শেরপুর – angortv.com

শেরপুরে হামের উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০
শেরপুর জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাফুয়াত নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় হামের মতো উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। সে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের দিনমজুর মোজাম্মেল হোসেনের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর অবস্থায় সাফুয়াতকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন ধরে তার জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্ট ছিল। ভর্তি হওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে সেখানে নেওয়া সম্ভব হয়নি। পরে সকাল সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।

সাফুয়াতের বাবা মোজাম্মেল হোসেন বলেন, দুই দিন ধরে তার জ্বর ছিল এবং শরীরে ফুসকুড়ি দেখা দেয়। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

শিশুটির দাদি মাফুজা বেগম জানান, কয়েকদিন ধরেই সে অসুস্থ ছিল। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে বিকেল বা রাতে দাফন সম্পন্ন করা হবে।

শেরপুর জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. আরাফুরন্নাহার বলেন, শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলেও আর্থিক কারণে পরিবারটি তাকে ময়মনসিংহে নিতে পারেনি।

এদিকে হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত ৬০ জন রোগী ভর্তি ছিলেন।

জেলায় হামের উপসর্গ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

শেরপুরে বাড়ছে হামের উপসর্গে আক্রান্ত শিশু, হাসপাতালে ভর্তি ৪৬
শেরপুর জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর চাপ বাড়ছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল পর্যন্ত নতুন ও পুরোনো মিলিয়ে ৪৬ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে, যা চলমান পরিস্থিতিতে একদিনে সর্বোচ্চ ভর্তি সংখ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩০ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১৪৯ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৮৯টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষায় এ পর্যন্ত তিনজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

বর্তমানে ভর্তি ৪৬ শিশুর বাইরে আরও অনেকে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যে সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় হামজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া বৃহস্পতিবার বিকেলে জানান, হাসপাতালে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি বাড়ছে। রোগীদের নিয়মিত পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে চিকিৎসাসেবা নিয়ে অসন্তোষ জানিয়েছেন কয়েকজন স্বজন। তাদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।

ছয় মাস বয়সী শিশু সাইমার নানী বলেন, হাসপাতালে ভর্তি থাকার পরও বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। কয়েকদিন ধরে হাসপাতালে থাকলেও তাদের কষ্টের কথা কেউ ঠিকভাবে দেখছে না বলেও অভিযোগ করেন তিনি।

আরেক স্বজন তাহমিনা আক্তার বলেন, চিকিৎসক ও হাসপাতালের পরিবেশ নিয়ে তেমন অভিযোগ না থাকলেও ওষুধ না পাওয়ায় ভোগান্তি বাড়ছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিন বলেন, ওষুধ সংকটের অভিযোগ তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে।

হাসপাতালে হামের রোগীদের জন্য আলাদা ইউনিট চালু করা হয়েছে বলেও জানান তিনি। শুরুতে ৮ শয্যার ব্যবস্থা থাকলেও রোগীর চাপ বাড়ায় সেটি বাড়িয়ে ২০ শয্যায় উন্নীত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের উপসর্গ দেখা দিলে আক্রান্ত শিশুকে আলাদা রাখতে হবে। একই সঙ্গে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

জেলায় মোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৭৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৩৩৫টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। হাসপাতালে এখনও টিকাদান কার্যক্রম চালু রয়েছে।

চেল্লাখালী বিপদসীমার ১৬০ সেমি ওপরে উজানের ঢল ও টানা বৃষ্টিতে শেরপুরে নদ-নদীর পানি বাড়ছে
গতকাল রাত থেকে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার (১৩ মে) বিকাল ৩টায় চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, টানা বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা ঢলে শেরপুরের নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পাচ্ছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুদীপ্ত কুমার ধর বলেন, চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাকি সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছি।

