তথ্য প্রযুক্তি – angortv.com

ঢাকা চট্টগ্রাম সিলেটে নির্দিষ্ট এলাকায় রবির ৫জি চালু
রাজধানী ঢাকার শাহবাগ ও ফকিরাপুলসহ চট্টগ্রাম ও সিলেটের নির্বাচিত এলাকায় সীমিত পরিসরে বাণিজ্যিক ৫জি সেবা চালু করেছে রবি আজিয়াটা পিএলসি।

হুয়াওয়ে ও এরিকসনের কারিগরি সহায়তায় চালু হওয়া এ সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ (সোমবার) রবির কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, কমিশনার মাহমুদ হাসান ও মহাপরিচালক আমিনুল হক।

অনুষ্ঠানে বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, দেশে এখনো ৩৫ শতাংশ মানুষ ফিচার ফোন ব্যবহার করেন। তাই নতুন প্রজন্মের প্রযুক্তি চালুর পাশাপাশি গ্রামীণ জনগণ যাতে পিছিয়ে না পড়ে, সে বিষয়েও নজর দেওয়া জরুরি। তিনি বলেন, ‘জি কোনো প্রযুক্তি নয়, এটি রিয়েল টাইম সল্যুশন। আমরা বিদ্যমান দুই লাখ কিলোমিটার ফাইবারকে পাঁচ লাখ কিলোমিটারে উন্নীত করতে কাজ করছি, যাতে দেশব্যাপী ৫জি বিস্তার সহজ হয়।’

রবির ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রশিদ বলেন, সরকারের ভিশন ও নীতিগত সহায়তার কারণেই দ্রুততম সময়ে ৫জি চালু করা সম্ভব হয়েছে। আপাতত গ্রাহকেরা ফোরজির সমপরিমাণ খরচে ৫জি ব্যবহার করতে পারবেন। আগামী বছর নাগাদ চাহিদার ভিত্তিতে ৫০০ সাইটে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবির চিফ কমার্সিয়াল অফিসার শিহাব আহমেদ ও কোম্পানি সচিব শাহেদুল আলম।

মূলত, বর্তমানে দেশে প্রায় ৬০ শতাংশ গ্রাহকের হাতে ফোরজি–সক্ষম হ্যান্ডসেট থাকলেও মাত্র ৭ শতাংশ মানুষের কাছে আছে ফাইভজি–সক্ষম হ্যান্ডসেট। বাজারে এর প্রকৃত ব্যবহারযোগ্যতা বা পেনিট্রেশন ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।

প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাইয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে রবি ও হুয়াওয়ের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো ৫জি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই বছরের ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত টেলিটক পরীক্ষামূলকভাবে ছয়টি স্থানে ৫জি চালু করলেও তা বাণিজ্যিক পর্যায়ে এগোয়নি। পরে ২০২২ সালে গ্রামীণফোন ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ৫জি ট্রায়াল পরিচালনা করে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এত দিন বাণিজ্যিক সেবা চালু হয়নি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত নীতিমালা অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত অপারেটরদের এক বছরের মধ্যে বিমানবন্দর, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকায় ৫জি নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সেই বিধি মেনেই দেশের প্রথম অপারেটর হিসেবে বাণিজ্যিকভাবে পরীক্ষামূলক ৫জি চালু করল রবি।

গত আগস্টে বাণিজ্যিক সেবা চালুর অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে ৫জি প্রযুক্তি ব্যবহার নিয়ে সমীক্ষা করতে রবির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের সঙ্গে চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

একজনের নামে কয়টি সিম থাকবে, জানাল বিটিআরসি
এখন থেকে একজন গ্রাহক নিজের নামে কয়টি সিম নিবন্ধন করতে পারবেন, সে বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্রে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিটিআরসি জানিয়েছে, আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা ১৫ থেকে দশে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, সর্বোচ্চ ১০টি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে বিটিআরসির এক কর্মকর্তা জানান, আগে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সর্বোচ্চ ১০টি সিমই নিবন্ধন করা যাবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে এক এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম কেনার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

