদিন দুই বিলিয়ন কাপেরও বেশি চা পান করা হয়।

২০০৫ সালে চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক চা দিবস পালন করে। এই দেশগুলো হলো- শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া ও উগান্ডা। পরে ২০১৯ সালে ২১ মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০২০ সালের ২১ মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন করে।

ধারণা করা হয়, বিশ্বের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চা পানকারীদের সংখ্যাও বাড়বে। ভারত ও চীনে চায়ের ব্যাপক জনপ্রিয়তা আছে। চা পানে এই দুটি দেশ বিশ্বের মোট জনসংখ্যার ৩৭ শতাংশ অবদান রাখে।

চা মূলত চীন থেকে এসেছে। আর গরম চায়ের আছে একটি দীর্ঘ ইতিহাস। যা প্রায় ৫ হাজার বছর আগের। চা নিয়ে একটি গল্প প্রচলিত আছে- একজন চীনা সম্রাট গরম পানির কাপ নিয়ে একটি গাছের নীচে বসেছিলেন।

তখন কিছু কিছু শুকনো পাতা ওই কাপে এসে পড়ে। পরে সম্রাট সেই পানীয় পান করে মুগ্ধ হন। এভাবে গরম চায়ের সঙ্গে মানুষের বন্ধুত্ব গড়ে ওঠে। যদিও এই গল্প কতটা সত্যি তা বলা মুশকিল। কিন্তু, এটাতো সত্যি কথা যে- শত শত বছর ধরে মানুষ গরম চা পান করে আসছেন।

আড়ং থেকে কাপড় কিনে ক্ষোভে হাতে করেই নিয়ে গেলেন রুমিন ফারহানা
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডের আড়ং-এর শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাসায় ফিরলেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। হাতে করে কাপড় নিয়ে বাসায় ফেরার এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

বিষয়টি নিয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ শনিবার (১৪ মার্চ) বিকালে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে দেওয়া ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা হাতে করে বেশ কয়েকটি কাপড় নিয়ে সিঁড়ি বেয়ে নামছেন। পোস্টে তিনি লিখেছেন, ‌‘আজ একজন সংসদ সদস্যের সঙ্গে যা হলো তা নিয়ে লিখতে বাধ্য হলাম। আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে এর আগেও বহুবার এমন অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু আজ অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। একজন সংসদ সদস্যকে এতটুকো সম্মান দেখানো উচিত ছিল তাদের।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা গ্রাহকরা টাকা দিয়ে পণ্য কিনবো। কিন্তু সেই পণ্য বহন করার জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাবো না, এটা কেমন নিয়ম? পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও তো থাকতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে, গ্রাহকের সুবিধার চেয়ে নিয়ম চাপিয়ে দেওয়াটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একটা ব্র্যান্ড যখন মানুষের ভালোবাসা আর আস্থার ওপর দাঁড়িয়ে থাকে, তখন সেই ব্র্যান্ডের দায়িত্বও থাকে গ্রাহকের প্রতি সম্মান দেখানোর। আমি মনে করি, গ্রাহকের ন্যূনতম সম্মান নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। গ্রাহকের কষ্ট যেন অবহেলার বিষয় না হয়, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আজ ইফতারের পর উত্তরার জসীমউদ্দীন রোডের আড়ং-এর শোরুমে যাই। মায়ের জন্য চারটি কাপড় কিনি। কাউন্টারে যাওয়ার পর সাড়ে চার হাজার টাকার বিল ধরিয়ে দিয়ে কোনও ব্যাগ ছাড়াই কাপড় বুঝিয়ে দেয়। কাউন্টার থেকে বলা হয়, কাপড় নেওয়ার ব্যাগের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে।’ তখন প্রশ্ন করি, কেন কাপড়ের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে? অদ্ভুত কথা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কাপড়গুলো হাতে করে নিয়ে বাসায় আসি।’

তিনি আরও বলেন, ‘মায়ের জন্য ম্যাক্সি কাপড় কিনতেই আড়ংয়ে যেতে হয়েছিল। কারণ মায়ের যে ম্যাক্সির মাপ তা আড়ংয়ের সঙ্গে মিলে যায়। অন্য দোকানে মিল পাওয়া যায় না। সে কারণে আড়ংয়ে যাওয়া। না হলে জীবনেও আড়ংয়ে যেতাম না। আমি নিজের জন্য কোনোদিন আড়ং থেকে কাপড় কিনি নাই।’

এ বিষয়ে জানতে উত্তরার জসীমউদ্দীন রোডের আড়ং-এর শোরুমের টিঅ্যান্ডটি নম্বরে একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেননি।

ঈদে সেইলরের নতুন কালেকশন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর ছোট-বড় সবার জন্য বিশেষ ফেস্টিভ কালেকশন নিয়ে এসেছে। আবহাওয়া, সময়োপযোগী ট্রেন্ড ও উৎসবের আবহ বিবেচনায় ফ্যাব্রিক ও নকশার বৈচিত্র্যে সাজানো হয়েছে এবারের আয়োজন।

কাস্টমাদের কাছে বরাবরই জনপ্রিয় ‘ফ্যামিলি কালেকশন’ এবারও বিশেষ আকর্ষণ। মা–মেয়ে, বাবা–ছেলে, ভাই–বোন কিংবা পুরো পরিবারের জন্য সমন্বিত ম্যাচিং আউটফিট রাখা হয়েছে এই সংগ্রহে। কাস্টমাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আগের তুলনায় আরও বেশি স্টাইল ও নকশা যুক্ত করা হয়েছে, যা পারিবারিক ঈদ উদযাপনকে করে তুলবে আরও বর্ণিল।

প্রথমবারের মতো শিশুদের জন্য প্রিমিয়াম পার্টি ওয়্যারের বিশেষ আয়োজন ‘ফেস্টিভ স্পটলাইট’ কালেকশন উপস্থাপন করেছে সেইলর। এ সংগ্রহে ছেলেদের জন্য পাঞ্জাবি ও পাঞ্জাবি স্যুট এবং মেয়েদের জন্য সালোয়ার স্যুটসহ লাক্সারিয়াস পার্টি ওয়্যার রয়েছে। শিশুদের স্বাচ্ছন্দ্য ও স্টাইলের কথা মাথায় রেখে ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি ছেলেদের জন্য শার্ট, টুইন টপ, টি-শার্ট, ট্যাঙ্ক টপ, পলো ও প্যান্ট এবং মেয়েদের জন্য কুর্তি, টপস, ঘাগরা-চোলি ও ফ্রক রাখা হয়েছে। এছাড়া জুতা, ব্যাগ, খেলনা ও অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গও রয়েছে সংগ্রহে।

নারীদের জন্য এক্সক্লুসিভ কটন চিকনকারি, প্রিমিয়াম কটন, কটন ডবি, সিল্ক জ্যাকার্ড ও শিফনসহ ছয়টির বেশি ফেব্রিকে সালোয়ার স্যুট, কুর্তি, টপস ও আভিজাত্যপূর্ণ ঈদ ড্রেস। সঙ্গে রয়েছে মানানসই জুতা, ব্যাগ ও জুয়েলারি—এক ছাদের নিচে পূর্ণাঙ্গ ফ্যাশন সমাধান।

