গৌরীপুর – angortv.com

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ, ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে দায়িত্ব গ্রহণের মাত্র ২০ দিনের মধ্যে প্রত্যাহার করা হয়েছে। প্রথমে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলেও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

গত ১ সেপ্টেম্বর গৌরীপুরে এসিল্যান্ড হিসেবে যোগ দিয়েছিলেন নিয়ামত উল্ল্যা। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন পোস্ট ও অভিযোগ ছড়িয়ে পড়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে নিয়ামত উল্ল্যার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি তার ছাত্রজীবনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং ছদ্মনামে ব্লগে লেখালেখি নিয়েও বিভিন্ন দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন জানান, রোববার সকালে নিয়ামত উল্ল্যাকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়। আদেশে সরকারি জনস্বার্থের কথা উল্লেখ করা হয়েছে। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশনা দেওয়া হয় এবং গতকাল সন্ধ্যায় তিনি কর্মস্থল ত্যাগ করেন।

নিয়ামত উল্ল্যার বক্তব্যের বিষয়ে ইউএনও জানান, চাকরিজীবনে তিনি নির্বাচনি দায়িত্ব পালন করেছিলেন। সে সময় তার কর্ম এলাকায় বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হন। এ ছাড়া টাঙ্গাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সময় তাকে খাবার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও নিয়ামত উল্ল্যা জানিয়েছেন।

তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন ইউএনও আফিয়া আমিন। তার মতে, বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানা যেতে পারে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে নিয়ামত উল্ল্যার কর্মজীবন শুরু হয়। এরপর ২০২৪ সালের ১ মে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০২৬ সালের ১ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন তিনি।

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, নিয়ামত উল্ল্যাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের তথ্য ও পোস্ট প্রকাশিত হয়েছে। এসব বিষয় কর্তৃপক্ষের নজরে আসার পর তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে কী ধরনের তথ্য বা অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি জেলা প্রশাসক। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষই জানাবে।

ইমদাদুল হক মিলনকে সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব
নন্দিত কথাসাহিত্যিক ও প্রখ্যাত নাট্যকার ইমদাদুল হক মিলনকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব।

শুক্রবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ইমদাদুল হক মিলনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বলেন, **‘বই মানুষকে ভেতর থেকে বদলে দেয়। বইয়ের শক্তির সঙ্গে পৃথিবীর অন্য কোনো শক্তির তুলনা নেই।’** একটি বই মনোযোগ দিয়ে পড়লে মানুষের মনের ভেতর পরিবর্তন আসে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে মানুষের ভেতরে পরিবর্তন আসে। কাজী নজরুল ইসলামের কবিতা মানুষকে উজ্জীবিত করে এবং বিভিন্ন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা দেয়। বর্তমানে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে উল্লেখ করে নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হারুন অর রশিদ, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান, গৌরীপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক পলাশ মাজহার, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহাম্মেদ, শুভসংঘের সভাপতি শঙ্কর ঘোষ পিলু ও সাধারণ সম্পাদক হারুন মিয়াসহ অনেকে।

আলোচনা সভা শেষে পাঠক সংগঠন বসুন্ধরা শুভসংঘের গৌরীপুর শাখার উদ্যোগে উপজেলার ২০ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। প্রধান অতিথি ইমদাদুল হক মিলন তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

গৌরীপুরে আ.লীগ নেতার দোকানে অভিযান, সোয়া ৩ টন সার জব্দ
জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুরে একটি দোকানে অভিযান চালিয়ে সোয়া ৩ টনের বেশি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দোকানটির তালা ভেঙে ৩ টন ২৫ কেজি টিএসপি ও ২৫ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পালুহাটি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা।

অভিযানের আগেই দোকানের মালিক রফিকুল ইসলাম সুজন সেখান থেকে সরে যান। তিনি পালুহাটি বাজারের কীটনাশক ব্যবসায়ী এবং অচিন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পালুহাটি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

