ভ্রমণ – angortv.com

আকাশপথে উঠে গেল করোনা বিধি-নিষেধ
করোনাভাইরাস নিয়ে সব ধরনের বিধি-নিষেধ উঠিয়ে নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিধি-নিষেধ বাতিলের ফলে এখন করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে না। ২৫ মে এসংক্রান্ত নির্দেশনা জারি করে বেবিচক।

এর ফলে এত দিন বিদেশ থেকে আসতে হলে যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হতো। আর কারো ভ্যাকসিন দেওয়া না থাকলে করোনা পরীক্ষা করে দেশ আসতে হতো।

এদিকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও করোনা পরীক্ষার কিংবা ভ্যাকসিন গ্রহণের বাধ্যবাধকতা নেই। যাত্রী যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা অনুসরণ করবেন।

এর আগে বিদেশ থেকে বাংলাদেশে আসতে অনলাইনের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হতো যাত্রীদের।

২০২২ সালের ৩০ অক্টোবর এ নির্দেশনা বাতিল করে বেবিচক। তখন নির্দেশনা দেওয়া হয়েছিল, যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে।

ভোর হলেই নরসুন্দার তীরে ছুটে যাচ্ছেন শত শত মানুষ!
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা মুক্তমঞ্চ ও নদীর দুই পাড়ে গড়ে উঠা ওয়াকওয়ে যেনো হাঁটা ও শরীর চর্চার সবুজ প্লাটফর্ম হয়ে উঠেছে। প্রতিদিন ভোরে এখানে হাঁটতে আসেন নারী-পুরুষ-শিশুসহ নানা বয়েসী আর নানা পেশার শত শত মানুষ। সুস্থ-সবল মানুষের পাশাপাশি ভোরের হাঁটায় অংশ নেন ডায়াবেটিক রোগীরাও। কোলাহল মুক্ত বিশাল এলাকা জুড়ে দৃষ্টিনন্দন নরসুন্দা মুক্তমঞ্চ ও ওয়াকওয়েতে শরীর চর্চায় অংশ নিতে পেরে খুশি তারা।

সুস্থ দেহ আর সুন্দর মন গঠনে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে ভাসমান মুক্তমঞ্চ ও আশপাশের ওয়াকওয়েতে ভোর থেকে শরীর চর্চায় ভিড় করেন শত শত মানুষ। নারী-শিশুসহ হাজারো মানুষের পদচারণায় সাঁজ-সকালেই মুখর হয়ে উঠে মুক্তমঞ্চসহ আশপাশের এলাকায়। এখানে দীর্ঘদিন ধরে শরীরচর্চা করছেন, মুক্তমঞ্চ শরীর চর্চা কেন্দ্র নামে একটি সংগঠন। সুস্থ শরীর-মন গঠনে শারীরিক ব্যায়ামের বিকল্প নেই বলে জানলেন অংশ গ্রহণকারীরা।

স্বচ্ছ জলের উপর ভাসমান মঞ্চ। পাশের বিশাল এলাকা জুড়ে প্রশস্থ হাঁটার রাস্তা। তাইতো কোলাহলমুক্ত নদীর পাড়ে ভোরের আলো ফোটার আগেই এখানে ছুটে আসেন, স্বাস্থ্য সচেতন মানুষ। কেউ হাঁটছেন, কেউ দৌড়াচ্ছেন-আবার কেউবা ঘাম ঝরাচ্ছেন, শারীরিক কসরতে।

দীর্ঘদিন ধরে নরসুন্দা নদীর ওপর নির্মিত মঞ্চে নিয়মিত শরীর চর্চা করছে, ‘মুক্তমঞ্চ শরীর চর্চা কেন্দ্র‘ নামে একটি সংগঠন। সুস্থ দেহ ও সতেজ মন গঠনের মাধ্যমে আনন্দময় স্বাভাবিক জীবন যাপনের লক্ষেই মূলত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ শরীর চর্চায় অংশ নেন।

মুক্তমঞ্চ শরীর চর্চা কেন্দ্রের সভাপতি মো. আবু হাসান বাবুল জানান, ২০১৪ সালে মাত্র কয়েক জন লোক নিয়ে সংগঠনের যাত্রা শুরু হলেও বর্তমানে তাদের সদস্য সংখ্যা হাজার ছাড়িয়েছে। এখানে বিনামূল্যে শরীর চর্চায় অংশ নিতে পারেন যে কেউ।

২০১৩ সালে ১১০ কোটি টাকা ব্যায়ে নরসুন্দা নদী খনন করে দৃষ্টিনন্দন মুক্তমঞ্চ, ওয়াকওয়ে, সেতু, ওয়াচ টাওয়ারসহ কয়েকটি ঘাট নির্মাণ করে এলজিইডি। এর পর থেকেই এখানে স্বাস্থ্য সচেতন মানুষের ভিড় বাড়তে থাকে।

ঘুরে আসুন ঢাকার কাছেই সাতগ্রাম জমিদার বাড়ি
ঘুরে আসুন ঢাকার কাছেই সাতগ্রাম জমিদার বাড়ি