পুরুষদের সংগ্রহে মিনিমালিস্টিক ক্লাসিক পাঞ্জাবি, ট্রেন্ডি ফিউশন পাঞ্জাবি, লাক্সারিয়াস পাঞ্জাবি স্যুট ও কাবলি সেটের সমৃদ্ধ সমাহার রয়েছে। প্রিমিয়াম কটন জ্যাকার্ড, কটন ডবি, লুম জ্যাকার্ড, রেয়ন জ্যাকার্ড ও কটন লিনেনসহ নানা আবহাওয়োপযোগী ফেব্রিকে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, জারদৌসি ও ডিজিটাল কারুকাজের মাধ্যমে সমৃদ্ধ টার্কিশ ইসলামিক আর্ট, ইজিপশিয়ান, জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফে সমসাময়িক আবেদন ফুটে উঠেছে।পাঞ্জাবির পাশাপাশি আছে এথনিক ও ক্যাজুয়াল শার্ট, সলিড ও স্ট্রাইপ ফরমাল শার্ট, টি-শার্ট, পলো, ব্যাগি ডেনিম, চিনো ও ফরমাল প্যান্ট। সম্পূর্ণ ঈদ লুকের জন্য রাখা হয়েছে স্যান্ডেল, স্নিকার ও ফরমাল জুতার বৈচিত্র্যময় সংগ্রহ।

ঈদের এ বিশেষ সংগ্রহ দেশব্যাপী সকল আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

দাম বাড়লেই ‘মিষ্টি কুমড়োর বেগুনি’, ‘কাঠালের বার্গারের’ মতো রেসিপি দিতেন শেখ হাসিনা
প্রতিবছরই রোজা শুরু হওয়ার আগে থেকে বাড়তে শুরু করে নিত্যপণ্যের দাম, এবারও তার ব্যতিক্রম নয়। লেবুর দাম আকাশছোঁয়া, বেগুনে লেগেছে আগুন। আওয়ামী সরকারের আমলেও থাকতো নিত্যপণ্যের এমন চড়া দাম। তখন অবশ্য কোনো সবজির দাম বাড়লে তার বিকল্প কি খাওয়া যায়, তা নিয়ে বেশ ইউনিক রেসিপি দিতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২০ সালের রমজান মাসে যখন বেগুনের দাম অনেক বেশি ছিল তখন সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, বেগুন দিয়ে বেগুন না খেয়ে অন্যান্য কম দামী সবজি দিয়ে বেগুন খাওয়ার জন্য। আরো বলেন, মিষ্টি কুমড়া দিয়েও অনেক সুস্বাদু বেগুনী বানানো যায় এবং তারা নাকি এভাবেই খায়।

শেখ হাসিনার বহুল আলোচিত একটি রেসিপি ছিল মাংসের পরিবর্তে কাঁঠালের রেসিপি। মাংসের দাম বেড়ে যাওয়াতে তিনি মাংসের বদলে কাঁঠাল খেতে বলেছিলেন। হাসিনার এমন উদ্ভট কথা আর রেসিপির আবিষ্কারের কারণে নেটিজেনরা তাকে রেসিপি আপা বলেও উপাধি দিয়েছিলেন।

২০১৯ সালে পেঁয়াজের দাম যখন অনেক বেড়ে গিয়েছিল, তখন তিনি বলেছিলেন, পেঁয়াজ ছাড়াও রান্না হয়। তিনি আরও বলেন, তিনি পেঁয়াজ ছাড়াই রান্না করেন।

তার হাত থেকে রেহাই পায়নি কাঁচামরিচও। বর্ষাকালে যখন কাঁচা মরিচের দাম বেড়ে গিয়েছিল তখন তিনি বলেছিলেন কাঁচা মরিচ যখন সস্তায় পাওয়া যায় তখন সেগুলোকে শুকিয়ে রেখে দেন বর্ষাকালে যখন কাঁচা মরিচের দাম বেড়ে যাবে তখন সেই শুকনা মরিচের পানি ছিটিয়ে দিলেই নাকি সেগুলো আবার ব্যবহারযোগ্য হয়ে যাবে।

এমনকি ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। ডিমের দাম বেড়ে যাওয়ায় তিনি বলেছিলেন, ডিম সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। অনেক দিন ভালো থাকবে।

বাংলাদেশের ঐতিহাসিক জয় উদযাপনে সেইলর-এর বিশেষ অফার: সারা দেশে সব পণ্যে ফ্ল্যাট ২২% ছাড়
দীর্ঘ ২২ বছর পর ভারতকে পরাজিত করে বাংলাদেশ ফুটবল দলের ঐতিহাসিক জয়!

