নেত্রকোণা – angortv.com

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি
নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাগ্‌বিতণ্ডার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে অন্যত্র বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাসুদুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পদায়ন করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে মাসুদুর রহমানকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। তবে বদলির আদেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমানকে গত রোববার সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে সাময়িক বরখাস্ত করা হয়।

গত শনিবার লেঙ্গুরা বাজারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। ওই অভিযানে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়ার ছোট ভাই পারভেজ ভূঁইয়া ও বকুল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের কার্যক্রম চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন সাইদুর রহমান ভূঁইয়া। তিনি উপস্থিত জনতার সামনেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। জানতে চান, ‘কী করছেন এইটা? বলেন আমাকে?’ তখন ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমি ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে দাঁড়িয়ে আছি। মোবাইল কোর্ট আগে শেষ হোক।’ জবাবে চেয়ারম্যান বলেন, ‘স্বাক্ষর করার আগে আমাকে বলেন। আমার ইউনিয়ন এটা। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আপনি মোবাইল কোর্ট করবেন, আমাকে আগে বলতে হবে।’ ‘কে বলেছে এটা? কোন আইনে আছে?’ ম্যাজিস্ট্রেটের এমন প্রশ্নে সাইদুর বলেন, ‘চেয়ারম্যানের আইনে আছে।’

ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আদালত অবমাননার অভিযোগে স্থানীয় সরকার বিভাগ ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বদলির আদেশের পর মাসুদুর রহমান গতকাল দিবাগত রাত একটার দিকে তাঁর ‘ইউএনও কলমাকান্দা’ আইডি থেকে একটি পোস্ট দিয়ে কলমাকান্দাবাসীকে শুভেচ্ছা জানান। সব সময় ন্যায়ের পথে থাকার প্রত্যয় জানান।

আজ বুধবার মাসুদুর রহমান বলেন, ‘বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমি সরকারি সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। কর্তৃপক্ষ যা ভালো মনে করেছেন, তা-ই করেছেন। এখন জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিটিংয়ে যোগ দিতে যাচ্ছি। হয়তো আজকেই নতুন কর্মস্থলের উদ্দেশে চলে যেতে হবে।’

‘ইউএনওকে কেন বদলি করা হয়েছে’

ইউএনওর বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নানা মন্তব্য করছেন। গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন ফেসবুকে লেখেন, ‘এই ইউএনওকে কেন বদলি করা হয়েছে এবং কোন ক্ষমতায় বদলি করা হয়েছে একজন নাগরিক হিসেবে এর উত্তর জানতে চাই। পাশাপাশি কারা তাঁকে বদলির জন্য সুপারিশ করেছে সেটিও জানতে চাই। আজকের মধ্যে তাঁকে কলমাকান্দা উপজেলায় বহাল করতে হবে এবং এটা করে রাষ্ট্রকে প্রমাণ করতে হবে রাষ্ট্র ন্যায় বিচারক। তাঁর বদলির বিষয়ে বিএনপির যদি কেউ জড়িত থাকে, সেটিও প্রকাশ করতে হবে।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নেত্রকোনা কমিটির সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে নির্বাহী ক্ষমতা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে স্পষ্ট দিকনির্দেশনা না থাকায় এ ধরনের সংঘাত সৃষ্টি হয়। তাঁর মতে, কোনো ঘটনায় একের পর এক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলোর ব্যাখ্যা প্রকাশ করা না হলে জনমনে প্রশ্ন তৈরি হওয়াই স্বাভাবিক।

দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে এক বাড়িতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে সাধুপাড়ার বাসিন্দা ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী সঞ্জয় সরকারের বাড়িটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দুই পরিবারের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মঞ্জুর ফরাজী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।

চাঁদা চেয়ে মারধর, নেত্রকোণা জেলা ছাত্রদল সভাপতিকে নোটিশ
নেত্রকোনা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদার সারোয়ার জাহানকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর বিরুদ্ধে। একই সঙ্গে তার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তাকে কেন্দ্রীয় কমিটি থেকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার দুপুরে সারোয়ার জাহান এলজিইডির নির্বাহী প্রকৌশলীর রুমে বসে কথা বলছিলেন। এ সময় সুমন নামের এক যুবক সারোয়ার জাহানকে ডেকে বাইরে নিয়ে আসেন এবং বাইরে উপস্থিত থাকা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী সারোয়ার জাহানকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন।

বিষয়টি নিয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, আমি ছুটিতে আছি, তবে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মারধর ও চাঁদাবাজি আমলে নিয়ে অনিক মাহমুদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশে দিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত নোটিশে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে অনিক মাহমুদ চৌধুরীকে কারণ দর্শাতে বলা হয়েছে।

