বিচিত্র খবর – angortv.com

স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী, বিনিময়ে নিলেন গরু ও টাকা
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে বিশ্বাসী।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর ওই ব্যক্তি গত সেপ্টেম্বরে একটি বোর্ডিং হাউসে স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেন। এরপর তিনি পুলিশে অভিযোগ করলেও পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য গ্রামের প্রবীণদের কাছে যান। প্রবীণেরা ‘মোওয়া সারাপু’ নামে একটি ঐতিহ্যবাহী মিলন-অনুষ্ঠানের মাধ্যমে এই বিরোধ মেটানোর সিদ্ধান্ত নেন।

‘মোওয়া সারাপু’ রীতিটি তোলাকি সম্প্রদায়ের শতাব্দীপ্রাচীন প্রথা, যার অর্থ ‘ছাড় দেওয়া ও শান্তি স্থাপন করা’। এই রীতির লক্ষ্য প্রতিশোধ নয়, বরং সামাজিক ভারসাম্য ও মর্যাদা পুনরুদ্ধার করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ, উভয় পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। সবার সামনেই ওই নারীর প্রেমিক তাঁর স্বামীকে ক্ষতিপূরণ হিসেবে একটি গরু, ঐতিহ্যবাহী কাপড়, একটি তামার পাত্র এবং ৫০ লাখ রুপিয়া (প্রায় ৩৬ হাজার টাকা) দেন।

গ্রাম প্রধান সফরুদ্দিন জানান, অনুষ্ঠানের মাধ্যমে ওই দম্পতির বিবাহ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়। পরে নারীটির স্বামী ও প্রেমিক পরস্পরের সঙ্গে করমর্দন করেন। এভাবে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে সমর্পণ করেন স্বামীটি।

তোলাকি প্রবীণদের মতে, এই রীতি কোনো সম্পর্ককে ছোট করার জন্য নয়, বরং নৈতিক ভারসাম্য ফিরিয়ে আনতেই এমন প্রথা পালন করা হয়। তবে তাঁরা সতর্ক করে বলেন—কোনো নারী যদি এমন রীতি মেনে আবারও অন্য পুরুষকে বেছে নেয়, তবে তা তাঁর ও পরিবারের জন্য লজ্জার কারণ হবে।

বোতলটি দূর থেকে নিশানায় লাগাল কীভাবে, ছেলেটি কি ‘বটল ফ্লিপার’
যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উদ্দেশে বোতল ফ্লিপ বা ঘূর্ণায়ন অবস্থায় হাওয়ায় তুলে দেন এক যুবক। বোতলটি ঘুরতে ঘুরতে প্রায় ১৫-২০ ফুট দূরে থাকা উপদেষ্টা মাহফুজের মাথায় গিয়ে লাগে। বিষয়টি অনেকের মনেই প্রশ্নের জন্ম দিয়েছে—এত দূর থেকে টুসকি দেওয়া বোতলটি কীভাবে গিয়ে উপদেষ্টার মাথায় লাগল।

বিষয়টি কি সম্পূর্ণই কাকতলীয় নাকি এর পেছনে কোনো কৌশল রয়েছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল—বিশ্বজুড়ে বোতল ফ্লিপার নামে একটি কমিউনিটি আছে, যারা টুসকি মেরে বোতল নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট অবস্থানে ফেলার প্রতিযোগিতা করেন। এর নানা কায়দা-কানুনও রয়েছে। উপদেষ্টা মাহফুজের উদ্দেশে বোতল টুসকি মারা যুবকটি তবে এই কমিউনিটির কোনো সদস্য? অথবা তিনি কি নিজে এই মজার খেলার চর্চা করতেন?

সে যা-ই হোক। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তরুণ-তরুণীকেই বোতল ফ্লিপিং করে গতকাল রাতের সেই ঘটনার পুনঃ চিত্রায়ণ করতে দেখা গেছে। তবে চলুন জেনে নেওয়া যাক এই বোতল ফ্লিপিংয়ের আদ্যোপান্ত।

মূলত বোতল ফ্লিপিং হলো কিছুটা কৌশল আর কিছুটা পদার্থবিজ্ঞানের মিশেল। অর্ধেক পানিভর্তি একটি বোতলকে নির্দিষ্ট কৌণিক গতিতে ছুড়ে এমনভাবে ফেলে দেওয়া, যাতে বোতলটি নির্দিষ্ট স্থানে উল্টো বা সোজা অবস্থায় স্থির হয়ে পড়ে। আপাতদৃশ্যে মনে হতে পারে এটা সাদামাটা মজা, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের সূক্ষ্ম নিয়ম।

বোতল ফ্লিপিংয়ের আদলে মিল পাওয়া যায় ১৯৭০–৮০ দশকে খেলাধুলার অন্য ‘ট্রিক-শট’ ভিডিওগুলোতে, যেখানে ব্যাডমিন্টন র‍্যাকেট বা টেবিল টেনিস ব্যাট দিয়ে অবিশ্বাস্য কৌণিক শট দেখানো হতো। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এটির পুনর্জন্ম হয় ও ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।

ইন্টারনেট যুগের ২০১০ সালে আমেরিকান টেলিভিশন গেম শো ‘মিনিট ইট টু উইন ইট’ চ্যালেঞ্জ স্টেজে প্রথম এই কৌশল প্রদর্শিত হয়। যেখানে প্রতিযোগীরা অর্ধেক পানিভর্তি প্লাস্টিকের বোতল টুসকি মেরে সঠিকভাবে দাঁড় করানোর চেষ্টা করত। এই ঘটনাই ছিল আধুনিক বোতল ফ্লিপিংয়ের সূচনা হিসেবে বিবেচিত হতে পারে।

তবে সত্যিকার উত্থান ঘটে ২০১৬ সালে নর্থ ক্যারোলাইনার ‘আরড্রে কেন হাইস্কুলের’ কিশোর মাইক সেনাটোরে বিদ্যালয়ের ‘ট্যালেন্ট শো’তে তার বোতল ফ্লিপিং স্কিলের পারফরম্যান্স। সেখানকার একটি ভিডিও ক্লিপ ইউটিউবে আপলোড হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে এবং #BottleFlipChallenge নামে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমের প্রতিটি কোণে। আজকের দিনেও তরুণ-প্রজন্মের মধ্যে সেরা এক বিনোদনের ট্রেন্ড এই বোতল ফ্লিপিং।

যেভাবে বোতল ফ্লিপিং কাজ করে

অর্ধেক পানিভর্তি একটি বোতল একটু দ্রুত ঘুরিয়ে বোতলের নিচের অংশকে পেছনের দিকে মোড়ানো হয়। যদি ঠিকভাবে করা যায়, বোতলটি সোজা হয়ে মেঝেতে দাঁড়িয়ে যাবে। অন্যদিকে, বোতল উল্টোভাবে বা ঢাকনায় ভর দিয়ে দাঁড়াতে পারে; এই উল্টোভাবে দাঁড় করানো বেশ কঠিন। এই কৌশলের সফলতায় বড় ভূমিকা রাখে বোতলের ভেতরে তরলের পরিমাণ—প্রায় এক-তৃতীয়াংশ পানি ভরলে সফলতা বৃদ্ধি পাওয়ার বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে।

প্রত্যেকবার বোতল ফ্লিপ হলে সাফল্য-ব্যর্থতার সম্ভাবনা ৫০-৫০। সাফল্য পেলেই মস্তিষ্কে অ্যাড্রেনালিনের সঞ্চালন, আর না পেলে পুনরায় চেষ্টার আগ্রহ জাগে। এটি খেলতে বিশেষ কোনো সরঞ্জামও লাগে না। স্কুল থেকে কলেজ, অফিস থেকে বাড়ি, সবখানেই খেলা যায়। ফলে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে খেলাটি।

অনলাইনে ‘সবচেয়ে দূর থেকে বোতল ফ্লিপ’, ‘অন্য বস্তু লক্ষ্য করে বোতল ফ্লিপ’—এই ধরনের ক্যাটাগরি গেম অথবা কমপিটিশনে অংশ নেয় তরুণ-তরুণীরা। গিনেস বুকে নাম লেখানোর বাসনা থেকেও এই চর্চা করেন অনেকে। লম্বালম্বি ঘূর্ণন, একাধিক বোতল সারিতে ফেলা, ঢালুতে ফেলা ইত্যাদি রেকর্ড গড়ার চেষ্টা চলে।

এই খেলার সঙ্গে পদার্থবিদ্যার জটিল দ্রব গতিবিজ্ঞান, প্রজেক্টাইল মোশন, কোণীয় ভরগতিবিজ্ঞান, কেন্দ্রমুখী ফোর্স এবং মহাকর্ষের মতো ধারণার সম্পর্ক রয়েছে। ২০১৮ সালে নেদারল্যান্ডসের একগুচ্ছ শিক্ষার্থী ও অধ্যাপক একটি ন্যূনতম মডেল তৈরি করেন, যেখানে কোণীয় ভরগতিবিজ্ঞানের সংরক্ষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বোতলের ভেতরের ভরের পুনর্ব্যবস্থাপনা রাখা হয়েছে। এই মডেল অনুযায়ী পানির বোতল ফ্লিপের জন্য সর্বোত্তম ভর রাখার অনুপাত ২০ শতাংশ থেকে ৪০ শতাংশের মধ্যে।

এই খেলার বিভিন্ন মোবাইল অ্যাপও তৈরি হয়েছে। ‘BottleFlip2k16’ নামের একটি অ্যাপ বাজারে আসার প্রথম মাসেই ৩০ লাখবার ডাউনলোড হয়েছিল।

চোরও এমন ‘ভদ্র’ হন
চীনের সাংহাইতে এক চোর একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি শেষে মালিকের উদ্দেশে চিরকুট লিখে গেছেন। এতে তিনি মালিককে চুরি রোধের ব্যবস্থা উন্নয়নের পরামর্শ দিয়েছেন।

সাংহাই পুলিশ বলেছে, এই চুরির ঘটনা ঘটেছিল গত ১৭ মে। চোরের নামের শেষাংশ হচ্ছে স্যাং। ভবনের বাইরের দেয়াল বেয়ে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েন। তিনি সেখান থেকে ঘড়ি ও একটি অ্যাপল ম্যাকবুক চুরি করেন।

ওই চুরির ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ ওই স্যাংকে গ্রেপ্তার করেছে।

ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে ঢোকার পর স্যাং কয়েকটি মুঠোফোন ও ল্যাপটপ জড়ো করেন। পরে সেগুলো একটি ডেস্কে স্তূপ করে রাখেন এবং একটি নোটবুক লেখেন। ডেস্কটি খোলা রেখে সেখানে কিছু ডিজিটাল যন্ত্রের নিচে একটি চিরকুট রেখে যান।

চিঠিতে স্যাং লেখেন, ‘প্রিয় বস, আমি একটি হাতঘড়ি ও একটি ল্যাপটপ নিয়ে গেলাম। আপনার চুরিরোধী ব্যবস্থার উন্নয়ন করা উচিত। আমি সব ফোন ও ল্যাপটপ নিচ্ছি না। কারণ, আমার আশঙ্কা, এতে আপনার ব্যবসা বেশ ক্ষতিগ্রস্ত হবে।’

চিরকুটের একেবারে শেষে স্যাং লেখেন, ‘আপনার ফোন ও ল্যাপটপ ফেরত পেতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন।’ চিরকুটের শেষে তিনি নিজের ফোন নম্বরও দিয়ে দেন।

চুরির ঘটনা জানানোর পর পুলিশ রাষ্ট্রীয় নজরদারি ক্যামেরা ও স্যাংয়ের দেওয়া ফোন নম্বর ব্যবহার করে তাঁকে শনাক্ত করে।

ট্রেনে করে সাংহাই ছেড়ে যাওয়ার সময় পুলিশ স্যাংকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছে চুরি করা জিনিসপত্র ছিল। পরে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই চোরকে নিয়ে মজার সব মন্তব্য করেছেন। অনেকে তাঁকে ‘দয়ালু চোর’ বলে মন্তব্য করেছেন।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে একজন মজা করে মন্তব্য করেছেন, ‘তিনি খুব কৃপণের মতো অপরাধ করেছেন।’

আরেকজন ঠাট্টা করে মন্তব্য করেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে বরং চুরি রোধের ব্যবস্থা উন্নয়ন করতে বলা উচিত। চোরকেও তাঁর পলায়নের দক্ষতা আরও বাড়ানোর পরামর্শ দেওয়া উচিত।’

স্বামী চিপস কিনতে ভুলে যাওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী
স্বামী চিপস না কিনে বাড়ি ফেরায় ক্ষুব্ধ হয়ে বিবাহবিচ্ছেদ চেয়েছেন ভারতের এক স্ত্রী। দেশটির উত্তর প্রদেশের আগ্রায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট জানিয়েছে, প্রতিদিন চিপস খাওয়ার অভ্যাস ছিল আগ্রার ওই গৃহবধুঁর। আইনগত কারণে তার নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যম। ঘটনার দিন তাঁর স্বামী চিপস কিনতে ভুলে যান এবং খালি হাতে বাড়ি ফেরেন। এতে ওই স্ত্রী ভীষণ ক্ষুব্ধ হন। তিনি রাগ করে মা বাবার বাড়িতে চলে যান। এর কয়েক দিন পর তিনি পুলিশের কাছে গিয়ে বিবাহবিচ্ছেদ চান।

মাত্র এক বছর আগে বিবাহ–বন্ধনে আবদ্ধ হয়েছেন এই দম্পতি। তাঁর স্বামী বলেন, প্রথম কয়েক মাস সংসারে কোনো সমস্যা হয়নি। তারপর ধীরে ধীরে বোঝা যায়, স্ত্রীর চিপসের প্রতি আসক্তি রয়েছে। প্রতিদিন কয়েক প্যাকেট চিপস খেতেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে টুকটাক মনোমালিন্য হতে শুরু করে। এরপর ক্রমশ তা বাড়তেই থাকে।

স্বামীর দাবি, ঘটনার দিন পাঁচ প্যাকেট চিপস আনতে বলেছিলেন স্ত্রী। তিনি কাজের চাপে ভুলে গিয়েছিলেন। এতে স্ত্রী ভীষণ রেগে যান। স্বামী তাঁর কাছে ক্ষমাও চেয়েছিলেন। তাতেও তাঁর রাগ কমেনি। তিনি ভীষণ ঝগড়া শুরু করেন। এরপর বাবার বাড়ি চলে যান। পরে বিবাহবিচ্ছেদ চান।

তবে ওই স্ত্রী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্বামী তাঁকে মারধর করতেন। তাই তিনি ডিভোর্স চেয়েছেন।

আইনজীবীর ভুলে ২১ বছরের সংসার ভাঙল মাত্র ২১ মিনিটে!
ডিভোর্সের আইন বিভিন্ন দেশে বিভিন্ন রকম। এমন অনেক দেশ আছে যেখানে সহজেই ডিভোর্স হয়ে যায়। আবার অনেক দেশে ডিভোর্সে সময় লাগে কয়েক মাস বা কয়েক বছর। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডন থেকে এমন একটি ঘটনা সামনে এসেছে, যা দেখে অবাক না হয়ে পারবেন না।