এরপর ২০২২ সালের অক্টোবরে বিটিআরসি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ১৫টির বেশি সিম থাকলে গ্রাহকরা যেন তাদের পছন্দের সিম নাম্বার রেখে ১৫টির অতিরিক্ত সিম ডিরেজিস্টার করে ফেলে। এরপর বিটিআরসি লটারি করে ১৫টির বেশি সিম থাকলে তা বন্ধ করে দেয়।

দেশে স্টারলিংকের ইন্টারনেটের সর্বনিম্ন মাসিক খরচ ৪২০০ টাকা
অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও একই ঘোষণা দিয়েছে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টে জানান, বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম চালু হওয়ার ব্যাপারে গতকাল বিকেলে টেলিফোনে তাকে নিশ্চিত করা হয়।

প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে তাদের সেবা চালু করছে। প্যাকেজ দুটি হলো – স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। এর মধ্যে স্টারলিংক রেসিডেনশিয়াল প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ৬০০০ টাকা এবং রেসিডেনশিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ ৪২০০ টাকা। তবে উভয় প্যাকেজের জন্যই গ্রাহকদেরকে ৪৭ হাজার টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে।

তিনি আরও জানান, এই প্যাকেজগুলোতে কোনো প্রকার স্পীড অথবা ডেটা ব্যবহারের সীমা থাকছে না। গ্রাহকরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

আজ থেকেই বাংলাদেশের আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সংযোগের জন্য অর্ডার করতে পারবেন।

স্টারলিংকের সেবা তুলনামূলক ব্যয়বহুল হলেও, দেশে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়ার একটি বিকল্প তৈরি হলো। এর পাশাপাশি, যেসব অঞ্চলে ফাইবার অপটিক কেবল অথবা দ্রুতগতির ইন্টারনেট সেবা এখনো পৌঁছায়নি, সেসব এলাকায় ইন্টারনেট ব্যবহার করা যাবে।

যেভাবে স্টারলিংক সংযোগ নেওয়া যাবে

বাংলাদেশের গ্রাহকরা সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com এ গিয়ে অর্ডার দিতে পারবেন। অর্ডার করতে প্রথমে আপনার ঠিকানা দিয়ে সেখানে এই সেবা পৌঁছাবে কি না, তা নিশ্চিত করতে হবে। তারপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

স্টারলিংক সংযোগের জন্য স্ট্যান্ডার্ড কিটে থাকে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও ক্যাবল।

এটি সেটআপ করা অত্যন্ত সহজ। প্রয়োজনীয় সংযোগ দিয়ে স্যাটেলাইট ডিশটির ফাঁকা জায়গায় আকাশের দিকে মুখে করে স্থাপন করতে হবে।

স্টারলিংককে বিটিআরসির সবুজ সংকেত, চূড়ান্ত অনুমোদনে পাঠানো হলো মন্ত্রণালয়ে
স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট লাইসেন্সের জন্য সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। চূড়ান্ত অনুমোদনের জন্য গত সপ্তাহে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

টেলিযোগাযোগ আইন অনুসারে, লাইসেন্স দেওয়াসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিটিআরসিকে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নিতে হয়।

বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী বলেন, ‘আমরা গত সপ্তাহেই পূর্বানুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’

‘অনুমোদন পাওয়া গেলেই নির্ধারিত ফি নিয়ে লাইসেন্স ইস্যু করা হবে,’  বলেন তিনি।

নথি অনুসারে, স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড বিটিআরসির ‘নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটরদের জন্য নির্দেশিকা’ অনুযায়ী গত ৭ এপ্রিল লাইসেন্সের জন্য আবেদন করে। কোম্পানির নিবন্ধনে বলা হয়েছে, তাদের স্থানীয় অফিস ঢাকার কারওয়ান বাজারে একটি ভবনে অবস্থিত।

স্টারলিংকের আবেদন পাওয়ার পর এটি পর্যালোচনার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করে বিটিআরসি। কমিটি সমস্ত নথিপত্র সঠিক ও বৈধ বলে নিশ্চিত করে এবং স্টারলিংককে লাইসেন্সের জন্য সুপারিশ করে।

