ধর্ম – angortv.com

হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট রাতেই শুরু, ১ম দিন ফিরছেন ৫৪৩৪ হাজি
হজের আনুষ্ঠানিকতা শেষে আজ রাত থেকেই শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদির স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেবে প্রথম ফিরতি ফ্লাইট।

সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হচ্ছে হাজীদের দেশে ফেরার এই যাত্রা। প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫৪৩৪ জন হাজি।

শুক্রবার (২৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আসে ২১ মে। এবছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এ ছাড়া হজযাত্রী পরিবহন ব্যবস্থা সুন্দন কনতর করার জন্য এয়ারলাইন্সের সাথে আলোচনা করে নেয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনরূপ শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে আসতে পেরেছে।

উল্লেখ্য, আগামী ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।

মিনায় সমবেত লাখো মুসল্লি, শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় সৌদি আরবের মিনা এখন লাখো হজযাত্রীর পদচারণায় মুখর। সোমবার (২৫ মে) ভোর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা মিনায় সমবেত হতে শুরু করেছেন।

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মক্কার পরিবেশ আধ্যাত্মিক আবহে ভরে উঠেছে। হজের বিধান অনুযায়ী, সোমবার দিনভর ও রাতজুড়ে মিনায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাবেন হাজিরা। দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর কার্যক্রম চলবে বলে জানা গেছে।

হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালনের জন্য মঙ্গলবার (৯ জিলহজ) সকালে হাজিরা মিনা থেকে আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা দেবেন। আরাফায় অবস্থান বা ‘অকুফে আরাফা’ হজের প্রধান রোকন হিসেবে বিবেচিত।

এরপর বুধবার পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শেষ হবে এবং একই দিনে শুরু হবে পবিত্র ঈদুল আজহা উদযাপন। পরবর্তী সময়ে হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।

এদিকে মিনা ও আরাফাত এলাকায় তীব্র গরম বিরাজ করছে। সৌদি আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার আরাফার দিনে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

চরম দাবদাহ মোকাবিলায় সৌদি সরকার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। হাজিদের স্বস্তির জন্য বাড়তি ছাউনি, মিস্ট ফ্যান, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে।

গরমজনিত ঝুঁকি এড়াতে হাজিদের পর্যাপ্ত পানি পান ও ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেবে সরকার
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে এই সম্মানি কত টাকা তা এখনো নির্ধারণ করেনি সরকার। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে তার উপদেষ্টা মাহদী আমিন এসব কথা জানান।

এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারাদেশে তা চালু হবে।

কত টাকা সম্মানি ভাতা প্রদান করা হবে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে তিনি ব্রিফ করেছেন। অনেক পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।

এক বছরে তিন ঈদ ও দুই হজ, মুসলমানদের জন্য বিরল অভিজ্ঞতার সুযোগ
ইসলামি বর্ষপঞ্জির চক্র ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব মিলিয়ে ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এক অভূতপূর্ব ঘটনা। একই ইংরেজি বছরে একাধিক ঈদ উদযাপন এবং দুইবার হজ পালনের সুযোগ পাবেন মুসলমানরা। এমন বিরল সময়চক্র তৈরি হচ্ছে হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্যের কারণে, যা ধর্মীয় ও বৈজ্ঞানিক— উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০৩৯ সালে একই গ্রেগরিয়ান বা ইংরেজি বছরে তিনটি ঈদ এবং দুইবার হজ পালনের বিরল অভিজ্ঞতা পেতে যাচ্ছেন বিশ্বের মুসলমানরা। সে বছর পালিত হবে দুটি ঈদুল আজহা, একটি ঈদুল ফিতর এবং দুটি পৃথক হজ।

সৌদি আরবের খ্যাতনামা জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল-মিসনাদ জানান, এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটছে মূলত হিজরি (চন্দ্রবর্ষ) ও গ্রেগরিয়ান (সৌরবর্ষ) ক্যালেন্ডারের মধ্যকার সময়গত পার্থক্যের কারণে। ইসলামি বর্ষপঞ্জি প্রতি বছর ইংরেজি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে।

তার ব্যাখ্যা অনুযায়ী, ২০৩৯ সালের ৬ জানুয়ারি প্রথম ঈদুল আজহা পালিত হবে। এটি হবে হিজরি ১৪৬০ সনের ১০ জিলহজ, অর্থাৎ পবিত্র হজের সমাপ্তি দিবস ও কোরবানির ঈদ।