সেখানে এক আদালত, ভুলবশত এক দম্পতিকে ডিভোর্স করিয়েছে। যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। যদিও বিচারক রায় প্রত্যাহার করতে রাজি হননি।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মিস্টার অ্যান্ড মিসেস উইলিয়ামস নামে পরিচিত এই দম্পতি ২০২৩ সাল পর্যন্ত ২১ বছর ধরে বিবাহিত ছিলেন। কিন্তু আদালত এখন বিবাহ বিচ্ছেদ করিয়েছে। যদিও ওই দম্পতি বিবাহবিচ্ছেদ চেয়েছিল। তবে তাঁদের আর্থিক চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়নি। কিন্তু আদালতে একটি বিবাহবিচ্ছেদের শুনানি চলার সময় সেখানকার আইনজীবী কম্পিউটারের ড্রপ ডাউন মেনু থেকে মিস্টার এবং মিসেস উইলিয়ামসের নাম নির্বাচন করেন। তাতেই দুজনের ডিভোর্স হয়ে যায়। ফলে ২১ বছরের বিবাহিত জীবন মাত্র ২১ মিনিটে ভেঙে যায় দম্পতির।

এই ভুল সম্পর্কে বিচারককে জানানোও হয়। তবে তিনি জানিয়ে দেন. রায় আর বদলাবেন না। তিনি জানান, এতে আদালতের প্রতি মানুষের আস্থা কমে যাবে। বিচারক ওই ক্লার্ককে জিজ্ঞেস করেছিলেন, এমন ভুল হয় কী করে? তখন সেই ক্লার্ক জানান, অন্য এক দম্পতির জন্য চূড়ান্ত বিবাহবিচ্ছেদ করানোর সময় এই ভুল হয়েছে। আর তিনি তা খেয়াল করেছেন দু দিন পর।

রক্তচোষা পোকামাকড়কে দূরে সরিয়ে রাখতে গরুর গায়ে জেব্রার রং
জাপানের ইয়ামাগাথা অঞ্চলের বিখ্যাত গবাদিপশুর ব্রিড জাপানিজ ব্ল্যাক। বুঝতেই পারছেন এ ধরনের গরুদের গায়ের রং কালো। তবে এখন এদের বেশির ভাগকে দেখে যতটা না গরু তার চেয়ে বেশি জেব্রা বলে মনে হতে পারে আপনার।

এসব তথ্য জানা যায় চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে।

ইয়ামাগাথা প্রশাসনের নিযুক্ত বিজ্ঞানীদের গত তিন বছরের গবেষণা অনুসারে, ডোরাকাটা গবাদিপশু স্বাভাবিক রঙের গবাদিপশুর তুলনায় মাছিদের কম আকৃষ্ট করে। আর তাই ইয়ামাগাথার খামারিরা তাদের গরুগুলির শরীরে জেব্রার মতো ডোরা রং করে দিচ্ছেন।

জাপানিজ ব্ল্যাক ব্রিড হলো চার ধরনের জাপানি গবাদিপশুর একটি, যেগুলি ভালো মানের ওয়াগিউ মাংস উৎপাদন করে। কিন্তু কৃষকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, তাঁদের গরুর পাল রক্তচোষা পোকামাকড়, যেমন গবাদিপশুর মাছিতে আক্রান্ত হচ্ছে। এটি গবাদিপশুদের জন্য বড় সমস্যা সৃষ্টি করছে। অস্বস্তি, ব্যথার সৃষ্টির পাশাপাশি পশুদের প্রজনন হারকেও প্রভাবিত করে এ ধরনের মাছি।

‘অনেক কৃষক তাঁদের গবাদিপশুকে মাঠে চ দ্বিধায় ভুগছেন। প্রাণীগুলো মাছিদের দ্বারা আক্রান্ত হওয়ার বিষয়টি তাদের মধ্যে হতাশা সৃষ্টি করে।’ অঞ্চলটির কৃষি প্রচার বিভাগের এক কর্মকর্তা বলেন জাপানি সংবাদমাধ্যম দ্য মেইনিচিকে।

‘তবে এখন আমরা আশা করছি, পশুদের শরীরে ডোরাকাটা দাগের ব্যবস্থা করলে তারা স্বচ্ছন্দে এবং সুস্থভাবে জীবন যাপন করতে পারবে।’ বলেন ওই কর্মকর্তা।

বিজ্ঞানীরা ডোরাকাটা দ্রবণের কার্যকারিতা পরীক্ষা করেছেন গবাদিপশুদের মনোযেগের সঙ্গে দেখে। রংহীন গবাদিপশুর পাশাপাশি মাঠে চড়তে দেওয়া হয় ডোরাকাটা গরুকেও।

গবেষকেরা গবাদিপশুদের পরীক্ষা করেন এদের লেজ ঝাঁকানো, মাথা নাড়ানো বা খুর ঝাঁকি দেওয়ার সংখ্যা গুণে। এগুলো মাছিকে তাড়ানো কিংবা দূরে সরিয়ে রাখার চেষ্টা হিসেবে দেখা হয়। গবেষকেরা আবিষ্কার করেন, ডোরাকাটা করা হয়নি এমন গবাদিপশু প্রতি মিনিটে ১৬ বার এ ধরনের বিরক্তি প্রকাশ করলেও কৃত্রিম ডোরা আছে এমন প্রাণীরা প্রতি মিনিটে মাত্র পাঁচবার এমন আচরণ করে।

গবেষকেরা মাছিরা কেন ডোরাকাটা গবাদিপশুর প্রতি কম আগ্রহী তার কোনো বৈজ্ঞানিক যুক্তি দিতে পারেননি। তবে গোটা অঞ্চলের কৃষকদের তারা যে ফলাফল পেয়েছেন তা জানিয়েছেন।