এই আনন্দঘন মুহূর্তকে উদযাপনে Sailor দিচ্ছে সকল আউটলেটে সকল পণ্যে Flat 22% ডিসকাউন্ট।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে সেইলর ঘোষণা করেছে আকর্ষণীয় এ ডিসকাউন্ট। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারা দেশের সব সেইলর আউটলেটে এই অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

সেইলর সবসময়ই দেশের মানুষ ও দেশের গৌরবময় মুহূর্তগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে বিশ্বাস করে। বাংলাদেশের বিজয়ের আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতে এবং জাতির এই গর্বের সময়ে পাশে থাকতে সেইলর-এর এই বিশেষ উদ্যোগ।

এই অফারের মাধ্যমে সেইলর শুধু আনন্দ উদযাপনই নয়, বরং দেশপ্রেম, একাত্মতা ও মানুষকে একসঙ্গে উৎসবমুখর করার প্রতিশ্রুতিও নতুনভাবে তুলে ধরছে।

মুরগিরাও ভুগছে স্ট্রেসে, পাড়ছে পানসে স্বাদের ডিম
একটা সময় ডিমের অমলেট দিয়ে পেট ভরে ভাত খাওয়া যেত। সেদ্ধ ডিম চটজলদি খেয়েও সারা যেত সকালের নাশতা। কিন্তু এখন কেন জানি আর আগের মতো স্বাদ মেলে না ডিমে। কুসুমে আর মেলে না গাঢ় সোনালি রঙ। তার ওপর ডিমের খোসা যেন আগের চেয়েও পাতলা হয়ে গেছে, বেড়েছে নষ্টের সংখ্যাও।

এমন অভিযোগ কেবল আপনার নয়, ডিমের স্বাদ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি খেয়াল করেছেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, ডিমের মান নিঃশব্দে কমছে। ফিকে স্বাদের অমলেটই তার প্রমাণ। পাশাপাশি বাজার দখল করেছে নকল ডিমও। কেন ডিমের স্বাদ রয়েছে? এর পেছনে দায়ী কোন কারণ? জানুন এই প্রতিবেদনে-

আগের তুলনায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে। এখন বছরের বড় সময়ই গরম থাকে। আর এই বাড়তি তাপমাত্রা পোলট্রির ক্ষতি করছে। অনেক ছোট খামারে নেই পর্যাপ্ত তাপমাত্রা। ফলে মুরগিরা অতিরিক্ত গরমে খাওয়া কমিয়ে দিয়েছে। ফলে ডিম পাতলা কিংবা পানসে পাড়ছে তারা। অনেক সময়ে ডিম পাড়াও বন্ধ করে দিচ্ছে মুরগিরা।

জলবায়ু পরিবর্তন এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষের মতো মুরগিরাও স্ট্রেসের শিকার হয়। এতে তাদের বিপাকক্রিয়া এবং দেহে ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়। যার সরাসরি প্রভাব পড়ে ডিমের গুণমানে।

২০১৪ সালের একটি গবেষণা অনুযায়ী, ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মুরগিদের খাদ্যগ্রহণ ৩০ শতাংশ কমে গেছে এবং ডিম উৎপাদনের হার কমেছে ১১ শতাংশ। একইসঙ্গে ডিমের খোসা পাতলা, কুসুমের রং ফিকে হতে শুরু করেছে তাপমাত্রার কারণে।

এছাড়াও অনেক ব্যবসায়ী দিনের পর দিন ফ্রিজের বাইরে ডিম রাখেন। এতে ডিম ২-৩ দিনের বেশি ভালো থাকে না। ডিম পুরনো হলে তাতে ব্যাকটেরিয়া জন্ম নেয়। এতে শুধু স্বাদই নষ্ট হয় না, এমন ডিম খেলে অসুস্থ হওয়ারও আশঙ্কাও থাকে।