বিটিআরসির কাছ থেকে এই ধরনের লাইসেন্সের জন্য এটিই সবচেয়ে দ্রুততম সুপারিশ বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থার একজন কর্মকর্তা।

পরে বিটিআরসির দুই সদস্যের একটি কমিটি স্টারলিংকের বাংলাদেশ অফিস পরিদর্শন করে এবং লাইসেন্স দেওয়ার পক্ষে সুপারিশ করে।

বিটিআরসির একজন কর্মকর্তাও বলেন, এই ধরনের যেকোনো লাইসেন্সের ক্ষেত্রে এটিই সবচেয়ে দ্রুততম সুপারিশ।

গত মার্চে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্টারলিংকের বাণিজ্যিক উদ্বোধন ৯০ দিনের মধ্যে নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন।

স্টারলিংক ২০২১ সাল থেকে বাংলাদেশের বাজারে প্রবেশের চেষ্টা করছে।

গত বছরের এপ্রিলে বিটিআরসি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারীদের জন্য নির্দেশিকা তৈরি করতে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের অনুমোদন দেয়।

খসড়াটি ২০২৪ সালের অক্টোবরে তৈরি করা হয় এবং এই বছরের মার্চের শেষ দিকে চূড়ান্ত নির্দেশিকাটি জারি করা হয়।

এর আগে ২৯ মার্চ, যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে দেশে কার্যক্রম শুরু করার অনুমোদন পায়।

স্টারলিংকের জন্য এখন শেষ বাধা হলো বাণিজ্যিকভাবে পরিষেবা চালু করার আগে টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া।

বিশ্বব্যাপী, ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট জগতে একটি বড় নাম, যা দিন দিন আরও বেশি সম্প্রসারিত হচ্ছে।

অ্যামাজনের প্রজেক্ট কুইপার, ওয়ানওয়েব এবং টেলিস্যাটের মতো কোম্পানিগুলোও লো-আর্থ-অরবিট স্যাটেলাইটগুলোর কনস্টেলেশন স্থাপন করছে, যা বিশেষত দূর্গম এবং অল্প সেবা প্রাপ্ত এলাকাগুলোতে উচ্চ-গতির ব্রডব্যান্ড সেবা দেবে।

স্টারলিংক বর্তমানে ৬,০০০ এর বেশি স্যাটেলাইট চালাচ্ছে এবং বিশ্বজুড়ে তিন মিলিয়নের বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। এটি এমন এলাকায় বড় পরিবর্তন আনতে পারে, যেখানে সাধারণ ফাইবার-অপটিক বা মোবাইল ব্রডব্যান্ড সেবা পাওয়া যায় না বা কাজ করে না।

বাজারভেদে স্টারলিংক পরিষেবার মূল্য ব্যাপকভাবে পরিবর্তিত হয়।

যুক্তরাষ্ট্রে একটি সাধারণ আবাসিক সংযোগের জন্য সাধারণত প্রতি মাসে প্রায় ১২০ ডলার খরচ হয়, অন্যদিকে আফ্রিকার কিছু অংশসহ কিছু উন্নয়নশীল দেশে, স্টারলিংক সেবা সাশ্রয়ী করার জন্য প্রতি মাসে ৩০-৪০ ডলার পর্যন্ত ভর্তুকিযুক্ত হার চালু করেছে।

তবে, প্রাথমিক সরঞ্জামের খরচ, যেমন স্যাটেলাইট ডিশ এবং রাউটার, এখনও একটি বড় প্রতিবন্ধকতা, যার দাম স্থানীয় ভর্তুকি এবং কর অনুযায়ী ২০০ থেকে ৫০০ ডলারের মধ্যে ওঠানামা করে।

শিল্প বিশেষজ্ঞরা মনে করেন, স্টারলিংকের সাফল্য মূলত তার চূড়ান্ত মূল্য নির্ধারণ কৌশল এবং সরকারের নিয়ন্ত্রক শর্তাবলীর ওপর নির্ভর করবে।

