তারাকান্দা – angortv.com

তারাকান্দায় ১৪৪ ধারা চলছে, সতর্ক অবস্থানে পুলিশ
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের বিক্ষোভ কর্মসূচি আহ্বা‌নে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে উপজেলা যুবদল নেতা রিয়াদ আহামেদের উপর হামলার ঘটনায়,আজ রবিবার বিকাল তিনটায় বিক্ষোভ ও সমাবেশ আহ্বান ক‌রে।ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল গ্রুপের অনুসারীরা

অন্যদিকে,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলয়ের আরেক গ্রুপ একই সময়ে ওই স্থানে বিক্ষোভের আহ্বান করে,এতে উত্তেজনা ছ‌ড়ি‌য়ে পড়ায় তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে উপ‌জেলা প্রশাসন।

যা আজ রবিবার দুপুর ১টা থেকে শুরু হওয়া ১৪৪ ধারা রাত ৮ টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুর থেকেই তারাকান্দার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

তারাকান্দায় বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ
বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিএনপির পরাজিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহর সমর্থকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অনুষ্ঠান শুরু করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তারাকান্দা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল করেছে ১১-দলীয় জোট। মিছিলটি তারাকান্দা দক্ষিণ বাজার থেকে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্র জানায়, নববর্ষ উপলক্ষে তারাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তন ও হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। এতে যোগ দিতে সেখানে যান সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানস্থলে প্রবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি, ধাক্কাধাক্কি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

সংসদ সদস্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এ ঘটনায় তাঁর ভাতিজা মাহাদি হাসানসহ কয়েকজন সমর্থককে মারধর করা হয়েছে। এর আগে গত রমজানেও তাঁর ইফতার আয়োজনে বিএনপির নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, অনুষ্ঠানস্থলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রবেশকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে পরিস্থিতি শান্ত করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ দাবি করেন, অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় তাঁর সমর্থকদের বাধা দেওয়া হয়। তিনি মোতাহার হোসেন তালুকদারের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর অভিযোগ, প্রতিপক্ষের ইশারায় তাঁর সমর্থকদের মারধর করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শোভাযাত্রা করে অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় সংসদ সদস্যের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় সামান্য কথা-কাটাকাটির ঘটনা ঘটলেও তিনি গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তাঁর দাবি, বড় ধরনের কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য ধাক্কাধাক্কি হয়েছিল। পরে প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করে অনুষ্ঠান শুরু করা হয়। সংসদ সদস্য অনুষ্ঠান উদ্বোধন শেষে অন্যত্র চলে যান।

উল্লেখ্য, ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন মুহাম্মদুল্লাহ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

তারাকান্দায় বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় ছেলের মামলা
ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের (৭০) চুল ও দাড়ি কাটার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় পর থানায় মামলা হয়েছে। এতে চুল-দাড়ি কাটা ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং স্থানীয় সহযোগী কয়েকজনকে আসামি করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তারাকান্দা থানায় ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তদন্তের স্বার্থে আসামিদের নাম ও পরিচয় এখন প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান।

তিনি বলেন, ঘটনাটি প্রায় চার মাস আগের। তবে সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জানার পর আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এ ঘটনার বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছে। ইতোমধ্যে মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান ওসি।

এ ঘটনায় বিচার চেয়ে শনিবার থানায় হাজির হয়েছেন ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে মো. শহীদ আকন্দ, প্রতিবেশী নাতি আলীম উদ্দিন আকন্দ এবং ভাতিজা মো. ফারুক মিয়া।

এ সময় ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ অভিযোগ করে বলেন, ‘ওইদিন (ঘটনার দিন) আমি বাজারে গেলে তারা আমাকে জোর করে ধরে আমার চুল ও দাড়ি কেটে দিয়েছে। বাজারে তখন লোক কম ছিল। আমি চেষ্টা করেও তাদের হাত থেকে রেহাই পাইনি। তখন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। এখনও আল্লাহার কাছে বিচার চাই। তবে পরিবারের কথায় এখন আমি থানায় অভিযোগ দিয়েছি, দেখি তারা কী বিচার করে।’

