সিলেট – angortv.com

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম পাঁচ লাখ টাকা দান করেছেন।

সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া টাকার সঙ্গে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে এই টাকা জমা দেন তিনি।

জানা গেছে, সোমবার বিকেলে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এ সময় সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ব্যক্তিগত তহবিল থেকে আরও পাঁচ লাখ টাকা দান করেন। সব মিলিয়ে ওই অ্যাকাউন্টে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।

তিনি জানান, মাজারের দানবাক্সের টাকার সঙ্গে সাবেক ডিসি ব্যক্তিগতভাবে পাঁচ লাখ টাকা প্রদান করেছেন।

এদিকে দায়িত্ব ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত কিন্তু আবেগময় পোস্ট দেন সারওয়ার আলম। পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

তার এই বিদায়ী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্যের মাধ্যমে শুভকামনা জানান। দায়িত্ব পালনকালে সিলেটবাসীর সঙ্গে তার আন্তরিক সম্পর্কের প্রতিফলন ঘটেছে বলেও মত দিয়েছেন অনেকে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব ছাড়ার একদিন পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরে দুপুর ২টার দিকে ঢাকাগামী একটি ফ্লাইটে ঢাকা যান তিনি।

জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত (২১ জুন) রোববার সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে।

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা
প্রত্যাহার আদেশের একদিন পর সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব ছাড়লেন মো. সারওয়ার আলম। আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) তিনি সিলেট ত্যাগ করবেন।

তার বিদায়ের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

সোমবার (২২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জেলা প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে পিংকি সাহা তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা বলেন, ‘আজ বিকেল ৫টার দিকে বিদায়ী জেলা প্রশাসক আমার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। ভারপ্রাপ্ত ডিসি হিসেবে আমি আপাতত রুটিন দায়িত্ব পালন করবো এবং সকলের সহযোগিতা কামনা করছি।’

সিলেটবাসীর উদ্দেশে বিশেষ কোনো বার্তা আছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো রুটিন দায়িত্বে থাকবো, সমস্যা নাই। সবাই সহযোগিতা করলে কাজ সহজ হবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গতকাল শনিবার এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ন্যস্ত করা হয়। ওই সিদ্ধান্তের ২দিন পরই তিনি সিলেট ত্যাগ করছে তিনি।

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
টানা দুইদিনের ভারী বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেট অঞ্চলের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও একাধিক পয়েন্টে পানি বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে। এতে সিলেটের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটকবাহী নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।

একইসঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার (২১ জুন) ভোর থেকে সাদাপাথর এলাকার বিস্তীর্ণ অংশ পানির নিচে চলে যায়। পানিতে তলিয়ে গেছে অস্থায়ী দোকানপাট ও পাথুরে চলাচলের পথ। ফলে পর্যটকদের যাতায়াত কার্যত বন্ধ হয়ে পড়েছে। নদীতে স্রোত বৃদ্ধি পাওয়ায় পর্যটকবাহী নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে স্থানীয় মাঝি ও ব্যবস্থাপনা কমিটি সাময়িকভাবে নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে টানা ভারী বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নগরীর বাসিন্দা, অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের মানুষরা।

স্থানীয়রা জানায়, বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছরই পাহাড়ি ঢলের কারণে সাদাপাথর এলাকা পানিতে তলিয়ে যায়। তবে পানি কমে গেলে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় পর্যটনকেন্দ্রটি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, সুরমা, কুশিয়ারা, সারি ও পিয়াইন নদীর পানি দ্রুত বাড়ছে। যদিও এখনো কোনো নদী বিপৎসীমা অতিক্রম করেনি, তবে কিছু পয়েন্টে পরিস্থিতি উদ্বেগজনক।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, সুরমা ও কুশিয়ারা, সারিগোয়াইন নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট, যেখানে পানি বিপৎসীমার মাত্র ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক ঘণ্টায় সেখানে পানির উচ্চতা আরও বাড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট। সেখানে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ মিটার হলেও সকাল ৯টায় পানির সমতল ছিল ১২ দশমিক ১৪ মিটার। অর্থাৎ পানি বিপৎসীমার মাত্র ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে এই পয়েন্টে পানি বেড়েছে ১২ সেন্টিমিটার। একই নদীর সিলেট পয়েন্টে পানির সমতল ছিল ৯ দশমিক ৩০ মিটার। সেখানে বিপৎসীমা ১০ দশমিক ৮০ মিটার। ফলে পানি এখনো বিপৎসীমার দেড় মিটারের মতো নিচে রয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কানাইঘাট এলাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা জেলার পর্যবেক্ষণাধীন পয়েন্টগুলোর মধ্যে সর্বোচ্চ। সিলেট শহর এলাকায় একই সময়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার। কুশিয়ারা নদীর পরিস্থিতি মিশ্র। শেওলা পয়েন্টে পানি বেড়েছে। সেখানে সকাল ৬টায় পানির সমতল ছিল ১১ মিটার, যা সকাল ৯টায় বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৫০ মিটার। যদিও এ পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক ০৫ মিটার।

