ঈশ্বরগঞ্জ – angortv.com

ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে পণ্ড বিয়ের আয়োজন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

ভুক্তভোগীরা জানান, চরআলগী গ্রামের ১৫ থেকে ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া এলাকার শতাধিক খড়ের গাদার মধ্যে অর্ধশতাধিক গাদায় আগুন দেওয়া হয়েছে।

আজ (৩১ মে) রবিবার সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর ও চরআলগী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার সময় চরআলগী গ্রামের হতদরিদ্র নাজিম উদ্দিনের মেয়ে আসমা খাতুনের বিয়ের আয়োজন চলছিল। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বিয়েবাড়িতে ঢুকে রান্না করা খাবার, অতিথিদের বসার স্থান ও আসবাবপত্র তছনছ করে। ভাঙচুর করা হয় থালা-বাসনও। এতে নাজিম উদ্দিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

নাজিম উদ্দিনের ভাই আলাল উদ্দিন বলেন, “বিনা কারণে এমন ঘটনার পর আমার ভাই জ্ঞান হারিয়ে ফেলেছেন। বর আসার আগেই এমন ঘটনা সবাইকে হতবাক করেছে। আমরা এর বিচার চাই।”

চরআলগী গ্রামের বাসিন্দা কেনান বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার দাবি করছি।”

এদিকে মরিচারচর গ্রামের ইব্রাহিম খলিল, রোমান, হৃদয়, শিপন ও তুহিনসহ অন্তত ১০ জন স্থানীয় বাসিন্দা জানান, ঈদের দিন বিকেলে উচাখিলা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পাড়ের বটতলায় মরিচারচর গ্রামের তুহিন (২০) তার বোন জিনু আক্তারকে নিয়ে ঘুরতে যান। এ সময় চরআলগী গ্রামের কয়েকজন কিশোর জিনু আক্তারকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি করে। এতে তুহিন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

তাদের দাবি, পরে শনিবার বিকেলে মরিচারচর গ্রামের রাব্বি ও রবিন বাজারে গেলে চরআলগী গ্রামের কয়েকজন তাদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তারা ইব্রাহিম খলিলের দোকানে আশ্রয় নেন। বিষয়টি সমাধানের কথা বলে শনিবার রাত ৯টার দিকে ইব্রাহিমকে ডেকে নিয়ে চরআলগী গ্রামে মারধর করা হয়। এর জের ধরেই রবিবার সকালে মরিচারচর গ্রামের লোকজন চরআলগী গ্রামে হামলা চালায়।

তবে ইব্রাহিম খলিল দাবি করেন, “বিয়েবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়টি সাজানো নাটক। তারা নিজেরাই এসব করে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় দুই পক্ষের ইব্রাহিম খলিল, তুহিন, হৃদয়, মঞ্জুরুল হক ও সাগর মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, “ঈদের দিন বিকেলে উচাখিলার বটতলায় ফুচকার অর্ডার দেওয়া নিয়ে বাকবিতণ্ডার সূত্র ধরে এ ঘটনার সৃষ্টি হয়। এর জেরে আজ চরআলগী গ্রামের ৩০ থেকে ৪০টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

এ ব্যাপারে বাংলাদেশ পুলিশ-এর ঈশ্বরগঞ্জ থানা ওসি রবিউল আজম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদকের টাকা সংগ্রহে গলার চেইন ছিনতাই, চিনে ফেলায় শিশু মরিয়মকে হত্যা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকের অর্থ সংগ্রহে মরিয়ম আক্তার(৪) নামে এক কন্যা শিশুর গলায় থাকা রূপার একটি চেইন ছিনতাই করে মাদকাসক্ত দুই বন্ধু ইয়াছিন মিয়া(১৬) ও আকাশ(১৫)। ছিনতাইকালে  ইয়াছিন ও আকাশকে চিনে ফেলায় শ্বাসরোধে শিশু মরিয়মকে হত্যা করে বাড়ির পাশের একটি মাটির চুলার ভিতর লাশ ভরে রাখে বলে আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে হত্যা মামলার এক নম্বর আসামি ইয়াছিন মিয়া (১৬)।

আজ (২০ মার্চ) শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে শিশু মরিয়মের বাবা মিজানুর রহমান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। রাতেই মামলা রেকর্ড করে থানা-পুলিশ। তারও আগে গতকাল সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মরিয়ম আক্তার একই গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র কন্যা। ঈদের আগে চাঞ্চল্যকর এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ জানায়,ছিনতাই করা রূপার চেইন আঠারবাড়ী রায়ের বাজারের একটি জুয়েলারি দোকানে মাত্র ১২’শ টাকায় বিক্রি করে ইয়াছিন ও আকাশ। হত্যা মামলায় উল্লিখিত আসামিরা হলো- মারুয়াখালী গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে ইয়াছিন(১৬) ও একই গ্রামের ফরজুলের ছেলে আকাশ(১৫)।

গতকাল  রাতেই অভিযান চালিয়ে দুই বন্ধু ইয়াছিন ও আকাশকে  গ্রেপ্তারের পর শুক্রবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। নেশার টাকা সংগ্রহ করতে এবং তাদের চিনে ফেলার কারণে শিশু মরিয়মকে  হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি প্রদান করে ইয়াছিন।

নিহত শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়  শিশু মরিয়ম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। একইদিন ইফতারের আগে বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে মরিয়মের নিথর দেহ উদ্ধার করে স্বজনরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এমন নৃশংস ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহত শিশুর বাবা মিজানুর রহমান ও মামা হাবিবুর রহমান বলেন,আমাদের কলিজার টুকরাকে নেশাগ্রস্তরা মেরে ফেলেছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই,যেন এভাবে আর কোন বাবা-মায়ের বুক খালি না হয়।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি  রবিউল আজম বলেন, নেশার টাকার জন্য এবং আসামিদেরকে চিনে ফেলার কারণে শিশু মরিয়মকে হত্যা করা হয়েছে বলে ইয়াছিন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। গতকাল

খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে শিশু মরিয়মের  মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়। রাতেই মামলা রেকর্ড করে হত্যাকান্ডে জড়িত দুই বন্ধুকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ঈশ্বরগঞ্জে চুলা থেকে শিশু মরিয়মের মরদেহ উদ্ধার, বাবা-ছেলেসহ দুইজন গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে মরিয়ম আক্তার (৪) নামে এক শিশু কন্যার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।( বৃহস্পতিবার ১৯ তারি) এলাকায় মাটির তৈরি চুলার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ।

নিহত মরিয়ম ওই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (৩০) ও রিমা আক্তার (২৪) দম্পতির মেয়ে। পরিবারের একমাত্র সন্তান হওয়ায় তার মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুটি দুপুর ১ টা থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ইফতারি আগে বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে মরিয়মের নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটির গলায় থাকা একটি রূপার চেইন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে টার্গেট করে। চেইন নেওয়ার সময় মরিয়ম চিৎকার শুরু করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি গোপন করতে মরদেহ চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়।

এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সাদ্দাম মিয়া (৩৫) এবং তার ছেলে ইয়াসিন মিয়া (১৬)-কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।”

তিনি আরও বলেন, “এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এমন নৃশংস ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০৬টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন।

সোমবার (১৬ মার্চ) দত্তপাড়া এলাকার আর.এম কম্পিউটার ট্রেনিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাই, চাল, নুডলস, সাবান, পেঁয়াজ ও তেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ফরহাদ হোসেন, তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের এর ভাইস চেয়ারম্যান জাহিদুর ইসলাম বলেন, ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কাজ করে আসছে। রক্তদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।

ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন চেয়ারম্যান সাইফুল ইসলাম রিপন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন পাশে থাকার আহ্বান জানান।

১৬ বছর পর পায়ে জুতা পরলেন বিএনপি কর্মী
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ইজিবাইক চালক মো. সবুজ মিয়া (৩৫) ১৬ বছর খালি পায়ে থাকার পর আজ পায়ে জুতা পরলেন।

২০১০ সালে ঢাকার গাজীপুরে বিএনপির এক মিছিলে হামলার সময় আহত হন সবুজ। সেই মিছিলে তিনি নিজের পায়ের জুতা হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তার দল বিএনপি যতদিন ক্ষমতায় না আসবে ততদিন পায়ে জুতা পরবেন না। এরপর থেকে ১৬ বছর ধরে তিনি খালি পায়ে কাজ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভের পর, আজ মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৯টায় নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু তাকে নিজের বাসভবনে ডেকে আনুষ্ঠানিকভাবে নতুন জুতা ও পাঞ্জাবি-পায়জামা পরিয়ে দেন এবং তাকে বুকে জড়িয়ে নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সবুজ মিয়ার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামে। তিনি প্রয়াত আসির উদ্দিনের ছেলে।

সবুজ মিয়া বলেন, ২০১০ সালে ঢাকার গাজীপুরে বিএনপির মিছিলে ফ্যাসিস্ট আওয়ামী সরকার হামলা চালায়। তখন আমি আহত হই এবং জুতা হারাই। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে, ততদিন পায়ে জুতা পরব না। আজ আমাদের নেতা লুৎফুল্লাহেল মাজেদ বাবু আনুষ্ঠানিকভাবে আমাকে জুতা পড়িয়ে দিয়েছেন। আমি খুব আনন্দিত।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের এমপি বলেন, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ত্যাগ ও শ্রম বৃথা যায়নি। সবুজের এই জেদ ও ত্যাগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমরা দলের এমন নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে চাই।

