ধোবাউড়া – angortv.com

ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহর গ্রামের বাড়ি ধোবাউড়ায় দুর্বৃত্তের আগুন, পরিদর্শনে নাসীরুদ্দীন পাটওয়ারী।
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগের তীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৩ টার পর এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

সাইফুল্লাহ জেলার ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নে ডোমগাটা গ্রামের আলী হোসেনের ছেলে। গ্রামের বাড়িতে বাবা-মা, বড় ভাই জয়নাল আবেদীন ও মো. সাইফুল্লাহর নিজের স্ত্রী ও দুই ছেলে-মেয়ে বসবাস করতেন।

জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ বলেন, গত রাত ৩ টা ১০ মিনিটের দিকে আমার বাড়ির একটি রান্নাঘরে আগুন দেওয়া হয় এবং বসতঘরে কুপিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বসত ঘরের আগুন বড় হয়নি, নিভিয়ে ফেলা হয়।

কারা কী কারণে আগুন দিতে পারে প্রশ্নে তিনি বলেন, অনেক আগে থেকেই ছাত্রলীগ-আওয়ামী লীগ নানা ভাবে হুমকি দিয়ে আসছে, ইদানিং হুমকি বেশি ছিলো। কিন্তু এলাকায় এ কাজ কারা করেছে তা বুঝতে পারছি না। এলাকা থেকে কোনো ধরণের হুমকি ছিলো না। কিন্তু গত কয়েকটি ইস্যুতে এলাকার পলাতক আওয়ামী লীগের লোকজন ফেসবুক পোস্টে হুমকি দিচ্ছিল।

তিনি আরও বলেন, এ কাজটি আওয়ামী লীগ করেছে এটি ক্লিয়ার। ঘটনার পর অনবরত হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে ম্যাসেজ দিয়ে বলছে- ‘তোর বাড়িতে আগুন দিলাম, ভাগ্যিস তুই নাই। তোর ছেলে-মেয়ে বেঁচে গেল।’

এদিকে জাতীয় ছাত্রশক্তির নেতার গ্রামের বাড়িতে আগুনে ঘটনায় শুক্রবার সকালে সেখানে পরিদর্শনে যান এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি সাইফুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দিয়ে নিশ্চিন্ত থাকার আহবান জানান। পরবর্তীতে পুলিশের সঙ্গে কথা বলে সাইফুল্লাহর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও সন্দেহভাজন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করতে নাগরিক উদ্যোগ গ্রহণের কথাও বলেন তিনি।

অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ছাত্রনেতার ভাই জয়নাল আবেদিনের বক্তব্য অনুযায়ী লাকড়ির একটি ঘরে আগুন লেগেছে। এছাড়া বসত ঘরের টিনের বেড়ায় তিনটি কোপের দাগ দেখেছি এবং টিন কেটে গেছে। আগুন নিজেরাই নিভিয়ে ফেলে। তিনি আরও বলেন, এ ঘটনা নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না বিষয়টি আসলে কী। স্লোগান দিয়ে এসে এ ঘটনা হয় জয়নাল বললেও প্রাথমিকভাবে আর কোনো স্বাক্ষী আমরা পাইনি যারা শুনেছে।

পুকুর খনন করতে গিয়ে বেরিয়ে এল রাইফেলের বুলেট
ময়মনসিংহের ধোবাউড়ায় একটি পুকুর খনন করতে গিয়ে বেরিয়ে এসেছে রাইফেলের বুলেট। খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় শনিবার দুপুরে ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এখলাছ উদ্দিন ও তার ভাইদের ৭৫ শতক জমির পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি তোলা শুরু হয়। বৃহস্পতিবার মাটি সরানোর সময় ৭-৮ ফুট নিচে যেতেই বুলেট বের হতে থাকে। ওইদিন শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে গেলে শুক্রবার আর কাজ করেনি। কিন্তু কিছু শিশু গতকাল শুক্রবার সেখান থেকে মাটি খুঁড়ে বুলেট বের করে। সে বুলেট গুলো শিশুরা তাদের বাড়িতে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। শনিবার বেলা ১ টার দিকে বুলেটের খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করে। তবে বুলেটগুলো কারা, কেন রেখেছিল তা জানতে পারেনি পুলিশ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ‍্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও একজন।

মৃতরা হলেন-মাওলানা আবুল কাসেম (৪৮) ও তার কন্যা লাবিবা (৮)।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাওলানা আবুল কাসেম পেশায় স্থানীয় ধোবাউড়ার দুধনই বাজারের মসজিদের ইমাম ছিলেন। তার ছেলেও ভিমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যাকবলিত। সকালে বাড়ি থেকে নৌকাযোগে বাজারের উদ্দেশ্যে রওনা দেন ইমাম আবুল কাশেম এবং তার দুই শিশু সন্তান। এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে তাদের বহনকারী নৌকা যাওয়ার সময় ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে শত শত ভিমরুল নৌকার যাত্রীদের ওপর আক্রমণ করে। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়।