অন্যদিকে কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে পানি কিছুটা কমেছে। ফেঞ্চুগঞ্জে সকাল ৬টায় পানির সমতল ছিল ৯ দশমিক ৯৪ মিটার, যা তিন ঘণ্টা পর নেমে আসে ৯ দশমিক ০৪ মিটারে। শেরপুর পয়েন্টে পানির সমতল ৭ দশমিক ৪৫ মিটার থেকে সামান্য কমে ৭ দশমিক ৪৪ মিটারে দাঁড়িয়েছে। দুটি পয়েন্টেই পানি বিপৎসীমার নিচে রয়েছে। সারিগোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে পানি ছিল ১০ দশমিক ৭৮ মিটার, যেখানে বিপৎসীমা ১২ দশমিক ০৫ মিটার। একই নদীর গোয়াইনঘাট পয়েন্টে পানি ৯ দশমিক ০৮ মিটার থেকে বেড়ে ৯ দশমিক ৩১ মিটারে পৌঁছেছে। তবে সেখানেও পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে। পিয়াইন নদীর জাফলং পয়েন্টে সকাল ৬টায় পানির সমতল ছিল ১০ দশমিক ৪৯ মিটার। তিন ঘণ্টা পর তা বেড়ে ১০ দশমিক ৮২ মিটারে দাঁড়ায়। এ পয়েন্টে বিপৎসীমা ১৩ মিটার। ধলা নদীর ইসলামপুর পয়েন্টে পানির সমতল সামান্য বৃদ্ধি পেয়ে ১০ দশমিক ১৭ মিটারে পৌঁছেছে। তবে এ নদীর জন্য কোনো বিপৎসীমা নির্ধারিত নেই।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয় জানিয়েছে, ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলে সিলেটের নদীগুলোতে হঠাৎ করে পানি বেড়ে যায় এবং আবার দ্রুত নেমেও যেতে পারে। তবে এ ধরনের পরিস্থিতিতে আকস্মিক বন্যার ঝুঁকি থাকে। আগামী কয়েক দিনের মধ্যে কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কাও রয়েছে। সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা হয়েছে। উপজেলা পর্যায়ে শুকনো খাবার, শিশুখাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখা হয়েছে এবং স্বেচ্ছাসেবক দলকে প্রস্তুত রাখা হয়েছে।

সব মিলিয়ে নদ-নদীর পানি বৃদ্ধি, টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে বন্যার শঙ্কা ক্রমেই বাড়ছে। তবে এখন পর্যন্ত বড় কোনো স্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, বর্ষাকালে বিশেষ করে জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে নির্দিষ্ট করে কতদিন বৃষ্টি থাকবে তা বলা কঠিন। পুরো বর্ষাকাল জুড়েই কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি টানা নাও হতে পারে; যেমন দুইদিন বৃষ্টির পর দুইদিন বিরতি দিয়ে আবারও বৃষ্টি শুরু হতে পারে। সকাল কিংবা বিকেলে বিক্ষিপ্তভাবে সামান্য বিরতি দিয়ে এ ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন দেশের প্রায় প্রতিটি স্থানে কোনো না কোনোভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নগরীর পাঠানঠুলার বাসিন্দা সোহেল আহমদ বলেন, সকাল-বিকেল অফিস যাতায়াতে অনেক ভোগান্তি হচ্ছে। টানা বৃষ্টির কারণে রাস্তায় পানি আর যানজট মিলিয়ে সময়মতো অফিসে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রেইনকোট আর ছাতা থাকলেও ভিজে যেতেই হচ্ছে।

মদিনা মার্কেটে কথা রিকশা চালক রফিক মিয়া সাথে। তিনি বলেন, বৃষ্টি থাকলে আয় কমে যায়। রাস্তায় পানি হলে যাত্রীও কম পাওয়া যায়। একদিন কাজ না হলে ঘর চালানোই কষ্ট হয়ে যায়। এখন শুধু দোয়া করি বৃষ্টি যেন একটু কমে।

নগরীর সুবিদ বাজারের সুজন মিয়া বলেন, বৃষ্টির কারণে ক্রেতা কমে গেছে। দোকানে বসে থাকতে হয় বিক্রি খুবই কম। যদি এভাবে কয়েকদিন চলে তাহলে মালামাল কিনে আনা ও খরচ চালানো কঠিন হয়ে যাবে।

হাকালুকি পাড়ের সোমা নামের এক গৃহবধূ সোমা বেগম বলেন, ছোট বাচ্চাদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। পানি উঠলে দ্রুত সরানো কঠিন হয়ে যায়। আগের বন্যার কষ্ট এখনো ভুলিনি।

জৈন্তাপুরের বাসিন্দা রাহেলা আক্তার বলেন, এখন নদীর পানি যেভাবে বাড়ছে, মনে হচ্ছে বড় পানি আসতে পারে। আগেও অনেকবার বন্যা দেখেছি তাই এবারও প্রস্তুত থাকতে হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলে সিলেটের নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। মেঘালয় থেকে নেমে আসা ঢলে ধলাই নদীর পানি দ্রুত বাড়ে এবং দ্রুত কমেও যায়।

তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে সিলেটের বিভিন্ন পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি বা ওপরে যেতে পারে। তবে এটি আকস্মিক বন্যা হওয়ায় দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। বর্তমানে পানি এখনো বিপৎসীমা অতিক্রম না করলেও খুব কাছাকাছি অবস্থান করছে।

বন্যা পরিস্থিতি ও সাদাপাথর পর্যটন কেন্দ্র প্রসঙ্গে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং খাবার, শুকনো খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত শিশুখাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত দুই-তিন দিন ধরে পাহাড়ি ঢলের কারণে সাদাপাথর পর্যটন এলাকায় পানি বেড়েছে। ফলে আগের শুকনো পাথুরে অংশ দিয়ে পর্যটকরা চলাচল করতেন, সেটি এখন পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে পর্যটকরা মূল জিরো পয়েন্টে যেতে না পারলেও দূর থেকে পর্যটন এলাকা উপভোগ করতে পারছেন। পানির কারণে আগের মতো হেঁটে পাথর এলাকার ওপর দিয়ে যাতায়াতও সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং বড় কোনো সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে তিনি সিলেটবাসীকে সবসময় সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

সিলেটের ওসমানী হাসপাতালে আগুন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক অ্যাম্বুল্যান্স চালক।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে হাসপাতালের পঞ্চম তলার ২৩ নং ওয়ার্ডের (শিশু সার্জারি) একটি অংশে আগুন দেখা যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই রোগী, তাদের স্বজন এবং চিকিৎসকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি বুঝে অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য ওই তলায় চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার কিছু অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিলেটে মুখোমুখি সংঘর্ষে তিন বাসের নিহত দুই, আহত ১০
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার সকাল ৭টায় মহাসড়কের ওসমানীনগর এলাকার দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য সাংবাদিককে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান (৫৫) ও ওসমানীনগরের কুরুয়া গ্রামের ময়না রবি দাশের ছেলে বকুল রবি দাস (২৮)। মজিবুর রহমান শরিয়তপুর জেলার নগরিয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের হযরত আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ সংবাদমাধ্যমে জানিয়েছে, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের সঙ্গে রোগীর স্বজনদের তর্ক, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে প্রথমে নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে তারা ওয়ার্ডের ভেতরে ভাঙচুর শুরু করেন এবং শিক্ষানবিশ চিকিৎসকসহ দায়িত্বরতদের ওপর হামলা চালান। হামলায় এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে হেনস্তা করা হয় এবং ওয়ার্ডে দায়িত্বরত কয়েকজন কর্মী মারধরের শিকার হন। ঘটনার খবর পেয়ে দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকরা হামলার সঙ্গে সম্পৃক্ত এক নারীসহ তিনজনকে আটক করেন। পরে ডাক্তার ও স্টাফরা মিলে রোগীর স্বজনসহ তিনজনকে বেধড়ক পেটান। পুলিশ পরে গভীর রাতে তাদের আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা নগরের অন্য একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিষয়টি নিয়ে হাসপাতালের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনায় নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকরা রাত থেকেই কর্মবিরতি পালন করছেন। হামলার বিষয়ে মামলা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষানবিশ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। এ ছাড়া, হাসপাতাল এলাকায় শান্তি বজায় রাখতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছি।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম (মিডিয়া) বলেন, রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ও স্টাফদের মধ্যে তর্ক এবং মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশের কয়েকটি দল হাসপাতালে যায়। হামলার ঘটনায় কয়েকজন আটক আছেন। হাসপাতাল এলাকায় নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুলিশ তৎপর আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেটে বাসাবাড়িতেও মিলছে লুট করা পাথর, ২ লাখ ঘনফুট উদ্ধার
সিলেট সদর উপজেলার সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে লুট করা বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পর্যটনকেন্দ্র সাদাপাথরসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর লুটপাট করা হয়। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালে সাদাপাথরের বিভিন্নস্থানে মাটি চাপা দেওয়া ও লুকানো অবস্থায় পাথর পাওয়া যায়, যা ধলাই নদীতে ফেলে দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, আমরা বহুদিন ধরে দেখছি, রাতের অন্ধকারে ট্রাক আর নৌকায় করে এখানে পাথর পাচার হয়। এভাবে চলতে থাকলে সাদাপাথরের সৌন্দর্য একদিন হারিয়ে যাবে। প্রশাসনের এই উদ্যোগে আমরা খুশি। তবে শুধু অভিযান নয়, এর সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা উচিত।