১৩ মে বিকাল ৩টার তথ্য অনুযায়ী ভোগাই নদীর পানি নকুগাঁও পয়েন্টে বিপদসীমার ৩৫৩ সেন্টিমিটার নিচে,ভোগাই নদীর পানি নালিতাবাড়ী পয়েন্টে বিপদসীমার ৪১৫ সেন্টিমিটার নিচে,পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ৮২৮ সেন্টিমিটার নিচে রয়েছে।

এদিকে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বৃদ্ধি পেতে পারে। তবে এখন পর্যন্ত শেরপুরে কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি।

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির চেষ্টা, আটক ৫
শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির চেষ্টার অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নামে জনপ্রতি ১৮ লাখ টাকার চুক্তির তথ্য দিয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে শহরের নবারুণ পাবলিক স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন— সদর উপজেলার খুনুয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে মহিউর রহমান মশাল, কুমড়ারচর গ্রামের আক্কাস আলীর ছেলে মমিনুল ইসলাম মমিন, চরশ্রীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রসুল মিয়া, পাইকারতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে রায়হান হোসেন এবং পূর্ব খাসপাড়া গ্রামের জহুর আলীর ছেলে শান্ত মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইসহ অন্যান্য ধাপ পেরিয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা। পরীক্ষা চলাকালে পাঁচ পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। পরে তাদের শরীর ও পোশাকের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো ডিজিটাল ডিভাইস এবং ক্ষুদ্র ইয়ারফোন উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূইয়া জানান, একটি সংঘবদ্ধ চক্র চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়। পরে গেঞ্জি, জুতা ও অন্যান্য পরিধেয় সামগ্রীর ভেতরে কৌশলে ডিভাইস স্থাপন করে পরীক্ষার হলে পাঠানো হয়।

তিনি আরও বলেন, পুরো চক্রকে শনাক্তে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

নিয়োগ পরীক্ষায় প্রযুক্তিনির্ভর জালিয়াতির এই ঘটনায় জেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

এ সময় জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদের মাঝে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বিতরণ করা হয়। এর আগে বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে ধানের শীষ ও বাসদ (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমানের মাঝে কাঁচি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এ নির্বাচনে মোট পাঁচজন বৈধ প্রার্থী থাকলেও তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় মোট তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাতিল হয়। পরে আগামী ৯ এপ্রিল এ আসনে নির্বাচনের ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে ইসি।

৮ লাখ ২৮ হাজার টাকা বিল বকেয়া মডেল মসজিদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে তারাবি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ২৮ হাজার টাকা। দীর্ঘ ৩৫ মাস ধরে জমে থাকা এ বিপুল অঙ্কের বিল পরিশোধ না করায় গত ৬ জানুয়ারি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। ফলে রমজান মাসে অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে তারাবি নামাজ আদায় করছেন মুসল্লিরা।

জানা যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর প্রায় তিন বছর অতিক্রান্ত হলেও বিদ্যুৎ বিল পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি মসজিদ পরিচালনা কমিটি বা ইসলামিক ফাউন্ডেশন। নিয়মিত বকেয়া বাড়তে থাকায় শেষ পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ।

এদিকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার দেড় মাস পর বিষয়টি জানতে পারেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। তিনি বলেন, আমি আজ জানতে পেরেছি যে মসজিদের প্রায় ৭ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পল্লী বিদ্যুতের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে জেলা পর্যায়ে কথা বলে ব্যবস্থা নেবে। যেহেতু বিপুল পরিমাণ বকেয়া, সে জন্য উচ্চপর্যায়ে আলোচনা করতে হবে।

ইউএনও আরও বলেন, মসজিদ নির্মাণের পর থেকে কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। হস্তান্তরের পর স্থানীয়ভাবে বিল পরিশোধের কথা ছিল, এর জন্য আলাদা কোনো সরকারি বরাদ্দ নেই। মসজিদটি বড় পরিসরের এবং উপজেলা সদর থেকে দূরে হওয়ায় বিষয়টি জানতে দেরি হয়েছে। এখানে এসি ও লাইটের সংখ্যা বেশি হওয়ায় বিলও বেশি আসে। আমি বিষয়টি নিয়ে কথা বলব এবং কোনো বরাদ্দ বা ব্যবস্থা করা যায় কি না তা দেখব।