একজন খামারি মন্তব্য করেছেন যে গবাদিপশুর পরিস্থিতির এই উন্নতি সাদা চোখেই দেখা যাচ্ছে। তিনি যোগ করেন, এটা দেখেও খুশি হয়েছেন যে রং না করা গবাদিপশুগুলি তাদের ডোরাকাটা সঙ্গীদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি। অর্থাৎ মিলে-মিশেই থাকছে এরা।

পুলিশের জব্দ গাঁজা খেয়ে নেশায় বুঁদ ইঁদুর
গাঁজা খেয়ে নেশায় বুঁদ ইঁদুর। চমকটা আরও বাড়বে যখন শুনবেন, এগুলো ছিল পুলিশের জব্দ করা গাঁজা। এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স পুলিশ সদর দপ্তরের জরাজীর্ণ ভবনের একটি প্রমাণ রাখার কক্ষে প্রবেশ করে ইঁদুরগুলো বাজেয়াপ্ত করা গাঁজা খেয়েছে। আর এই দাবি সাধারণ কারও নয়, যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের পুলিশ প্রধানের।

পুলিশ সুপার অ্যান কার্কপ্যাট্রিক দাবি করেন, নিউ অরলিন্সের পুলিশ বিভাগের পুরোনো অফিস ভবন এতটাই জরাজীর্ণ এবং পোকামাকড়ে ভরপুর যে প্রাণীরা প্রমাণ রাখার কক্ষে প্রবেশ করতে সক্ষম হয়েছে।

গত বুধবার সিটি কাউন্সিলের সদস্যদের এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ইঁদুরগুলো আমাদের গাঁজা খাচ্ছে, তারা নেশায় বুঁদ হয়ে আছে।’

অ্যান কার্কপ্যাট্রিক বলেন, নিউ অরলিন্স পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের ডেস্কে ইঁদুরের মল পাওয়া গেছে। দালানটিতে পুলিশের কার্যক্রম চলছে ১৯৬৮ সাল থেকে।

অরকিন পেস্ট কন্ট্রোলের গ্লোবাল টেকনিক্যাল ডিরেক্টর রন হ্যারিসন জানান, তিনিও আগে ইঁদুরের গাঁজা খাওয়ার কথা শুনেননি।

ইঁদুরেরা যখন গাঁজা খায় তখন তারা কিসের মধ্য দিয়ে যায় এমন প্রশ্নে তিনি জানান, এরা মানুষের মতো একই প্রভাব অনুভব করতে পারে।

ইঁদুরের গাঁজা খাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালের ভারতের উত্তর প্রদেশের পুলিশ দাবি করে, তাদের জব্দ করা ১৯৫ কেজি গাঁজা খেয়ে ফেলে ইঁদুর।

ইতিহাসে মাত্র একবারই এসেছিল ৩০ ফেব্রুয়ারি
প্রতি চার বছর পর পর ৩৬৫ দিনের জায়গায় ৩৬৬ দিন গণনা করে আমরা অভ্যস্ত হয়ে গেছি। বহু বছর ধরেই ৩৬৫-দিনের ক্যালেন্ডারে ফেব্রুয়ারির শেষে বাড়তি একটি দিন যোগ হয়। চলতি বছর হল ৩৬৬ দিনে অর্থাৎ লিপ ইয়ার বা অধিবর্ষ।

২৯শে ফেব্রুয়ারি অবশ্যই বিশেষ একটি দিন। এই বাড়তি এক দিন যোগ হওয়া মানে মাসের শেষে বিল পরিশোধ করতে যেমন বাড়তি একদিন সময় পাওয়া যায়, তেমনি অনেকের ক্ষেত্রে বেতন আসার জন্য আরেকটা দিন বেশি অপেক্ষা করতে হয়। আবার যারা এই তারিখে জন্মগ্রহণ করেছেন তারা প্রতি চার বছরে পর পর তাদের প্রকৃত জন্মদিন পালন করতে পারেন।

তবে আপনি জানেন কি, ইতিহাসে শুধুমাত্র একবার এমন সময় এসেছিল যখন ক্যালেন্ডারে ৩০শে ফেব্রুয়ারি যোগ করতে হয়েছিল? ১৭১২ সালের ক্যালেন্ডারে ডাবল লিপ ইয়ারের অংশ হিসেবে ৩০শে ফেব্রুয়ারি যুক্ত করেছিল সুইডেন। মজার বিষয় হলো, সেই তারিখে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা তাদের জীবদ্দশায় কখনই সত্যিকারের জন্মদিন উদযাপন করতে পারেননি।

প্রতি চার বছর পর পর ক্যালেন্ডারে যে অসঙ্গতি থাকে সেটিকে সমন্বয় করতে লিপ ইয়ারের আবির্ভাব হয়। ডাবল লিপ ইয়ারের অংশ হিসেবে ৩০শে ফেব্রুয়ারি কেন যুক্ত করতে হয়েছিল সেই ব্যাখ্যার আগে লিপ ইয়ার কেন আসে, কবে থেকে লিপ ইয়ার যুক্ত হয়েছে সেই ইতিহাস আমাদের জানা প্রয়োজন।

লিপ ইয়ার কেন আসে?