ভ্রমণ ডেস্ক :
অনেকেরই ঐতিহাসিক স্থান বা স্থাপনা দেখার আগ্রহ বেশি থাকে। তাদের জন্য পছন্দের জায়গা হতে পারে সাতগ্রাম জমিদার বাড়ি। ঢাকার কাছেই অবস্থিত এ বাড়ি থেকে ঘুরে আসতে পারেন দিনের আলো থাকতেই।

অবস্থান: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রামে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক সাতগ্রাম জমিদার বাড়ি অবস্থিত।

নির্মাণ: ব্রিটিশ শাসনামলে জমিদার বাড়িটি তৈরি করা হলেও সঠিক নির্মাণ সাল সম্পর্কে কিছুই জানা যায়নি। এ ছাড়া কে এই জমিদার বাড়িটি তৈরি করেছেন। তারও কোনো তথ্য পাওয়া যায়নি।

ইতিহাস: বৃটিশ আমলে এ জমিদার বাড়ি থেকেই জমিদাররা এ এলাকা শাসন করতেন। জমিদাররা প্রজাদের মাঝে খাজনার বিনিময়ে জমি বরাদ্দ দিতেন। খাজনা পরিশোধ করতে না পারলে তারা সাধারণ প্রজাদের উপর খুবই অত্যাচার করতেন।

বৈশিষ্ট্য: জমিদার বাড়ির চারদিকটা খুবই সুন্দর। পুকুর ঘাট, ফুলের বাগানসহ অসংখ্য সবুজ গাছ-গাছালিতে ঘেরা দৃষ্টিনন্দন এ জমিদার বাড়ির আঙিনা।

যেভাবে যাবেন: ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাসস্ট্যান্ডে নেমে রিকশা অথবা হেঁটে সাতগ্রাম জমিদার বাড়ি যাওয়া যায়।

যেখানে থাকবেন: এখানে নবনির্মিত একটি ডাকবাংলো আছে। এ ছাড়া থাকার জন্য কোনো হোটেল, বোডিং, গেস্ট হাউস নেই। ডাকবাংলোটি সদর উপজেলার প্রবেশমুখেই অবস্থিত। তবে নারায়ণগঞ্জ শহরে কিছু হোটেল ও রিসোর্ট রয়েছে।

বিখ্যাত খাবার: মুড়ি, গুড়, চিড়া দিয়ে পাকানো মোয়ার মত বিশেষ এক খাবারকে এ অঞ্চলে ‘ভুজনা’ বলা হয়। খাবারটি খেয়ে দেখতে পারেন। এটি খুব স্বাদ। তবে এ ধরনের খাবার বাজারে কিনতে পাওয়া যায় না। চাইলে স্থানীয়দের বাড়িতে পাবেন।

যা খাবেন: সেখানে অবস্থান করতে চাইলে পুরিন্দা রোডের কাছে খাবারের বেশ কয়েকটি হোটেল বা রেস্টুরেন্ট আছে। এ ছাড়া চাইলে দিনের মধ্যেই ফিরে আসতে পারবেন। সঙ্গে হালকা খাবার থাকলেই চলবে।

ভ্রমণপিপাসুদের জন্য ফের দ্বার খুলল দুবাই
ভ্রমণপিপাসুদের জন্য ফের দ্বার খুলল দুবাই

নিজস্ব প্রতিবেদক
ভ্রমণপিপাসুদের জন্য দ্বার খুলল দুবাই, নিয়ে যাবে বিমান
ভ্রমণপিপাসুদের জন্য খুলে দেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দেশ দুবাইয়ের দরজা। এখন থেকে টুরিস্ট বা ভিজিট ভিসায় দুবাই যেতে পারবেন যে কেউ। আর এসব যাত্রীদের দুবাই নিয়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান জানায়, বিমান বাংলাদেশে যেকোনো ধরনের ভিসা নিয়ে যাত্রীরা দুবাই যেতে পারবেন। তবে বর্তমান করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে দুবাইগামীদের দেশটির সরকারের কিছু নিয়মকানুন মানতে হবে।

ভিজিট, ট্যুরিস্ট, রেসিডেন্ট ও ট্রানজিট ভিসাধারীদের সরকার নির্ধারিত পিসিআর ল্যাব থেকে যাত্রা শুরুর আগের ৯৬ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করিয়ে ‘কোভিড-১৯ নেগেটিভ’ সার্টিফিকেট নিতে হবে এবং সঙ্গে আটটি প্রিন্টেড কপি রাখতে হবে।

কোভিড সার্টিফিকেটটি ইংরেজি বা আরবি ভাষার হতে হবে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

দুবাই যাওয়ার আগে একটি স্বাস্থ্য বিষয়ক ফরম পূরণ করতে হবে এবং ‘কোভিড-১৯ ডিএক্সবি স্মার্ট অ্যাপ’ ডাউনলোড করতে হবে। বাংলাদেশ থেকে সবাইকে হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে।

বিমান আরও বলেছে, যাত্রীদের দুবাই এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশনের আগেই পিসিআর টেস্ট করানো হবে। টেস্টের রেজাল্ট দেয়ার আগ পর্যন্ত যাত্রীদের সেলফ আইসোলেটেড অবস্থায় থাকতে হবে।

বর্তমানে বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে বিমানের ৭টি ফ্লাইট যাচ্ছে দুবাই।