ফুলপুর – angortv.com

ফুলপুরে বিএনপির সাবেক এমপির গাড়িতে হামলার অভিযোগ
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল বাশার আকন্দের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও চালককে জখমের অভিযোগ পাওয়া গেছে। ধানের শীষের পক্ষে কাজ না করার অভিযোগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

ফুলপুর-তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-২ আসনে এবার বিএনপির দলীয় প্রার্থী ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি পরাজিত হন ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর কাছে।

এ আসনটিতে ১৯৯৬ সালের নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন আবুল বাশার আকন্দ। তিনি ফুলপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ছাড়াও বর্তমানে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

স্থানীয় বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলার বালিয়া মোড় এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চারটার পর সেখানে যান আবুল বাশার আকন্দ।

এ সময় তার গাড়িবহরে একটি দল হামলা চালিয়ে গাড়ির চারপাশের কাচ ভাঙচুর করে। এ সময় চালক মো. আরমান আহত হন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আবুল বাশারকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে দিতে চাইলে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাড়ক অবরোধের চেষ্টা করা হয়। এ সময় বিএনপির একটি পক্ষের সঙ্গে বাশার আকন্দের পক্ষের লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয়।

স্থানীয় বেশ কয়েকজন বিএনপি নেতা জানান, এবারের নির্বাচনে আবুল বাশার আকন্দ বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তা না পাওয়ায় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে এলাকায় কোনো ভূমিকা রাখেননি। নিজেও কাজ করেননি, তার পক্ষের নেতাকর্মীদের দলীয় প্রার্থীর পক্ষে কাজও করতে দেননি। ধানের শীষের প্রার্থী পরাজিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আবুল বাশারকে ঘিরে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে দুই দিন ধরে ফেসবুকেও লেখালেখি হচ্ছিল।

আবুল বাশার বলেন, এলাকায় একটি তুলার গোগাউন আগুনে লাগলে সেখানে যাওয়ার পর যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন ও বিএনপি নেতা এমরান হাসান পল্লবসহ বেশ কয়েকজন মিলে আমার ওপর হামলা করে। এতে আমার গাড়ির চালক মো. আরমান আহত হয়েছে, গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।

অভিযোগের বিষয়ে উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন বলেন, ‘আমি ৩০টি মামলার আসমি। আমরা রাজনীতি করি দলের জন্য। তিনি (সাবেক এমপি আবুল বাশার আকন্দ) মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করেননি বরং রিকশার পক্ষে (বাংলাদেশ খেলাফত মজলিস) কাজ করেছেন। সে কারণে দলের লোকজন ক্ষুব্ধ ছিল। তাছাড়া ঘটনার সময় আমি ছিলাম না। পূর্বশত্রুতার জের ধরে আমার নাম ফাঁসানো হয়েছে।’

ফুলপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ফুলপুরে স্কুলে ঢুকে চাঁদা দাবি, প্রধান শিক্ষককে মারধর
ময়মনসিংহের ফুলপুরের লাউয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে মারধর করেছেন ওই স্কুলের জমিদাতার দুই ছেলে। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ক্লাস চলাকালে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হামলা করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অর্ধশতাধিক শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফুলপুর থানায় মামলাও দায়ের করা হয়।

ভুক্তভোগী শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়ারী গ্রামের ঈমান আলীর দুই ছেলে বেশ কিছুদিন ধরে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে নানাভাবে হয়রানি করে আসছেন। বাবা ঈমান আলী ওই স্কুলের জমিদাতা হওয়ায় স্কুল উন্নয়ন খাতে কোনো কাজ করতে হলে তার দুই ছেলে রাসেল মিয়া ও আন্নাছ আলীর অনুমোদন নিতে হয়। এ জন্য তাদেরকে চাঁদা দিতে হয়।

গতকাল বুধবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য ইট, বালু ও সিমেন্ট আনা হয়। এ খবর পৌঁছামাত্র প্রধান শিক্ষকের কক্ষে দুই ভাই ঢুকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে উন্নয়নকাজ করতে দেওয়া হবে না বলে জানান। তবে প্রধান শিক্ষক জানান, কোনো টাকা দেওয়া হবে না। একপর্যায়ে প্রধান শিক্ষকের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় দুই ভাই রাসেল ও আন্নাছ প্রধান শিক্ষকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন ও লাঞ্ছিত করেন। পরে সহকারী শিক্ষক নওরীন মোর্শেদা, স্থানীয় আব্দুল মজিদ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষককে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দেওয়া হয়। বিকেলে ফুলপুর থানায় ভুক্তভোগী শিক্ষক আনোয়ার হোসেন রাসেল ও আন্নাছকে আসামি করে মামলা দায়ের করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত হামলাকারী দুই ভাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আনোয়ার হোসেন বলেন, ‘আমার কক্ষে ঢুকে আমাকে পেটানো হয়েছে। আমার সহকর্মীরা না থাকলে আমাকে মেরে ফেলত। আমি সঠিক বিচার চাই।’