তিনি আরও বলেন, ‘আমার চুল-দাড়ি কাটার সময় বাইরের দুইজন লোকসহ প্রায় ৮ থেকে ৯ জন লোক ছিল। তাদের মধ্যে এলাকার নয়ন এবং মজনুও ছিল। তারা এখনো এলাকায় আছে। তারা আমাকে ভয় দেখাচ্ছে, আমার মান ইজ্জত মারছে। আমি বিচার চাই।’

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, হালিম উদ্দিনের বাড়ি তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে। গ্রামটি ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের পাশে। স্থানীয় বাসিন্দারা তাকে হালিম ফকির হিসেবেই চেনেন। হালিম উদ্দিন পাগল বা মানসিক রোগী নন। তিনি হজরত শাহজালাল (র.) ও শাহ্ পরানের (র.) ভক্ত। প্রায় ৩৭ বছর আগে ওনাদের মাজারে যাওয়ার পর থেকে তিনি বেশভূষায় বদলে যান। সেই থেকে তিনি চুল-দাড়ি কাটা বন্ধ করে দেন। দীর্ঘ ৩৭ বছর যাবৎ জট ছিল তার মাথায়।

সংসার জীবনে হালিম উদ্দিন পুত্র ও কন্যা সন্তানের জনক। এক সময় কৃষক ছিলেন। ধীরে ধীরে ফকিরি হালে চলে আসেন। টুকটাক কবিরাজিও করেন। এলাকায় স্বাভাবিক মানুষের মতোই তার আচরণ ও চলাফেরা। আছে হাট-বাজারেও যাতায়াত। নিজের মতো চলতেন। তাকে নিয়ে পরিবার বা এলাকাবাসীর কোনো অভিযোগ ছিল না। গত কোরবানির ঈদের কয়েক দিন আগে উপজেলার কাশিগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক এসে তার দাড়ি ও চুল জোরপূর্বক কেটে দেন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে। বিশেষ করে চুল কাটার সময় অসহায়ের মতো তিনি বলছিলেন, ‘আল্লাহ, তুই দেহিস’। তার এ বাক্যটিই এখন প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে।

ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম। তিনি বলেন, হালিম উদ্দিন কাদেরিয়া নকশবন্দিয়া অনুসারী। তাকে এমনভাবে হেনস্তা করা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব করে তাদের আইনের আওতায় আনা উচিত।

তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার জয়
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ফজলুল হক বিজয়ী হয়েছেন। সোমবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী ফজলুল হক ২৬ হাজার ৭৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) মোহাম্মদ নুরুজ্জামান সরকার বকুল পেয়েছেন ২২ হাজার ৯৬৯ ভোট।

তিনি আরও জানান, নির্বাচনে ১০৪ টি কেন্দ্রে ২০.৭১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেখানে বৈধ ভোটের সংখ্যা ৫৩ হাজার ৪০৩ ভোট।

তারাকান্দায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নিজাবে রহমত। তিনি জানান, বৃহস্পতিবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটে। উদ্ভুত পরিস্থিতি সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা এবং আসন্ন ১২ জুন তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আজ ভোর ৬ টা থেকে আগামী সোমবার (৫ জুন) ভোর ৬টা পর্যন্ত তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।এসময়কালে কোনো পক্ষই সভা, সমাবেশ, জনসংযোগ ও মিছিল করতে পারবে না।

এদিকে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, গতরাতে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে তারাকান্দা উপজেলা সদর বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান সরকারের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান করছিলেন। রাত ৮টার দিকে তারাকান্দা উত্তর বাজার থেকে উপজেলা সদরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফজলুল হকের সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ের কাছে যেতেই ককটেল ও গুলির শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। এতে ৮ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ হন আহত হয়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হকের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে বিদ্রোহী প্রার্থীর লোকজন হামলা করে। ওই সময় গুলি ও ককটেলে অন্তত ৫ জন আহত হয়। অন্যদিকে বিদ্রোহী প্রার্থী নূরুজ্জামান সরকারের অভিযোগ, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে তার নির্বাচনী কার্যালয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ১৫ জন নেতাকর্মীকে আহত করেছে।

