মদন – angortv.com

লুট করা ২৪ গরু মিলল বিএনপি নেতার বাড়িতে
নেত্রকোনার মদনে হাওরের সড়ক থেকে ২৪টি গরু লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে স্থানীয় বিএনপি নেতার বাড়ি থেকে লুটের গরুগুলো উদ্ধার করেছে। পরে সেগুলোকে মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল (মঙ্গলবার) বিকেলে মদন উপজেলায় গোবিন্দশ্রী গ্রামের সড়ক থেকে গরুগুলো লুটের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়জুরী থেকে এক নারী পিকআপে করে তার ১৯টি গরু নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিলেন। মঙ্গলবার বিকেলে গোবিন্দশ্রী সড়কে পৌঁছলে কয়েকজন ব্যক্তি পিকআপ থামিয়ে জোরপূর্বক গরুগুলো নিয়ে যায়। একইদিন বিকেলে অপর একব্যক্তি ৫টি গরু পিকআপে করে খালিয়াজুরি থেকে নান্দাইল নিয়ে যাচ্ছিলেন। তবে গোবিন্দশ্রী থেকে সেগুলোও লুট হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযানে নামে।

পরে রাতে গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মান্নার বাড়ি থেকে ১৯টি গরু উদ্ধার করা হয়। বাকি গরুগুলোও বিএনপির অন্যান্য নেতাকর্মীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

গরুগুলো উদ্ধারে যৌথবাহিনীকে সহায়তা করেন স্থানীয় জামায়াতের রোকন সদস্য দিলোয়ার হোসেন, জামায়াত কর্মী হাফেজ জাকারিয়া, রুমান মিয়া, আবুল বাশার, তৈয়মুল আলম বাপ্পি, গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্রাট, বিএনপি নেতা আমজাদ হোসেন সুজাত, যুবদল নেতা জুসেফ আহমদ ভূট্টো ও ছাত্রদল নেতা আল-রাব্বী রবিন।

এ বিষয়ে গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্রাট বলেন, কয়েকদিন আগে খালিয়াজুরীতে যে সংঘাত হয়েছিল তার জেরে এ ঘটনা ঘটতে পারে। পরে গরুগুলো দপ্তর সম্পাদক মান্নার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। সেগুলো তার জিম্মায় ছিল।

অভিযানে সহযোগিতাকারী স্থানীয় জামায়াতের রোকন দিলোয়ার হোসেন বলেন, লুট হওয়া গরুগুলোর মধ্যে ১৯টি গরু বিএনপি নেতা মান্নার বাড়ি থেকে উদ্ধার করা হয়। বাকিগুলো অন্যান্য নেতাকর্মীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে অনেক মানুষ হামলা করার চেষ্টা করেছিল।

অভিযানে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, লুট হওয়া ১৯ গরুর মধ্যে মোটাতাজা ৪টি অন্যত্র সরিয়ে ১৫টি ফেরত দিতে চেয়েছিল। বাকি ৪টির খবর পাওয়া যায় অন্যদের বাড়িতে। সেগুলো উদ্ধারে গেলে পুলিশসহ সহায়তাকারীদের ওপর হামলা চালাতে অসংখ্য মানুষ বেরিয়ে আসে। কোনোরকম প্রাণ নিয়ে ফিরে এসেছি। শেষে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় ও বাকি গরুগুলো উদ্ধার করে। রাতটা পার হলে আর গরুগুলো পাওয়া যেত না।

অভিযুক্ত গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মান্না বলেন, ঝামেলা হওয়ার ভয়ে গরুর মালিক আমার বাড়িতে তার গরুগুলো রাখার জন্য আশ্রয় চেয়েছিল। আমি সেগুলো নিরাপদে রেখেছি। পরে শুনলাম তিনি আমার আত্মীয় হন। লুটপাটের ঘটনা ঘটেনি।

মদন থানার ওসি নাহিদ হাসান বলেন, হাওরে ঘাস খাওয়াতে ওই নারী তার ১৯টি গরু খালিয়াজুরীতে এক আত্মীয়র বাড়িতে দিয়েছিলেন। সম্প্রতি সংঘর্ষ হওয়ায় ভয়ে গরুগুলো ফেরত নিয়ে যাচ্ছিলেন আটপাড়ায়। পথে গোবিন্দশ্রী এলাকায় পিকআপ থামিয়ে যে যার মতো করে গরুগুলো নিয়ে যায়।

তিনি আরও বলেন, একইদিন অপর এক ব্যক্তি ৫টি গরু কিনে খালিয়াজুরী থেকে নান্দাইল নিয়ে যাচ্ছিলেন। একই এলাকায় পিকআপ থামিয়ে গরুগুলো নিয়ে যায়। পরে খবর পেয়ে সবগুলো গরু উদ্ধার করা হয়।