আবার চাহিদা অনুযায়ী উৎপাদন না থাকায় অনেকেই নকল ডিম বিক্রি শুরু করেছে। রেজিন, সোডিয়াম অ্যালজিনেট ইত্যাদি রাসায়নিক দিয়ে বানানো ডিম দেখতে আসল মনে হলেও এতে কোনো পুষ্টিগুণ নেই। বরং এগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

নকল ডিমের খোসা অস্বাভাবিক মসৃণ বা রাবারের মতো হয়। এই ডিম ফাটালে কুসুম এবং সাদা অংশ সহজেই মিশে যায় বা জেলির মতো লাগে। আসল ডিমে স্বাভাবিক গন্ধ থাকে, নকলের গন্ধ রাসায়নিক বা গন্ধহীন হয়।

সস্তায় বেশি ডিম উৎপাদনের লোভে অনেক খামার মুরগিকে অ্যান্টিবায়োটিক ও হরমোন দেয়। এগুলো রোগ প্রতিরোধ ও দ্রুত বৃদ্ধিতে সাহায্য করলেও, ডিমে ওষুধের অবশিষ্টাংশ থেকে যায়, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। এই অবশিষ্টাংশ শরীরে গেলে ভবিষ্যতে কোনো সংক্রমণে ওষুধ কার্যকর না-ও হতে পারে।

ব্যাংকিং টিপস মোবাইল ব্যাংকিং ব্যবহারে সচেতন হোন
বর্তমান ডিজিটাল যুগে বাংলাদেশের আর্থিক খাতে মোবাইল ব্যাংকিং একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছে। নগদ, বিকাশ, রকেট, উপায়সহ নানা সেবা মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিয়েছে। গ্রামে-গঞ্জে, শহর-বন্দরে এখন টাকা লেনদেন, বিল পরিশোধ, বেতন প্রদান এমনকি ব্যবসা-বাণিজ্যের বড় অংশই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

তবে এই আধুনিক প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, এর সঙ্গে বাড়ছে প্রতারণার আশঙ্কাও। তাই মোবাইল ব্যাংকিং ব্যবহারে আমাদের সকলেরই সচেতন হওয়া জরুরি।

মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা

১. সহজ ও দ্রুত লেনদেন – ব্যাংকে না গিয়েই মুহূর্তের মধ্যে টাকা পাঠানো বা গ্রহণ করা যায়।

মোবাইল ব্যাংকিং ব্যবহারে সচেতন হোন

ব্যাংকিং টিপস / নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক ব্যাংক নির্বাচন করবেন যেভাবে

২. ২৪/৭ সেবা – যে কোনো সময় যে কোনো স্থান থেকে সেবাগ্রহণের সুবিধা।

৩. দৈনন্দিন বিল পরিশোধ – বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, স্কুল ফি ইত্যাদি বিল পরিশোধ করা যায় ঘরে বসে।

৪. নগদহীন লেনদেন – নগদ টাকা বহনের ঝুঁকি কমে যায়।

সম্ভাব্য ঝুঁকি ও প্রতারণার কৌশল

মোবাইল ব্যাংকিং ব্যবহারে কিছু অসাধু ব্যক্তি ও চক্র নানা প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত। নিচে কিছু সাধারণ প্রতারণার ধরন তুলে ধরা হলো:

১. ভুয়া ফোন কল বা মেসেজ – ‘আপনার বিকাশ একাউন্ট ব্লক হয়ে গেছে’, ‘লটারিতে ১ লাখ টাকা জিতেছেন’, ইত্যাদি বলে গোপন তথ্য চাওয়া হয়।

২. ফিশিং লিংক – এসএমএস বা সোশ্যাল মিডিয়ায় পাঠানো হয় এমন লিংক, যেখানে ক্লিক করলে একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে।

৩. এজেন্টদের জালিয়াতি – ভুলভাবে টাকা ট্রান্সফার করে বা অতিরিক্ত চার্জ কেটে নেয় কেউ কেউ।

