ফুলবাড়ীয়া – angortv.com

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার সময় ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনাও ঘটে। একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষ ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে এই সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে সিপি বাংলাদেশ কোম্পানি লেয়ার মুরগি পালন করে আসছে। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আ.লীগ নেতাকর্মীরা ওই কোম্পানির মুরগির বিষ্ঠা বিনামূল্যে নিয়ে বিক্রি করতেন। আ.লীগ সরকারের পতনের পর বিএনপির নেতাকর্মীরা ওই কোম্পানির বিষ্ঠা ব্যবসা নিয়ন্ত্রণে নেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে মুরগির বিষ্ঠা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির সঙ্গে দ্বন্দ্বে জড়ায় জামায়াত।

এই দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাত ১১টার দিকে দুটি বাস, একটি মাহিন্দ্রা, সিএনজিসহ দুই শতাধিক জামায়াত নেতাকর্মী সিপি বাংলাদেশ কোম্পানিতে ঢুকে ম্যানেজারের সঙ্গে অসদাচরণ করে দুই ট্রাক মুরগির বিষ্ঠা নিয়ে যায়। এছাড়া কাহালগাঁও বাজারে দেশীয় অস্ত্র, গুলি, ককটেল নিক্ষেপ করে হামলা ও আতঙ্ক সৃষ্টি করে। এসব হামলার ভিডিও বিভিন্ন সিসি ক্যামেরায় ধরা পড়ে।

জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটসহ ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের তালা ভেঙে ৫ লাখ টাকা লুট, শ্রমিক দল নেতা কাইয়ুম তালুকদারের ব্যক্তিগত প্রাইভেটকার ভাঙচুর, বাজারে থাকা ১১টি মোটরসাইকেল ভাঙচুর ও ৫টি মোটরসাইকেল লুট করার ঘটনা ঘটে।

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের ম্যানেজার মো. শামীম হক বলেন, আমি বিকেল ৪টার দিকে ব্যাংকে তালা বন্ধ করে যাই। রাত ১১টার দিকে জামায়াতের অন্তত ২০০ নেতাকর্মী বাজারে হামলা চালায়। এ সময় আমার ব্যাংকের তালা ভেঙে ৫ লাখ টাকা লুট করে।

গাজী কোম্পানির ব্যবসাপ্রতিষ্ঠানের এক্সিকিউটিভ সুজন মিয়া বলেন, রাতে হঠাৎ জামায়াতের নেতাকর্মীরা হামলা করে। হামলায় আমার ব্যবসাপ্রতিষ্ঠানসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর করে।

কাহালগাঁও বাজারের ইজারাদার আমিমুল ইসলাম বলেন, হামলার সময় আমি বাজারে ছিলাম। হঠাৎ জামায়াতের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর করে। আমার মোটরসাইকেল লুট করে করে নিয়ে গেছে।

বাংলাদেশ কোম্পানির ম্যানেজার সাদিকুর রহমান বলেন, আমরা মুরগির বিষ্ঠা বিনামূল্যে দিয়ে দিই। আওয়ামী লীগ সরকারের সময় তাদের নেতাকর্মীরা মুরগির বিষ্ঠা নিতেন। আওয়ামী লীগের পতনের পর বিএনপি নেতাকর্মীরা বিষ্ঠা নিচ্ছিলেন। কিন্তু নির্বাচনের পর থেকে বিষ্ঠা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলে আসছে।

তিনি আরও বলেন, বিষয়টি আমি ফুলবাড়ীয়া থানা পুলিশকে অবগত করেছি। প্রতি দেড় মাসে ৬টি শেড থেকে প্রায় ৮ লাখ টাকার বিষ্ঠা উৎপাদন হয়।

এ বিষয়ে ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক শামীম ও সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, কাহালগাঁও বাজারে হামলা বা লুটপাটের ঘটনায় জামায়াত জড়িত নয়। উপজেলা জামায়াতের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, এই হীন সন্ত্রাসী ঘটনায় দলীয়ভাবে উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আ. মজিদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্য জমা দিতে বলা হয়েছে। তদন্তে জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত থাকলে সাংগঠনিক ও আইনগত সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেন, এটি একটি সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম। জামায়াত যে একটি সন্ত্রাসী দল, এ ঘটনায় আবারও তা প্রমাণ হলো। বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। হামলায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