তারাকান্দায় ১০ শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন পরিচ্ছন্নতাকর্মী
ময়মনসিংহের তারাকান্দায় বানিহালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়ে ১০ শিক্ষককে অবরুদ্ধ করে রাখে একই বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ও তার লোকজন। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপজেলা প্রশাসনের সহায়তায় পুলিশ তাঁদেরকে উদ্ধার করে।

উপজেলার বানিহালা উচ্চ বিদ্যালয়ে গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের ১০ জন সহকারী শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন।

তারা হলেন, প্রধান শিক্ষক আবুল মুনসুর, সহকারী শিক্ষক শাহিনুর ইসলাম, মাতাব উদ্দিন, প্রবীর মিত্র, রফিকুল ইসলাম, ফাতেমা আক্তার, তানিয়া আফরোজ, হেলাল উদ্দিন, আলআমনি। অপর একজনের নাম জানা যায়নি।

তারাকান্দা থানা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এ বিদ্যালয়ের। উক্ত পদে বিদ্যালয়ের দপ্তরি আব্দুর রহিম (৫০) তার পুত্রবধূকে আবেদন করান। কিন্তু তার চাকরি হয়নি। অপরদিকে দপ্তরি পদ থেকে আব্দুর রহিমকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পদায়ন করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গত ২৪ জুলাই রবিবার দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককের কক্ষে তালা দিয়ে বিদ্যালয় ভাঙচুর ও হামলা করেন। এসময় আব্দুর রহিমের দুই ছেলে ওলিউল্লাহ ও আব্দুল আল মামুন প্রধান শিক্ষককে গালাগালি করেন। প্রধান শিক্ষক এসময় বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতকে অবরুদ্ধ হওয়ার বিষয়টি জানান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তারাকান্দা থানার পুলিশ অবরুদ্ধ হওয়া শিকক্ষদেরকে উদ্ধার করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ঘটনার পর বিদ্যালয় ম্যানিজিং কমিটি ও প্রধান শিক্ষক জরুরি সভা ডেকে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করেন। কমিটির সিদ্ধান্ত মোতাবেক আব্দুর রহিমকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

আব্দুর রহিম জানান, দপ্তরি পদ থেকে পরিচ্ছন্নতাকর্মী পদে পদায়ন বিষয়টি আমাকে জানানো হয়নি। হামলা ও অবরুদ্ধ করার বিষয়টি অস্বীকার করেন তিনি।

বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর ওই দিন বিকালে জরুরি সভা ডেকে আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রধান শিক্ষক আবুল মুনসুর বলেন, পরিচ্ছন্নতাকর্মীর এ ধরনের আচরণে আমিসহ সকল শিক্ষকরা লাঞ্ছিত ও অপমানিত হয়েছি।

তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বলেন, ‘এ ঘটনার জন্য পরিচ্ছন্নকর্মীর বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ’

তারাকান্দায় কিশোর ও বৃদ্ধার মরদেহ উদ্ধার
ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে কিশোর ও ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে পৃথক জায়গা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- উপজেলার বালিখাঁ ইউনিয়নের দাদরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশাচালক সামাদ মিয়া (১৫) ও একই উপজেলার গালাগাঁও ইউনিয়নের মাইলোরা গ্রামের মৃত সাধু রবিদাসের স্ত্রী ফুলজানি রবিদাস (৬০)।

এ বিষয়ে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সোমবার অটোরিকশা নিয়ে বের হয় সামাদ। রাতে না ফেরায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্বজনরা। মঙ্গলবার সকালে কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতরে সামাদের পা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, এদিকে, উপজেলার বটতলা নামক জায়গায় রাস্তার পাশের ডোবা থেকে বৃদ্ধা ফুলজানি রবিদাসের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পৃথক দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আট কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ৫
ময়মনসিংহের তারাকান্দায় আট কোটি ১৪ লাখ টাকার কোবরা সাপের বিষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার র‍্যাব তাদেরকে তারাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

জানা যায়, রবিবার র‍্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিউকান্দা চৌরাস্তা ‘জালাল অ্যান্ড সন্স’ নামক দোকানে অভিযান চালায়। সেখানে অসাধু কারবারিরা কোবরা সাপের বিষ ক্রয়-বিক্রয় করছে সংবাদ পেয়ে অভিযান চালায়।