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার বলেন, ‘ক্লাস চলাকালে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হামলা ও লাঞ্ছনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ফুলপুর থানার ওসি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। অভিযোগ প্রমাণিত হলে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বিকাশ লেনদেনের খাতার ছবি তুলে প্রতারণার অভিযোগে কিশোর আটক
বিকাশে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ময়মনসিংহের ফুলপুরে এক কিশোরকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার আমুয়াকান্দার বড় বাজারে প্রতারণা করতে গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক হয় সে। আটক কিশোর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকার বাসিন্দা।

জানা যায়, ওই কিশোরসহ একটি চক্র বিকাশ এজেন্ট, মোবাইল ব্যাংকিং এজেন্টের বড় দোকানগুলোকে টার্গেট করে।

একসময় ওই ব্যবসাপ্রতিষ্ঠানে বসে টাকা লেনদেনের বিষয়ে বিভিন্ন আলাপ-আলোচনা করে। পরে ওই দোকানের সারা দিনের লেনদেনের খাতার ছবি তুলে নিয়ে যায় চক্রটি। ছবিগুলো একাধিক ব্যক্তির কাছে পাঠানো হয়, যারা মোবাইল হ্যাকিং ও বিকাশ প্রতারণার কাজে জড়িত। এভাবে এ উপজেলার বিভিন্ন দোকান থেকে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

আজ শনিবার দুপুরে নূরে আলম আমুয়াকান্দা বাজারের বিকাশ এজেন্ট ব্যবসায়ী আবুল মুনসুরের দোকানে আসে। এ সময় মুনসুর তার দিকে কড়া নজর রাখেন। আটক কিশোর টাকা লেনদেন করার কথা বলে কয়েক ঘণ্টা ওই দোকানে বসে থাকে। এ সময় কথা বলার এক পর্যায়ে টাকা লেনদেন করার খাতা নিয়ে মোবাইলে ছবি তোলে। বিষয়টি সন্দেহ হলে সাথে সাথে বাজার ব্যবসায়ীদের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় সে প্রতারণার কথা স্বীকার করে। পরে বাজারের ব্যবসায়ীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, তারা কয়েকজন মিলে বিকাশ এজেন্ট, মোবাইল ব্যাংকিং এজেন্টের বড় দোকানগুলো টার্গেট করে ওই দোকানের নাম ও ঠিকানা সংগ্রহের কাজ করে। এসব দোকানের সাথে গ্রাহকদের লেনদেনের তালিকা হ্যাকারদের কাছে পাঠানো হয়। তাদের গ্যাং লিডাররা দেশের বিভিন্ন জায়গায় এসব দোকান ও সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বেশ কয়েকটি চক্র এ কাজের সাথে জড়িত। সে প্রাথমিকভাবে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আশা করি এ চক্রের মূল হোতাকে আইনের আওতায় আনা যাবে। ’

হেঁটে বঙ্গবন্ধুর কবর জিয়ারতে যাচ্ছেন ফুলপুরের মোস্তফা
ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোস্তফা (৭১) নামে এক বৃদ্ধ পায়ে হেঁটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন। উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সোমবার (৮ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকীসহ গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলার সাহাপুর গ্রামের মৃত সোনা মিয়া পুত্র মো. মোস্তফা ওরফে মুস্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদস্বরূপ ২৫ বছর জুতা পরিধান করেন নাই। এমনকি খালি পায়ে বিয়েও করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় ঘোষিত হলে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ভাষা সৈনিক মরহুম এম শাম-ছুল হক তাকে জুতা উপহার দিয়েছিলেন। এরপর থেকে তিনি জুতা পরিধান শুরু করেছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসায় শোকের মাসে তার কবর জিয়ারতের জন্য পুত্রকে সঙ্গে নিয়ে পায়ে হেটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।