টেলিযোগাযোগ মন্ত্রণালয় অনুমোদন দিলে স্টারলিংক কয়েক মাসের মধ্যে বাংলাদেশে পরিষেবা শুরু করতে পারবে, যা দেশের ডিজিটাল সংযোগের লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে মনে করা হচ্ছে।

মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা
মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে উল্লেখ করা হয়েছে, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা বা অবশিষ্ট ডাটা শুধু ওই প্যাকেজেই নয়, বরং নতুন যেকোনো প্যাকেজ কিনলেও তা সংযুক্ত হবে। এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের পূর্বের অব্যবহৃত ডাটা ফেরত পেতে একই প্যাকেজ পুনরায় কেনার বাধ্যবাধকতা থাকবে না।

সম্প্রতি বিটিআরসি তাদের ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৩’ সংশোধন করে ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৪’ জারি করেছে। নতুন নির্দেশনায় গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ পরিবর্তন আনা হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে জারি করা নির্দেশিকায় মোবাইল অপারেটরদের জন্য ৭ দিন, ৩০ দিন এবং আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ ৪০টি ডাটা প্যাকেজ অফারের সীমা নির্ধারণ করা হয়। এটি নিয়ে মোবাইল অপারেটররা অসন্তোষ প্রকাশ করেছিল। সেই প্রেক্ষাপটে ২০২৪ সালের নির্দেশিকায় আরও নমনীয়তা এবং গ্রাহকবান্ধব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নতুন নির্দেশিকায় অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে-

১. নিয়মিত প্যাকেজগুলোর মেয়াদ সর্বনিম্ন ১৫ দিন,

২. গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন ৩ দিন এবং

৩. রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন সাত দিন মেয়াদি হবে।

এই তিন ধরনের প্যাকেজের বাইরে মোবাইল অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে। এর আওতায় ঘণ্টাভিত্তিক এবং এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি। নির্দেশনা অনুযায়ী, প্রতি ঘণ্টার জন্য সর্বোচ্চ ২০০ এমবি, এক দিনের জন্য সর্বোচ্চ ৩ জিবি, দুদিনের জন্য সর্বোচ্চ ৫ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ ৮ জিবি প্যাকেজ দিতে পারবেন অপারেটররা।

এছাড়া নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকের যত ডাটাই অব্যবহৃত থাকুক না কেন, তার পুরোটাই নতুন প্যাকেজ (একই প্যাকেজ) কিনলে তাতে যোগ হয়ে যাবে।

ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়
প্রথমেই উত্তরটা দিয়ে ফেলি, হ্যাঁ, এক অর্থে ফেসবুক ‘রিচ কমিয়ে দেয়’। এবার আসি ব্যাখ্যায়। ফেসবুক প্রতিনিয়ত অ্যালগরিদম পরিবর্তন করে এবং নিয়ে আসে নিত্যনতুন ফিচার। ফেসবুকের এসব পরিবর্তন অনেক ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হয় না। এখানে দুটি প্রশ্ন সামনে আসে। এক. ফেসবুক অ্যালগরিদম কী? দুই. কোন পোস্ট কত রিচ হবে (ফ্রেন্ড-ফলোয়ারের ফিডে পৌঁছাবে), তা এই অ্যালগরিদম কীভাবে নির্ধারণ করে?

ফেসবুকের অ্যালগরিদম যেভাবে কাজ করে

ফ্রেন্ড-ফলোয়ারদের ফিডে একটি পোস্ট কতটুকু রিচ করবে, ফেসবুক তা নির্ধারণ করে চারটি প্রক্রিয়ায়। ফেসবুকের ভাষায় যাকে বলে কনটেন্ট বা পোস্ট র‌্যাংকিং। প্রক্রিয়া চারটি হলো—