৪. সিম সোয়াপ প্রতারণা – সিম ক্লোন করে অ্যাকাউন্টে ঢুকে টাকা আত্মসাৎ করা হয়।

সচেতনতা ও নিরাপদ ব্যবহারের উপায়

১. গোপন তথ্য গোপন রাখুন – আপনার পিন, পাসওয়ার্ড বা OTP (one-time password) কাউকে বলবেন না, এমনকি কাস্টমার কেয়ার পরিচয় দিলেও নয়।

২. অফিশিয়াল অ্যাপ ব্যবহার করুন – মোবাইল ব্যাংকিংয়ের নির্ভরযোগ্য অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করুন।

৩. অজানা লিংকে ক্লিক করবেন না – সন্দেহজনক লিংক এড়িয়ে চলুন।

৪. লেনদেনের রসিদ সংগ্রহ করুন – টাকা পাঠানোর সময় রশিদ বা এসএমএস নিশ্চিত করুন।

৫. কাস্টমার কেয়ারে অভিযোগ করুন – প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

৬. PIN কোড পরিবর্তন করুন নিয়মিত – বিশেষ করে যদি মনে হয় আপনার অ্যাকাউন্টের তথ্য ঝুঁকিতে পড়েছে।

মোবাইল ব্যাংকিং আমাদের দৈনন্দিন জীবনকে যেমন সহজ করেছে, তেমনি কিছুটা ঝুঁকিপূর্ণও করেছে। তাই সুবিধার পাশাপাশি ঝুঁকিগুলো মাথায় রেখে সচেতনতার সঙ্গে এর ব্যবহার করা জরুরি। প্রযুক্তি ব্যবহারে যত বেশি সাবধান থাকব, ততই নিরাপদ থাকবে আমাদের অর্থনৈতিক লেনদেন। আসুন, সকলে মিলে সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন করি – মোবাইল ব্যাংকিং হোক নিরাপদ, বিশ্বাসযোগ্য ও উপকারী।

সচেতন নাগরিক হিসেবে প্রতিটি লেনদেনে সচেতনতা অবলম্বন করুন, প্রতারণা থেকে নিজেকে ও অন্যকে রক্ষা করুন।

ঈদ আয়োজনে সেইলর
ঈদ মানেই আনন্দ। ঈদের আনন্দ সকল ফ্যাশন সচেতন নারী, পুরুষ ও শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এথনিক সেরিন, ফেস্টিভ স্পটলাইট ও স্মার্টওয়ার কালেকশন নিয়ে এসেছে সেইলর। ঈদের এথনিক সেরিন কালেকশনে এসেছে পুরুষের পাঞ্জাবি, কাবলি, পাঞ্জাবি স্যুট। নারীদের জন্য এসেছে সালোয়ার স্যুট, টু পিস ও কুর্তি কালেকশন।

সমসাময়িক আবহাওয়াকে প্রাধান্য দিয়ে আরামের জন্য পুরুষদের পাঞ্জাবিতে সুনিপুণ ডিজাইনের প্রিমিয়াম জ্যাকার্ড, লুম জ্যাকার্ড, গ্রিড লাক্সারিয়াস, গ্রেস মোডাল, ব্লেন্ড ব্লিস, ব্রিজ কটন লিনেন এর মত নানান প্রিমিয়াম ফ্যাব্রিক বেছে নেওয়া হয়েছে। নারীদের পোশাকেও ব্লেন্ডেড গ্লো, শিফন, লাক্সারিয়াস কটন সহ সবচেয়ে আরামদায়ক ফ্যাব্রিকের প্রাধান্য দিয়েছে সেইলর।

বৈচিত্র্যময় রঙ নির্বাচন করার পাশাপাশি নিখুঁতভাবে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট মিডিয়া ইত্যাদির মাধ্যমে ট্রেন্ডি সকল মোটিফে ঈদের কালেকশন সাজিয়েছে তারা।