অভিযান শেষে জব্দ করা সারসহ দোকানটি সিলগালা করে ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলে জানান ইউএনও আফিয়া আমীন পাপ্পা।

একই সময়ে পালুহাটি বাজারের আরেকটি দোকানে অবৈধভাবে প্রায় দুই টন সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ওই দোকানের মালিক পালুহাটি গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে আতাউর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, জব্দ করা সার নকল হওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি যাচাই করতে সারগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।

অন্যদিকে আতাউর রহমান জানান, তার নিজের কোনো সারের লাইসেন্স নেই। তিনি তার ছোট ভাই আবুল কাসেমের খুচরা সার বিক্রির লাইসেন্স ব্যবহার করে ব্যবসা করে আসছেন।

অবৈধভাবে সার মজুত ও নকল সারের অভিযোগের বিষয়টি এখন পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১
ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের হামলায় আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল বারেক আকন্দ গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বয়ড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন বারেক আকন্দ। পথে চন্দ্রপাড়া সড়কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন।

তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা সুরতহাল প্রস্তুত এবং ময়নাতদন্তের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে।

নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ জানান, তার বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী পথ আটকায়। তিনি তাদের চিনে ফেলায় ছুরিকাঘাত করে ফেলে যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত তিন বগি উদ্ধার
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শেষ বগিটিও উদ্ধার করা হয়। বর্তমানে ঘটনাস্থলে রেললাইন মেরামতের কাজ চলছে।

এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলে রেখেই রাত ১২টা ২৫ মিনিটে ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। একই সময়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়।

ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা বলেন, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল রাতভর উদ্ধার অভিযান চালিয়েছে। বর্তমানে লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, উদ্ধারকারী দল সফলভাবে তিনটি বগিই উদ্ধার করেছে। এখন রেললাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষে সংশ্লিষ্ট রুটে চলাচল স্বাভাবিক হবে।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত স্থানে দ্রুত লাইন মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রকৌশল বিভাগের কর্মীরা কাজ করছেন। যত দ্রুত সম্ভব পুরো রেলপথ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করা হবে।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হলেন গৌরীপুরের রুমন
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন শাহ নাসির উদ্দীন রুমন।

নতুন এই দায়িত্ব পাওয়ায় তার নিজ এলাকা ময়মনসিংহের গৌরীপুরের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এর আগে বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতেই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হন শাহ নাসির উদ্দীন রুমন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি একাধিকবার মামলা, গ্রেফতার, কারাবরণ এবং নানা ধরনের রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তবুও দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিক সম্পৃক্ততার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে নেতাকর্মীরা মনে করেন।

বিষয়ে শাহ নাসির উদ্দীন রুমন বলেন, জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে আমরা জীবন বাজি রেখে মাঠে ছিলাম। দলের নেতৃত্ব আমাদের মূল্যায়ন করেছে। দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।

শাহ নাসির উদ্দীন রুমনের সহধর্মিণী ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি বলেন, বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে স্বামী,সন্তান সবাইকে নিয়ে রাজ পথে ছিলাম। দল আমার স্বামীকে মূল্যায়ন করেছ। আমরা দলের চেয়ারম্যান ও নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ।

গৌরীপুরে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা আরও একটিতে
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে লাইসেন্সবিহীন কার্যক্রম চালানোর অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় আরও একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমার নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। অভিযানের সময় হাসপাতাল রোডের মা প্যাথলজী ল্যাবরেটরিতে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে লাইসেন্স না থাকায় হাসপাতাল রোডের সেবা ডায়াগনস্টিক সেন্টার এবং ধানমহাল এলাকার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর শহরের আরও কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সরে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, লাইসেন্সবিহীন ও অনিয়মে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যেসব ডায়াগনস্টিক সেন্টার অভিযান টের পেয়ে বন্ধ করে পালিয়েছে, সেগুলোতেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে গৌরীপুর প্রেসক্লাব। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা, স্মৃতিমঠে শ্রদ্ধাঞ্জলি এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথমে পৌর শশ্মানে অবস্থিত সুরেশ কৈরীর স্মরণে নির্মিত স্মৃতিমঠে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এরপর গৌরীপুর প্রেসক্লাব মিলনায়নে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