সবুজ মিয়ার ১৬ বছরের এই অবিশ্বাস্য ত্যাগ এবং আনুগত্যকে এবার দলের নেতৃবৃন্দ সম্মান দিয়েছেন, যা স্থানীয় পর্যায়ের রাজনৈতিক প্রেরণার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজিএফ চাল বিতরণে অনিয়ম, ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি এমপির
ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারি বিজিএফ (VGF) চাল বিতরণকে ঘিরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চাল বিতরণে মাপে কম দেওয়া, অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায়, অনেক স্থানে উপকারভোগীদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়া হচ্ছে। এছাড়া কিছু স্থানে সরকারি চাল গুদামজাত করে রাখার অভিযোগও পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সরকারি বরাদ্দকৃত বিজিএফ চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন , চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রকৃত দুস্থ মানুষের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি উচ্চ শিক্ষিত ও ভালো লোক ছাড়া ডিও লেটার দেবেন না এমপি মাজেদ
শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য উচ্চ শিক্ষিত ও সমাজের ভালো লোক ছাড়া ডিও লেটার দেবেন না বলে সাফ জানিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে এমপি লুৎফুল্লাহেল মাজেদ লিখেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নিয়ে এখনো কোন অফিসিয়াল সিদ্ধান্ত হয় নাই। আর সিদ্ধান্ত যাই হোক না কেনো, কোন উচ্চ শিক্ষিত, সমাজের ভালো লোক ছাড়া কেউই কোন প্রতিষ্ঠানে আমার ডিও লেটারে সভাপতি হতে পারবে না।’

এ বিষয়ে সবাইকে তার ওপর ভরসা রাখার আহবান জানিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেন বিএনপির এই তরুণ সংসদ সদস্য।

এমপি মাজেদের এই স্ট্যাটাসের পর শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং মন্তব্যের ঘরে এমপি মাজেদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।

শিক্ষা ও নেতৃত্বে বিনয়ী দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু
ময়মনসিংহ-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে শিক্ষা, নেতৃত্ব ও দায়িত্বশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তাঁর এই বক্তব্য ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়িয়েছে।

পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে আগ্রহী নন। বরং তিনি চান, অনুষ্ঠানে একজন বড় শিক্ষাবিদ কিংবা খ্যাতিমান খেলোয়াড়কে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হোক, যাতে শিক্ষার্থীরা প্রকৃত অনুপ্রেরণা পায়। নিজের চেয়ে পদমর্যাদায় ছোট কোনো ব্যক্তির পর তাঁর নাম থাকলেও এতে তাঁর কোনো আপত্তি নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “নতুন ঈশ্বরগঞ্জ চাই, নতুন বাংলাদেশ চাই। ছাত্রদের অনুপ্রেরণার জায়গায় থাকতে চাই, প্রধান অতিথি হিসেবে নয়।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি শিক্ষা ব্যবস্থায় অহংকার ও আনুষ্ঠানিকতার পরিবর্তে বিনয়, দায়িত্ববোধ ও মানবিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন।

এমপি মাজেদ বাবু আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে প্রধান শিক্ষকদের জবাবদিহিতার জায়গায় থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, নিয়মশৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, একজন জনপ্রতিনিধির এমন চিন্তাভাবনা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তাঁদের মতে, এতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহিতার সংস্কৃতি জোরদার হবে এবং নেতৃত্বের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি হবে।

অনেক অভিভাবক ও শিক্ষানুরাগী ব্যক্তিরাও এই বক্তব্যকে সময়োপযোগী ও বাস্তবমুখী বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে, রাজনীতিবিদদের মধ্যে এমন দৃষ্টিভঙ্গি থাকলে শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন সম্ভব।

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন লুৎফুল্লাহেল মাজেদ বাবু। নির্বাচনের পর থেকেই তিনি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও নৈতিক নেতৃত্বের বিষয়ে ধারাবাহিকভাবে ইতিবাচক বক্তব্য দিয়ে আসছেন।

তার সাম্প্রতিক এই ফেসবুক পোস্ট নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণামূলক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি নেতার মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন খোকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে স্ট্রোকজনিত কারণে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মরহুম আব্দুল্লাহ আল-মামুন খোকন রাজনৈতিক জীবনে দীর্ঘ ১৭ বছর জেল-জুলুমের শিকার ছিলেন। তবে দুঃখজনকভাবে তিনি রাজনৈতিক সুসময় দেখে যেতে পারেননি। ছাত্রজীবনে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।

তার আকস্মিক মৃত্যুতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহল মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কলেজে স্বৈরাচার গ্রন্থাগার, অধ্যক্ষকে ভেতরে রেখে তালা দিল শিক্ষার্থীরা
অনিয়ম, দুর্নীতি এবং পতিত স্বৈরাচার হাসিনা সরকারের আদর্শ লালন করে স্বৈরাচার পাঠাগার নির্মাণের অভিযোগ এনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালকে তার কক্ষের ভিতরে রেখে বাহিরে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