হাসপাতালে গিয়ে রোগীদের ফলের বাক্স উপহার দিলেন এমপি মিলন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ভর্তিকৃত রোগীদের আঙ্গুর, খেজুর, আনার, পেয়ারাসহ বিভিন্ন ফল দিয়ে সাজানো একটি করে ফলের বাক্স উপহার দিয়েছেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মু. কামরুল হাসান মিলন। এসময় রোগীদের খোঁজ খবর নেন ও হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলেন।

রোববার (১ মার্চ) দুপুরে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সংসদ সদস্য। এর আগে, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় করেন তিনি।

এসময় এমপি কামরুল হাসান মিলন চিকিৎসকদের উদ্দেশে বলেন, আমাকে যেভাবে গুরুত্ব দিচ্ছেন, হাসপাতালে চিকিৎসায় রোগীদের সেভাবে গুরুত্ব দেবেন। রোগীরা একটু ভালো সেবা পেলে তারা খুশি হয় এবং দ্রুত সেরে উঠেন।

তিনি আরও বলেন, গ্রামের অসংখ্য অসহায় ও হতদরিদ্র মানুষ আছেন, যারা অর্থাভাবে শহরে চিকিৎসা নিতে পারে না, তাদের ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই এখানে সেবার মান আরও বৃদ্ধি করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. শাহ আসাদুজ্জামান, মেডিক্যাল কর্মকর্তা ডা. সাইদুর রহমান প্রমুখ।

জিআই পণ্য লাল চিনিতে ভেজাল ৫০ মণ চিনি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বীকৃত লাল চিনিতে ভেজাল মেশানোর দায়ে ৫০ মণ ভেজাল চিনি ও চিনি তৈরির সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে পৌর সদরের লাহেড়ীপাড়া এলাকার একটি অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

অভিযানে চিটাগুড়ের ড্রাম, লালিসহ প্রায় ৫০ মণ ভেজালযুক্ত লাল চিনি উদ্ধার করা হয়। এ সময় আব্দুস সালাম নামের এক অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার পলাশতলী বয়ারমারা গ্রামের রুস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫-৬ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে অধিক লাভের জন্য সাদা চিনির সঙ্গে চিটাগুড় ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে লাল চিনি তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছিল। এতে ফুলবাড়িয়ার লাল চিনির সুনাম নষ্ট হচ্ছিল।

স্থানীয় মফিদুল ইসলাম বলেন, ‘লাল চিনি আমাদের ফুলবাড়িয়ার ঐতিহ্য ও গৌরবের প্রতীক। গুণগত মানের কারণে এটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। যারা এর সুনাম নষ্ট করছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, ‘ফুলবাড়িয়ার লাল চিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর কিছু অসাধু ব্যবসায়ী এতে ভেজাল মিশিয়ে সুনাম নষ্টের চেষ্টা করছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।’

ফুলবাড়িয়ায় শিয়ালের কামড়ে আহত ১০
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের ৩টি গ্রামে শিয়ালের কামড়ে ইউপি সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে রাধাকানাই ইউনিয়নের পালাশতলী, জলপাইতলা ও রইল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ইউপি সদস্য হযরত আলী (৫০), রফিকুল ইসলাম (৪০), জালাল উদ্দিন (৬০), শুভ (১৫), সাজেদা (৩২), রাইসুল ইসলাম (২৬), হাতেম আলী (৬০), আলম ফরাজী (৫০), ইউসুফ আলী (৪০), হাছেন আলী (৪৮)। শিয়ালের কামড়ে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষের মধ্যে শিয়াল আতঙ্ক বিরাজ করছে।

আহত রফিকুল ইসলাম বলেন, সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ায় সময় হঠাৎ আখ ক্ষেত থেকে একটা শিয়াল দৌড়ে এসে আমাকে কামড় দেয়।