সভায় বক্তারা সুরেশ কৈরীর সাংবাদিকতা, সংগঠন গড়ে তোলার ভূমিকা এবং স্থানীয় গণমাধ্যম বিকাশে তার অবদানের কথা স্মরণ করেন।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব ও আনোয়ার হোসেন শাহীন।

এ ছাড়া বক্তব্য দেন শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, কার্যকরী কমিটির সদস্য সুপ্রিয় ধর বাচ্চু ও আরিফ আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, গৌরীপুরে সাংবাদিকতার ভিত্তি গড়ে তুলতে সুরেশ কৈরীর ভূমিকা ছিল অনন্য। তার স্মৃতি নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

গৌরীপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন ৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত
আজ ২১ এপ্রিল মঙ্গলবার দেশব্যাপী শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষার প্রথমদিন ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থী মোট ৩ হাজার ১৬৭ জন। মোট পরীক্ষা কেন্দ্র ৯টি। এরমধ্যে প্রথম দিন ৯টি পরীক্ষাকেন্দ্রে মোট ৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ৫জন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ৪ জন, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ৭ জন, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ৯ জন, শাহগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে ১১ জন, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্রে ১ জন, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে ৩ জন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ৩ জন ও মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদিকে পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে মঙ্গলবার গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন গৌরীপুর উপজেলার ৯টি পরীক্ষাকেন্দ্রে মোট ৪৯ জন পরীক্ষার্থী অনুস্থিত ছিল। তবে এই মুহূর্তে পরীক্ষার্থী অনুপস্থিত থাকার সঠিক কারণ শনাক্ত করা যায় নি।

গৌরীপুরে হাটে হাটে সরকারি ক্রয়কেন্দ্র খুলে ধান ক্রয়ের দাবি
ময়মনসিংহের গৌরীপুরে ধান বিক্রির হাটে ধলতা প্রথা বন্ধ, ধানের ন্যায্য মূল্য নির্ধারণ ও সরকারি ভাবে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ ধান ক্রয় এই তিন দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

রোববার দুপুরে গৌরীপুর উপজেলা ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই স্মারকলিপি দেয়া হয়।

গৌরীপুর উপজেলা ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সংগঠক আরিফুল বলেন, প্রতি বছর ধান কাটার মৌসুম এলেই কৃষকরা আনন্দিত হয়। কিন্ত সিন্ডিকেটের কারণে কৃষক ন্যায্য দাম পায় না। ধলতা প্রথার নামে প্রতি মণে দুই থেকে তিন কেজি ধান কৃষকের কাছ থেকে বেশি নেয়া হয়। আমরা এই প্রথা বন্ধ ও সরকারি ভাবে ক্রয়কেন্দ্র খোলে সরাসারি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবি জানাচ্ছি।

আরেক সংগঠক সাইদুর রহমান খান লিংকন, প্রতি বছর সরকারি ভাবে ধান চাল সংগ্রহের সময় সরকার চাল বেশি কিনে, ধান কম কিনে। এতে কৃষক লাভবান হয় না। লাভবান হয় চালকল মালিকরা। সিন্ডিকেট ও অনিয়মের কারণে কৃষক সরাসরি গুদামে ধান সরবরাহ করতে পারে না। তাই আমরা ধলতা প্রথা বন্ধ, ধানের ন্যায্য মূল্য নির্ধারণ ও সরকারি ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ ধান ক্রয়ের দাবি জানিয়েছি কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য।

স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন মো. খাইরুল ইসলাম, মো. ইব্রাহিম শেখ, ইমরান সরকার, মিলন সরকার, শহীদ মিয়া, সোহরাব মিয়া, প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।