এরপর হিজরি বর্ষপঞ্জি পূর্ণ একটি চক্র সম্পন্ন করে আবারও একই ইংরেজি বছরের মধ্যেই ফিরে আসবে। ফলে ২০৩৯ সালের ২৬ ডিসেম্বর দ্বিতীয়বার হজ মৌসুম শেষ হবে এবং পালিত হবে আরেকটি ঈদুল আজহা, যা হবে হিজরি ১৪৬১ সনের ১০ জিলহজ। অর্থাৎ, একই গ্রেগরিয়ান বছরে দুটি পৃথক হজ অনুষ্ঠিত হবে— যা ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা।

এই দুই ঈদের আগে দুটি আলাদা আরাফার দিনও পালিত হবে। আরাফার দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেদিন লাখো হাজি আরাফাতের ময়দানে সমবেত হয়ে দোয়া ও ইবাদতে মগ্ন থাকেন।

এদিকে, এই দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে ২০৩৯ সালের ১৯ অক্টোবর ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সে বছর মুসলমানরা রোজা, হজ, কোরবানি ও ঈদের আনন্দ মিলিয়ে এক অনন্য ধর্মীয় চক্রের মধ্য দিয়ে যাবেন।

চন্দ্রবর্ষের এই স্থানান্তরের প্রভাব শুধু ঈদ বা হজেই সীমাবদ্ধ নয়। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০৩০ সালে একই ইংরেজি বছরে দুইবার রমজান মাস পালিত হবে— একবার জানুয়ারিতে এবং আরেকবার ডিসেম্বরে। এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে, প্রায় ৩৩ বছর আগে।

বিশেষজ্ঞরা জানান, হিজরি ক্যালেন্ডার চাঁদের গতির ওপর নির্ভরশীল হওয়ায় এতে বছরে থাকে ৩৫৪ বা ৩৫৫ দিন। অন্যদিকে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি সূর্যভিত্তিক, যার দৈর্ঘ্য ৩৬৫ বা ৩৬৬ দিন। এই ব্যবধানের কারণেই ইসলামী মাসগুলো প্রতি বছর ধীরে ধীরে এগিয়ে আসে।

ফলে নির্দিষ্ট সময় পরপর এমন বিরল পরিস্থিতি তৈরি হয়, যখন একই বছরে একাধিক রমজান, হজ কিংবা ঈদ একসঙ্গে দেখা যায়— যা ধর্মীয় ও জ্যোতির্বৈজ্ঞানিক উভয় দিক থেকেই কৌতূহলোদ্দীপক ও গুরুত্বপূর্ণ।

সূত্র: গালফ নিউজ

মিসরে কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ আনাস
মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। ৭০টি দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের হয়ে এই বিজয় ছিনিয়ে আনে হাফেজ আনাস। এর মাধ্যমে তৃতীয়বারের মতো কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলেন তিনি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে তাজিকিস্তান ও তৃতীয় হয়েছে নাইজেরিয়া।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। মিসরের ধর্মমন্ত্রীসহ একাধিক সরকারি কর্মকর্তা বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দিয়েছেন। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন হাফেজ আনাসের শিক্ষক হাফেজ নেছার আহমদ আন-নাছিরী।

হাফেজ নেছার আহমদ আন-নাছিরী বলেন, শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন হাফেজ আনাস বিন আতিক।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন।

আনাসের মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয়া হবে।

হাফেজ আনাছ বিন আতিক শায়খ নেছার আহমাদ আন-নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। এর আগে গত বছর সৌদি আরবে প্রথম স্থান অর্জন করেন তিনি। একইসঙ্গে চলতি বছরও লিবিয়াতে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি।

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক প্রথমবার বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে তিনি ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন।

আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী সোমবার (২০ অক্টোবর) এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।’

ডা. জাকির নায়েক প্রথম প্রোগ্রামটি কবে হতে পারে, সে প্রসঙ্গে আলী রাজ আরও বলেন, ‘প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ডা. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

তিনি উল্লেখ করেন, ডা. জাকির নায়েক এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে।