কখন থেকে এই লিপ ইয়ারের প্রচলন হয়েছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুই সহস্রাব্দেরও বেশি আগে প্রাচীন রোমের ইতিহাসের দিকে তাকাতে হবে। কারণ সেই সময় প্রথম আবিষ্কার হয়েছিল, তারা যে সৌর ক্যালেন্ডার ধরে বছর গণনা করছেন সেটি সৌর বছরের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

এই ক্যালেন্ডারের প্রাথমিক ধারণা এসেছিল রোমান সম্রাট জুলিয়াস সিজারের কাছ থেকে। তিনি সেই সময় আলেকজান্দ্রিয়ান জ্যোতির্বিজ্ঞানী সোসিজেনেসকে রোমান ক্যালেন্ডারের একটি বিকল্প তৈরি করতে সাহায্য করতে বলেছিলেন। যেই ক্যালেন্ডার হবে সূর্যের চারিদিকে পৃথিবীর পরিভ্রমণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কারো কারো মতে, পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কাঁটায় কাঁটায় ৩৬৫ দিন সময় নেয় না। ৩৬৫ দিনের সঙ্গে পাঁচ ঘণ্টা, ৪৮ মিনিট এবং ৫৬ সেকেন্ড বেশি সময় লাগে। এই বাড়তি সময়কে সমন্বয় করতে সোসিজেনেস একটি ক্যালেন্ডার তৈরির প্রস্তাব করেছিলেন, যা মিশরীয়দের ক্যালেন্ডারের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়।

সৌর বছরের সঙ্গে সন্নিবেশ করতে প্রতি চার বছরে ৩৬৫ দিনের সঙ্গে একটি অতিরিক্ত দিন যোগ করা হয়। এভাবে জুলিয়ান ক্যালেন্ডারের জন্ম হয়, এর প্রবর্তক জুলিয়াস সিজারের সম্মানে এই নামকরণ করা হয়েছিল।

একটি বাড়তি দিন

কিন্তু এই জুলিয়ান ক্যালেন্ডারও বেশিদিন টেকেনি। ওই ক্যালেন্ডারে কিছু ফাঁক থাকার কারণে ১৫৮২ সাল থেকে ক্রমান্বয়ে জুলিয়ান ক্যালেন্ডারের জায়গা প্রতিস্থাপন করে নেয় আজকের গ্রেগরিয়ান ক্যালেন্ডার।

জুলিয়ান ক্যালেন্ডারে বছর শুরু হতো মার্চ থেকে। যেহেতু প্রতি চার বছরে একটি অতিরিক্ত দিনের প্রয়োজন ছিল, তাই রোমানরা সিদ্ধান্ত নিয়েছিল যে এটি ফেব্রুয়ারিতে হবে, যা তখন বছরের শেষ মাস ছিল।

লিপ নামটি ল্যাটিন বাক্য থেকে এসেছে। যার অর্থ মার্চ মাস শুরুর ছয় দিন আগে, অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি। বাক্যটি কিছুটা দীর্ঘ হওয়ায় একে সংক্ষেপে ‘বিস সেক্সটাস’ বলা হয়ে থাকে যার অর্থ লিপ ইয়ার বা বাংলায় অধিবর্ষ।

কয়েক বছর পরে, ত্রয়োদশ পোপ গ্রেগরি এক ডিক্রি জারির মাধ্যমে ক্যালেন্ডারটিকে “নিখুঁত” করার সিদ্ধান্ত নেন। তার আনা পরিবর্তনগুলোর মধ্যে একটি ছিল যে লিপ ইয়ারের অতিরিক্ত দিনটি হবে ২৯শে ফেব্রুয়ারি এবং জুলিয়ান ক্যালেন্ডার দ্বারা নির্ধারিত ২৪ তারিখ নয়।

একটি গাণিতিক সমাধান

জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টোফার ক্ল্যাভিয়াসের পরামর্শে, তখনকার জ্ঞানী ব্যক্তিরা বছরের হিসেবে এই সমন্বয় আনার জন্য সিদ্ধান্ত নেয় যে ১৫৮২ সালে ৪ঠা অক্টোবরের পরের দিন হবে ১৫ই অক্টোবর। অর্থাৎ মাঝে ১০ দিন গায়েব হয়ে যাবে।

মূলত এই উপায়ে সৌর বছরের মাঝে সময়ের যে ব্যবধান হয়েছিল সেটা দূর করা হয়। এবং পরিবর্তিতে যেন এই ভারসাম্যহীনতা আবার না ঘটে, সেজন্য লিপ ইয়ারের প্রবর্তন করা হয়।

সময়ের হেরফের

সময়কে মূলত গণনা করা হয়, দিন, মাস এবং বছরের হিসেবে। এই গণনা প্রক্রিয়া মানুষেরই আবিষ্কার। চন্দ্র আবর্তন অনুসরণ করে দেখা গিয়েছে দুটি পূর্ণিমার মধ্যে কমবেশি সাড়ে ২৯ দিনের পার্থক্য থাকে।

অন্যদিকে সৌর পরিভ্রমণ অনুযায়ী, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে সময় নেয় কমবেশি ৩৬৫ দিন ছয় ঘণ্টার মতো। তবে এটি এমন এক গণনা পদ্ধতি যা হেরফের হতে পারে।

ইতিহাস জুড়ে বিভিন্ন শাসক এক বছরকে কয়েক মাসে ভাগ করেছেন। অর্থাৎ সব সময়ে ১২ মাসে এক বছর ছিল না। মাসের সংখ্যায় হেরফের ছিল। ওই শাসকদের রাজনৈতিক ও অর্থনৈতিক চাহিদা, বা তাদের ব্যক্তিগত ইচ্ছা অনুসারে সেই মাসগুলোয় বাড়তি দিন যোগ করা হতো নাহলে সরিয়ে নেয়া হতো।

পরে সৌর বছরের সাথে এই ক্যালেন্ডারগুলোকে সমন্বয় করা প্রয়োজনীয় হয়ে ওঠে যা উপেক্ষা করার উপায় ছিল না। সম্রাট জুলিয়াস সিজার, প্রায় দুই হাজার বছর আগে, আমরা বর্তমানে যে ক্যালেন্ডার ব্যবহার করি তার অনুরূপ একটি ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন।

সেই তথাকথিত জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ১২ মাসে এক বছর ছিল। এবং মাসগুলোর কিছু ৩০ দিন এবং কিছু ৩১ দিনে গণনা করা হতো। শুধুমাত্র ফেব্রুয়ারি মাস গণনা হতো ২৮ বা ২৯ দিনে।

তবে সে সময় বছর শুরু হতো মার্চ মাস থেকে। কারণ এটি বসন্তের শুরু। এজন্য বছরের শেষ মাস ফেব্রুয়ারিকে লিপ ইয়ারের জন্য বেছে নেয়া হয়। এক বছর যেহেতু ৩৬৫ দিন এবং ছয় ঘণ্টায় হয়। তাই বাড়তি এই ছয় ঘণ্টাকে সমন্বয় করার জন্য সেই রোমান সময় থেকে লিপ ইয়ার চিহ্নিত করা হয়েছে।

গ্রেট গ্রেগরিয়ান লিপ

এই গণনা শতাব্দী ধরে চলে আসছে, কিন্তু এই গণনা পদ্ধতি সঠিক নয়। সৌর বছর আসলে একটু ছোট: সুনির্দিষ্টভাবে বললে ১১ মিনিট ১৪ দশমিক ৭৮৪ সেকেন্ড কম। আদতে এটি কোন বড় পার্থক্য না, যা তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। তবে বছরের পর বছর ধরে, এই বাড়তি মিনিট/ সেকেন্ড যোগ হয়ে সেটি বড় ব্যবধান তৈরি করে।

এই কারণেই ত্রয়োদশ পোপ গ্রেগরি ১৫৮২ সালে তার ক্যালেন্ডারে থাকা অসঙ্গতিগুলো ঠিক করার জন্য কিছু পরিবর্তন এনেছিলেন। এটি প্রধানত ধর্মীয় কারণে করা হয়েছিল, কেননা এই সময়ের ব্যবধানের কারণে কয়েকশ বছরে ইস্টারের সূচনা তিন দিন আগপিছ হয়ে যায়।

তবে যাই হোক না কেন, গ্রেগরিয়ান ক্যালেন্ডার এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত মানসম্মত প্রতিষ্ঠিত ক্যালেন্ডার। যদিও তখন সব দেশ একই সময়ে তা গ্রহণ করেনি।

যারা ক্যাথলিক চার্চের সাথে যুক্ত ছিল, প্রথমে তারা এই ক্যালেন্ডার গ্রহণ করে। পরবর্তী চার দশকে লিপ ইয়ার নির্মূল করার পরিবর্তে, তারা অক্টোবর মাস থেকে এক লাফে ১০ দিন কমিয়ে দেয়।

১৫৮২ সালে ৫ই অক্টোবর বৃহস্পতিবারের পরের দিন ১৪ই অক্টোবর শুক্রবার করা হয়। অন্যান্য প্রোটেস্ট্যান্ট জাতি এবং সাম্রাজ্যগুলো শুরুতে এই ক্যালেন্ডার গ্রহণে অনিচ্ছুক ছিল, কিন্তু অবশেষে তারাও এই পরিবর্তিত ক্যালেন্ডার গ্রহণ করে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং এর আমেরিকান উপনিবেশগুলো এই পরিবর্তন সাদরে গ্রহণ করে। তবে নতুন ক্যালেন্ডারে সমন্বয় করতে গিয়ে ১৭৫২ সালে তাদেরকেও ১২ দিন কমাতে হয়েছিল। তারা ২রা সেপ্টেম্বর থেকে এক লাফে ১৪ই সেপ্টেম্বরে পদার্পণ করে।

সুইডিশ পার্সিমনি এবং ৩০শে ফেব্রুয়ারির প্রবর্তন

কিন্তু তার আগে, সুইডেন যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণের সিদ্ধান্ত নেয়, তখন তারা হঠাৎ করে ওই দিনগুলোকে একসাথে বাদ দিতে চায়নি। তারা ধীরে ধীরে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়াকে উপযুক্ত বলে মনে করে। এজন্য তারা টানা ৪০ বছরের জন্য ফেব্রুয়ারির লিপ দিনগুলো এড়িয়ে যায়, যতক্ষণ না সেগুলো সামঞ্জস্যপূর্ণ হচ্ছে।