১. কনটেন্টের উৎস: ফেসবুক দেখে, কনটেন্টটি ব্যক্তির নিজের তৈরি কি না এবং কনটেন্টটির প্রকৃত উৎস কী? ফেসবুক আপনার ফিডে সেসব পোস্টই দেখায়, যেসব পোস্ট শেয়ার করেন আপনার ফেসবুক ফ্রেন্ড কিংবা যাঁদের আপনি ফলো করেন। পাশাপাশি আপনি যেসব পেজ ফলো করেন, সাধারণত সেসব কনটেন্টই আপনার ফিডে বেশি দেখতে পান।

২. কনটেন্টের ধরন: কনটেন্টটি লাইভ, ভিডিও, ছবি নাকি স্ট্যাটাস? আপনি যে ধরনের কনটেন্ট বেশি দেখেন বা ইন্টার‌্যাক্ট করেন (লাইক, কমেন্ট, শেয়ার), ওই ধরনের পোস্ট আপনার ফিডে বেশি দেখায় ফেসবুক। আপনি যদি ভিডিও বেশি দেখেন, ফেসবুক আপনার ফিডে বেশি বেশি ভিডিও দেখাবে, যদি ছবি বেশি দেখেন, তাহলে ছবি।

৩. কনটেন্ট এনগেজমেন্ট: বন্ধুতালিকায় বা পেজে বেশি এনগেজমেন্ট হওয়া পোস্টগুলোই আপনার ফিডে বেশি দেখায়। যেমন বন্ধুতালিকায় থাকা বন্ধুদের যেসব পোস্টে এনগেজমেন্ট বেশি, সেসবই আপনার ফিডে বেশি দেখাবে।

৪. কমিউনিটি স্ট্যান্ডার্ড: পোস্ট শেয়ারের ক্ষেত্রে ফেসবুকের একটি সুর্নির্দিষ্ট ও লিখিত নির্দেশিকা আছে (ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস)। এমন কোনো পোস্ট, যেটি এই নির্দেশিকা অমান্য করে, সেসব পোস্ট ফিডে কম দেখাবে। ফেসবুকের ভাষায় যেটিকে বলে ‘কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন’। নির্দেশিকাটি ফেসবুকের ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে।

অ্যালগরিদমের আরও কিছু বিষয়

অ্যালগরিদম অনুযায়ী, ফেসবুক এ বছর রিচের ক্ষেত্রে লাইভ ভিডিও, রিলস, ভিডিও, ছবিকে বেশি প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ এ ধরনের কনটেন্টের চাহিদা বেশি এবং ফেসবুক ব্যবহারকারীদের কাছে বেশি বেশি পৌঁছাবে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, ফেসবুক সব সময় চায়, ব্যবহারকারীরা প্রকৃত, নির্ভরযোগ্য ও তথ্যপূর্ণ কনটেন্ট শেয়ার করুক।

ফেসবুক পোস্টের রিচ বাড়াতে যা করবেন

প্রোফাইল বা পেজ হেলথ

পোস্ট রিচ ও এনগেজমেন্ট বেশি হওয়ার জন্য ব্যক্তির প্রোফাইল বা পেজের ‘স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা’ বজায় রাখা জরুরি। কিছু অসাধু ব্যক্তি বা সংগঠন ভাইরাল হওয়ার উদ্দেশ্যে অনেক ভুয়া তথ্য ছড়ায়। এ ধরনের পোস্ট শেয়ার থেকে বিরত থাকতে হবে এবং ভুয়া প্রোফাইলকে বন্ধুতালিকায় যুক্ত করা যাবে না। ফেসবুক অ্যালগরিদম এ ধরনের ভুয়া তথ্য বা বন্ধুতালিকায় থাকা ভুয়া প্রোফাইল নিয়মিত চিহ্নিত করে এবং সেসব প্রোফাইল বা পেজের রিচ কমিয়ে দেয়। এ ক্ষেত্রে বাংলা প্রবাদ ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সর্বনাশ’ কিংবা ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’ একেবারে জুতসই।

কনটেন্টের মান ও যাচাই

প্রোফাইল বা পেজে কী ধরনের কনটেন্ট শেয়ার করছেন, তা খেয়াল রাখুন। বন্ধুতালিকা ও ফলোয়ারের চাহিদা অনুযায়ী কনটেন্ট শেয়ার করুন।

