ময়মনসিংহ – angortv.com

ভালুকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯
ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) রাত থেকে রোববার (৭ জুন) সকাল পর্যন্ত উপজেলার হবিরবাড়ী ও বাটাজোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ইমন শেখ (২৮), মো. ফরহাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (২৫), মো. ফারুক হাসান (৩৮), মো. মনির হোসেন (২৯), মো. মেহেদী হাসান দুলাল (৩৫), মো. ইকবাল তালুকদার (৩০), রনি ঘোষ (৩৭) ও সাইফুল (৪০)। তারা প্রত্যেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত ও ভালুকার স্থানীয় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শনিবার দুপুরে ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি ঝটিকা মিছিল করা হয়।

এর প্রতিবাদে ওইদিন বিকেলেই একই এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল। ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুর নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শিত হয়। নিষিদ্ধ সংগঠনের এই প্রকাশ্য কার্যক্রমের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই অভিযানে নামে পুলিশ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ সক্রিয় অবস্থানে যায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখতে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হলেন গৌরীপুরের রুমন
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন শাহ নাসির উদ্দীন রুমন।

নতুন এই দায়িত্ব পাওয়ায় তার নিজ এলাকা ময়মনসিংহের গৌরীপুরের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এর আগে বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতেই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হন শাহ নাসির উদ্দীন রুমন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি একাধিকবার মামলা, গ্রেফতার, কারাবরণ এবং নানা ধরনের রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তবুও দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিক সম্পৃক্ততার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে নেতাকর্মীরা মনে করেন।

বিষয়ে শাহ নাসির উদ্দীন রুমন বলেন, জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে আমরা জীবন বাজি রেখে মাঠে ছিলাম। দলের নেতৃত্ব আমাদের মূল্যায়ন করেছে। দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।

শাহ নাসির উদ্দীন রুমনের সহধর্মিণী ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি বলেন, বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে স্বামী,সন্তান সবাইকে নিয়ে রাজ পথে ছিলাম। দল আমার স্বামীকে মূল্যায়ন করেছ। আমরা দলের চেয়ারম্যান ও নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ।

ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে পণ্ড বিয়ের আয়োজন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

ভুক্তভোগীরা জানান, চরআলগী গ্রামের ১৫ থেকে ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া এলাকার শতাধিক খড়ের গাদার মধ্যে অর্ধশতাধিক গাদায় আগুন দেওয়া হয়েছে।

আজ (৩১ মে) রবিবার সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর ও চরআলগী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার সময় চরআলগী গ্রামের হতদরিদ্র নাজিম উদ্দিনের মেয়ে আসমা খাতুনের বিয়ের আয়োজন চলছিল। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বিয়েবাড়িতে ঢুকে রান্না করা খাবার, অতিথিদের বসার স্থান ও আসবাবপত্র তছনছ করে। ভাঙচুর করা হয় থালা-বাসনও। এতে নাজিম উদ্দিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

নাজিম উদ্দিনের ভাই আলাল উদ্দিন বলেন, “বিনা কারণে এমন ঘটনার পর আমার ভাই জ্ঞান হারিয়ে ফেলেছেন। বর আসার আগেই এমন ঘটনা সবাইকে হতবাক করেছে। আমরা এর বিচার চাই।”

চরআলগী গ্রামের বাসিন্দা কেনান বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার দাবি করছি।”

এদিকে মরিচারচর গ্রামের ইব্রাহিম খলিল, রোমান, হৃদয়, শিপন ও তুহিনসহ অন্তত ১০ জন স্থানীয় বাসিন্দা জানান, ঈদের দিন বিকেলে উচাখিলা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পাড়ের বটতলায় মরিচারচর গ্রামের তুহিন (২০) তার বোন জিনু আক্তারকে নিয়ে ঘুরতে যান। এ সময় চরআলগী গ্রামের কয়েকজন কিশোর জিনু আক্তারকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি করে। এতে তুহিন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

তাদের দাবি, পরে শনিবার বিকেলে মরিচারচর গ্রামের রাব্বি ও রবিন বাজারে গেলে চরআলগী গ্রামের কয়েকজন তাদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তারা ইব্রাহিম খলিলের দোকানে আশ্রয় নেন। বিষয়টি সমাধানের কথা বলে শনিবার রাত ৯টার দিকে ইব্রাহিমকে ডেকে নিয়ে চরআলগী গ্রামে মারধর করা হয়। এর জের ধরেই রবিবার সকালে মরিচারচর গ্রামের লোকজন চরআলগী গ্রামে হামলা চালায়।

তবে ইব্রাহিম খলিল দাবি করেন, “বিয়েবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়টি সাজানো নাটক। তারা নিজেরাই এসব করে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় দুই পক্ষের ইব্রাহিম খলিল, তুহিন, হৃদয়, মঞ্জুরুল হক ও সাগর মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, “ঈদের দিন বিকেলে উচাখিলার বটতলায় ফুচকার অর্ডার দেওয়া নিয়ে বাকবিতণ্ডার সূত্র ধরে এ ঘটনার সৃষ্টি হয়। এর জেরে আজ চরআলগী গ্রামের ৩০ থেকে ৪০টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

এ ব্যাপারে বাংলাদেশ পুলিশ-এর ঈশ্বরগঞ্জ থানা ওসি রবিউল আজম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালুকায় উচ্ছেদ অভিযান ঘিরে মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ
ময়মনসিংহের ভালুকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফুটপাত ব্যবসায়ীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করতে ঘটনাস্থলে যান ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এ সময় ফুটপাতের ব্যবসায়ীরা অভিযানের বিরোধিতা করেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মহাসড়কের দু’পাশে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ফুটপাত ব্যবসায়ীদের দাবি, পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জীবিকা হারানোর আশঙ্কা থেকেই তারা প্রতিবাদে নামেন বলে জানান।