রাধাকানাই ইউপি ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হযরত আলী বলেন, সকালে আখক্ষেত পেঁচানোর সময় হঠাৎ করে একটি শেয়াল এসে আমার হাঁটুর নিচে কামড় দিয়ে চলে যায়। শিয়ালে কামড়ে আহত প্রায় সবাই ময়মনসিংহ এসকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জিআই পণ্যের স্বীকৃতি পেল ফুলবাড়িয়ার লাল চিনি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আখের রস থেকে হাতে তৈরি লাল চিনির ঐতিহ্য প্রায় আড়াইশ বছরের। মিহি দানার পাউডার জাতীয় এ চিনি শরবত, পিঠা বা মিষ্টান্ন সব কিছুতেই ব্যবহার করেন স্থানীয়রা। এই চিনি তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ প্রাকৃতিক এবং শতভাগ বিশুদ্ধ।

কোনো ধরনের যন্ত্রের ব্যবহার ছাড়া অর্গানিকভাবে তৈরি করা এ চিনির কদরও বেশ। এ উপজেলায় উৎপাদিত চিনি প্রতিবছর প্রায় শতকোটি টাকায় বিক্রি হয় বলে জানায় কৃষি বিভাগ। ঐতিহ্যবাহী লাল চিনি এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ওয়েবসাইট চেক করে আজ আমরা জিআই পণ্য হিসেবে নিবন্ধনের বিষয়টি নিশ্চিত হয়েছি। ২০২৪ সালের ১১ জুলাই ফুলবাড়িয়ার লাল চিনির জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয় উপজেলা প্রশাসনের পক্ষে।

তিনি আরও বলেন, আবেদন নম্বর ছিল জিআই-৮৮। গত ২৭ মে শিল্পমন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে জার্নালে প্রকাশ করা হয়। আর কোনো পক্ষের দাবি আছে কী না সে জন্য জার্নালটি প্রকাশ করা হলেও কারও দাবি না থাকায় সব প্রক্রিয়া শেষে আমরা স্বীকৃতি পেয়েছি। সনদের জন্য সরকার নির্ধারিত ফি জমা দেওয়া হয়েছে৷

নূর মোহাম্মদ বলেন, জিআই স্বীকৃতির মাধ্যমে অর্থনীতিতে পরিবর্তন আসবে। আগে যারা লাল চিনি সম্পর্কে জানতো না তারাও এখন জানতে পারবে। জিআই স্বীকৃতি পাওয়ায় কৃৃষকরাও এটির উৎপাদন বাড়াবে এবং সরকারেরও পৃষ্ঠপোষকতা বাড়বে। অর্গানিক পণ্য হিসেবে দেশের বাইরে রপ্তানি করা গেলে চাষিদের জন্য অন্যরকম সুযোগ তৈরি হবে।

কৃষি বিভাগ জানায়, উপজেলার বাকতা, কালাদহ ও রাধাকানাই ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের কৃষক-কৃষানি আখ উৎপাদন ও চিনি তৈরির কাজ করেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লাল চিনি তৈরির একমাত্র কাঁচামাল হলো আখ। আখের রস আগুনে জ্বাল দিয়ে লাল চিনি তৈরি করা হয়। আখ মাড়াইয়ের আগে চাষিরা লাল চিনি তৈরির জন্য জ্বালঘর তৈরি করেন। লাল চিনি তৈরির জন্য প্রথমে আখ জমি থেকে সংগ্রহ করে তা পরিষ্কার করে যন্ত্রচালিত আখ মাড়াই কলের সাহায্যে আখ থেকে রস বের করা হয়।

জ্বালঘরের চুলায় অনেকগুলো লোহার কড়াই বসানো হয়। তারপর প্রথম কড়াইয়ে পরিমাণমতো কাঁচা রস দিয়ে জ্বাল দেওয়া শুরু করা হয়। জ্বাল দেওয়ার আধা ঘণ্টা পর এক কড়াই থেকে আরেক কড়াইয়ে, তারপর এভাবে সবশেষ জ্বাল দেওয়া রস ঘন হলে চুলা থেকে নামিয়ে কাঠের তৈরি মুগুর দিয়ে বারবার ঘর্ষণ করে অ-দানাদার বাদামি রঙের লাল চিনি তৈরি করা হয়।