পার্টি ও আড্ডায় ইউনিক উপস্থিতির জন্য উপযোগী আভিজাত্যপূর্ণ পোশাকের সমারোহ আছে সেইলর ঈদ ফেস্টিভ স্পটলাইট কালেকশনে। এর মধ্যে পুরুষদের পাঞ্জাবি স্যুট, প্যাটার্ন ভেরিয়েশনের কুর্তা, প্রিমিয়াম কুর্তা স্যুট , নারীদের জন্য গাউন, কুর্তি স্যুট, সালোয়ার স্যুট সহ বিভিন্ন প্যাটার্নের লাক্সারিয়াস পার্টিওয়্যার উল্লেখযোগ্য।

পরিবারের সব সদস্যের জন্য সেইলরে প্রতিবারের মতো থাকছে ফ্যামিলি কালেকশন, কাপল কালেকশন, বাবা-ছেলে কালেকশন এবং মা- মেয়ে কালেকশন।

সেইলর ঈদ স্মার্ট ওয়্যারে ছেলেদের স্লিম/লুস ফিট ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, ডেনিম সহ নানান রমকের প্যান্ট এবং মেয়েদের টপস, কুর্তি, কাফতান ইত্যাদি পাওয়া যাবে।

ব্র্যান্ডটির ঈদের সকল কালেকশন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সেইলরের সকল আউটলেট ও অনলাইনে।

ডালিম কী সত্যিই জান্নাতি ফল, কী আছে কোরআন-হাদীসে?
মানবজাতির আলোর দিশারী পবিত্র কোরআন। সঠিক ও সত্য পথের দিশা দিতে আল্লাহ তায়ালা কোরআন নাজিল করেছেন। এতে মহান আল্লাহর আদেশ-নিষেধ, জ্ঞান-বিজ্ঞান, অতীত-আখ্যানের পাশাপাশি বিভিন্ন ফলের প্রসঙ্গও এসেছে।

মহান আল্লাহ পবিত্র কোরআনে সুরা আবাসার ২৪ থেকে ৩২ নম্বর পর্যন্ত আয়াতে বলেছেন, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমিই প্রচুর বারি বর্ষণ করি। পরে আমি ভূমি প্রকৃষ্টরূপে বিদীর্ণ করি এবং আমি তাতে উৎপন্ন করি শস্য, আঙুর, শাক-সবজি, জাইতুন, খেজুর, বহু বৃক্ষবিশিষ্ট বাগান, ফল ও গবাদি খাদ্য। এটা তোমাদের ও তোমাদের গবাদিপশুর ভোগের জন্য।’

এখন আসি পুষ্টিসমৃদ্ধ সুমিষ্ট ফল ডালিম প্রসঙ্গে। ডালিম ও এর খোসা নিয়ে পবিত্র কোরআন ও হাদীসে নানান তথ্য এসেছে।

ডালিমের খোসায় উপকারিতা নিয়ে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রা. বলেন, ‘তোমরা খোসাসহ ডালিম খাও। কেননা তা পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে।’ সূত্র: মাজমাউজ জাওয়ায়েদ ৫/৯৯

আরবিতে রুম্মান শব্দের অর্থ আনার বা ডালিম। এই ফলটির কথা পবিত্র কোরআনেরও বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা জান্নাতবাসীদের যেসব ফলমুল খেতে দেবেন সেই তালিকায় ডালিম বা আনারের কথাও রয়েছে। কোরআনে ফলটিকে রুম্মান শব্দে সম্বোধন করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আর রাহমানের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন—

فِیۡهِمَا فَاكِهَۃٌ وَّ نَخۡلٌ وَّ رُمَّانٌ

বাংলা উচ্চারণ: ফিহিমা ফাকিহাতুও ওয়া নাখলুও ওয়া রুম্মান

যার বাংলা অর্থ- সেখানে অর্থাৎ জান্নাতে রয়েছে ফলমূল—খেজুর ও আনার বা ডালিম। (সূত্র: সূরা আর-রাহমান, আয়াত : ৬৮)