পরিস্থিতির অবনতি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় রাজনৈতিক নেতারা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শুরু করেন।

জানা গেছে, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাশান এবং সাবেক হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রফি উদ্দিন সরকার রফিক ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নেন।

এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

গৌরীপুরে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা আরও একটিতে
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে লাইসেন্সবিহীন কার্যক্রম চালানোর অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় আরও একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমার নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। অভিযানের সময় হাসপাতাল রোডের মা প্যাথলজী ল্যাবরেটরিতে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে লাইসেন্স না থাকায় হাসপাতাল রোডের সেবা ডায়াগনস্টিক সেন্টার এবং ধানমহাল এলাকার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর শহরের আরও কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সরে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, লাইসেন্সবিহীন ও অনিয়মে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যেসব ডায়াগনস্টিক সেন্টার অভিযান টের পেয়ে বন্ধ করে পালিয়েছে, সেগুলোতেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তাগাছায় ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ২১ লাখ
ময়মনসিংহের মুক্তাগাছায় বসতঘরে ঢুকে ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুক্তাগাছা উপজেলার বিরাশি মধ্যপাড়া এলাকার সৌরভ মিয়া (৩০) ও জনি (২৫)। বুধবার ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মুক্তাগাছার বিরাশি এলাকার ব্যবসায়ী আশরাফুল আলম জমি কেনার উদ্দেশ্যে ব্যবসার ৩৫ লাখ টাকা বাড়িতে সংরক্ষণ করেছিলেন। ব্যাংক হিসাব না থাকায় তিনি শয়নকক্ষের স্টিলের ট্যাংকে টাকা রেখে দেন।

ঘটনার সময় তার বাবা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে ছিলেন। বাড়িতে শুধু তার মা হাসিনা বেগম অবস্থান করছিলেন। গত ১ এপ্রিল সন্ধ্যায় তিনি পাশের বাড়িতে গেলে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে স্টিলের ট্যাংক কেটে নগদ ৩৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সুপার ময়মনসিংহের নির্দেশনায় এবং মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম অভিযান চালায়।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অবশেষে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ময়মনসিংহ কোতোয়ালী থানার চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালার বাড়ির গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, আটক দুইজন পেশাদার চোর ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার হওয়া টাকা ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে গৌরীপুর প্রেসক্লাব। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা, স্মৃতিমঠে শ্রদ্ধাঞ্জলি এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথমে পৌর শশ্মানে অবস্থিত সুরেশ কৈরীর স্মরণে নির্মিত স্মৃতিমঠে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এরপর গৌরীপুর প্রেসক্লাব মিলনায়নে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

সভায় বক্তারা সুরেশ কৈরীর সাংবাদিকতা, সংগঠন গড়ে তোলার ভূমিকা এবং স্থানীয় গণমাধ্যম বিকাশে তার অবদানের কথা স্মরণ করেন।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব ও আনোয়ার হোসেন শাহীন।

এ ছাড়া বক্তব্য দেন শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, কার্যকরী কমিটির সদস্য সুপ্রিয় ধর বাচ্চু ও আরিফ আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, গৌরীপুরে সাংবাদিকতার ভিত্তি গড়ে তুলতে সুরেশ কৈরীর ভূমিকা ছিল অনন্য। তার স্মৃতি নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

ত্রিশালে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ আউলিয়ানগর এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিনের নিচের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। পরে রেলওয়ের কর্মচারীদের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার সময় ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী দ্রুত বগি থেকে নেমে নিরাপদ স্থানে অবস্থান নেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি বলেন, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি অথবা অতিরিক্ত তাপ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।

আগুন নিয়ন্ত্রণের পর ইঞ্জিন পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিন নিরাপদ ঘোষণা করা হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে।

নিখোঁজের একদিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, আটক কলেজছাত্র
ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর দ্বিতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুর নাম আন্দালিভ সাদমান রাফি (৮)। সে উপজেলার বাঁশাটি ইউনিয়নের জমিনপুর গ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলাম ও পাপিয়া সুলতানার ছেলে। স্থানীয় একটি রেসিডেন্সিয়াল মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে।

পুলিশ জানিয়েছে, হত্যার অভিযোগে আটক খোকন মিয়া (২১) একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্বজনদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১১টার পর থেকে রাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি এলাকায় মাইকিং করেন। পরে রাতে মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

জিডির সূত্র ধরে শনিবার দুপুরে তদন্তে নামে পুলিশ। এ সময় পরিবারের সদস্যরা প্রতিবেশী খোকন মিয়ার প্রতি সন্দেহ প্রকাশ করলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে খোকন শিশুটিকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে রাখার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শনিবার দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফির বাবা জহিরুল ইসলাম বলেন, খোকন অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল। একটি অনলাইন সাইটে আটকে থাকা টাকা তোলার বিষয়ে তাদের মধ্যে আর্থিক লেনদেন ও বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তার ধারণা।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পাওনা টাকা নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ নারী
ময়মনসিংহের মুক্তাগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার নারী প্রাণ হারিয়েছেন। সোমবার (৪ মে) দুপুরের আগে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীতমুখী একটি বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারী যাত্রীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত আরেক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকচালক, হেলপার ও অটোরিকশার চালক আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করা হয় এবং তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।