এছাড়া সদর উপজেলায় বিভিন্ন ক্রাশার মিলেছে এবং স্থানীয় বসতবাড়িতে সাদাপাথর এনে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে এসব স্থান থেকেও উল্লেখযোগ্য পরিমাণ পাথর উদ্ধার করা হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ২০-২৫টি বাড়ি থেকে পাথর উদ্ধার করেছি। সেগুলো এখনও মাপা হয়নি। বিভিন্ন ক্রাশার মিল থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। শুধু তাই নয়, যেসব বাড়ির মালিকরা এবং যারা এই লুটপাটকাণ্ডে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অবৈধভাবে লুট হওয়া প্রাকৃতিক সম্পদ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, সিলেটে আটক ১৪
সিলেটে ইসরাইলবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের নামে বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্তরা। এ ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মো. রাজন, ইমন (১৯), মো. রাকিব (১৯), মো. আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), মো. রবিন মিয়া (২০), সৈয়দ আলআমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), মো. দেলোয়ার হোসেন (৩০), মো. রিয়াদ (২৪), মো. তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)।

ওসি জিয়াউল হক বলেন, গতকাল ইসরায়েলবিরোধী বিক্ষোভের সুযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে একদল দুষ্কৃতিকারীরা। তারা বাটা শোরুমের বেশ কিছু জুতা লুট করে নিয়ে যান। পরে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হয়। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে রাতভর অভিযান চালিয়ে জুতাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে সোমবার সারাদেশের ন্যায় সিলেটেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে সিলেট মহানগরের দরগাহ গেট, চৌহাট্টা, মিরবক্সটুলা, জিন্দাবাজারসহ বেশ কিছু এলাকায় বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া কেএফসি, ডোমিনো পিজ্জাসহ আরও কিছু প্রতিষ্ঠানে হামলা করা হয়। এই ঘটনার পর সোমবার রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

সাইনবোর্ডে ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়?
সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’। ভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সিলেটে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে, ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’

এমন লেখা ভেসে উঠলে কে বা কারা এটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের এ ভিডিওটি ঘিরে আলোচনার ঝড় বইছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটটি বন্ধ পাই।

সিলেট বিমানবন্দর থেকে বদির ক্যাশিয়ার আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহউদ্দিনকে আটক করেছে র‌্যাব-৯।

সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওমরা যাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন সালাহউদ্দিন। সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ইহরামের কাপড় বেঁধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় আকাশে উড়াল দেওয়ার কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালায় র‌্যাব। তখন ইহরাম বাঁধা অবস্থাতেই তাকে আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল বলেন, ওমরা যাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর চেষ্টা করেন সালাহউদ্দিন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জেদ্দাগামী একটি ফ্লাইটে অভিযান চালিয়ে তাকে আটক করি। তার গায়ে ইহরামের পোশাক ছিল। সোমবার রাতেই তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচারের অভিযোগ রয়েছে। বদির সব অবৈধ উপার্জনের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন সালাহউদ্দিন।

গত ২০ আগস্ট সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‌্যাব। টেকনাফে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন সময় কক্সবাজার-টেকনাফকেন্দ্রিক ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা বদির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।