বিনোদন – angortv.com

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার
রাজধানীর গুলশানের একটি বাসায় বিশেষ কায়দায় তৈরি একটি গোপন সুরঙ্গ থেকে বহুরূপী প্রতারক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত আবুল বাশার ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী।

শুক্রবার রাত ১২টার পর থেকে গুলশান-২ এর ২৮ নম্বর রোডে অবস্থিত আবুল বাশারের বাসা ঘিরে রাখে পুলিশ। পরে শনিবার সকালে বাসায় তল্লাশি চালিয়ে বাথরুমের পেছনে বিশেষভাবে নির্মিত একটি গোপন সুরঙ্গে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘আবুল বাশারের বিরুদ্ধে অসংখ্য প্রতারণার অভিযোগ রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে কয়েকদিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।’

তিনি জানান, সর্বশেষ তার বাসায় অবস্থানের তথ্য নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতে বাসাটি ঘিরে ফেলে পুলিশ। শনিবার সকালে তল্লাশি চালিয়ে বাথরুমের পেছনে বিশেষ কায়দায় তৈরি একটি সুরঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান আরও বলেন, ‘গুলশানসহ রাজধানীর বিভিন্ন থানায় আবুল বাশারের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবারই তাকে আদালতে পাঠানো হবে।’

এর আগে গত বছরের অক্টোবরেও প্রতারক আবুল বাশারকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। তবে জামিনে মুক্তি পেয়ে আবারও প্রতারণায় সক্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

কে এই আবুল বাশার

পটুয়াখালী সদর উপজেলার ইসলামাবাদের পশ্চিম আউলিয়াপুরের ফখরুল ইসলামের বড় ছেলে মির্জা আবুল বাশার ওরফে মামুন। স্থানীয়ভাবে খবর নিয়ে জানা যায়, মির্জা আবুল বাশার আওয়ামীলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত। শেখ হাসিনাসহ আওয়ামীলীগের অসংখ‍্য নেতাকর্মীদের সাথে তার গভীর সম্পর্ক ছিল। তাদের সাথে হাত মিলিয়ে নামসর্বস্ত বিটিএল নামক একটি ভুয়া কোম্পানি খুলে দেশের বিভিন্ন জেলার ব‍্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পালিয়ে যেতেন প্রতারক মির্জা আবুল বাশার। কাউকে জায়গা দিবেন, কাউকে চালের ডিলারশিপ দিবেন, কাউকে তেলের ডিলারশিপ দিবে এমন মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে নগদ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, মির্জা আবুল বাশারের প্রতারণা ফাঁদে পা দিয়েছেন সেনা সদস‍্য, পুলিশ সদস‍্য, সাংবাদিক ও অসংখ‍্য নিরীহ মানুষ। অসংখ‍্য মানুষ শেষ সম্বল গ্রামের জায়গা-জমি বিক্রি করে ভবিষ‍্যতের কথা চিন্তা করে নগদ টাকা তার হাতে তুলে দিয়ে নিঃস্ব হয়েছেন। রাজধানীর বাড্ডা, খিলক্ষেত, বনানী, ভাটারাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে এই প্রতারক মির্জা আবুল বাশারের বিরুদ্ধে।

জানা যায়, আবুল বাশার বিটিএল গ্রুপ’ (BTL Group) নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এই গ্রুপের বিরুদ্ধেও প্রতারণা ও অর্থ পরিশোধ না করার আরও অভিযোগ রয়েছে। গেল কোরবানির ঈদের আগে একটি এগ্রো খামার থেকে ৮টি গরু নিয়ে ১২ লাখ ৫০ হাজার টাকার চেক দিলেও সেটি বাউন্স করে।

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ
হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য ৩০ বছর পর কবর থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃতদেহ (লাশ) উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৪ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলনের এ আদেশ দেন।

লাশ উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ আবেদন করেন।

বুধবার (১০ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃতদেহ (লাশ) কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে আমরা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করব।

এদিকে লাশ উত্তোলনের আবেদনের কপি কালবেলার হাতে এসেছে। সেখানে দেখা যায় মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, মামলার বাদী মো. আলমগীর (৬৮) আদালত হতে তথ্য প্রদানকারী নিলুফা জামান চৌধুরী নীলা চৌধুরীর পক্ষে ক্ষমতাপ্রাপ্ত হয়ে জানান, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বাদীর বোন নিলুফা জামান চৌধুরী নীলা চৌধুরী, বাদীর বোন জামাতা মৃত কমর উদ্দিন আহমদ চৌধুরী এবং তার ছোট ছেলে শাহরান শাহ্ সহ নিউ ইস্কাটন রোডস্থ ইস্কাটন প্লাজা ১১/বি ঠিকানার বাসায় তার ভাগিনা চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহ’র সঙ্গে দেখা করতে যান।

তখন স্ত্রী সামীরা হক এবং কর্মচারী আবুল তাদেরকে জানান যে, সালমান শাহ ঘুমিয়ে আছেন। তখন তারা তাদের গ্রিন রোডের বাসায় চলে যাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে সালমান শাহ’র বাসা থেকে টেলিফোন করে জানানো হয়, সালমান শাহর যেন কী হয়েছে, তাড়াতাড়ি আসেন। তখন তারা দ্রুত নিউ ইস্কাটন রোডস্থ ইস্কাটন প্লাজা ১১/বি ঠিকানার বাসায় এসে দেখেন যে, সালমান শাহ তার শয়নকক্ষে খাটের উপরে মরার মতো পড়ে আছেন।

তাৎক্ষণিকভাবে তারা সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভিকটিম সালমান শাহকে মৃত ঘোষণা করেন। অতঃপর মৃতদেহের ময়নাতদন্ত শেষে সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণ কবরস্থানে দাফন করা হয়। এ সংক্রান্তে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

মামলার প্রেক্ষাপট ও নতুন মোড় দীর্ঘ ২৯ বছর ধরে ঝুলে থাকা সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনে সম্প্রতি নতুন মোড় নেয় আইনি প্রক্রিয়া। গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা ‘অপমৃত্যু’ মামলাটি ‘হত্যা মামলা’ হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

পরদিন ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন সালমান শাহ’র মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন সালমান শাহ’র স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ (১৭)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে।

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বুবলীর ঘর আলো করে এলো নতুন অতিথি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে এক যৌথ পোস্টে এই সুখবরটি শেয়ার করেছেন বুবলী। তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন শারলিন খান।

পোস্টে একটি কার্ড প্রকাশ করেন বুবলী, তা থেকে বোঝা যায়, গত ১১ মে তাদের এই কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম স্পষ্ট করা হয়েছে।

পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

উল্লেখ্য, বুবলী-শাকিবের ঘরে রয়েছে আরও এক সন্তান- শেহজাদ খান বীর। গত বছর যুক্তরাষ্ট্র সফরে স্ত্রী ও সন্তানকে নিয়ে সময় কাটিয়েছিলেন নায়ক। এর মাস ছয়েক পর গুঞ্জন ওঠে, সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। তাদের ভক্তরাও কার্যত দিনক্ষণ গুনছেন- কবে ভূমিষ্ঠ হবে তাদের সন্তান। অবশেষে কন্যা সন্তান আসার খবরের মাঝে এলো এই সুসংবাদ।

মুন্সীগঞ্জে দাফন সম্পন্ন হলো কারিনা কায়সারের
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।

কারিনা কায়সার ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সারের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, ঢাকায় আনুষ্ঠানিকতা সম্পন্ন, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং একাধিক জানাজা শেষে রোববার রাতেই তার মরদেহ গজারিয়ায় নেওয়া হয়। পরে নানি ডা. জোহরা খানম পারুলের বাগানবাড়িতে শেষ জানাজার আয়োজন করা হয়।

কারিনার ছোট ভাই সাদাত হামিদ বলেন, ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অনেক মানুষ অংশ নিয়েছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফনের আনুষ্ঠানিকতা সীমিত পরিসরে সম্পন্ন করা হয়েছে।

