মোহনগঞ্জ – angortv.com

মোহনগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩৫ জন
নেত্রকোনার মোহনগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আজ বুধবার মোহনগঞ্জ পৌরসভার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রতন মিয়া (২৬), বিকাশ (২৮), রানা মিয়া (৩০), নুরুল আমীন (৫০), সোহাগ (২৬), হাসান (৩৫) ও রেজাউল করিমকে (৫০) মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫১ রাউন্ড গুলি ও ১০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এখন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে অটোরিকশার ভাড়া আদায়কে কেন্দ্র করে মাঘান বাজারে উপজেলার বিরামপুর ও বড়কাশিয়া গ্রামের দুই অটোচালকের মধ্যে ঝগড়া বাধে। পরে এই ঝগড়াকে কেন্দ্র করে ওই দুই গ্রামের লোকজন পৌরসভার রেলস্টেশন এলাকায় জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ১৫টি অটোরিকশা এবং ১০-১২টি দোকান ভাঙচুর ও মালামাল লুট করে। সংষর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।

বিরামপুর গ্রামের নুর মোহাম্মদ নামের এক অটোচালকের দাবি, হামলার সময় তাঁর অটোরিকশাসহ ৫০টি অটোরিকশা ভাঙচুর ও বহু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

বড়কাশিয়া বিরামপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অনেক দোকান লুটপাট করা হয়। পরে জনপ্রতিনিধিদের সহায়তায় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অটোরিকশার ভাড়া আদায়কে কেন্দ্র করে দুই অটোচালকের মধ্যে ঝগড়ার সূত্র ধরেই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মোহনগঞ্জে তরুণীর লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের কয়েক মাস পর প্রিয়া আক্তার (২২) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী জোবায়েদ হোসেনকে (২৭) গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে পৌর শহরের দেওথান গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জোবায়েদ হোসেন দেওথান গ্রামের আ. জব্বারের ছেলে। আর নিহত প্রিয়া আক্তার উপজেলার খালুয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে প্রিয়ার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে যৌতুকের জন্য হত্যার অভিযোগে প্রিয়ার স্বামী জোবায়েদসহ চারজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা করেছেন। অন্য আসামিরা হলেন- জোবায়েদের মা রোকেয়া আক্তার, বোন নুরুন্নাহার ও ইতি আক্তার।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে প্রিয়াকে অসুস্থ বলে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্বামী জোবায়েদ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

প্রিয়ার মামা মো. হায়দার অভিযোগ করেন, ৭-৮ মাস আগে জোবায়েদের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়। এরপর থেকে প্রিয়াকে নানারকম অত্যাচার করছিল জোবায়েদ। প্রিয়া ভীষণ অসুস্থ- বৃহস্পতিবার বিকালে জোবায়েদ আমাদের ফোন করে এমন খবর দেয়। ফোনে বলা তার ভাষাগুলো কৌশলী ছিল।

খবর শুনে আমরা সবাই ছুটে আসি। এসে দেখি প্রিয়া অনেক আগেই মারা গেছে। প্রিয়ার গলাসহ শরীরে অনেক জায়গায় মারধরের চিহ্ন রয়েছে। এটি নিশ্চিত হত্যাকাণ্ড।

পুলিশ জানায়, প্রিয়ার গলাসহ শরীরের অনেক জায়গায় নীলা ফোলা ও রক্তাক্ত দাগ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত জোবায়েদকে গ্রেফতার করে সকালে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতেও চেষ্টা অব্যাহত আছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে আগুন, ছিল না ইঞ্জিন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত সোমবার একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেই আগুন নেভান। এদিকে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটিতে আগে থেকেই ইঞ্জিন ছিল না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করে বলছেন, এই অগ্নিকাণ্ড পরিকল্পিত।

আজ বুধবার সকালে অভিযোগের বিষয়টি সদ্য যোগদান করা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদা খাতুনকে অবগত করা হলে তিনি বলেছেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হবে।’

