ত্রিশাল – angortv.com

ত্রিশালে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ আউলিয়ানগর এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিনের নিচের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। পরে রেলওয়ের কর্মচারীদের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার সময় ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী দ্রুত বগি থেকে নেমে নিরাপদ স্থানে অবস্থান নেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি বলেন, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি অথবা অতিরিক্ত তাপ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।

আগুন নিয়ন্ত্রণের পর ইঞ্জিন পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিন নিরাপদ ঘোষণা করা হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে।

ত্রিশালে অবৈধ পেট্রোল মজুদে অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার কারাদণ্ড
ময়মনসিংহের ত্রিশালে অবৈধ জ্বালানি মজুদের ঘটনায় মোবাইল কোর্ট অভিযানে এক ভাড়াটিয়াকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২ মে ২০২৬) রাতে ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় উপজেলা প্রশাসন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উমর ফারুক (৫১)-এর ভাড়া বাসায় রাখা পেট্রোল থেকে অগ্নিকাণ্ডের সূত্র পাওয়া যায়।

তল্লাশির সময় বাসার সিঁড়িঘর থেকে কন্টেইনারে সংরক্ষিত প্রায় ৭০ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় সরকারি নির্দেশনা অমান্য করে খোলা পাত্রে জ্বালানি বিক্রির দায়ে ইভা ফিলিং স্টেশনের এক ম্যানেজারকেও দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে সার্বিক সহায়তা দেয় ত্রিশাল থানা পুলিশ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ডরমিটরিতে এক কর্মকর্তা ও এক শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় একসঙ্গে পাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে শিউলিমালা হল সংলগ্ন সন্ধ্যাতারা ডরমিটরিতে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সন্দেহের ভিত্তিতে তারা ওই কক্ষে অবস্থানরত দুজনকে ঘিরে ফেলেন।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রাত প্রায় ৩টার দিকে কক্ষে প্রবেশ করা হয়। এ সময় প্রক্টর ড. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী নিয়মিত সংগীত বিভাগের তবলা শেখার জন্য সংশ্লিষ্ট ডেমোনস্ট্রেটর দীপংকর সেনগুপ্তর বাসায় যেতেন। ঘটনার রাতে তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায় শিক্ষার্থীরা বিষয়টি প্রকাশ্যে আনেন।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উভয়ের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়। ওই শিক্ষার্থীকে শিউলিমালা হলে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোমবার (২৭ এপ্রিল) শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে অভিযুক্ত ডেমোনস্ট্রেটর দীপংকর সেনগুপ্তকে সাময়িক বরখাস্ত এবং সংশ্লিষ্ট ছাত্রীর একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হবে। শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং ব্যবস্থাও জোরদার করার কথা জানান তিনি।

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
‘মানবতার সেবায় – আগামীর প্রত্যাশায়’ এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব শিক্ষা উপকরণ তুলে দেন ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মিনহাজ।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সম্প্রতি ত্রিশাল পৌর শহরের দরিরামপুর এলাকায় অবস্থিত হিদায়াতুল উম্মাহ মাদরাসার কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতের শিক্ষার্থীদের জন্য জরুরি ভিত্তিতে দুই সেট কিতাবের প্রয়োজনীয়তার কথা জানানো হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মিনহাজ সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কিতাব সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে সদস্যদের সম্মিলিত সহযোগিতায় দ্রুত এই সহায়তা বাস্তবায়ন করা হয়।

এ সময় হিদায়াতুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ মাহমুদের হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ তুলে দেন ফাউন্ডেশনের সমন্বয়ক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য এইচ এম জোবায়ের হোসাইন, মানিক চন্দ্র আচার্য্য, রুকুনুজ্জামান সরকার রাহাদ, এস এম মাসুদ রানা, মাওলানা মাহমুদুল হাসান, শরীফ নাফেআস সাবের মনির প্রমূখ।

হিদায়াতুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ মাহমুদ বলেন, ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের এমন মহতি আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মিনহাজ বলেন, “মানবতার সেবায় – আগামীর প্রত্যাশা’ এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। শিক্ষা সহায়তা আমাদের অন্যতম অঙ্গ। ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

ত্রিশালে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৪ পরীক্ষার্থী বহিষ্কার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার প্রথম দিনে অসাদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় তাৎক্ষণিকভাবে ওই চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই ইসলামী রেনেসাঁ বিদ্যানিকেতনের শিক্ষার্থী।

কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা শুরুর আগেই সিসিটিভিতে আমরা দেখি চারজন শিক্ষার্থী বসার বেঞ্চ উলটপালট করেছে এবং চুইংগামের আঠা দিয়ে সিসিটিভি বন্ধ করে দিয়েছে। পরে সিসিটিভির ফুজেট শনাক্ত করে তাদের বহিষ্কার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, বহিষ্কারের পর পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে মাঠ প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।

জুয়ায় সর্বস্ব হারিয়ে পরিবার ফেলে নিখোঁজ শামীম, দিশেহারা স্ত্রী-সন্তান
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মিলন বাজার সংলগ্ন সিরাগর বাড়ীর বাসিন্দা শামীম নামে এক ব্যক্তি প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তার হঠাৎ অন্তর্ধানে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে তার পরিবার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জুয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন শামীম। এ পর্যন্ত জুয়ায় প্রায় ১২ লাখ টাকারও বেশি অর্থ হারিয়ে তিনি আর্থিকভাবে ভেঙে পড়েন। ধারদেনা ও আর্থিক সংকট ক্রমশ বেড়ে যাওয়ায় পরিবারেও নেমে আসে অশান্তি।