লিভারজনিত জটিলতায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কারিনা কায়সারকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৫ মে) তার মৃত্যু হয়। পরদিন রোববার বিকেলে তার মরদেহ দেশে আনা হয়।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

না ফেরার দেশে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার (১৬ মে) তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ।

গণমাধ্যমকে তিনি জানান, চিকিৎসার অংশ হিসেবে ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ কারিনার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন ধরেই শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন কারিনা। প্রথমদিকে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তার ‘ফ্যাটি লিভার’-এর সমস্যা ছিল। সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে এবং গত শুক্রবার তার লিভার ফেইলিউর হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

ভারতের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল। চিকিৎসকরা ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট ও অভিনয়ের মাধ্যমে কারিনা কায়সার তরুণদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। তার প্রাণবন্ত উপস্থিতি ও সৃজনশীল কাজের কারণে অল্প সময়েই বড় একটি দর্শকগোষ্ঠী তৈরি হয়েছিল।

তার মৃত্যুতে বিনোদন অঙ্গন, সহকর্মী এবং ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

অভিনেতা শামস সুমন মারা গেছেন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

হাসপাতাল থেকে শামস সুমনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে অভিনেতা সুজাত শিমুল।

হাসপাতাল থেকে অভিনেতা সুজাত শিমুল জানান, আজ বিকেল পাঁচটা পর এই অভিনেতা হঠাৎই অসুস্থতাবোধ করেন। তিনি পরে অসুস্থতার কথা জানান আরেক অভিনেতা শাহাদৎ হোসেনকে। শাহাদৎ দ্রত তাঁকে ঢাকার গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান।

সুজাত শিমুল বলেন, ‘আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মূলত কার্ডিয়াক অ্যারেস্টে শামস সুমনের মৃত্যু হয়েছে।’

একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা ও বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে অনিয়মিত ছিলেন তিনি।

শামস সুমন অভিনীত চলচ্চিত্রগুলো হলো ‘মন জানে না মনের ঠিকানা’, (২০১৬) ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’, ‘হ্যালো অমিত’।

২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। শামস সুমন রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই এর অনুষ্ঠান বিভাগের পরিচালক ছিলেন। বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা এবং সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার পর ঘটনাপ্রবাহে নতুন মাত্রা যোগ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাইবার বুলিং ও হত্যার হুমকির শিকার হয়ে এবার আইনের আশ্রয় নিয়েছেন অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আরা তিথি। নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন।

তিথি জানিয়েছেন যে তিনি ইতোমধ্যে সাইবার বুলিং, হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার এবং পরিবার নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় এই জিডি করেছেন। তাকে এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অপমানজনক বক্তব্য দেওয়ার পাশাপাশি হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।

তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এমনকি তার বাসার ঠিকানাও জনসমক্ষে প্রকাশ করা হয়েছে যা তার এবং তার পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তিনি মনে করেন। তিনি জানিয়েছেন যে এই পুরো বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ ইতিমধ্যে তাদের কাছে জমা দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিথি। দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি বলেন যে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে সাইবার ট্রায়াল তিনি মেনে নেবেন না। একই সঙ্গে যারা এসব সাইবার অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন এই অভিনেত্রী।

আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা
ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় ইকরার বাবা আলভী ও তার মায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, আলভী ও তার মায়ের প্ররোচনাতেই ইকরা আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ক্ষুব্ধ এই বাবা তার মেয়ের মৃত্যুকে ‘হত্যা’ আখ্যা দিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

মেয়ের শোকে পাথর বাবা ক্ষোভ ও কান্নায় ভেঙে পড়ে বলেন, “সুষ্ঠু বিচার হোক আলভীর। আলভী একটা অসভ্য ছেলে। সে আমার মেয়েকে মেরে ফেলছে। আগে জানতাম না, মনে করতাম সে ভালো। আমার মেয়েও সংসার টেকানোর জন্য আমাদের কাছে কখনো কিছু প্রকাশ করেনি।” মিডিয়ার মানুষদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি বুঝতে পেরেছিলাম এ খারাপ হবে। মিডিয়ার মানুষ ভালো হয় না। এরা অসভ্য, অসভ্য, অসভ্য। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