ধোবাউড়ায় বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের একটি গ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার ধোবাউড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।

পুলিশ জানায়, মামলার বাদী ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। এ সুবাদে বাড়িতে পাঁচ মেয়েকে নিয়ে থাকতেন অভিযুক্ত ওই পিতা।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১৪ বছরের ওই কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে ভুক্তভোগী বিষয়টি রাতেই বাড়ির অন্য স্বজনদের জানায়। এ ভাবে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর মা ঢাকা থেকে বাড়িতে এসে ধোবাউড়া থানায় বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, মামলার পরপরই অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানো হবে। বর্তমানে আসামি থানা হাজতে রয়েছে।

ধোবাউড়ায় নারীর মৃতদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে
ময়মনসিংহের ধোবাউড়ায় জয়গুন আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়গুন ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের পূর্ববহুলি গ্রামের আবুল কালামের স্ত্রী।

সোমবার সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের পূর্ববহুলি গ্রামে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, ‘স্বামী ও স্ত্রীর সম্পর্ক ভালো চলছিল না বলে এলাকাবাসীর কাছে জানতে পেরেছি। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চি‎‎হ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।’

আবুল কালাম-জয়গুন দম্পতির চার ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে, ছেলেরা থাকেন ঢাকায়। স্বামী-স্ত্রী ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকতেন না।

জালাল উদ্দিন জানান, জয়গুনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কলসিন্দুরের অদম্য কিশোরীদের গল্প এবার কলেজের পাঠ্যবইয়ে
বাংলাদেশ নারী ফুটবল মানেই যেন কলসিন্দুর। ছেলেদের ফুটবল যখন একের পর এক ব্যর্থতায় ধুঁকছে, ঠিক তখনই উত্তাল হয়েছে নারী ফুটবলের। আর সেই দলের বেশিরভাগ খেলোয়াড় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের।

গারো পাহাড়ের পাদদেশ থেকে কলসিন্দুরসহ আশেপাশের কয়েকটি গ্রাম থেকে উঠে এসেছে একদল কিশোরী। যাদের পায়ের জাদুতে ধুঁকতে থাকা ফুটবলে ফিরেছে আলোর রেখা।

২০১১ সালে বঙ্গমাতা দিয়ে শুরু করে বিশ্ব জয়ের দ্বারপ্রান্তে এই কিশোরী মেয়েরা। দেশের হয়ে বিভিন্ন টুর্নামেন্ট জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে অদম্য এই কিশোরীরা। তাদের বদৌলতে সরকারিকরণ হয়েছে কলসিন্দুর স্কুল এন্ড কলেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেয়েদের সংবর্ধনাসহ আর্থিক অনুদান দিয়েছেন।

এবার অদম্য এই কিশোরীদের গল্প উচ্চ মাধ্যমিক শাখার একাদশ শ্রেণির পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে। দ্য আনবিটেন গার্লস (অপরাজিত মেয়েরা) শিরোনামে পাঠ্য বইয়ে একটি বিশেষ পাঠ রাখা হয়েছে। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত দরিদ্র পরিবার থেকে উঠে আসা কিশোরীদের সফলতার গল্প লেখা হয়েছে এই পাঠে।

সানজিদা, মারিয়া, তহুরা, শামসুন্নাহার, শিউলি আজিম, নাজমা আক্তার, মাজিয়া আক্তারদের জীবনী লিপিবদ্ধ করা হয়। এছাড়াও অকালে মৃত্যুবরণ করা সাবিনা খাতুনকে নিয়ে লেখা হয়েছে। এদের মাঝে সানজিদা আক্তার এশিয়া মহাদেশের সপ্তম স্থান অধিকার করা মারিয়া মান্দা অধিনায়ক এবং তহুরা খাতুন আন্তর্জাতিক সর্বোচ্চ গোলদাতা হওয়ায় তাদের নিয়ে সচিত্র পাঠ রয়েছে। মেয়েদের পাশে থেকে উৎসাহ এবং সহযোগিতা করায় মালা রাণী সরকারের এবং বর্তমান মেয়েদের কোচ জুয়েল মিয়ার নামও রয়েছে।

শনিবার রাতে পাঠ্য বইয়ে লিপিবদ্ধ হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠে। অভিনন্দনের জোয়ারে ভাসে কলসিন্দুরের অদম্য মেয়েরা।

এদিকে রোববার দুপুরে কলসিন্দুর সরকারি স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে আসেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস এবং জেলা প্রশাসক এনামুল হক। কলসিন্দুরের মেয়েদের খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা করেন বিভাগীয় কমিশনার।

তিনি জানান, কলসিন্দুরের ঐতিহ্য ধরে রাখার জন্য সবসময় পাশে থাকবেন।

এ ব্যাপারে কলসিন্দুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মালা রাণী সরকার জানান, আমাদের মেয়েদের নাম জাতীয় পাঠ্যবইয়ে আমরা খুবই আনন্দিত গর্বিত।