নালিতাবাড়ী উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম হাবিব জানান, এটি পল্লী বিদ্যুতের লাইন নয়, এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) আওতাধীন লাইন।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলার পিডিবির আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, ৮ লাখ ২৮ হাজার টাকা বকেয়া হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটি এসটি লাইন হওয়ায় ব্যবহার না করলেও মাসে ১৫ হাজার টাকার বেশি ডিমান্ড চার্জ আসে। ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা হলেও তারা কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এসেছে— মডেল মসজিদগুলো বিল দিতে না পারলে প্রিপেইড মিটারে সংযোগ দেওয়া হবে। সংযোগ বিচ্ছিন্নের আগে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় লাইন কাটা হয়েছে।

শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম বলেন, মডেল মসজিদের নিয়ম হলো প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিল সরকার বহন করবে, বাকিটা স্থানীয়ভাবে সংগ্রহ করতে হবে। ১০০ ইউনিটের বিল দেড় থেকে দুই হাজার টাকা হয়। কিন্তু এই মসজিদে প্রতি মাসে ৩৫ থেকে ৪০ হাজার টাকা বিল আসে। এ বিষয়ে সরকারি কোনো সমাধান আসেনি। আমরা বিদ্যুৎ বিভাগকে বলেছিলাম রমজান মাস বিবেচনায় কিছুটা ছাড় দিতে বা ১০-১৫ হাজার টাকা নিয়ে সংযোগ চালু রাখতে কিন্তু তারা রাজি হয়নি। তারা মৌখিকভাবে জানিয়েছিল যে বিল না দিলে সংযোগ কেটে দেবে।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও এলাকায় নির্মিত এই মডেল মসজিদে একজন পেশ ইমাম, একজন মুয়াজ্জিন ও দুজন খাদেম কর্মরত আছেন। তাদের সম্মানী ইসলামিক ফাউন্ডেশন বহন করলেও বিদ্যুৎ বিল, পরিচ্ছন্নতা ও অন্যান্য পরিচালন ব্যয় মুসল্লিদের দানের অর্থ থেকেই মেটাতে হয়।

আধুনিক এই মসজিদটিতে রয়েছে একাধিক নামাজের কক্ষ, দামি ঝাড়বাতি, শত শত লাইট, ফ্যান ও এসি। এছাড়া নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক অজুখানা ও আধুনিক টয়লেট, অটিজম কর্নার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, হজ প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কার্যক্রম, শিশু ও গণশিক্ষা ব্যবস্থা এবং দেশি-বিদেশি পর্যটকদের আবাসন সুবিধাসহ মৃতদেহ গোসলের ব্যবস্থা রয়েছে।

মসজিদটির দাতা সদস্য পান্না বলেন, শুরু থেকেই ৬-৭ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। প্রায় দেড় মাস আগে লাইন কেটে দেওয়া হয়েছে। এখন অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে নামাজ আদায় করা হচ্ছে। এলাকার যুব সমাজের উদ্যোগে একটি প্রিপেইড লাইন আনার চেষ্টা চলছে। তৃতীয় রমজান পর্যন্ত আমরা অন্ধকারেই নামাজ পড়ছি।

রমজান মাসে মডেল মসজিদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জামায়াত নেতা হত্যা ঝিনাইগাতির ইউএনও ও ওসি প্রত্যাহার
শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন।

এর আগে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তুচ্ছ ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমকে হত্যাকাণ্ডের ঘটনার সূত্রপাতের বিষয়ে জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায় জামায়াত।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত
শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান। এর আগে, বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল।

বিস্তারিত আসছে…

স্কুলের তালা ভেঙে প্রাথমিকের পরীক্ষা নিলেন ইউএনও
প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনে থাকায় তালা ভেঙে পরীক্ষার ব্যবস্থা করেছেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শ্রীবরদী উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নূরন নবীসহ অনেকেই।