ভক্ত ও অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর ডা. জাকির নায়েকের আগমন বাংলাদেশের মুসলিম সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ঘটনা হবে বলে মনে করা হচ্ছে।

কাতারে জুমার নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার নির্দেশ
কাতারে জুমার নামাজের সময় সব ধরনের বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান দেড় ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সম্প্রতি সরকারি গেজেটে এ সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে।

বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল স্বাক্ষরিত এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি শুক্রবার জুমার প্রথম আজান থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত ব্যবসা ও কারখানার কার্যক্রম বন্ধ রাখতে হবে। গত ১৮ আগস্ট থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।

তবে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো এ বিধিনিষেধের বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে ফার্মেসি, হাসপাতাল, হোটেল, বেকারি, জ্বালানি স্টেশন, টেলিকম সেবা, পরিবহন ব্যবস্থা এবং শিফটভিত্তিক ২৪ ঘণ্টা খোলা ব্যবসাপ্রতিষ্ঠান।

মন্ত্রণালয় বলছে, জনস্বার্থ ও সামাজিক কল্যাণের কথা বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সব সরকারি দপ্তরকে তাদের নিজ নিজ দায়িত্বে এই নির্দেশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

সূত্র : গালফ নিউজ

সান্ডা খাওয়া নিয়ে কী বলছে ইসলাম
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মরুর দেশের প্রাণী সান্ডা। সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোতে বসবাসকারী বেশ কিছু বাঙালি তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছেন। সেখানে দেখা যায় তারা তাদের কফিলের জন্য সান্ডা ধরছে। এ সময় কেউ কেউ শেয়ার করছেন বিভিন্ন ছবি। যা নিয়ে তৈরি হচ্ছে নানা আলোচনা-সমালোচনা। তবে এখানেই শেষ নয়, বানানো হচ্ছে নানা মিম।

এদিকে সান্ডা খাওয়া নিয়ে মুসলিমদের মধ্যে প্রায়ই জিজ্ঞাসা দেখা যায় – এটি কি ইসলামে হারাম নাকি হালাল? কুরআন ও হাদিসের সুস্পষ্ট নির্দেশনার ভিত্তিতে আলেমরা এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। যেহেতু কুরআন মাজিদে সরাসরি সান্ডা খাওয়ার ব্যাপারে কোনো উল্লেখ নেই, তাই এর বিধান নির্ধারণে হাদিস ও ফিকহি নীতি অনুসরণ করা হয়।

সান্ডা কি?

সান্ডা হল আগামিডে পরিবারের টিকটিকিদের একটি গণ। আরবি ভাষায় এটিকে ‘দাব্ব’ (ضبّ) বলা হয়। এদের আদি নিবাস আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য (পশ্চিম এশিয়া)। এই গোষ্ঠীর সদস্যদের সাধারণত কাঁটা লেজযুক্ত টিকটিকি, ইউরোমাস্টিকস, মাস্টিগুর, বা সান্ডা টিকটিকি নামে ডাকা হয়। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাঁটার মতো খাঁজযুক্ত এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। বর্তমানে অনেক দেশে সান্ডাকে ওষুধ বা শক্তিবর্ধক খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়।

সান্ডা খাওয়া নিয়ে নবী করিম (সা.) এর হাদীস?

নবী করিম (সা.)-এর সামনে একবার তার সাহাবীরা সান্ডা পরিবেশন করে। তখন তিনি সেটি খাননি। সে সময় তার সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ‘ইয়া রাসূলাল্লাহ! আপনি কি এটি খেতে অপছন্দ করেন, এটি হারাম?’

এই প্রশ্নের উত্তরে নবী করিম (সা.) বললেন- ‘এটি আমার কওমের খাদ্য নয়, তাই আমি খাই না।’

(সহীহ বুখারী: ৫৫৩৭, সহীহ মুসলিম: ১৯৪৪)

অর্থাৎ, এটি তিনি নিজে না খেলেও সাহাবীদের খেতে মানা করেননি। এমনকি সাহাবীরা তার সামনে এটি খেয়েছেন।

ফিকহবিদদের মতামত:

ফিকহবিদগণ এই সকল হাদীসগুলো বিশ্লেষণ করে বিভিন্ন ধর্মে সান্ডা খাওয়ার হুকুম নির্ধারণ করেছেন।