কোচ জুয়েল মিয়া জানান, সরকারি সহযোগিতা পেলে নারী ফুটবলের সফলতা ধরে রাখার জন্য কলসিন্দুর থেকে আরও নতুন ফুটবলার তৈরি হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন জানান, কলসিন্দুরের মেয়েদের সফলতার ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। তাদের মঙ্গল কামনা করি এবং খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় ভালো করুক সেই প্রত্যাশা রইলো।

উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম জানান, কলসিন্দুরের মেয়েদের খেলা চালিয়ে যাওয়ার জন্য উপজেলা পরিষদ থেকে সহযোগিতা করা হবে। একাদশ শ্রেণির পাঠ্য বইয়ে লিপিবদ্ধ না করে যদি প্রাথমিক পাঠ্য করা হতো তাহলে আরও ভালো হতো বলে মনে করেন সচেতন মহল। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুটবল খেলবে না বরং প্রাথমিক বিদ্যালয় থেকেই তৈরি হয়েছে আজকের সানজিদা মারিয়ারা।

ধোবাউড়া অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রোগীর মৃত্যু
ময়মনসিংহের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আব্দুল সাত্তার নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরিয়াগাই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালকসহ আহত হয়েছেন আরো পাঁচজন।

নিহত আব্দুল সাত্তার উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাসিন্দা। আহতরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স করে রোগী নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে হরিয়াগাই নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির। এতে চালক ও রোগীসহ ছয়জন আহত হন। পরে আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হলে মধ্যরাতে মারা যান আব্দুল সাত্তার।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন।

ধোবাউড়া স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চুরির চেষ্টা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রায় অর্ধকোটি টাকা মূল্যের সরকারি গাড়ি চুরির চেষ্টা করা হয়েছে। তবে পথে দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে-মুচড়ে গেলে গাড়ি ফেলে পালিয়েছে চোর।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, বুধবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলা হাসপাতালের ভেতর থেকে গাড়িটি চুরি করে নিয়ে যায় চোর। বিষয়টি নৈশপ্রহরী আব্দুর রাজ্জাকের নজরে পড়লে তিনি চিৎকার শুরু করেন। খবর পেয়ে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নজরুল ইসলামের বাড়ির পাশ থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। পরে গাড়িটি রেখে চোর পালিয়ে যায়।

গাড়িচালক আবিদ বলেন, অলসতার কারণে গাড়িটি গতরাতে গ্যারেজে রাখিনি। এ সুযোগে স্থানীয় এক যুবক আমার কক্ষ থেকে চাবি চুরি করে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, চুরি করে পালানোর সময় (রাতে) উপজেলার বালিগাও বাজারে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকান ভেঙে মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্ল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

ধোবাউড়া সীমান্তে ৩৭ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ
ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৬লাখ ৮০ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে সীমান্তবর্তী কড়াইগড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ধোবাউড়া উপজেলার দুই নম্বর মাইজপাড়া ইউনিয়নের মুন্সীপাড়া বিওপির হাবিলদার কামরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম গঠন করা হয়। তারা মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কড়াইগড়া সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।

এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির দলটি ভারতের সীমান্ত সীমান্ত পিলার ১১৩৯/৯-এস হতে আনুমানিক চারশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারীদেরকে মালামাল নিয়ে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যেরা তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যান।

বিজিবির সদস্যেরা ২৫ কার্টুনে ১১ হাজার ৫০০ টি ভারতীয় সাইন স্কিন প্রসাধনী সামগ্রী জব্দ করেন। সেগুলো নেত্রকোণা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।

নদীর বাঁধ ভেঙে ধোবাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার দিনভর মুষলধারে বৃষ্টি হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। প্লাবিত এলাকায় সবজিখেত বিনষ্ট হওয়ায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নিম্ন এলাকার অনেক পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার বিল্লাল হোসেন বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর দেখি বাড়ির পাশের নেতাই নদের বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। ফলে রায়পুর, কামালপুর, ছান্দের নগরসহ বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করছে।’

খোঁজ নিয়ে জানা য়ায়, একই অবস্থা ঘোষগাঁও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ, কালিকাবাড়ি গ্রামেও। এসব গ্রামের কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুর, পাতামসহ নিম্ন এলাকাগুলোতে ঢলের পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে।

এ ব্যাপারে গামারীতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, ইতিমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। প্লাবিত এলাকার বাসিন্দা ও গবাদিপশু নিরাপদে অন্য এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্লাবনের শিকার স্থানীয় মানুষকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে।

ঘোষগাঁও ইউপির চেয়ারম্যান শামসুল হক বলেন, ভালুকাপাড়া এবং রায়পুর এলাকায় বেড়িবাঁধ ভেঙে গিয়ে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ না করা হলেও উপজেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণসহায়তা করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান জানান, বুধবার বিকেলে প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মধ্যে খাদ্য ও ত্রাণসহায়তা বিতরণ করা হয়েছে। বেড়িবাঁধ সংস্কারের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।