ইকরার শিক্ষাজীবনের আক্ষেপ করে তার বাবা জানান, ইকরা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। তিনি বলেন, “আমার মেয়ে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আলভী তখন একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। আমি তখন বলেছিলাম, আলভীর কাছে মেয়ে বিয়ে দেব না। আমি আলভীর মাকে বলেছিলাম, ‘ভাবি আমি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেব না। আমার মেয়েকে আপনারা ভিক্ষা দেন।’ কিন্তু তারা মানেনি।”

তিনি অভিযোগ করেন, আলভী ও তার মা যোগসাজশ করে তার অল্পবয়সী মেয়েটাকে নিয়ে গিয়ে বিয়ে করায়। ইকরা তখন মাত্র অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল। শুরুতে বিয়ে মেনে না নিলেও একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পরে মেনে নিয়েছিলেন এই অসহায় বাবা।

মেয়ের এই করুণ পরিণতির জন্য আলভীর মাকে সরাসরি দায়ী করেছেন ইকরার বাবা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সুইসাইডের পেছনে আলভীর মা দায়ী। উনি একজন অ্যাবনরমাল মহিলা। আমার মেয়েটা দারুণ স্টুডেন্ট ছিল। ওদের জন্য তার ক্যারিয়ার, লেখাপড়া সব শেষ হয়ে গেল। আমি ভিক্ষা চেয়েছিলাম ওদের কাছে, কিন্তু ওরা দেয় নাই।”

ইকরার আত্মহত্যার পেছনের তাৎক্ষণিক কারণ হিসেবে আলভীর একটি ফেসবুক পোস্টকে সামনে এনেছেন তার বাবা। তিনি প্রশ্ন তুলে বলেন, “আলভী কেন আরেকটা মেয়ে নিয়ে আমার মেয়ের সামনে নেপাল থেকে ফেসবুকে পোস্ট দিয়েছে? এমনিতেই আমার মেয়ে আমাদের কাছে নিজেকে অপরাধী মনে করত। আলভীকে নিয়ে ইকরার অনেক গর্ব ছিল। যখন দেখল আলভী এমন করতেছে, এরপর আলভী ও তার মায়ের প্ররোচনায় আমার মেয়ে হয়তো সুইসাইড করছে।”

সন্তান হারানোর এই আহাজারি এবং আলভীর পরিবারের বিরুদ্ধে আনা ইকরার বাবার এই চাঞ্চল্যকর অভিযোগ পুরো ঘটনাকে এখন আরও জটিল করে তুলেছে। ১৫ বছরের জমানো কষ্ট আর এক বুক অভিমান নিয়ে না ফেরার দেশে চলে যাওয়া ইকরার জন্য এখন কেবলই বিচারের দাবি স্বজনদের।

মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার?
ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার পর থেকেই রহস্য আর নাটকীয়তা যেন পিছু ছাড়ছে না। মর্গে পড়ে আছে ইকরার নিথর দেহ, কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে দেখা মেলেনি স্বামী আলভী কিংবা তার পরিবারের কোনো সদস্যের। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ইকরার একমাত্র সন্তানকেও শেষবারের মতো মায়ের কাছে আনতে দেওয়া হয়নি।

ইকরার মৃত্যুর পর থেকে আলভীর পরিবারের সদস্যদের এমন রহস্যজনক নীরবতা ও অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। জানা গেছে, আত্মহত্যার খবর পেয়ে ইকরার পরিবারের পক্ষ থেকে আলভীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তখন তারা আশ্বাস দিয়ে বলেছিলেন, “আসতেছি, একটু পরেই রওনা হচ্ছি। এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাব।”