যতক্ষণ না পাকা রস শুকনো ধুলার মতো আকার ধারণ করে, ততক্ষণ পর্যন্ত ঘুঁটতে থাকে। আখের গুণগত মান খারাপ হলে ধুলার মতো না হয়ে গুটি গুটি আকার ধারণ করে। ধুলার মতো বা গুটির মতো যা-ই হোক, ফুলবাড়িয়ার ভাষায় এটিই হলো ঐতিহ্যবাহী লাল চিনি। দেখতে ধূসর বাদামি বা হালকা খয়েরি হলেও সাদা চিনির বিপরীতেই হয়তো ‘লাল চিনি’ নামকরণ করা হয় একে। চিনি হওয়ার পর তা রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। জমিতে আখ চৈত্র মাসে লাগানো হয়। আখ মাড়াই শুরু হয় পৌষ মাসের শুরু থেকে। দীর্ঘ এক বছরে একটি ফসল হয়। আড়াই মাস সময়ের মধ্যে এই চিনি তৈরি হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর ২০২৫ সালে ৬৫০ হেক্টর জমিতে আখ চাষ হয়। এর মধ্যে ৯০ শতাংশ জমিতে দেশি জাতের আখের আবাদ হয়। বাকি জমিতে ঈশ্বরদী-৪১ ও ঈশ্বরদী-৪২ জাতের আখ হয়। এক হেক্টর জমি থেকে প্রায় ৮ মেট্রিক টন লাল চিনি উৎপাদন হয়। লাল চিনি গড়ে ৮ হাজার টাকা মণ বিক্রি হয়। এ বছর প্রায় ১০৮ কোটি টাকা লাল চিনি বিক্রি করে আয় করে কৃষকরা। এক মেট্রিক টন আখ থেকে প্রায় ৩২ হাজার লিটার রস হয়। চার কেজি রস থেকে এক কেজি লাল চিনি বের হয়।

বিভাগটি আরও জানায়, লাল চিনিটি সম্পূর্ণ ম্যানুয়েল পদ্ধতিতে তৈরি হয়। চুলা পরিবর্তনের মাধ্যমে রসগুলো জাল করে, অনবরত হাতের মাধ্যমে ঘূর্ণায়মান করে চিনি উৎপাদন করা হয়। এটি সম্পূর্ণ অর্গানিক বলা যায়। যার কারণে, এটি শরবত বা মিষ্টান্ন হিসেবে যখন পান করা হয় তখন কাঁচা রসের ফ্লেভার পাওয়া যায়। ফলে দেশে ও বিদেশেও এর চাহিদা রয়েছে। এ চিনিকে যারা চেনেন তারা অনেকেই অনলাইনের মাধ্যমে বিদেশে নিচ্ছেন।

রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের তারা মিয়া বলেন, বাপ-দাদার আমল থেকে লাল চিনি বানাই। কোনো ধরনের মেডিসিন দিই না। জমিগুলোতে আখ ছাড়া অন্য কিছু না হওয়ায় আখ করতে হয়। চিনিগুলো বাড়ি থেকেই ব্যবসায়ী কিনে নেন। আমাদের হাতে তৈরি লাল চিনি জিআই স্বীকৃতির খবরে খুশি আমি।

স্থানীয় চিনি ব্যবসায়ী মো. আবদুল মজিদ বলেন, জিআই স্বীকৃতি পাওয়ায় চিনির চাহিদা আরও বাড়বে। তাদের ব্যবসার আরও বিস্তৃতি ঘটবে বলে আশা করছি।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, লাল চিনির জিআই স্বীকৃতির বিষয়টি আজ আমরা নিশ্চিত হয়ে সনদের জন্য টাকা জমা দিয়ে চিঠি পাঠিয়েছি৷ এ স্বীকৃতিতে উচ্ছ্বসিত এ অঞ্চলের মানুষ৷ এ স্বীকৃতি এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সূত্র: কালবেলা

ফুলবাড়ীয়ায় মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত প্রতিযোগিতা
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জ্ঞান সাধনায় আলোকিত সহযাত্রী মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থ বারের মতো সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজ ও আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রাসূল (সাঃ) এর জীবনী ও ময়মনসিংহের ইতিহাস-ঐতিহ্য বিষয়ের উপর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ সিরাত প্রতিযোগিতায় অংশ নেয়।