আজ রবিবার সকাল ১১ টার দিকে কলেজের শিক্ষক মিলনায়তন ও অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।  প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকাল ৩ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস আলীনগর কলেজে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে আসেন।

এর আগে গত বৃহস্পতিবার থেকে কলেজের এইচএসসি(বিএমটি) প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বর্ষমধ্য পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি।

এদিকে কলেজে স্বৈরাচার হাসিনা সরকারের নানাবিধ বই সংবলিত গ্রন্থাগার স্থাপনকে ঘিরে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কলেজ সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ প্রতিষ্ঠিত হয়। স্বনামধন্য এই কলেজে ২০২৩ সালের ১৫ মার্চ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন মোস্তফা কামাল। তিনি যোগদানের প্রায় তিন বছর হলেও শিক্ষা ব্যবস্থার তেমন কোন উন্নতি হয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ,অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের কাছ থেকে একবার সেশন ফি নেওয়ার কথা থাকলেও নেওয়া হয়েছে একাধিকবার। উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে ৪০% বেতন নেওয়ার কথা থাকলেও নেওয়া হয় ১০০%। বিগত বছরগুলোতে যেখানে ৫০০ টাকা ফি নেওয়া হয়, এবছর তা বাড়িয়ে ৬০০ টাকা নেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়,গত বছর ভর্তি বাবদ ৫৬০০ টাকার রশিদ দিয়ে জোরপূর্বক আরও ২০০ বাড়িয়ে নেওয়া হয় শিক্ষার্থীদের কাছ থেকে।  তখন বলা হয়েছিল শিক্ষার্থীদের আইডিকার্ড ও মসজিদ উন্নয়নের জন্য ২০০ টাকা বাড়িয়ে নেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীরা আদৌ আইডিকার্ড পায়নি। বরং চলতি বছর আইডিকার্ড বাবদ আরও ১১০ টাকা ধার্য করেছেন অধ্যক্ষ। এছাড়াও ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি বাবদ ৫৬০০ টাকা নিলেও চলতি বছর তা বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়েছে। এমনকি বিভিন্ন সময়ে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ কলেজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে।

কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের  শিক্ষার্থী মিলন মিয়াসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘অধ্যক্ষ স্যার অনিয়ম, দুর্নীতি করে আমাদের কাছ থেকে একাধিকবার সেশন ফি, অতিরিক্ত পরীক্ষা ফি ও বিভিন্ন কৌশলে মোটা অঙ্কের আদায় করছেন। এসবের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে তিনি (অধ্যক্ষ) আমাদের হুমকি দিয়ে বলেন- আওয়ামী লীগ আমলে কেউ আমার কিছু করতে পারেনি এখনও পারবে না।

শিক্ষার্থীরা আরও বলেন, ‘অধ্যক্ষ স্যার এখন স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের নিয়ে  লেখা  বই দিয়ে গ্রন্থাগার করে তুলেছেন। মনে হচ্ছে তিনি কলেজকে স্বৈরাচারের পাঠশালা বানাতে চান। আমাদের এক দফা এক দাফি এই দুর্নীতিবাজ, অসৎ ও স্বৈরাচারের দোসর অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে।

এ ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, কলেজের জমিদাতা আব্দুল কদ্দুস, তার ছেলে আয়নাল হক এবং মঞ্জুরুল হক আমাকে কলেজের ফান্ড থেকে ৫০ লক্ষ  টাকা দিতে বলে। আমি তাদের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা এমন নাটক সাজিয়ে আমার অফিসে তালা লাগিয়ে হেনস্তা করেছে।

স্বৈরাচার গ্রন্থাগার সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, এই বইগুলো বস্তায় ভিতরে ভরা ছিল। মবকারীরা এগুলো বের করে সাজিয়ে রেখে ছবি তুলে এবং ভিডিও ধারণ করেছে। তবে বিষয়টি সম্পর্কে জমিদাতা আব্দুল কদ্দুস ও তার ছেলেদের  সাথে যোগাযোগ করলে তারা বলেন, অধ্যক্ষ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছে আমাদের ওপর।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘অধ্যক্ষকে অবরুদ্ধ করার সংবাদ পেয়ে আমি কলেজে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে আসি।  কলেজের সমস্যা সমাধানে গভর্নিং বডির সদস্যরা পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের গভর্নিং বডির সভাপতি সানজিদা রহমান বলেন, ‘রবিবার সারাদিন আমি জেলায় মিটিংয়ে ব্যস্ত ছিলাম। আসলে কি নিয়ে এমন ঘটনা ঘটেছে তা আমি এখন অবগত না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।