পরিবেশ – angortv.com

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (৩০ মে) ভোর ৫টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ। এ ছাড়া, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
আসন্ন ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে তিন বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ-এর কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

এর আগের ২৪ ঘণ্টায়ও দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকার আভাস রয়েছে। ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, দেশের বেশিরভাগ অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। আগামী দুই দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদী-তে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গল-এ, যেখানে ১৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এই আবহাওয়া পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা
দেশজুড়ে রাত নামতেই শক্তিশালী কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেখা দিয়েছে। ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির দমকা হাওয়ার সঙ্গে তীব্র বজ্রপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এ সতর্কতা তুলে ধরেন।

তার তথ্য অনুযায়ী, রাত ১১টার পর থেকেই পরিস্থিতি খারাপ হতে পারে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত ২টা থেকে সকাল ৬টার মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

তিনি জানান, সম্ভাব্য এই ঝড় পদ্মা, মেঘনা ও যমুনা নদী অববাহিকা অতিক্রম করতে পারে। এতে নদীপথে চলাচলকারী লঞ্চ, ছোট জাহাজ ও কার্গো নৌযানগুলো মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ড বা নৌযান দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেন তিনি।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ করে তিনি বলেন, রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রধান নদীপথে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হলে ঝুঁকি কমানো সম্ভব হতে পারে। বিশেষ করে ঢাকা-দক্ষিণাঞ্চল রুটে জরুরি সতর্কতা নেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস
দেশের পাঁচটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দুই বিভাগে পাহাড় ধসের শঙ্কার কথাও বলা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবাণীতে বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ১১ জুলাই বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

দেশের ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বির্স্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে টেকনাফে সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৩ দশমিতক ৭ ডিগ্রি সেলসিয়া রেকর্ড করা হয়।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে।

বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না কেনো!
রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলে গেলো কয়েক দিনের তুলনায় বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। আগামীকালও ঢাকায় বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে। তবে ঝিরিঝিরি বৃষ্টি হবে। সেই সঙ্গে রাজশাহী বিভাগেও বৃষ্টি তুলনামূলক কম থাকবে। বললেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

বুধবার (৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় দিনাজপুরে সর্বোচ্চ ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

পূর্বাভাস বলা হয়, অস্থায়ীভাবে দমকা বাতাস বা ঝড়ো হওয়া থাকতে পারে। কোথাও কোথাও গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং বজ্রপাতও হতে পারে। রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘প্রায় সারা দেশেই বৃষ্টি হলেও রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হচ্ছিল। এখন একটু পরিবর্তন দেখা যাচ্ছে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘আজ ও আগামীকাল চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। আগামী ৫ ও ৬ জুলাই রংপুর ও রাজশাহী বিভাগে বেশি ঝরবে বৃষ্টি। ৬ জুলাইয়ের পরে কেবল রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে।’

প্রসঙ্গত, জুলাই মাসে গড়ে ৫২৩ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা। আবহাওয়া অধিদপ্তর দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, জুলাই মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদরা মনে করছেন, আগামী অন্তত এক সপ্তাহের মধ্যে লঘুচাপ সৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

এ ব্যাপারে আবুল কালাম মল্লিক বলেন, ‘১৯৪৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বঙ্গোপসাগরে মোট ৭৬টি নিম্নচাপ তৈরি হয়েছে। গভীর নিম্নচাপগুলো বাদ দিলে জুন মাসে হয়েছে পাঁচটি, জুলাই মাসে ১৯টি, আগস্ট মাসে ২১টি ও সেপ্টেম্বরে ২৫টি। জুনের পরেই নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা থাকে জুলাই মাসে এবং সবচেয়ে বেশি থাকে সেপ্টেম্বরে।’

এদিকে, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। সেই সঙ্গে রয়েছে বায়ুচাপের তারতম্য। যে কারণে যে কারণে আজও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনা এড়াতে আজও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। দুর্ঘটনা এড়াতে এসব এলাকায় নৌ বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

গেলো কয়েক দিন থেকে প্রায় সারাদেশে বৃষ্টি হলেও কমছে না গরম। গতকাল ভোলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবুল কালাম মল্লিক বলেন, ‘বর্ষার বৃষ্টিকে উষ্ণ বৃষ্টি বলা হয়। মেঘ বৃষ্টি আকারে ভূ-পৃষ্ঠে এলেও তাপমাত্রা খুব একটা কমাতে পারে না। টানা বৃষ্টি হলে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে। তবে থেমে থেমে বৃষ্টি হলে তাপমাত্রায় তেমন প্রভাব পড়ে না।’

তিনি বলেন, ‘এখন বৃষ্টিপাত হচ্ছে কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে এবং এই জলীয় বাষ্প সুপ্ত তাপ ছেড়ে দেয়, সেই কারণে গরমের অনুভূতির তীব্রতাও থাকছে। বর্তমানে বাতাসে জলীয় বাষ্প ৮০ থেকে ১০০ শতাংশের মধ্যে ওঠানামা করছে।’

এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

তিনি আরও বলেন, ‘এখন দেশের তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হতে পারে। আগামী ৬ জুলাইয়ের পরে গরমের তীব্রতা আরও বাড়তে পারে।’

তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে এলেও আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শনিবার (১ জুন) দেশের প্রায় ১৬ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। তবে দেশের আকাশে মৌসুমি বায়ুর প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এর প্রভাবে আগামী সোমবার (৩ জুন) প্রায় সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিপ্ততর।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফে দেশের সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, মৌসুমি বায়ু দেশের ভেতরে ঢুকতে শুরু করেছে। এখনো বর্ষা না এলেও এর প্রভাব পড়তে শুরু করবে শিগগিরই। আগামী সোমবার প্রায় সারা দেশে বৃষ্টি হতে পারে।

শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তর বলেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরো অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে।

এ ছাড়াও বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টের পানি বিপৎসীমার ১৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর শেওলা পয়েন্টের পানি ৯ সেন্টিমিটার, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি ৮৫ এবং সিলেট পয়েন্টের পানি ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে— যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি স্থিতিশীল আছে এবং অন্যান্য প্রধান নদীরপানি কমছে।

রাতেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে: দুর্যোগ প্রতিমন্ত্রী
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতিতে আজ রাত থেকেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। আজ শনিবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মহিববুর রহমান বলেন, ‘এখন ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত রয়েছে। আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে সংকেত ৩-এ চলে যাবে। সন্ধ্যা নাগাদ এটা রাতে ৪-এর ওপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের বেলা বিপদের পর্যায়ে চলে যেতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস পর্যালোচনা করে আমরা ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি।’

‘বাংলাদেশের আবহাওয়া অফিস, ভারতের আবহাওয়া অফিস, চীনের আবহাওয়া অফিস, জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সঙ্গে সমন্বয় রেখে আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি ঘূর্ণিঝড়টি আসন্ন। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’

প্রতিমন্ত্রী বলেন, রাত আটটায় আবার এই মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার ১১টায় আমরা আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছি। এক কথায় এ ঘূর্ণিঝড় আসন্ন, সেটা মাথায় রেখে আমরা প্রস্তুতি সম্পন্ন করে আমাদের কাজকর্ম শুরু করে দিয়েছি।

কয়টি জেলা আক্রান্ত হতে পারে—এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটি ইফেক্ট হওয়ার ঝুঁকি আছে। এখন ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরে এটি অবস্থান করছে। বিশেষ করে পায়রা ও মোংলা পোর্টের সরাসরি দক্ষিণে।’

সিডরের মতো কোন ভয়াবহ রূপ নিতে পারে কিনা জানতে চাইলে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘এটা ডেঞ্জার হতে পারে রাত বারোটা-একটা নাগাদ। এটা ১০ নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘কালকে (রোববার) ভোর থেকে এটা প্রাথমিক আঘাত হানার সম্ভাবনা শুরু হবে। কালকে সন্ধ্যা নাগাদ মূলটা আঘাত হানবে। পূর্বাভাসে আমরা এরকমই বুঝতে পারছি এবং আজকে রাত ১২টা-১টা থেকেই এটা ডেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে।’

উপকূলীয় জেলায় আমাদের প্রায় চার হাজার আশ্রয়কেন্দ্র আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এগুলো আমরা প্রস্তুত রেখেছি। খাদ্যের জন্য আমাদের প্রত্যেকটি জেলায় গুদামে পর্যাপ্ত শুকনো খাবারসহ যেসব জিনিস দরকার হবে এগুলো মজুত রেখেছি। প্রয়োজনে ঢাকা থেকে যাতে আরও সাপ্লাই দিতে পারি এজন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের ৮০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছি। সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছি। সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি।’

সারা দেশে টানা ৩ দিন বৃষ্টি হতে পারে
ভ্যাপসা গরমে বৃষ্টি নিয়ে আবারও সুখবর জানাল বাংলাদেশ আবহাওয়া অফিস। আগামী তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টা সারা দেশে টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারীসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রোববার (১৯ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝাড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারীসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০৬ মিলিমিটার। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ (২০ মে) যেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি

রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝাড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (২১ মে) যেমন থাকবে আবহাওয়া

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/বাড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘনীভূত হতে পারে।

চলতি মাসে নেই তাপপ্রবাহের শঙ্কা
চলতি মাসে সারা দেশে আর তাপপ্রবাহের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে সারা দেশেই আজ রোববার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহীনুল ইসলাম বলেন, আজ কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টিরও আশঙ্কা আছে। তবে, চট্টগ্রাম ও রাজশাহীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। এছাড়া সিলেট-চট্টগ্রাম অঞ্চলের উত্তর-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা জারি রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে দেশের বিভিন্ন এলাকায় কমেছে তাপপ্রবাহ। তবে, আকাশ থাকায় অব্যাহত রয়েছে ভ্যাপসা গরম। বৃষ্টি হলে এ গরমও কিছুটা কমে আসবে। এদিকে, গোপালগঞ্জ, রাজশাহী, খুলনা, ভোলাসহ ১০ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। চলতি মাসে দেশের কোথাও আর তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই।