রংপুর – angortv.com

চিড়িয়াখানায় বিনোদন ট্রেনের নিচে পড়ে শিশুর মৃত্যু
রংপুর চিড়িয়াখানার শিশু পার্কে ট্রেনের নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পার্কের ভেতরে চলাচল করা বিনোদন ট্রেনের নিচে পড়ে প্রাণ হারায় শিশুটি।

নিহত শিশুটি লালমনিরহাট থেকে পরিবারসহ ঘুরতে এসেছিল চিড়িয়াখানায়।

চোখে ছিল আনন্দের ঝিলিক, হাতে বেলুন তবে এক মুহূর্তের অসাবধানতায় হারিয়ে গেল তার হাসি, থেমে গেল ছোট্ট জীবনের গতি। পরিবারের চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনা মুহূর্তেই উৎসবের পরিবেশকে পরিণত করে শোক ও আহাজারিতে।

হাসপাতাল প্রাঙ্গণে কান্নাজড়িত কণ্ঠে শিশুর বাবা বলেন, আমার ছেলে বাবু খেলছিল, আমি এক মুহূর্তের জন্য পেছনে তাকালাম। হঠাৎ দেখি ট্রেনের নিচে পড়ে গেছে।  আমি কিছুই করতে পারিনি—সবকিছু চোখের সামনে ঘটেছে।

দুর্ঘটনার পর শিশুটিকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির নাম জানায়নি তার পরিবার।

ঘটনার পর চিড়িয়াখানার অভ্যন্তরে ট্রেন চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শনার্থীরা।

তাদের অভিযোগ, সেখানে সিগন্যাল ও সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর নয়। ফলে দর্শনার্থীরা বিশেষ করে শিশুদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে।

স্থানীয় দর্শনার্থী নুরুল ইসলাম বলেন, চিড়িয়াখানার ভেতরে ট্রেন চলে, কিন্তু কোথাও স্পষ্ট সতর্কতা বোর্ড নেই। কর্মীদেরও দেখা যায় না। পর্যাপ্ত জনবল না থাকায় নজরদারিও সীমিত।

রংপুর মহানগর পুলিশের এক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে দর্শনার্থীদের সচেতনতা এবং কর্তৃপক্ষের কঠোর নজরদারি জরুরি।

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মো. ওমর আলী বলেন, এমন ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। আমি দুর্ঘটনার সময় চিড়িয়াখানার ভেতরে ছিলাম না। পরে জানতে পারি শিশুটি লালমনিরহাট থেকে ঘুরতে এসেছিল। ঘটনাস্থলের রাইডগুলো ঠিকাদার কর্তৃপক্ষ পরিচালনা করছিল। লাইন বা বগিতে ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার ২ মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন বাপ্পি হত্যাচেষ্টা মামলার ১নং এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার ৫নং আসামি।

ওসি আরও জানান, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন বাবু। সম্প্রতি তিনি রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে তোলা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ১৫ আগস্ট ঘিরে পালিয়ে থাকা আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীতে ফিরে এসে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এর মধ্যে অধিকাংশের নামেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। কড়া নজরদারিতে পুরো নগরীকে ঘিরে রাখা হয়েছে। এ সময় মহানগর পুলিশ তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।

ঈদের কেনাকাটা করতে গিয়ে ভুয়া মেজর ধরা
সেনাবাহিনীর পোশাকে রংপুরের একটি শপিং মলে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন ফজলে রাব্বী। তার সঙ্গে বেসামরিক পোশাকে ছিলেন আরও চারজন। সেই শপিং মলে কেনাকাটা করছিলেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম। হঠাৎ তার চোখে পড়ে পোশাকধারী ফজলে রাব্বীকে। কাছে গিয়ে পরিচয় জানতে চাইলেই ঘটে বিপত্তি। সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও রক্ষা হয়নি সেনাবাহিনীর পরিচয় দেওয়া ভুয়া মেজর ফজলে রাব্বী।

রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফজলে রাব্বীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ৪টি মোবাইল ফোন, ওয়াকিটকি, ইয়ামাহা মোটরসাইকেল, নগদ ২ লাখ ৯০ হাজার ৫৬৫ টাকাসহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

আটক ফজলে রাব্বী ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বাতুরিয়া ইউনিয়নের কাঁঠাল ডাংগী গ্রামের মোকতার আলমের ছেলে।

সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম জানান, ঈদের কেনাকাট করতে জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন রয়্যালটি মেগা মলে গিয়ে সেনাবাহিনীর পোশাক পরিহিত যুবক ফজলে রাব্বীসহ বেসামরিক পোশাকে আরও চারজনকে দেখতে পান তিনি। এ সময় ওই পোশাকধারীর পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাদেরকে ধাওয়া দিয়ে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয়রা ফজলে রাব্বীকে আটক করে। পরে নিকটবর্তী সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ফজলে রাব্বী সেনাবাহিনীর সদস্য নয় বলে জানা যায়। পরবর্তীতে প্রতারক ফজলে রাব্বীকে সঙ্গে নিয়ে অভিযানে চালিয়ে তার সঙ্গে থাকা পালিয়ে যাওয়া বাকি চারজনকে আটক করা হয়।

আটক ফজলে রাব্বী জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

এদিকে ভুয়া মেজরকে আটকের ঘটনায় সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুমের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন ঈদের কেনাকাটা করতে আসা ভোক্তা সাধারণসহ স্থানীয়রা।

আবারও জনগণের সেবা করতে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘নৌকা মার্কা ক্ষমতায় এলেই দেশের উন্নতি হয়; কৃষকের ভাগ্য পরিবর্তন হয়। নৌকা ক্ষমতায় আছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ গেছে; বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কাজেই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সেবা করার সুযোগ দেবেন সেটাই আমি চাই।’

আজ বুধবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন। আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের সাড়ে ১৪ বছরে নানা উন্নয়নের কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে দারিদ্র্য বিমোচন হচ্ছে। আজকে হতদরিদ্র বললে নেই, মাত্র ৫ পারসেন্ট। আল্লাহর রহমতে সেটিও থাকবে না। কোনো মানুষ হতদরিদ্র থাকবে না। ছিন্ন কাপড় পরতে হয় না, বিদেশ থেকে পুরোনো কাপড় এনে পরাতে হয় না। প্রত্যেক মানুষের আজ কাপড় কেনার আর্থিক সচ্ছলতা এসে গেছে। যে এক বেলা ভাত পেত না, খাবার পেত না, আজকে দুই বেলা, তিন বেলা খাবার সুযোগ হয়ে গেছে মানুষের। আমরা সে ব্যবস্থা করেছি। এ দেশের কৃষক, শ্রমিক, এ দেশের মেহনতি মানুষ, প্রত্যেকের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। যার সুফল দেশের মানুষ পাচ্ছে।’

আওয়ামী লীগকে কৃষকের বন্ধু অভিহিত করে দলের সভাপতি বলেন, ‘২০১০ সালে আমরা কুড়িগ্রামে প্রথম এসে ১০ টাকায় কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করেছিলাম। একজন কৃষক ১০ টাকার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। কৃষক ভর্তুকির টাকা ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে পারছেন। ২ কোটি ১০ লাখ কৃষককে আমরা কৃষি উপকরণ কার্ড দিয়েছি। যাতে ওই কার্ড দেখে কৃষকেরা দোকান থেকে কৃষিপণ্য কিনতে পারে, উৎপাদনের আগে আমরা সেই ব্যবস্থাও করেছি।’

কৃষকের জন্য সারের দাম কমানোর কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘অথচ খালেদা জিয়া কী করেছিল, কৃষক সার চেয়েছে, গুলি করে মানুষকে হত্যা করেছে। ওই গাইবান্ধা মহিমাগঞ্জেই তো হত্যা করল খালেদা জিয়া, বাপ-ছেলে গুলিতে একসঙ্গে মারা গেল। আমরা ছুটে গেছি সেই মানুষদের কাছে। ১৮ জন কৃষক হত্যা করেছিল তারা। আর এখন কৃষককে সার খুঁজতে হয় না, আমরা কৃষকের ঘরে সার পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি। আমরা কথা দিয়েছিলাম, সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিব। আজকে আমরা সব ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি খালি হাতে আসিনি। আপনারা দেখেছেন, আমি কতগুলো প্রকল্পের উদ্বোধন করলাম। আমি জানি না আগে কখনো এতগুলো প্রকল্প আর কেউ দিয়েছে কি না। আমরা রংপুর পল্লী উন্নয়ন একাডেমিক প্রতিষ্ঠা করে দিয়েছি। সেখানে ট্রেনিং হবে পল্লী উন্নয়নের কাজ করতে পারবে, সে ব্যবস্থা করে দিতে পেরেছি। ১০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল এবং রংপুরে পুলিশ হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। রংপুরে রেলওয়ের স্টেশন নির্মাণ করে দিয়েছি। এলেঙ্গা রংপুর চার লেন মহাসড়কে বর্ধিত করা হয়েছে। বগুড়া, রংপুর, সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প উত্তরের শিল্পায়নের নতুন মাত্রা যোগ হবে। শ্যামপুর সুগার মিল বন্ধ আছে, তা চালু করার ব্যবস্থা করা হবে।’

সমাবেশে যোগদানের আগে এগুলোসহ ২৭টি বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগে দুপুর সাড়ে ১২টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার রংপুরের উদ্দেশে রওনা হন। সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বিকেল ৪টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী রংপুর জিলা স্কুল মাঠের জনসভার উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন।

ভাষণ শেষে সভামঞ্চে উপস্থিত জনগণ ও নেতা-কর্মীর প্রতি কৃজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিদায়ের আগে বলে যাই, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নেই। আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। খোদা হাফেজ, জয়বাংলা জয় বঙ্গবন্ধু।’

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম শাহাদাত হোসেন।

সব মিলিয়ে অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাস উপলক্ষে বিশেষ বিবেচনায় ৮টি জরুরি পণ্য বাকিতে আমদা‌নির সু‌যোগ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে অন্য ব্যবসায়ীদের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। কারণ যারা বাকিতে আমদানির সুবিধা পাবেন, তাদের ডেফার্ড পেমেন্ট বা ৬ মাসের মধ্যে পেমেন্ট দিতে হবে, এমন শর্ত রয়েছে।

আজ বুধবার দুপুরে রংপুরে ডায়াবেটিস সমিতির এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডলারের যা দাম বেড়েছে, এতে আমাদের আমদানি আইটেমগুলোর ওপর এর প্রভাব পড়েছে। বাণিজ্য মন্ত্রণালয় তখন ডলারের ভ্যালু ধরে হিসেব করে। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এখনো মূল্যস্ফীতি কমই আছে। যার কারণে খুব বেশি প্রভাব পড়েনি। মানুষের ক্রয় ক্ষমতার সীমাবদ্ধতা আছে। সব মিলিয়ে অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি। প্রধানমন্ত্রী এই সময়টাতে আমাদের একটু সাশ্রয়ী হওয়ার জন্য বলেছেন।’

তিনি আরও বলেন, ‘গত সাত মাসে বিদ্যুতের ব্যবহার প্রায় ৪০-৪৫ ভাগ কম হয়েছে। আমদানি ও রপ্তানিতে ব্যবধানও কমে এসেছে। আমরা কিছুটা সীমাবদ্ধতা নিয়ে এসে বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন পণ্যগুলোর আমদানি কমিয়ে এনেছি। নিত্যপণ্যের বাজারে ডলার ভ্যালু যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত ইমপোর্ট আইটেমের ওপর প্রভাব থাকবেই। তবে শীতকালীন পণ্যের দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে। আর চাল, ডাল, তেল ও চিনিসহ যেসব পণ্য আমদানি করতে হয়, তার দাম বিশ্ব বাজারের ওপর নির্ভর করে। এটা কখন কমবে বা বাড়বে বলা বড় মুশকিল। টিসিবি এক কোটি পরিবারকে পণ্য দিচ্ছে, এটা চলমান থাকবে।’