সরেজমিন দেখা গেছে, পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটিতে কোনো ইঞ্জিন নেই। আগে থেকেই কেউ ইঞ্জিনটি খুলে রেখেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় ২০১৭ সাল থেকে ওই অ্যাম্বুলেন্স পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একই সময়ে নতুন আরও একটি অ্যাম্বুলেন্স যুক্ত হয়।

স্থানীয়রা অভিযোগ তুলে বলছে, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) নূর মোহাম্মদ শামছুল আলম অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন বিক্রি করে দেন। এখন প্রমাণ লোপাট করতে তারই কোনো অনুসারী হয়তো আগুন দিয়ে থাকতে পারে।

বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদা খাতুন বলেন, ‘নতুন জয়েন করেছি, তাই সব বিষয় এখনো জানি না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

ছাগল ধান খেল, দায়ের কোপ খেল স্কুলছাত্রী!
নেত্রকোনার মোহনগঞ্জে ছাগলে ধান খাওয়ার ঘটনায় প্রতিপক্ষের দায়ের কোপে এক কিশোরী (১৬) আহত হয়েছে। ওই উপজেলার রামজীবনপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ঘটনার রাতেই মোহনগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, আহত কিশোরী এলাকার একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত।

অভিযুক্তের নাম মুন্না মিয়া (২০)। তিনি রামজীবনপুর গ্রামের তাইজ্জুত আলীর ছেলে।

আহত কিশোরীর মায়ের অভিযোগ, শুক্রবার বিকালে আমাদের একটি ছাগল মুন্নাদের ধানক্ষেতে যায়। মুন্না ছাগলটিকে ধরে নিয়ে তাদের বাড়িতে বেঁধে রাখে। সন্ধ্যার দিকে আমার মেয়ে ছাগলটিকে আনতে যায়। এ সময় মুন্না প্রথমে আমার মেয়েকে লাঠি দিয়ে পেটায় ও পরে দা দিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য প্রকল্প হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক ডা. শহীদুল্লাহ্ বলেন, ‘কিশোরীর কপালে গভীর কাটা দাগ আছে। পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। ‘

এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত মুন্নার মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। মুন্নার পিতা তাইজ্জুত মিয়া জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হবে।

মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বলেন, ‘ছাগলে ধান খাওয়ার ঘটনায় ওই ছাত্রী ও মুন্নার স্বজনদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় ছাত্রীটি আহত হয়েছে। এ ব্যাপারে ছাত্রীর পিতা শফিকুল বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। তদন্তের জন্য আমাদের ফোর্স ঘটনাস্থলে কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন।

কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, কলেজছাত্রের বিরুদ্ধে মামলা
নেত্রকোনার মোহনগঞ্জে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে এক কলেজছাত্রের নামে মামলা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। গত মঙ্গলবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযুক্ত শাহীন উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার রাতে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে ওই ছাত্রীকে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে সেই কলেজছাত্র। পরে বিয়ের করতে অস্বীকৃতি জানায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই ছাত্র-ছাত্রী প্রতিবেশী। গোষ্ঠী সম্পর্কে চাচাতো ভাই-বোন। একই বিদ্যালয় থেকে একই সময় এসএসসি পাস করেছে। ঘটনার পর স্থানীয়ভাবে ছেলে-মেয়েকে বিয়ে দিয়ে বিষয়টি আপোস মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু ছেলেপক্ষ এতে রাজি না হলে মামলা করা হয়।

সমাজ-সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল বলেন, ‘ছেলে-মেয়ে দুজনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে বলে জেনেছি। পাশাপাশি তাদের ঘর। সম্পর্কেও আত্মীয়। ঘটনার দিন ছেলের ঘরেই মেয়েকে পাওয়া গেছে। ছেলের মা-বাবা বাড়িতে না থাকলে ওই মেয়ে ছেলের ঘরেই চলে আসতো। পরে ওইদিন অন্যদের হাতে ধরা পড়েছে। আমার কাছে এসেছিল বিষয়টি সমাধান করার জন্য। আলোচনা করে ছেলে-মেয়েকে বিয়ে পড়িয়ে দিয়ে ঘটনা সমাধান করার কথা ভেবেছিলাম। শুক্রবার আমি ঢাকা চলে এসেছি। ঢাকা থেকে ফিরেই এই বিষয়টা সমাধান করবো বলে গিয়েছিলাম।’