এছাড়াও পবিত্র কোরআনের আরেক স্থানে রুম্মান বা আনারের আলোচনা এসেছে। মহান আল্লাহ তায়ালা সূরা আনআমের ১৪১ নম্বর আয়াতে বলেন,

‘আর তিনিই সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ, যার কিছু মাচায় তোলা হয় আর কিছু তোলা হয় না এবং খেজুরগাছ ও শস্য, যার স্বাদ বিভিন্ন রকম, জয়তুন ও আনার (ডালিম), যার কিছু দেখতে এক রকম আর কিছু ভিন্ন রকম। তোমরা তার ফল থেকে আহার করো, যখন দান করে এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও আর অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।’

(সূত্র: সূরা আনআম, আয়াত : ১৪১)

তাফসিরবিদদের মতে, এখানে ফলমূলের কথা উল্লেখ করে আলাদা করে আবার খেজুর, ডালিমের কথা উল্লেখ করার কারণ হলো খেজুর ফল ও খাবার, আর ডালিম হলো ফল ও ওষুধ। (কুরতুবি)

জান্নাতে শুধু ডালিম বা এখানে উল্লেখিত ফলগুলোই থাকবে না। এর থেকেও আরও অনেক বেশি প্রকারের ফলমূল থাকবে। যা মানুষের ধারণার বাইরে। চিরস্থায়ী জান্নাতে যেসব নেয়ামত রয়েছে তা মানুষের কল্পনার বাইরে।

ডালিম রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ উপকারী ফল। শরীরের ভিটামিন ঘাটতি পূরণে প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফল রাখা যেতে পারে। এক কাপ পরিমাণ ডালিমের দানায় প্রতিদিনের চাহিদার প্রায় ৩৬ শতাংশ ভিটামিন কে, ৩০ শতাংশ ভিটামিন সি, ১৬ শতাংশ ভিটামিন বি৯ ও ১২ শতাংশ পটাশিয়াম থাকে। ফল ছাড়াও ডালিমের খোসায় রয়েছে ঔষধি গুণ।

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর
সারা দেশের গ্রাহকদের সাথে নিয়ে জনপ্রিয় ফ্যাশন এন্ড লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর নতুন বছর ২০২৫ উদযাপন করেছে তার প্রতিটি আউটলেটে। বাংলাদেশ জুড়ে ২১টি আউটলেটের প্রতিটিতে একযোগে কেক কেটে গ্রাহকদের সঙ্গে এই বিশেষ দিনটি পালন করেছে তারা। এ অনুষ্ঠানে গ্রাহকদের সাথে নতুন বছরের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন সেইলরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

নতুন বছরের শুরুতে সেইলর তার গ্রাহকদের নতুন ডিজাইন, উন্নতমানের ফেব্রিক এবং আধুনিক স্টাইল এর আউটফিট দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সেইসঙ্গে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, আনন্দদায়ক এবং স্মরণীয় করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার করেছে ব্র্যান্ডটি।

গত বছর সেইলর “বেস্ট রিটেলার অ্যাওয়ার্ড” অর্জন করে ফ্যাশন খাতে তাদের দক্ষতা ও সেবার মানের স্বীকৃতি পেয়েছে। সেই ধারাবাহিকতায়, ব্র্যান্ডটি আগামী দিনগুলোতে আরও নতুনত্ব এবং উদ্ভাবন নিয়ে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

নতুন বছর উদযাপনে ঢাকা ও ঢাকার বাইরে সেইলরের প্রতিটি আউটলেটে উপস্থিত গ্রাহকরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ব্র্যান্ডের প্রতি তাদের আস্থা ও ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেছেন।

২০২৫-এ সেইলর সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানায় এবং সকলের জন্য একটি আনন্দময় ও সমৃদ্ধ বছর কামনা করে।

উল্লেখ্য , বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্রান্ড সেইলর তার যাত্রা শুরু করে ২০১৫ সাল থেকে। বর্তমানে সারাদেশে তাদের ২১ টি আউটলেট রয়েছে।