জানা গেছে, শেরপুর জেলার ৭৪১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন এবং বৃহস্পতিবারও তা অব্যাহত রেখেছে। তাদের দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করা, শূন্যপদে নিয়োগ, পদোন্নতি, পদায়ন কার্যকর করা, টাইম স্কেল-সিলেকশন গ্রেড বকেয়া পরিশোধ এবং আগের মতো সহকারী শিক্ষকদের অগ্রিম বেতন সুবিধা পুনর্বহাল। শিক্ষকদের এমন হঠাৎ কর্মবিরতি ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

অভিভাবক হালিম মিয়া বলেন, হুটহাট করে শিক্ষকরা পরীক্ষা বন্ধ করবে এটা কোনোভাবেই কাম্য নয়। বার্ষিক পরীক্ষা বন্ধ করে আন্দোলনে শিশুরা মানসিক চাপে পড়ে। শিক্ষকরা মানুষ তৈরির কারিগর বলা হলেও পরীক্ষা বর্জন করে আন্দোলন চলতেই পারে এবং এটা উচিতও না।

স্কুলের তালা ভেঙে প্রাথমিকের পরীক্ষা নিলেন ইউএনও

শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক ও দপ্তরি

আরেক অভিভাবক ইসমাইল হোসেন বলেন, আমি বলবো এটা আন্দোলন না, এটা শিক্ষার্থীদের জিম্মি করা। সরকারকে কঠোর হতে হবে। কিছু হলেই আন্দোলন তা ঠিক না। এমন অবস্থা চলতে থাকলে প্রয়োজনে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। পরীক্ষা বর্জন করে আন্দোলন করা এটা কেমন আন্দোলন আপনারাই বলেন।

এ বিষয়ে ইউএনও মনীষা আহমেদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশনা দিয়ে শিক্ষকদের অবিলম্বে পরীক্ষায় ফিরতে বলেছে। একইসঙ্গে শাটডাউন বা কর্মবিরতি অব্যাহত থাকলে সরকারি চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে আন্দোলন করছে এই তথ্যের ভিত্তিতে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতে অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে দুই পাচারকারীসহ আটক ২৪
ভারতে পাচারকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় পাচারকারী চক্রের দুই সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার দিবাগত সাড়ে ১১টার দিকে সীমান্তের গজারি বাগান নামের এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইগাতীর হলদীগ্রাম বিওপির একটি টহলদল সোমবার রাতে বিশেষ অভিযান চালায়। এসময় ভারতে অনুপ্রবেশকালে সীমান্ত পিলার ১১১০/এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারি বাগান নামক স্থান থেকে চারটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা ২৪ জনকে আটক করা হয়। বাংলাদেশ ভ্রমণ

এসময় তাদেরকে বহনকারী চারটি অটোরিকশা এবং দেহ তল্লাশি করে নগদ ৫৪ হাজার ৪০০ টাকা, সিম কার্ডসহ ১৪টি মোবাইল ফোন সেট, একটি করে হাতঘড়ি ও পাওয়ারব্যাংক জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আটকদের ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আটকদের মধ্যে পাচারের জন্য জড়ো করা হয় ১৮ জনকে। এর মধ্যে ১৬ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং একজন করে নাটোর ও রাজশাহী জেলার অধিবাসী। পাচারকারীচক্রের দুইজনের একজনর চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং অপরজন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রামের বাসিন্দা। আর চার অটোরিকশাচালকের সবাই নালিতাবাড়ীর নন্নী, সমশ্চূড়া ও বুরুঙ্গা এলাকার বাসিন্দা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মানবপাচারের মূল হোতা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের মফিদুল ইসলাম (৩০)। তিনি পলাতক রয়েছেন। আটকরা প্রত্যেকে পাঁচ হাজার টাকা দিয়ে ভারতে যাওয়ার জন্য দালাল চক্রের সঙ্গে লেনদেন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ২৪ জনকে ঝিনাইগাতী থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মানবপাচার রোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী মামলা হয়েছে। আর অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার দায়ে আরো একটি মামলা হয়েছে।