তাদের এতদিনের অনুসরণ করা জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে ১৭০০ সালে একটি লিপ ইয়ার ছিল, কিন্তু তারা ফেব্রুয়ারি মাস শুধুমাত্র ২৮ দিনেই কাটায়। একইভাবে ১৭০৪, ১৭০৮ সাল লিপ ইয়ার হলেও তারা ফেব্রুয়ারি মাস ২৮ দিনেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন।

কিন্তু, ওই সময়ে যুদ্ধ শুরু হয়ে যায় এবং অন্যান্য অগ্রাধিকারমূলক কাজের মধ্যে এই লিপ ইয়ার না কাটানোর পরিবর্তনের কথা তারা ভুলে যায়। কয়েক বছর পরে, সম্রাট দ্বাদশ চার্লস বুঝতে পেরেছিলেন যে সুইডেনের ক্যালেন্ডারটি জুলিয়ান বা গ্রেগরিয়ান কোনটিই নয়।

এরপর তিনি ক্যালেন্ডার প্রণয়নে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এবং আগের সব পরিবর্তন বাতিল করেন। কিন্তু, যেহেতু তারা ইতিমধ্যেই ১৭০০ সালের অধিবর্ষ বাদ দিয়েছিল, তাই তিনি আদেশ দেন যেন ১৭১২ অর্থাৎ আরেকটি লিপ ইয়ারে ২৯শে ফেব্রুয়ারির পাশাপাশি আরেকটি অতিরিক্ত দিন যোগ করা হয়।

এভাবে জুলিয়াস সিজারের সময় থেকে ইতিহাসে প্রথম এবং একমাত্র বারের জন্য ৩০শে ফেব্রুয়ারি তারিখটি তৈরি করা হয়েছিল। ওই ৩০শে ফেব্রুয়ারি যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের জন্ম তারিখ বা জন্ম দিন পালনের বিষয়ে কী হয়েছিল তা জানা যায়নি। তবে তারা যে কখনও সত্যিকারের জন্মদিন উদযাপন করতে পারেনি তাতে কোন সন্দেহ নেই।

শেষ পর্যন্ত, সুইডেন উত্তর ইউরোপে তার প্রতিবেশী দেশগুলোর উদাহরণ অনুসরণ করে। দেশটি ১৭৫৩ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে এবং একই পদ্ধতিতে বছরে ১০ দিন এক সাথে ক্যালেন্ডার থেকে বাদ দিয়ে দেয়। সূত্র: বিবিসি বাংলা

অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকের চোখে সুই ঢুকিয়ে দিলেন প্রেমিকা
প্রেমিকার সঙ্গে তর্কের জেরে সুই দিয়ে জখম করা হলো প্রেমিকের চোখ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টিতে স্থানীয় সময় শনিবার এমন ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, পুলিশ জানায়, অন্য নারীর দিকে তাকানো নিয়ে ৪৪ বছর বয়সী সানড্রা জিমেনেজের সঙ্গে তার প্রেমিকের বাক-বিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে জিমেনেজ তার প্রেমিকের চোখে ইনজেকশনের সুঁই ঢুকিয়ে দেন। কুকুরের জলাতঙ্ক চিকিৎসার জন্য দুইটি ইনজেকশনের সুই এনেছিলেন ভুক্তভোগী ব্যক্তি।

ভুক্তভোগী ব্যক্তি জানান, তার সঙ্গে আট বছর ধরে প্রেম চলছিল জিমেনেজের। একটি সোফায় শুয়ে থাকার সময় তার ওপর সুই নিয়ে ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত ওই নারী।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চোখে আঘাত পাওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি ৯১১-এ ফোন দিয়ে পুলিশ ডাকেন। জিমেনেজ এসময় পালিয়ে তার নিজের বাসায় যান। সেখান থেকে পুলিশ তাকে আটক করে।

তবে জাতীয় সফল অভিযোগ অস্বীকার করেছেন জিমেনেজ। তার দাবি ভুক্তভোগী নিজের কারণে চোখে আঘাত পেয়েছেন।

আজ ১১ নভেম্বর ‘ব্যাচেলর দিবস’
আজ ১১ নভেম্বর, ‘ব্যাচেলর দিবস’। দিনটি ‘সিঙ্গেল দিবস’ হিসেবে অধিক পরিচিতি পেলেও আদতে এটি ‘ব্যাচেলর দিবস’ নামেই শুরু হয়েছিল। ১৯৯০ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এটি চালু হয়।

নভেম্বর ইংরেজি বর্ষের ১১তম মাস। ফলে সব মিলিয়ে এতে আছে চারটি এক: ১১-১১। প্রতিটি এক আসলে একক ব্যক্তির প্রতিনিধিস্বরূপ। অর্থাৎ পাশাপাশি থেকেও যে একা থাকা যায়, ১১ নভেম্বর যেন তা-ই বোঝাচ্ছে।

ব্যাচেলররা কিন্তু আজকের দিনটি পালন করতে পারেন। যুগলেরা পালন করুক প্রেম বা বিয়েবার্ষিকী কিংবা চকলেট, গোলাপ, প্রস্তাব, প্রতিশ্রুতি, চুমু কিংবা আলিঙ্গন দিবস। বিপরীতে ব্যাচেলর বন্ধুরা সব মিলে আজকে হোক জম্পেশ ব্যাচেলর পার্টি।

ডেজ অব দ্য ইয়ার ইয়ার অবলম্বনে