হানাফি মাজহাব:

ইমাম আবু হানিফা (রহ.) বলেছেন- সান্ডা খাওয়া মাকরূহ তাহরিমি। এর অর্থ, এটি না খাওয়াই উত্তম। কারণ এটা অরুচিকর একটি প্রাণী যা মানুষ সাধারণত খেতে চায় না।

শাফেয়ি, মালিকি ও হাম্বলি মাজহাব:

এই সব ধর্মের আলেমদের মতে, সান্ডা খাওয়া পুরোপুরি হালাল।

যদিও হাদিস অনুযায়ী, নবী (সা.) এটিকে নিষেধ করেননি, তাই এটা নিষিদ্ধ নয়।

সান্ডা খাওয়ার চিকিৎসাগত দিক:

বিশ্বের বহু দেশে সান্ডার তেলের চাহিদা রয়েছে। বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসায় এবং যৌন শক্তি বৃদ্ধির উপাদান হিসেবে এর তেল ব্যবহার করা হয়। যদিও বর্তমান আধুনিক চিকিৎসায় এটির কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে।

তাহলে সান্ডা খাওয়া কি জায়েজ?

কুরআন এটি নিয়ে সরাসরি কোনও উল্লেখ নেই। হাদীসে রাসূল (সা.) এটি নিজে খাননি, তবে তা খেতে নিষেধও করেননি। সাহাবারা তার সামনে খেয়েছেন।

হানাফি ধর্মে- এটিকে মাকরূহ (না খাওয়াই ভালো) বলা হয়েছে।

অন্য ধর্মে- এটিকে হালাল ও জায়েজ।

চিকিৎসা ও ব্যবহার- তেল ওষুধ হিসেবে সান্ডা ব্যবহৃত হয়, তবে নিশ্চিত প্রমাণ সীমিত।

তাই বলা যায় সান্ডা খাওয়া হারাম নয়, বরং হালাল। তবে যদি কেউ এটি অপছন্দ করেন বা অরুচিকর মনে করেন, তাহলে না খাওয়াই উত্তম। ইসলামের মতে শরীরের ক্ষতি না হয়, এমন সকল কিছুই হালাল যদি না সেটি নিষিদ্ধ প্রমাণিত হয়।

১ লাখ টাকা কমিয়ে সরকারি হজ প্যাকেজ ৪ লাখ ৭৯ হাজার টাকা
আগামী বছর হজ পালনের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ৪ লাখ ৭৯ হাজার টাকায় হজ সম্পন্ন করা যাবে।

আজ বুধবার ধর্ম উপদেষ্টা এএফএম খালিদ হোসেন সচিবালয়ে নিজ কার্যালয়ে সরকারি হজ ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন।

গত বছর সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৭৯ হাজার টাকা। অর্থাৎ, আগের বছরের তুলনায় খরচ প্রায় ১ লাখ টাকা কম।

এছাড়া, আরেকটি প্যাকেজের খচর ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার টাকা।

সরকারি হজ ব্যবস্থাপনায় এ বছর কোনো বিশেষ হজ প্যাকেজ থাকবে না।

বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ এখনো ঘোষণা করা হয়নি। বেসরকারি হজ এজেন্সির প্ল্যাটফর্ম হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের প্যাকেজ ঘোষণা করবে।

এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৫ সালের হজ ৫ জুন অনুষ্ঠিত হতে পারে।

পবিত্র কাবাঘরের তত্ত্বাবধায়ক শেখ সালেহ মারা গেছেন
সৌদি আরবে পবিত্র কাবাঘরের তত্ত্বাবধায়ক শেখ সালেহ আল–শাইবা গত শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর কাছে পবিত্র কাবাঘরের চাবিও ছিল।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শেখ সালেহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি পবিত্র কাবাঘরের ১০৯তম অভিভাবক (গার্ডিয়ান অব দ্য কাবা) ছিলেন।

মসজিদ আল–হারেমে জানাজার পর মক্কার আল–মুয়াল্লা কবরস্থানে শেখ সালেহকে দাফন করা হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

প্রায় ১ হাজার ৬০০ বছর ধরে আরবের বানু শাইবা সম্প্রদায় পবিত্র কাবাঘরের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এ সম্প্রদায়ের কাছে পবিত্র ঘরের চাবি সংরক্ষিত থাকে।