নেত্রকোণা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ঠিকাদার সারোয়ার জাহান আমার রুমে বসে কথা বলছিল। এমন সময় ছাত্রদল নেতা সুমন তাকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তাকে মারধর করা হয়। ওখানে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব ও সুমন ছিল বলে জেনেছি। আমি তাৎক্ষণিক বিষয়টি পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ঠিকাদার সারোয়ার জাহানের সঙ্গে সুমন নামের একজনের কথা-কাটাকাটি হয়। বিষয়টি শুনে আমি এগিয়ে যাই। এখানে আমাকে অহেতুক জড়ানো হচ্ছে।

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ নিহত ২
নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌজাহান মিয়া (৫৫) এবং নূর মোহাম্মদ (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ।

মরদেহগুলো নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। আহত আরও ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল (৩০ আগস্ট) জেলা সদরের মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দোজাহন মেম্বারের লোকজন। সেখানে চারজনকে আহত করলে আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যান।

রোববার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজন মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ এখনো তৃতীয় ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

নিহত দৌজাহান মিয়ার স্ত্রী জসুমা খাতুন বলেন, পূর্বে থেকেই তাদের সঙ্গে জমিজমা ও টাকা পয়সা লেনদেন বিষয়ক সমস্যা চলে আসছিল। এরই জের ধরে গতকাল নেত্রকোণা জেলা বিএনপির কাউন্সিল থেকে বাড়ি ফেরার সময় তাকে মোটরসাইকেলের ওপর অতর্কিত হামলা করে হত্যা করা হয়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহানেওয়াজ বলেন, এ ঘটনায় দুজনের নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

লুট করা ২৪ গরু মিলল বিএনপি নেতার বাড়িতে
নেত্রকোনার মদনে হাওরের সড়ক থেকে ২৪টি গরু লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে স্থানীয় বিএনপি নেতার বাড়ি থেকে লুটের গরুগুলো উদ্ধার করেছে। পরে সেগুলোকে মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল (মঙ্গলবার) বিকেলে মদন উপজেলায় গোবিন্দশ্রী গ্রামের সড়ক থেকে গরুগুলো লুটের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়জুরী থেকে এক নারী পিকআপে করে তার ১৯টি গরু নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিলেন। মঙ্গলবার বিকেলে গোবিন্দশ্রী সড়কে পৌঁছলে কয়েকজন ব্যক্তি পিকআপ থামিয়ে জোরপূর্বক গরুগুলো নিয়ে যায়। একইদিন বিকেলে অপর একব্যক্তি ৫টি গরু পিকআপে করে খালিয়াজুরি থেকে নান্দাইল নিয়ে যাচ্ছিলেন। তবে গোবিন্দশ্রী থেকে সেগুলোও লুট হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযানে নামে।

পরে রাতে গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মান্নার বাড়ি থেকে ১৯টি গরু উদ্ধার করা হয়। বাকি গরুগুলোও বিএনপির অন্যান্য নেতাকর্মীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

গরুগুলো উদ্ধারে যৌথবাহিনীকে সহায়তা করেন স্থানীয় জামায়াতের রোকন সদস্য দিলোয়ার হোসেন, জামায়াত কর্মী হাফেজ জাকারিয়া, রুমান মিয়া, আবুল বাশার, তৈয়মুল আলম বাপ্পি, গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্রাট, বিএনপি নেতা আমজাদ হোসেন সুজাত, যুবদল নেতা জুসেফ আহমদ ভূট্টো ও ছাত্রদল নেতা আল-রাব্বী রবিন।

এ বিষয়ে গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্রাট বলেন, কয়েকদিন আগে খালিয়াজুরীতে যে সংঘাত হয়েছিল তার জেরে এ ঘটনা ঘটতে পারে। পরে গরুগুলো দপ্তর সম্পাদক মান্নার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। সেগুলো তার জিম্মায় ছিল।

অভিযানে সহযোগিতাকারী স্থানীয় জামায়াতের রোকন দিলোয়ার হোসেন বলেন, লুট হওয়া গরুগুলোর মধ্যে ১৯টি গরু বিএনপি নেতা মান্নার বাড়ি থেকে উদ্ধার করা হয়। বাকিগুলো অন্যান্য নেতাকর্মীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে অনেক মানুষ হামলা করার চেষ্টা করেছিল।