যেকোনো তথ্য, ছবি, ভিডিও শেয়ার করার আগে সেটির সত্যতা যাচাই করা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে অভ্যস্ত হওয়ার ফলে আমাদের মধ্যে অনেককেই ‘ফোমো’ বা ‘ফিয়ার অব মিসিং আউট’ সমস্যায় পেয়ে বসেছে। অর্থাৎ আমরা অনেকেই কিছুক্ষণ ফেসবুকে না থাকলে মনে করি, ‘আরে, আমি তো ফেসবুকে নাই, এখন কী না কী হয়ে যাচ্ছে! মানুষ না জানি কত কিছু শেয়ার করে কত লাইক-কেমন্ট-শেয়ার পাচ্ছে!’ অর্থাৎ এই ফোমোর কারণে অনেকেই যাচাই–বাছাই না করেই কিছু একটা পোস্ট করে বসেন। এ ধরনের পোস্ট চিহ্নিত করার জন্য ফেসবুক বেশ কিছু প্রতিষ্ঠানকে দায়িত্বও দিয়েছে, যাদের বলা হয় ‘ফ্যাক্ট চেকার’। তাই কিছু পোস্ট করার আগে তথ্য যাচাই অত্যন্ত জরুরি।

তথ্য যাচাইয়ের জন্য বেশ কিছু মাধ্যম আছে। যেমন গুগল, কোনো সংবাদমাধমের খবর হলে সেই প্রতিষ্ঠানের ভ্যারিফায়েড পেজ বা ওয়েবসাইট, ছবির ক্ষেত্রে গুগল লেন্স, রিভার্স ইমেজ সার্চ ইত্যাদি।

আইফোন ১৫ প্রো ম্যাক্স বিক্রি বন্ধ হচ্ছে? তালিকায় আরও পাঁচ মডেল
অ্যাপল তাদের আইফোন ১৫ প্রো ম্যাক্স বিক্রি বন্ধ করে দিচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে। শুধু তাই নয় তালিকায় রয়েছে আরও পাঁচটি মডেল।

জানা গেছে, শিগগিরই বাজারে আসছে আইফোন ১৬ সিরিজ। এই নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই জানা গেল, পুরনো কয়েকটি আইফোনের মডেলে এবার ইতি টানতে চলেছে অ্যাপল। নতুন আইফোন সিরিজ লঞ্চের সঙ্গে সঙ্গেই পুরনো ৬টি মডেলের বিক্রি বন্ধ করে দেওয়া হবে। এই তালিকায় আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল থাকার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি রিপোর্টে এই দাবি করা হয়েছে।

অ্যাপল তার প্রিমিয়াম মডেলের ফোনের বিক্রি বন্ধ করে দিতে পারে শুনে অনেকেই অবাক হয়েছেন। তবে গত কয়েক বছর ধরে সংস্থা যেভাবে কাজ করছে তাতে এমনটাই হওয়ার ছিল বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা। আরও জানা গেছে, সেপ্টেম্বরেই আইফোন ১৬ সিরিজ লঞ্চ করবে অ্যাপল। একই সঙ্গে বন্ধ হয়ে যাবে ৬টি আইফোন মডেল এবং একটি অ্যাপল ডিভাইস।

সেগুলো হলো– আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৩, এয়ারপডস ২, আইফোন ১৩ মিনি এবং এয়ারপডস প্রো ফার্স্ট জেনারেশন।

কিন্তু আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস এই তালিকায় নেই। অ্যাপল ইন্টিলিজেন্স ফিচার এই দুটি মডেলে থাকবে না বলেই অনুমান করা হচ্ছে।

অ্যাপল প্রতি বছরই কোনও না কোনও প্রোডাক্ট তুলে নেয়। এখন বিক্রি বন্ধ করা মানে অ্যাপল আর সেই মডেলগুলো তৈরি করবে না। নতুন মডেলের চাহিদা তৈরি করার এটা একটা উপায়। এখন যদি কেউ ১৫ প্রো বা ১৫ প্রো ম্যাক্স মডেল কিনতে চান, তাহলে এটাই সেরা সময়। কারণ এআই সাপোর্টেড এই মডেলগুলোতে এই সময় ডিসকাউন্ট মিলতে পারে।