বিএনপি রাজপথে আন্দোলন করে কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপি বড় রাজনৈতিক দল, আন্দোলন তারা করবে। সবচেয়ে বড় কথা নির্বাচনই গণতন্ত্রের শেষ কথা। রাজপথে আন্দোলন করে কেউ কাউকে সরিয়ে দেবে, এটা সম্ভব নয়। তাদের প্রতি আহ্বান, গণতান্ত্রিক আন্দোলন করে আগামী নির্বাচনে সবাইকে আসা উচিত। তাহলেই দেশ শান্তিতে থাকবে।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‘আমরা চাই ফেয়ার নির্বাচন হোক। মুখে বলব ফেয়ার হোক, আর কাজ করব অন্যটা সেটা হবে না। আমি যা বলি তাই, মনে-প্রাণেও সেটা বিশ্বাস করি। সাধারণ মানুষ যেমনটা চায়, তেমনটাই হোক। এলাকার উন্নয়নও হোক। আওয়ামী লীগ বড় দল, সে কারণে ঐক্যবদ্ধভাবে কাজ করলে রংপুর সিটি নির্বাচনে খারাপ ফলাফল হওয়ার কথা নয়।’

এসময় রংপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জাসেম বিন জুম্মন এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বাস বন্ধ তাই ১২শ’ অটোরিকশায় সমাবেশে বিএনপি
দুপুরে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। কিন্তু পরিবহন ধর্মঘটে দুদিন ধরেই বন্ধ রয়েছে বাস চলাচল। তাই বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে লালমনিরহাটের বড়বাড়ী ও নীলফামারীর সৈয়দপুর থেকে ১২০০ ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যান ও রিকশায় করে সমাবেশে এসেছেন নেতাকর্মীরা।

আজ সকাল সাড়ে ৭টায় রংপুরের সাতমাথা এলাকায় ইজিবাইকের একটি বহর দেখা যায়। জানতে চাইলে তারা জানান, পরিবহন বন্ধ থাকায় লালমনিরহাটের বড়বাড়ি থেকে ৫শতাধিক ইজিবাইক ভাড়া করে রংপুর এসেছেন তারা। একই সময়ে সৈয়দপুর থেকে আসে প্রায় ৭০০ রিকশা-ভ্যানের আরও একটি বহর ।

লালমনিরহাটের বড়বাড়ি থেকে প্রায় পাঁচ শতাধিক ইজিবাইকে করে সাড়ে ৪ হাজারের বেশি নেতা-কর্মী এসেছেন বলে জানান হারুন অর রশিদ নামে বিএনপির এক নেতা। তাদের মুখে বিভিন্ন স্লোগানের পাশাপাশি হাতে ছিল ধানের শীষ আর বাঁশের লাঠিতে বাঁধা জাতীয় পতাকা। সারিবদ্ধভাবে একে একে ইজিবাইকগুলো সাতমাথা অতিক্রম করে পার্কের মোড়ে গিয়ে জমায়েত হয়। পরে সেখান থেকে বিশাল একটি মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যান তারা।

অন্যদিকে সৈয়দপুর থেকে আসা ৭০০ রিকশা-ভ্যানের বহরটির নেতৃত্বে থাকা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে বাস-ট্রাক সড়কে চলাচল না করায় বিকল্প হিসেবে এই পন্থা অবলম্বন করা হয়েছে। ৭০০ রিকশা-ভ্যানের বহরে সৈয়দপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌর বিএনপির শত শত নেতা-কর্মী যোগ দিয়েছেন।

গাইবান্ধায় জোড়া খুন : তিন ভাইয়ের ফাঁসির আদেশ
গাইবান্ধায় জোড়া খুন : তিন ভাইয়ের ফাঁসির আদেশ