অভিযানে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, লুট হওয়া ১৯ গরুর মধ্যে মোটাতাজা ৪টি অন্যত্র সরিয়ে ১৫টি ফেরত দিতে চেয়েছিল। বাকি ৪টির খবর পাওয়া যায় অন্যদের বাড়িতে। সেগুলো উদ্ধারে গেলে পুলিশসহ সহায়তাকারীদের ওপর হামলা চালাতে অসংখ্য মানুষ বেরিয়ে আসে। কোনোরকম প্রাণ নিয়ে ফিরে এসেছি। শেষে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় ও বাকি গরুগুলো উদ্ধার করে। রাতটা পার হলে আর গরুগুলো পাওয়া যেত না।

অভিযুক্ত গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মান্না বলেন, ঝামেলা হওয়ার ভয়ে গরুর মালিক আমার বাড়িতে তার গরুগুলো রাখার জন্য আশ্রয় চেয়েছিল। আমি সেগুলো নিরাপদে রেখেছি। পরে শুনলাম তিনি আমার আত্মীয় হন। লুটপাটের ঘটনা ঘটেনি।

মদন থানার ওসি নাহিদ হাসান বলেন, হাওরে ঘাস খাওয়াতে ওই নারী তার ১৯টি গরু খালিয়াজুরীতে এক আত্মীয়র বাড়িতে দিয়েছিলেন। সম্প্রতি সংঘর্ষ হওয়ায় ভয়ে গরুগুলো ফেরত নিয়ে যাচ্ছিলেন আটপাড়ায়। পথে গোবিন্দশ্রী এলাকায় পিকআপ থামিয়ে যে যার মতো করে গরুগুলো নিয়ে যায়।

তিনি আরও বলেন, একইদিন অপর এক ব্যক্তি ৫টি গরু কিনে খালিয়াজুরী থেকে নান্দাইল নিয়ে যাচ্ছিলেন। একই এলাকায় পিকআপ থামিয়ে গরুগুলো নিয়ে যায়। পরে খবর পেয়ে সবগুলো গরু উদ্ধার করা হয়।

তবে কার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব লেখার দরকার নাই। গরু উদ্ধার হয়েছে এটাই লিখেন।

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্যসহ ২ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে নেত্রকোণার কলমাকান্দায় সাবেক সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুনই গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত দুজন হলেন, উপজেলার শুনই গ্রামের সাবেক সেনা সদস্য রফিকুল ফকির (৫০) ও তার কাজের লোক সুমন মিয়া (২৮)। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে কৃষি কাজের জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করছিলেন রফিকুল ফকির। এ সময় অন্য দুজনও তার সঙ্গে ছিলেন। ছেড়া বৈদ্যুতিক তারে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হন রফিকুল ফকির। অন্য দুজন তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ফকির ও সুমনকে মৃত ঘোষণা করেন। আর জাহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন দুপুর ২টার দিকে ঢাকা পোস্টকে বলেন, এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনে রয়েছি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নেত্রকোনা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ আবু তাহের খান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নেত্রকোনা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মো. আবু তাহের খান। এর আগে তিনি প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ও পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজটির তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল বাসেতকে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের প্রাণিবিদ্যা বিভাগে বদলি করা হয়। পরে ১৫ সেপ্টেম্বর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান। মঙ্গলবার তাকে ভারমুক্ত করে অধ্যক্ষ পদে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আবু তাহের খান ১৯৯৬ সালের ৮ আগস্ট শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের প্রভাষক পদে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে যোগদান করেন। এরপর তিনি কর্মজীবনে সরকারি আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, গৌরীপুর সরকারি কলেজ, দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজে শিক্ষকতা করেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে গবেষণা কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন তিনি। সবশেষ ২০২৩ সালের ২১ মার্চ নেত্রকোনা সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান প্রফেসর আবু তাহের খান।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৭
নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টেবর) রাত ৯টা থেকে ১২টার মধ্যে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু জোবায়ের, একই ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম, পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম, মোহনগঞ্জের সমাজ সহিলদেও ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম এবং বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী জাকির হোসেন।

এ বিষয়ে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলনকারীদের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর, লুটপাটসহ নাশকতার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেতা, গন্তব্য ছিল ভারত
নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম খানকে আটক করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ভারতে যাওয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় কর্তব্যরত পুলিশ সদস্য তাকে আটক করে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণার পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ।

জানা গেছে, নজরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে আক্রান্ত। ইতিপূর্বে তার বাইপাস অস্ত্রোপচার হয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে ছিলেন। বুধবার সকালে তিনি চিকিৎসার উদ্দেশে বিমানে করে ভারতে যেতে চেয়েছিলেন। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই কর্তব্যরত পুলিশ তাকে আটক করে।