পাসওয়ার্ড জানেন শুধু পলক, আইসিটি বিভাগের ফেসবুক-ইউটিউব বন্ধ
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ৫ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে। এই পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন শুধু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। ইতিমধ্যে কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী পলক ৬ আগস্ট দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটক হন। এরপর ১৪ আগস্ট হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

৫ আগস্টের পর থেকে বন্ধ আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, এগুলো সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে চালাতেন। তিনি পাসওয়ার্ড দিয়ে যাননি। তবে তাঁরা পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত ১০ বছরে ব্যাপক সক্রিয় ছিল। বিভাগ–সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও কর্মসূচি সম্পর্কে নিয়মিত পোস্ট দেওয়া হতো। পলক কোথায় গিয়েছেন, কোন সভা করেছেন, কী বক্তব্য দিয়েছেন—এসব তথ্য, ছবি ও ভিডিও দেওয়া হতো নিয়মিতভাবে। কিন্তু সরকার পতনের পর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছে না। আইসিটি বিভাগের ওয়েবসাইটে তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের লিংক দেওয়া আছে। কিন্তু সেখানে ক্লিক করলে কিছু পাওয়া যায় না।

সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে সক্রিয় এবং অনুসারীর দিক দিয়ে শীর্ষে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। ফেসবুকে তাঁর নিজের নামেও ভেরিফায়েড পেজ ছিল। সেটাও এখন বন্ধ।

আইসিটি বিভাগ সূত্র জানায়, তাদের অফিশিয়াল ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ জুনাইদ আহ্‌মেদের কাছেই ছিল। ঢাকা লাইভ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম আইসিটি বিভাগ ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করত।

ঢাকা লাইভকেও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ বন্ধ। রাজধানীর কারওয়ান বাজারে তাদের প্রধান কার্যালয়ে গত রোববার গিয়ে তালাবদ্ধ দেখা যায়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল কোনো ব্যক্তির সম্পদ নয়, এটি সরকারের সম্পদ। এটির নিয়ন্ত্রণ ও পরিচালনা সরকারি বিধি মেনে হওয়া উচিত। কোনো ব্যক্তির পরিবর্তনে পেজ ও চ্যানেল হাতছাড়া হবে, সেটা গ্রহণযোগ্য নয়।

আইসিটি বিভাগের দায়িত্বে থাকা অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। তিনি চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

নাহিদ আরও বলেন, ‘যতুটুকু জেনেছি, পেজ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। দ্রুতই পেজ থেকে কার্যক্রম শুরু করা হবে।’

কল ড্রপের বিষয়ে ছাড় পাবে না কোনো মোবাইল অপারেটর: পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, কল ড্রপ এখন একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি নিয়ে গ্রাহক পর্যায়ে অসন্তোষের শেষ নেই। আমরা আগামী জুলাইয়ের ১ তারিখ থেকেই অ্যাকশনে যাব। কল ড্রপের বিষয়ে কোনো মোবাইল অপারেটর ছাড় পাবে না।

রোববার (৩০ জুন) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত মোবাইল অপারেটরদের সেবার মান সংক্রান্ত বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন।