পরিবারের অভিযোগ, এমন পরিস্থিতির মধ্যেই প্রায় এক সপ্তাহ আগে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এদিকে শামীমের স্ত্রী ও ছোট ছোট সন্তানরা মানবেতর জীবনযাপন করছেন। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা দ্রুত তার সন্ধান পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কেউ তার খোঁজ পেয়ে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:

শহীদ: ০১৭৩১৫৪৭৬১৮

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবি উত্থাপন করেন ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। বৃহত্তর ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের এই দাবির প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব পায়।

এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সচিবালয়ে এক বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

পরে জাতীয় সংসদ অধিবেশন চলাকালে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

এ প্রেক্ষিতে আগামী ০৪ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় ত্রিশাল উপজেলা পরিষদে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানসমূহ পরিদর্শন করবেন।

ত্রিশালে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার, ঘাতক পিতাসহ গ্রেপ্তার ২
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার রায়ের গ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শিশুটির মা লামিয়া আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বিকেলে শিশুটির বাবা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে সন্তানকে সঙ্গে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশেই শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পরে অভিযান চালিয়ে রাত আনুমানিক সোয়া তিনটার দিকে গফরগাঁও উপজেলার বাখুরা গ্রাম থেকে অভিযুক্ত পিতাকে এবং তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দাখিল ৮ম বৃত্তিতে জেলায় চতুর্থ, জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা-এর গৌরবোজ্জ্বল সাফল্য
২০২৫ সালের দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীনে প্রকাশিত ফলাফলে ময়মনসিংহ জেলা জেলায় অনন্য সাফল্য অর্জন করেছে জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা। সর্বাধিক বৃত্তি প্রাপ্তির তালিকায় মাদ্রাসাটি জেলায় চতুর্থ স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৬) বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য নিশ্চিত হয়েছে।

সাফল্যের পরিসংখ্যান

প্রকাশিত ফলাফল অনুযায়ী, জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা থেকে মোট ৭ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে। এর মধ্যে— ২ জন ট্যালেন্টপুল (মেধা কোটা), ৪ জন সাধারণ কোটা এবং ১ জন অ্যাডজাস্টেড কোটায় বৃত্তি অর্জন করেছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—

উম্মে হাবিবা সারা (১০৫২৮০), মুশফিকা আক্তার (১০৫২৭৯), মোঃ ইয়াসির আদনান নাফিজ (১০৫২৮৩), মোঃ আশরাফুল হক (১০৫২৮৫), মোঃ আকরাম খান জুয়েল (১০৫২৮৪), মোছাঃ ছোয়া আক্তার (১০৫২৮২), মোছাঃ সাদিয়া আক্তার (১০৮৪২৮)।

শীর্ষ তালিকার চিত্র

ময়মনসিংহ জেলায় সর্বাধিক বৃত্তি প্রাপ্তির তালিকায় আফতাব উদ্দিন আলিম মাদ্রাসা ১৪ জন শিক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে।

জেলার অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে— আল আরাবীয়া দাখিল মাদ্রাসা ও শুকপাটুলী দাখিল মাদ্রাসা ১০ জন শিক্ষার্থী নিয়ে যৌথভাবে দ্বিতীয়, মহাবৈ মহিলা দাখিল মাদ্রাসা ৭ জন নিয়ে তৃতীয়, এবং জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা ও মুন্সিরহাট ফাজিল মাদ্রাসা ৬ জন শিক্ষার্থী নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে।

বিভাগীয় পর্যায়ে জামালপুর মডেল দাখিল মাদ্রাসা ২২ জন শিক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে। এছাড়া আফতাব উদ্দিন আলিম মাদ্রাসা ১৪ জন এবং এন. আকন্দ কামিল মাদরাসা ১২ জন শিক্ষার্থী নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

এই অসামান্য সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

মাদ্রাসার চিফ এডভাইজার মোঃ মাহবুবুল আলম তরফদার বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা ২০২৫ সালের দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় যে সাফল্য অর্জন করেছে, তা সত্যিই গর্বের বিষয়। জেলায় চতুর্থ স্থান অর্জন আমাদের জন্য একটি বড় অর্জন। এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের আন্তরিক অধ্যবসায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা। আমরা বিশ্বাস করি, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা ও নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমেই এমন ধারাবাহিক সাফল্য সম্ভব। ভবিষ্যতেও আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

মাদ্রাসার সুপার দেলওয়ার হোসেন বলেন, “আমাদের ৭ জন শিক্ষার্থী বিভিন্ন কোটায় বৃত্তি অর্জন করেছে, যা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। বিশেষ করে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত পাঠদান, মডেল টেস্ট ও নিবিড় তদারকি চালু রেখেছিলাম। এরই সুফল আমরা পেয়েছি। আগামীতে আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার লক্ষ্যে আমরা পরিকল্পিতভাবে কাজ করে যাব।”

উল্লেখ্য, ২০২৫ সালের এই বৃত্তি পরীক্ষায় সারাদেশে মাদ্রাসা বোর্ড থেকে মোট ১১,১৮০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে, যার মধ্যে মেধা কোটায় ৩,৩৫৪ জন এবং সাধারণ কোটায় ৭,৮২৬ জন শিক্ষার্থী রয়েছে।

ত্রিশাল বৈলরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও সহকারী নিহত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী সামনের একটি মালবাহী ট্রাককে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তাঁর সহকারী বলে জানা গেছে। তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাই। দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মারা যান। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁরা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তাঁর সহকারী।’

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘আমাদের এখানে দুজনের মরদেহ রয়েছে। তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্বজনেরা এলে বিস্তারিত জানা যাবে। একজনের বয়স আনুমানিক ২২ এবং অপরজনের ২০ বছর।’

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।