এ সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ৫৯২ গ্রাম সাপের বিষ উদ্ধার করে র‍্যাব। যার বাজারমূল্য আট কোটি ১৪ লাখ টাকা বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাদ্রাকান্দা গ্রামের খোরশিদ আলম ভুঁইয়া (৪৫), ভালকি নালপাড়া গ্রামের আব্দুল গফুর (৬১), হরিয়াতলা গ্রামের সিরাজুল ইসলাম (৫০), রাজ দারিকেল গ্রামের তরিকুল ইসলাম (১৯) এবং টেংগুলিয়াকান্দা গ্রামের রউফ মিয়া (৩৫)।

এ ঘটনায় র‍্যাবের ওরারেন্ট অফিসার মো. ছানেয়ার বাদী হয়ে মামলা করেছেন। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদালত পরিদর্শক প্রসুন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

রাস্তা পার হতে গিয়ে সড়কে মা-মেয়ের মৃত্যু
ময়মনসিংহের ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা-রূপচন্দ্রপুর নামক স্থানে প্রাইভেট কারের চাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হেপী আক্তার ও তাঁর মেয়ে রেশমা আক্তার (৩)। খবর পেয়ে তারাকান্দা থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারির পর হেপী আক্তার তার মেয়েকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দিলে সড়কেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

তারাকান্দায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোয়াতলা শশার বাজারে এ সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পুলিশ ও উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার উপজেলার কাকনী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে কাকনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মশিউর রহমানের ভাতিজা শরীফ সরকার সভাপতি হন। এর জের ধরে গতকাল সোমবার রাতে ইউনিয়নের গোয়াতলা শশার বাজারে শরীফ সরকারের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাড়িতে হামলা ও ভাঙচুর করেন প্রতিপক্ষের কর্মীরা। হামলার ঘটনার প্রতিবাদে আজ দুপুরে শরীফ সরকারের বাড়িতে সংবাদ সম্মেলন করেন সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান। মশিউর রহমান সংবাদ সম্মেলনে বলেন, শরীফ সরকার সভাপতি নির্বাচিত হওয়ায় কাকনী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল খালেক তালুকদার সমর্থিত ছাত্রলীগ কর্মীরা এ হামলা চালান।

সংবাদ সম্মেলন চলাকালে মশিউর রহমানের কাছে খবর আসে, খালেক তালুকদারের সমর্থকেরা মশিউর রহমানের এক সমর্থককে শশার বাজারে আটকে রেখেছেন। এ ঘটনায় দুপুরে শশার বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। শরীফের বাড়িতে হামলার খবর পেয়ে আজ বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মান্নান শশার বাজারে যান। এ সময় আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সড়কের পাশে রাখা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় শশার বাজার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, কাকনী ইউপির সাবেক চেয়ারম্যান মশিউর রহমান ও বর্তমান চেয়ারম্যান আবদুল খালেক তালুকদারের বিরোধের জেরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস বলেন, ‘কাকনী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি দেওয়ার আগে শরীফ সরকার ও আল আমিন সভাপতি পদে প্রার্থী ছিলেন। আমরা দুই প্রার্থী, স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের নেতাদের মতামতের ভিত্তিতেই শরীফ সরকারকে সভাপতি করেছি। তখন খালেক তালুকদারের পক্ষের কোনো প্রার্থী ছিলেন না। গত রোববার কমিটি করার পর তাঁরা নতুন সভাপতি নিয়ে অপপ্রচার চালিয়েছেন। গতকাল রাতে শরীফের বাড়িতে হামলা চালিয়েছেন। ওই ঘটনার খোঁজ নিতে গেলে আজ আমাদের ওপরও হামলা চালান কয়েকজন কর্মী। এ সময় অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’

এ বিষয়ে মন্তব্য জানতে কাকনী ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুল খালেক তালুকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তা বন্ধ পাওয়া যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে শশার বাজার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। বিকেল পাঁচটার দিকে সেটি স্বাভাবিক হয়।