গাইবান্ধা প্রতিনিধি
সম্পত্তি নিয়ে বিরোধে আদালত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চাচাত ভাই-বোন হত্যা মামলার আসামি তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার গাইবান্ধা জেলা দায়রা জজ দিলিপ কুমার ভৌমিক চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- হযরত আলী, হাফিজার রহমান ও আবিজল হোসেন। তারা সম্পর্কে ভাই।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হন তসলিম উদ্দিন ও মর্জিনা বেগম। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।

অভিযোগে বলা হয়েছে, তসলিম উদ্দিন, মর্জিনা বেগম, জমিলা বেগম, আলমগীর হোসেন, মর্জিনা বেগম-২ ও শহিদুল ইসলাম ২০১৬ সালের ১২ নভেম্বর সকালে নিজেদের জমিতে ধান কাটতে যাচ্ছিলেন। ওইদিন আসামিরা পরিকল্পিতভাবে রাস্তায় বিদ্যুতের ছেড়া তার ফেলে রাখে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তসলিম ও মর্জিনা মারা যান। এ ঘটনায় তসলিমের ছেলে মফিজুল হক মামলা করেন।

বঙ্গবন্ধুর ম্যুরালে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পুষ্পস্তবক অর্পণ
বঙ্গবন্ধুর ম্যুরালে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পুষ্পস্তবক অর্পণ

লিটন মিয়া লাকু, গাইবান্ধা

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা বুধবার গাইবান্ধা পৌর পার্কে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুর রশীদ সরকার, রাগিব হাসান চৌধুরী হাবুল, মোঃ আব্দুল লতিফ হক্কানী, সাধারণ সম্পাদক অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রিটন, যুগ্ম-সম্পাদক ফিরোজ খান, শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, কোষাধ্যক্ষ মোঃ ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য রকিবুল হক চৌধুরী, রেজাউন্নবী রাজু, বেনজীর আহম্মেদ, অমিতাভ দাশ হিমুন, গোলাম মারুফ মনা, মোঃ মাসুদুল হক, মোঃ সিরাজুল ইসলাম, শাহদৎ হোসেন খন্দকার, মোঃ রমজান আলী, শংকর দাস রাহুল, এস টি এম রুহুল আলম, নির্বাহী সদস্য সংরক্ষিত মোঃ মোকাররম হোসেন রানা, মোঃ মজিবর রহমান, মহিলা সদস্য সংরক্ষিত জেসমিন মাসুদ রানী।

উল্লেখ্য যে, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার ২০২০-২০২৪ মেয়াদের ২৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গোবিন্দগঞ্জে ধানক্ষেতে থেকে কিশোরের লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে ধানক্ষেতে থেকে কিশোরের লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের পার্শ্ববর্তী টকোরগাড়ী নামক স্থান থেকে দিলবর নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পুলিশ।

১৩ সেপ্টেম্বর সকালে এলাকাবাসী ধানখেতে লাশ দেখতে পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

জানা যায়, শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আলাল উদ্দীন প্রামাণিক এর পুত্র দিলবর প্রামাণিক বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানিয়েছেন, বিকালে আনুমানিক ৫.০০ ঘটিকার সময় জীবিকার দাগীদে দিলবর ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বেড় হয়। অনেক রাত পর্যন্ত সে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

ভোর বেলা এলাকাবাসীর মাধ্যমে জানতে পারে বটতলা এলাকায় এক কিশোরের লাশ ধানক্ষেতে পাওয়া গেছে।

সংবাদ পেয়ে তার মা দোলেনা বেগম এসে তাদের সন্তান দিলবার বলে সনাক্ত করে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অটোভ্যান ছিনতাই কালে ছিনতাইকারীকে চিনতে পারলে তাকে হত্যা করা হয়েছে।

মৃত দিলবরের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায় এবং একটি জুতা রাস্তার পাশে পাওয়া যায়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।