নেত্রকোণা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ গণমাধ্যমকে জানান, বুধবার সকালে কলকাতা যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। আটক মেয়র নেত্রকোণায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা রয়েছে।

আটক নজরুল ইসলাম খান আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে তিনবার মেয়র নির্বাচিত হন। তিনি পৈতৃক সূত্রে শহরের চকপাড়া এলাকার বাসিন্দা ও উকিলপাড়া এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন।

নজরুল ইসলাম খানের ছেলে জামিউল ইসলাম খান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তাঁর ভাই মাসুদ খান জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।

চাকরিতে যোগদানের তারিখ পেরোনোর দেড় মাস পর প্রার্থী পেলেন নিয়োগপত্র
চাকরিতে যোগদানের তারিখ পেরোনোর দেড় মাস পর প্রার্থীর হাতে পৌঁছাল নিয়োগপত্র। এতে চাকরি বঞ্চিত হয়ে পোস্টমাস্টারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়েছেন মোঃ যাইনুল আবেদিন নামের এক যুবক। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এ ঘটনা ঘটেছে।

যাইনুল আবেদিন কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাঘসাত্রা গ্রামের মৃত আলী আকবরের ছেলে। গত বৃহস্পতিবার বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

যাইনুল আবেদিন বলেন, ‘২০২২ সালের অক্টোবরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফিল্ড অফিসার হিসেবে পরীক্ষা দিই। উত্তীর্ণ হওয়ায় চাকরির নিয়োগপত্র পোস্ট অফিসের মাধ্যমে গত ১৩ আগস্ট হাতে পাই। কিন্তু চিঠি খুলে দেখি চাকরিতে যোগদানের তারিখ ছিল ৬ জুলাই। ব্যাংক কর্তৃপক্ষ ২১ জুন আমার ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে নিয়োগপত্র পাঠায়। খবর নিয়ে জেনেছি কলমাকান্দায় ওই চিঠি ২২ জুন এসে পৌঁছে। এর ১-২ দিনের মধ্যে বড়খাপন ইউনিয়ন পোস্ট অফিসে চলে আসার কথা। কিন্তু সেটা পৌঁছাতে দেড় মাসের বেশি সময় লেগেছে। পোস্টমাস্টারের গাফিলতির কারণে আমার স্বপ্ন ভেঙে গেল।’

যাইনুল আরও বলেন, ‘১৩ আগস্ট নিয়োগপত্র পেয়ে ফোন করে যোগাযোগ করি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে। যথাসময়ে যোগদান না করায় এত দিনে এই পদ শূন্য ঘোষণা করা হয়েছে। তাই আর যোগদান করা যাবে না বলে তারা জানায়।’

কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের পোস্ট অফিসে গিয়ে দেখা গেছে, অফিসের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পোস্টমাস্টার মিনহাসুর রহমানের দেখা মেলেনি। একটা জরাজীর্ণ ঘরে ডাকবাক্স ঝোলানো থাকলেও এটি কোনো পোস্ট অফিস নয় বলে জানান স্থানীয় লোকজন। ঘরের মালিক মিনহাসুর রহমান নিজেই পোস্টমাস্টার। তবে তিনি থাকেন নেত্রকোনা শহরে।

কলমাকান্দা উপজেলা পোস্ট অফিসের পোস্টমাস্টার সুকুমার নাগ বলেন, ‘যাইনুলের চিঠিটি গত ২২ জুন আমাদের অফিসে আসে। এদিনই সেটি বড়খাপন ইউনিয়ন পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়। দেরিতে পৌঁছানোর বিষয়ে পোস্টমাস্টার কোনোভাবেই দায় এড়াতে পারেন না। এ বিষয়ে ভুক্তভোগী যাইনুলের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কর্তৃপক্ষ আজ রোববার তদন্ত করে গেছেন।’

এ বিষয়ে নেত্রকোনা প্রধান ডাকঘরের পোস্টমাস্টার শাহেদুন্নাহার বলেন, ‘বিষয়টি দুঃখজনক। চাকরি হারানোয় যাইনুলের অপূরণীয় ক্ষতি হয়েছে। ডাক বিভাগে অভিযোগ দিয়েছেন যাইনুল। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’

নেত্রকোনার ১০ উপজেলার ৮৪ ইউনিয়নে ডাকঘরের ১৯৫টি শাখা রয়েছে। এর মধ্যে নেত্রকোনা প্রধান ডাকঘরের অধীনেই ৪৩টি শাখা রয়েছে।