সংগঠনটি জানায়, সিরাত প্রতিযোগিতার ফলাফল আগামী ২০ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় মিল্লাত ফাউন্ডেশনের ফেসবুক গ্রুপে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সিরাত প্রতিযোগিতা আয়োজন করায় অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন এবং ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ফুলবাড়িয়ায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বড় ভাইয়ের মৃত্যুর খবরে দুই ঘণ্টার ব্যবধানে ছোটভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের লাঙ্গল শিমুল উজানপাড়া এলাকায় বড় ভাই গোলাম মোস্তফা (৬৫) ও ঢাকায় ছোট ভাই রমজান আলী (৫০) মারা যান। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান পিনু বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাম মোস্তফা ব্রেইন স্ট্রোকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। তিনি আজ দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এ খবর শুনে ঢাকায় থাকা ছোট ভাই রমজান স্ট্রোক করেন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদের ভাতিজা বায়েজিদ আহমেদ জানান, মোস্তফা মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে এবং রমজান স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। দুইজনেরই জানাজার নামাজ রাত ১১ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

ছাত্রীদের উত্যক্ত করা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল শিক্ষার্থীর
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা এলাকায় ছাত্রীদের উত্যক্ত করা নিয়ে বিবাদের জেরে সাঈদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুমন নামে আরেক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী দেওখোলা ইউনিয়নের শুগুরিয়া গ্রামের মোহাম্মদ আবু তাহের দিনার ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার দেওখোলা বাজারে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের কোচিং সেন্টারের বাইরে গল্প করছিল হরে কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাঈদ ও শ্রাবণ। এ সময় তাদের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন ছাত্রী। তাদের উত্যক্ত করে সাঈদ ও শ্রাবণ। বিষয়টি দেখে প্রতিবাদ করে মন্ডলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমন। এক পর্যায়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। তখন তাদের বিবাদ মীমাংসা করে দেন স্থানীয়রা।

কিন্তু বিষয়টি মানতে পারেনি সুমন। বুধবার সকালে ছুরি নিয়ে সাঈদ ও শ্রাবণকে খুঁজতে থাকে সুমন ও তার সহপাঠীরা। এক পর্যায়ে তাদের পেয়ে ছুরিকাঘাত করে। আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু সাঈদের অবস্থা বেগতিক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে নিহতের বাবা আবু তাহের দিনা ফুলবাড়িয়া থানায় পাঁচজনের নামে মামলা করেন। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, ঘটনায় জড়িত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

জাগ্রত আছিম গ্রন্থাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠক মিলনমেলা
রোববার (১৯ ফেব্রুয়ারি) ফুলবাড়ীয়ার আছিমে জাগ্রত আছিম গ্রন্থাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় গ্রন্থাগার প্রাঙ্গনে পাঠক মিলন মেলা ও সেরা পাঠক পুরস্কারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, পাঠাগারের উপদেষ্টা আসাদুজ্জামান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ডা. মো. কামরুজ্জামান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ধারা বিশ্ববিদ্যালয় কলেজ, হালুয়াঘাটের অধ্যক্ষ মো. তৌফিকুর রহমান।

অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্কুল কলেজ পড়ুয়া পাঠাগারের নিয়মিত সদস্য ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বই পাঠের গুরত্ব তোলে ধরার পাশাপাশি গ্রন্থাগারের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

গত বছর সর্বোচ্চ ৩৫টি বই পড়ে মুসফিকা নাজনিনা সিনথিয়া ১ম স্থান অর্জন করে।

মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত প্রতিযোগিতা
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে, সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়বারের মতো সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ফুলবাড়িয়ার আল হেরা একাডেমি উচ্চ বিদ্যালয় ও আছিমের শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রাসূল (সাঃ) এর জীবনী ও ময়মনসিংহের ইতিহাস-ঐতিহ্য বিষয়ের উপর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ সিরাত প্রতিযোগিতায় অংশ নেয়।

সংগঠনটি জানায়, সিরাত প্রতিযোগিতার ফলাফল আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় মিল্লাত ফাউন্ডেশনের ফেসবুক গ্রুপে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমসের মাধ্যমে জানানো হবে।