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার এসআই মমতাজ উদ্দিন বলেন, মামলার পরপরই শাহীন পালিয়েছে। তাকে ধরতে অভিযান চলমান।

মোহনগঞ্জে ৯ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ৯ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। আজ সোমবার ওই প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করা হয়।

জামানাত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- বড়তলী-বানিহারী ইউপিতে মাসুদ রানা (টেলিফোন), মো. আব্দুল মোতালিব (আনারস) ও মো. হাসিম উদ্দিন (দুটি পাতা); মাঘান শিয়াধার ইউপিতে মির্জা শামছুল আলম (চশমা), মো. জহিরুল ইসলাম (মোটরসাইকেল) ও মো. নজরুল ইসলাম খান (ঘোড়া); গাগলাজুর ইউপিতে মাসুদ আহম্মেদ (চশমা), মো. লিটন তালুকদার (আনারস) ও সুয়াইর ইউপিতে জহিরুল হক চৌধুরী (আনারস)।

নির্বাচন বিধি অনুযায়ী, যেসব প্রার্থী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাবেন না তাঁদের জামানত বাজেয়াপ্ত হবে। উপজেলার সাত ইউপিতে চেয়ারম্যান পদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে কম ভোট পাওয়ায় ৯ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলের তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বড়তলী-বানিয়াহারী ইউপিতে মোট ভোটের সংখ্যা ১১ হাজার ২৫৯ টি। এতে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা (টেলিফোন) পেয়েছেন মাত্র ১৭০ ভোট। একই ইউপিতে মো. আব্দুল মোতালিব (আনারস) পেয়েছেন ২০৫ ভোট ও মো. হাসিম উদ্দিন (দুটি পাতা) পেয়েছেন ১ হাজার ১৯৪ ভোট।

মাঘান শিয়াধার ইউপিতে মোট ভোটের সংখ্যা ১৩ হাজার ২১ টি। এতে মির্জা শামছুল আলম (চশমা) পেয়েছেন ৮২৯ ভোট। একই ইউপিতে মো. জহিরুল ইসলাম (মোটরসাইকেল) পেয়েছেন ৩২৭ ভোট ও মো. নজরুল ইসলাম খান (ঘোড়া) পেয়েছেন ৯৬০ ভোট।

গাগলাজুর ইউপিতে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৬৪৮ টি। এতে মাসুদ আহম্মেদ (চশমা) পেয়েছেন ১১৭৩ ভোট ও মো. লিটন তালুকদার (আনারস) পেয়েছেন ৮৩১ ভোট। এ ছাড়া সুয়াইর ইউপিতে মোট ভোটের সংখ্যা ১১ হাজার ৪৩ টি। ওই ইউপিতে জহিরুল হক চৌধুরী (আনারস) পেয়েছেন ১ হাজার ১৬৩ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক বলেন, নির্বাচন কমিশন বিধি অনুযায়ী কাস্টিং ভোটের আট ভাগের একভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। হিসেব অনুযায়ী ওই প্রার্থীরা কাস্টিং ভোটের আট ভাগের একভাগ ভোট পাননি। এতে তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হয়।

উল্লেখ্য, নেত্রকোনার মোহনগঞ্জের ৭ ইউনিয়নে গতকাল রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭ ইউপির ৬৮টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়। উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৪৪০ জন। নির্বাচনে কাস্টিং মোট বৈধ ভোটের সংখ্যা ৮২ হাজার ৬২৪ টি। বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৭৯১ টি।

মোহনগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জে অস্ত্র মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি শামীম ওরফে হীরা মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শামীম উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের মানশ্রী গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ঢাকার কাফরুল থানায় দায়েরকৃত একটি অস্ত্র মামলায় আদালত শামীমকে তার অনুপস্থিতিতে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আদেশের পর থেকেই তিনি পলাতক ছিলেন। এরই মধ্যে একদিন এলাকায় আসে শামীম। গোপন সংবাদের ভিত্তিতে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গত রবিবার গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে পুলিশ তাকে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এক বছরের সাজার ভয়ে ৬ বছর ধরে পলাতক আসামি গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মো. নুরুদ্দিন মিয়া (৫৫) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে পৌরশহরের দৌলতপুর এলাকার হাসপাতালের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নুরুদ্দিন মিয়া পৌরশহরের দৌলতপুরের বাসিন্দা।

পুলিশ জানায়, মাদকের একটি মামলায় ২০১৫ সালে তাঁর ১ বছরের সাজা হয়েছিল। এরপর থেকে দীর্ঘ ৬ বছর বিভিন্ন কৌশলে তিনি পালিয়ে ছিলেন। পরে গতকাল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার এএসআই সোহেল রানা বলেন, দীর্ঘদিন ধরে নুরুদ্দিনকে ধরার চেষ্টা চলছিল। তবে বিভিন্ন কৌশলে পুলিশের চোখ এড়িয়ে লুকিয়ে ছিল। শেষে অটোরিকশা চালকের ছদ্মবেশ ধারণ করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, চিকিৎসকসহ আহত ৩
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত চিকিৎসকসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে মোহনগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- জরুরি বিভাগের দায়িত্ব পালনরত চিকিৎসক জান্নাতুন নেচ্ছা চাঁদনী, স্টাফ মো. শাহজাহান সিরাজ ও ইমাজেন্সি এটেন্ডেন্ট মো. সুমন।

অপরদিকে আটকরা হলেন- উপজেলার কলেজ রোড এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মিটু (২৮) ও টেঙ্গাপাড়া এলাকার সারোয়ার ভেন্ডারের ছেলে রাজন (২৫)।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে উভয় পক্ষের লোকজন হাসপাতালে চিকিৎসা নিতে যায়। সন্ধ্যার পর জরুরি বিভাগে ওই দুপক্ষের দেখা হলে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকসহ তিনজন আহত হন। এসময় অক্সিজেন সিলিন্ডার ও জানালার কাঁচ ভাঙচুর করে হামলাকারীরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুজ্জামান, বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা নুর মোহাম্মদ শামসুল হক বলেন, এ ঘটনায় দুই জনের নাম উল্লেখ করে আরও ১৫-২০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

করোনার টিকা নিতে গিয়ে হৃদরোগে নারীর মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে করোনার টিকা নিতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে উজ্জলা বণিক (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে গিয়ে তার মৃত্যু হয়। তিনি দেওথান গ্রামের বিমল বণিকের স্ত্রী।

একই দিনে উপজেলার খয়রাপাড়া গ্রামে আবুল হাসেম (৬০) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। গত ৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১২ জুলাই থেকে একযোগে সারা দেশের জেলা উপজেলার হাসপাতালগুলোতে সিনোফার্মার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে এ টিকা নেওয়ার জন্য উপজেলায় ১১০০ জন নারী-পুরুষ নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম দিন সোমবার ৫৫৬ জন টিকা গ্রহণ করেন এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে ৩৮৪ জন টিকা নিয়েছেন।

এদিকে, গত এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নিবন্ধন ছাড়াও শত শত লোক হাসপাতালে টিকা নেওয়ার জন্য ভিড় করেছেন। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে পৌরশহরের দেওথান গ্রামের বাসিন্দা বিমল বণিক তার স্ত্রী উজ্জলা বণিককে নিয়ে টিকা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে ভিড়ের মধ্যে হঠাৎ করে স্ত্রী উজ্জলা বণিক মাটিতে লুটিয়ে পড়েন। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুবীর সরকার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা উজ্জলা বণিক আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। এতেই তার মৃত্যু হয়।