তবে সেই ‘এক ঘণ্টা’ পেরিয়ে দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত হাসপাতালে তাদের কারও দেখা মেলেনি। সংবাদমাধ্যম বা ইকরার পরিবারের অন্যান্য সদস্যরা যোগাযোগের চেষ্টা করেও আলভীর পরিবারের কোনো সাড়া পাননি। মাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে আনা হয়নি ইকরার সন্তানটিকেও, যা উপস্থিত সবার হৃদয়কে আরও ভারাক্রান্ত করে তুলেছে।

অন্যদিকে, স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরও নেপালে অবস্থান করছেন অভিনেতা জাহের আলভী। কেন তিনি এখনো দেশে পৌঁছাতে পারেননি—এ নিয়ে যখন সমালোচনা চলছে, তখন আলভী তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, হঠাৎ করে নেপাল থেকে ঢাকার ফ্লাইটের টিকিট না পাওয়ার কারণেই তিনি দ্রুত রওনা হতে পারেননি। তবে সব গুছিয়ে আজ দুপুরের ফ্লাইটেই ঢাকার উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ দুপুরে মর্গ থেকে ইকরার মরদেহ তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

জামিন পেয়ে তরুণীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে ‘হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা’ মামলায় গ্রেপ্তারের পরদিন জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ উঠেছে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যা।

তার অভিযোগ, মঙ্গলবার জামিন পেয়েই তাকে ‘মারধর’ করেন নোবেল। জামিন বাতিলের বিষয়ে কী করা যায়, সেই পরামর্শ করতে মা ও ছোট বোনকে সঙ্গে নিয়ে আদালতে এসেছেন।

অনন্যা বলেন, ‘সে (নোবেল) হাত-পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। জামিনের পর বাসায় নিয়ে ফের আমাকে মারধর শুরু করেছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দিলাম, এটা বলে মারধর করেছে।’

অনন্যা তার বাঁ হাত তুলে ধরে অনেকগুলো কাটা দাগ দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘মিডিয়ার সামনে মানুষটা (নোবেল) যে রকম, আর মিডিয়ার বাইরে খুবই আলাদা।

আমি ওকে (নোবেল) খুব ভালোভাবে চিনি; ও নেশাখোর, কিন্তু নিজেকে ভিকটিম দাবি করে। পরিস্থিতির শিকার দাবি করে। তবে তার বাইরের জগৎ সম্পূর্ণ আলাদা।’

জানা যায়, গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন অনন্যা। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, অনন্যাকে ‘প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে’ ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নিয়ে ‘আত্মসাৎ’ করেন নোবেল। বাদীকে আটকে রেখে ‘হেনস্তা ও আপত্তিকর ছবি’ তৈরির চেষ্টা করেন। অন্য আসামিরা তাকে সহযোগিতা করেন।

অভিযোগের ‘সত্যতা’ পাওয়ার কথা জানিয়ে গত ৭ জানুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

গত ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ওই মামলায় সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অনন্যাও সেদিন আদালতে উপস্থিত ছিলেন। সেখানেই তাদের মধ্যে আপসের আলোচনা হয়। বিষয়টি আদালতকে জানানোও হয়।

বিচারক বাদীর কাছে জানতে চান, আপসের কথা হয়েছে কি না। অনন্যা বলেন, হ্যাঁ। এরপর বিচারক দুজনের কাছে জানতে চান তারা আপস চান কি না। জবাবে দুজনই হ্যাঁ বলেন।

নোবেলের আইনজীবী মো. রানা শেখ আপসের কথা তুলে ধরে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত থেকে এক হাজার টাকা মুচলেকায় ২ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম বলেন, ‘বিয়ে করবে এমন শর্তে বাদী সেদিন নোবেলের জামিনের বিরোধিতা করেননি। আপসের শর্তে আসামি জামিন পান। কিন্তু বাদী নোবেলের সাথে তার বাসায় গেলে সারারাত নোবেল তাকে মারধর করেন। মারধরে তিনি বেহুঁশ হয়ে যান। তারপর মেডিক্যালে নিয়ে যান। এখন বাদী নোবেলের জামিন বাতিলের আবেদন করবেন।’