ফুলপুরে শেখ রাসেলের নামে হচ্ছে মিনি স্টেডিয়াম : গণপূর্ত প্রতিমন্ত্রী
ময়মনসিংহের ফুলপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ হচ্ছে। চলতি মাসের শেষের দিকে এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

গতকাল শুক্রবার বঙ্গবন্ধুর জেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে ফুলপুরের ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন গণপূর্ত প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ফুলপুর বধ্যভূমি সংলগ্ন কংশ নদীর তীরে অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর ও মনোরম স্থানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। টেন্ডার হয়ে গেছে। চলতি মাসের শেষের দিকেই নির্মাণ কাজ শুরু করা হবে।

এ সময় উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ফুলপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী
ময়মনসিংহের ফুলপুরে (১৩) বছরের এক স্কুলছাত্রীকে ডাক্তার দেখানোর পর পরিবারের সদস্যরা জানতে পারেন, মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কে মেয়েটির এই সর্বনাশ করল? মায়ের এমন জিজ্ঞাসায় বেরিয়ে আসে এক ধর্ষণকারীর নাম।

অভিযুক্ত হিসেবে মেয়েটি নজরুল ইসলাম নামের এক ব্যক্তির নাম বলে। শেরপুরের নকলা উপজেলার দরপটি মোজাকান্দায় তার বাড়ি।

তিনি বিবাহিত এবং ফুলপুরে তার শ্বশুরবাড়ি। ওই নাবালিকা জানায়, বাড়িতে কেউ না থাকায় জোরপূর্বক ভাবে ও ভয় দেখিয়ে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় গতকাল ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ধর্ষিতার মা।

ভুক্তভোগী পরিবার ও ফুলপুর থানা সূত্রে জানা যায়, মেয়েটির মা গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ফুলপুর উপজেলার পয়ারি ইউনিয়নে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। মেয়েটি স্থানীয় স্কুলে লেখাপড়া করত। নির্বাচনী প্রচারণার কাজে মেয়েটির বাবা ও মা অনেক সময় বাড়ির বাইরে থাকায় এ সুযোগে নজরুল ইসলাম ফুঁসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এদিকে কয়েক দিন ধরে মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন চোখে পড়ে মা-বাবার। কয়েক দিন আগে ফুলপুর উপজেলার সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের মাধ্যমে জানা যায়, মেয়েটি পাঁচ মাস সাত দিনের অন্তঃসত্ত্বা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার আকস্মিক খবরে হাসপাতালে মেয়েটির মা ও বাবা জ্ঞান হারিয়ে ফেলেন।

একপর্যায়ে ধর্ষক নজরুল ইসলামকে জানানো হলে তিনি হাসপাতালে গিয়ে গর্ভপাতের পরামর্শ দেন। এ কাজে রাজি না হওয়া স্থানীয়দের মাধ্যমে নজরুল অর্থের বিনিময়ে ঘটনা মীমাংসার প্রস্তাব দেন। তাতে ধর্ষিতার পরিবার রাজি হয়নি। এ সময় বিবাদী নজরুল ধর্ষিতার পরিবারকে হুমকি প্রদান করেন। একপর্যায়ে ফুলপুর থানায় গতকাল সোমবার (২৫ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মা।

স্থানীয় সূত্রে জানা যায়, এরই মধ্যে নজরুল মেয়েটিকে বিভিন্ন জায়গায় নিয়ে আত্মগোপনে থাকার চেষ্টা করেন। ঘটনাটি ফুলপুর থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারলে মেয়েটিকে উদ্ধার করে গতকাল থানায় নিয়ে আসে। ফুলপুর থানার পুলিশের কাছে ঘটনার পুরো ঘটনা জানায় মেয়েটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ধর্ষকের কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করা হলেও সে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ‘

ফুলপুরে নিজের পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাখাওয়াৎ হোসেন খান (৪৬) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি রামসোনা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের সন্তান।

নিজ মৎস্য খামারের পুকুরের পানি সেচের মোটর ফিটিং করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান তিনি।

ফুলপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষকতার পাশাপাশি সফল চাষি ছিলেন তিনি। আজ স্কুলে যাওয়ার আগে নিজের পুকুরে মাছের খাবার দিতে যান। সেখানে পানি সেচের বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পুকুরের কাজ শেষে বাসায় এসে ভাত খেয়ে স্কুলে যাওয়ার কথা তার। কিন্তু দীর্ঘ সময়েও না ফেরায় তার বৃদ্ধা মা পুকুরের পাড়ে যান। সেখানে ছেলেকে পড়ে থাকতে দেখে অজ্ঞান হয়ে যান তিনি। পরে স্থানীয়রা ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করেন। তার ঘরে বৃদ্ধ মা, স্ত্রী ও চার সন্তান রয়েছে।

এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ফুলপুরে কুকুরের কামড়ে ৭ ছাগলের মৃত্যু, থানায় অভিযোগ
ময়মনসিংহের ফুলপুরে পোষা কুকুরের কামড়ে ৭ ছাগলের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একটি ছাগল চিকিৎসাধীন রয়েছে। এসব কুকুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার পয়ারী ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, কুকুর মালিক আক্কল আলীর ছেলে রুহুল আমিন ওরফে আমিনের বিরুদ্ধে একই এলাকার মৃত জসীম মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৪৮) ও কাজিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩২) রবিবার (২৯ মে) রাতে পৃথক পৃথকভাবে ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, আমিনের পোষা কুকুরের কামড়ে এ পর্যন্ত শফিকুলের ৫টি ও জাহাঙ্গীরের ২টিসহ মোট ৭টি ছাগল মারা গেছে এবং ১টি ছাগল গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এগুলোর বাজার মূল্য আনুমানিক ৫৬ হাজার টাকা বলে জানান ছাগল মালিকপক্ষ।

এতে অতিষ্ঠ হয়ে তারা প্রতিবাদ করলে কুকুরের মালিক ভুক্তভোগীদের পাল্টা গালিগালাজ করেন ও মারতে উদ্যত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে সকল অভিযোগ অস্বীকার করে আমিন বলেন, এসব কুকুর আমার না। আমি কুকুর লালন-পালন করি না। কিন্তু ভুক্তভোগী শফিকুল ও জাহাঙ্গীর জানান, এগুলো আমিনের কুকুর। সে তার বাড়িতে এগুলোকে লালন-পালন করে। এসব কুকুর যখন কামড়ায় তখন এগুলোকে ফিরাতে গেলে সে আমাদের গালিগালাজ করে ও মারতে আসে।

এ বিষয়ে ফুলপুর থানার এসআই তরিকুল ইসলামের নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, কুকুরের কামড়ে কয়েকটি ছাগল মারা গেছে মর্মে ২টি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বেওয়ারিশ কুকুরের উপদ্রবে স্কুল পড়ুয়া ছোট ছেলে মেয়েদের নিয়ে আতঙ্কে দিন পার করছেন এলাকাবাসী।

জানা যায়, মঙ্গলবার (৩১ মে) পৌরসভার ছোট কুঁড়েরপাড় গ্রামের হাফেজ হাফিজুল্লাহ শিবলীর ছাগলকে বেওয়ারিশ কুকুরে কামড়িয়ে আহত করেছে। এর আগে নগুয়া গ্রামে একটি গর্ভবতী ছাগলকে ২টি বেওয়ারিশ কুকুর যৌথভাবে কামড়িয়ে আহত করার সংবাদ পাওয়া গেছে। শুধু তাই নয়, সম্প্রতি চর কাজিয়াকান্দা গ্রামের ফাতেমা খাতুন, তার পাশের বাড়ির সালেমা খাতুন, চা বিক্রেতা শাহীন, শান্তা, রিয়া, রাইসা, ইয়াসমিন, সানজিদা ও পুরাতন ডাকবাংলার অজ্ঞাত একজনসহ অনেকেই বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়েছেন।

এর আগে ২০১৭ সনের ২৮ জুনে ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা গ্রামের জালাল উদ্দিনের ছেলে ভাইটকান্দি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র তামিম (৭) কুকুরের কামড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের (৬২) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-শেরপুর মহাসড়কের হরিরামপুর বাজার নামক স্থানে শেরপুরগামী একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ সিংহেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় বাজার হরিরামপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে চা পান করেন তিনি।

পরে নিজ বাড়িতে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে শেরপুরগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফুলপুরে ৪০ ভূমি ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর উপহার
ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলপুরে ৬টি ইউনিয়নের ৪০টি পরিবারের মাঝে জমির মালিকানা দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এছাড়া ‘ক’ শ্রেণির ৩য় পর্যায়ের ভূমিহীনদের মাঝে আরও ১০টি ঘর প্রদান করা হবে। এসব ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধরের সঞ্চালনায় চাবি হস্তান্তরপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বিজয় কুমার বিশ্বাস, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী প্রমুখ।