পলক বলেন, গ্রাহক পর্যায়ে কল ড্রপের হার কমিয়ে আনার জন্যই আজকে আমরা বৈঠকে বসেছি। সরকার মোবাইল অপারেটরদের যেসব সুবিধা দিয়েছে তার বিপরীতে গ্রাহকরা প্রতিশ্রুত সেবা পাচ্ছেন কি না সেটিই বড় বিষয়। সম্প্রতি বিটিআরসি কল ড্রপ নিয়ে যে পরীক্ষাগুলো করেছে সে রিপোর্ট অনুসারে কোয়ালিটি অব সার্ভিস খুব সন্তোষজনক নয়। মোবাইল ফোন এখন জীবনের একটা অংশ হয়ে গেছে। কিন্তু আমরা দেখছি যে, আমাদের গ্রাহকেরা অনেক ক্ষেত্রেই তাদের সেবা নিয়ে সন্তুষ্ট নন। আগামী ছয় মাসের মধ্যে কলড্রপ নিয়ে অপারেটরগুলো থেকে যে তথ্য দিক না কেন, যতক্ষণ পর্যন্ত না গ্রাহক এবং সাংবাদিকদের কাছ থেকে একটা উল্লেখযোগ্য চিত্র না পাব বা রিঅ্যাকশন না পাব ততক্ষণ পর্যন্ত শুধু কাগজে-কলমে বা ডিজিটাল উপস্থাপনায় আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হব না।

তিনি বলেন, আমি আপনাদের (মোবাইল অপারেটরদের) পরিষ্কার বার্তাটি দেওয়ার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছি। আমরা একটি স্মার্ট টেলিকম ইকোসিস্টেম বাংলাদেশকে উপহার দিতে চাই। কলড্রপের জন্য গ্রাহকের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা আমরা আরও কঠোরভাবে প্রয়োগ করতে যাব। যেহেতু আমরা আরও কঠোর অবস্থানে যাব, ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা যেন করা হয়। সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো একটা চাপে থাকে যে, তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

পলক আরও বলেন, আমরা মনিটরিং এবং অডিট নিয়মিত করব। বেঞ্চমার্ক যাই থাকুক, কলড্রপ রেট কাগজে-কলমে যাই থাকুক, আমাদের গ্রাহকের সন্তুষ্টির ওপর জোর দেব। ফাইভজি রোল আউটেরও একটা নির্দিষ্ট টার্গেট বিটিআরসি এবং চারটি মোবাইল অপারেটরকে দিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা এয়ারপোর্ট, সি পোর্ট এবং কিছু বিজনেস ডিস্ট্রিক্টস, কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক-শিল্পাঞ্চলে ফাইভজি রোল আউট করা। তারপর গ্র্যাজুয়ালি রোল আউট করা। আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের থার্ড টার্মিনাল অক্টোবরে উদ্বোধন হতে পারে। অক্টোবরকে টার্গেট করে চারটি মোবাইল অপারেটরকে একটা চ্যালেঞ্জ দিতে চাই, যেন অক্টোবরের ৩০ তারিখের মধ্যে ফাইভজি ওখানে নিশ্চিত করতে পারে। পাশাপাশি গুলশান, বনানী, মতিঝিল, আগারগাঁও এলাকায় ফাইভজি এনাবল অনেক স্মার্টফোন ব্যবহার করা হয় বেশি। আমার বিশ্বাস এখানেও মনোযোগ দেবে।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদসহ গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং টেলিটক অপারেটরদের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিবন্ধনহীন সব মোবাইল ফোন বন্ধে বিটিআরসিকে নির্দেশনা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিবন্ধনবিহীন সব মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ গ্রহণে বিটিআরসিকে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেন, ‘দেশে উৎপাদিত, সংযোজিত এবং আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেটের ডাটাবেজ এবং স্বয়ংক্রিয় নিবন্ধনের ব্যবস্থা বিটিআরসিতে রয়েছে।’

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরে নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরিতে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয় ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ করার বিকল্প নেই।’

পলক বলেন, ‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালে রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় একটা সাধারণ প্রযুক্তিভিত্তিক সমাধান দেশকে বিভিন্নভাবে লাভবান করতে পারে।’

তিনি আরও বলেন, ‘‘পরিচয়’ ভেরিফিকেশন অথেনটিকেশন সার্ভিসের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। উক্ত সেবাকে আরও সহজলভ্য করতে প্রতিটি ডাটাবেজ একটির সাথে আরেকটির সমন্বয় করা দরকার।’

বৈঠকে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, বিটিআরসি’র প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার এবং সিস্টেমস্ অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল এস এম রেজাউর রহমান উপস্থিত ছিলেন।