তবে কার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব লেখার দরকার নাই। গরু উদ্ধার হয়েছে এটাই লিখেন।

ধর্ষণে ব্যর্থ হয়ে গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে
নেত্রকোনার মদনে ঘটনার সাড়ে চার বছর পর স্কুলছাত্রী হত্যার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঞ্চল্যকর এই হত্যা রহস্য উদ্‌ঘাটন করেছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে নেত্রকোনা পিবিআই এ তথ্য জানায়। নিহত শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। শিশুটিকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা টিপে হত্যা করা হয়।

নেত্রকোনা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, ২০১৮ সালের ১৪ এপ্রিল সন্ধ্যার আগে মেয়েটি তার ছোট ভাইকে নিয়ে প্রতিবেশী জুয়েল মিয়ার বাড়ির সামনে খেলছিল। এ সময় আরেক প্রতিবেশী জোবায়ের রহমান (২৩) শিশুটিকে প্রলোভন দেখিয়ে কাছের একটি ঝোপে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালান। কিন্তু শিশুটি চিৎকার শুরু করলে তাকে গলা টিপে হত্যা করেন। পরে ওই দিন রাতে পরিবারের লোকজনের সঙ্গে জোবায়ের শিশুটিকে খোঁজাখুঁজির অভিনয় করেন।

রাত ১২টার দিকে তিনি শিশুটির লাশ সেখান থেকে পাশের একটি বিলে ফেলে দেন। পরদিন মেয়েটির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহত শিশুটির বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। সেখান থেকে এক বছর পর মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়। কিন্তু পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে না পেরে ২০২০ সালের নভেম্বরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৬ নভেম্বর আদালত নেত্রকোনা পিবিআইকে মামলাটির তদন্তভার দেন। পরে পিবিআইয়ের পরিদর্শক মো. নুরুল ইসলাম খান মামলাটির তদন্ত করে হত্যার রহস্য উদ্‌ঘাটন করেন।

পরিদর্শক মো. নুরুল ইসলাম খান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার ও তথ্য–উপাত্ত সংগ্রহ করে এই মামলার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নেত্রকোনা শহরের সাতপাই এলাকা থেকে আসামি জোবায়েরকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল রোববার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারকের কাছে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মদনে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, টাকা ছিনতাই
নেত্রকোনার মদন উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে মদন বাজারের হরি মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল চন্দ্র দাস (৪০) বাজারের মুদি দোকানি ছিলেন। ছুরিকাঘাতের পর তাঁর কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবুল চন্দ্র দাস প্রতিদিনের মতো গতকাল রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। মদন হরি মন্দির থেকে ২০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত বাবুল চন্দ্র হরি মন্দিরের কাছে গিয়ে লুটিয়ে পড়েন। মন্দিরে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, বাবুল চন্দ্রের মরদেহের সুরতহালের প্রতিবেদন তৈরির পর সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

মদনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নেত্রকোণা মদনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মোঃ আনোয়ার হোসাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। সে সময় বক্তারা আজকের এই দিনে বাংলাদেশের মানচিত্র থেকে বুদ্ধিজীবীদের হত্যার নীলন নকশার বিষয়ে আলোচনা করেন। সেই সাথে হত্যাকারীদের বিচারের দাবি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কমান্ডার হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস সহ আরো অনেকে।

মদন উপজেলায় ছাত্রলীগের ৪৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
নেত্রকোণা মদন উপজেলায় ছাত্রলীগের ৪৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় আট বছর পর এই কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (০২ ডিসেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ক‌মি‌টিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান টিপু মিয়া (সোহাগ)। এছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে – সৈয়দ নিশাদ গোফরান, ইমরান হোসেন, রুহূল আমিন সাগর, রেজুয়ান হাসান ইমন, সাদ্দাম হোসেন, মোশারফ হোসেন আকন্দ, জাহিদুল ইসলাম তালুকদার, আশিকুর রহমান, হেদায়েতুল হক চৌধুরী, কাজী হিরণ, মহসিন মিয়া, আশরাফুল হক আবির, আনোয়ার হোসেন, নাহিদ হাসান চমন ও মোঃ আব্দুল্লাহ’কে।

সদস‌্য পদে রয়েছেন – আরমান হক চৌধুরী, মিলটন সরকার, আবু ইউসুফ অভি, সাদ্দাম হাজারী, পিপুল খান, রাকিবুল হাসান, মো: নাহিদুল্লাহ, মো: শুভ ভুঁইয়া, শফি আহম্মেদ মামুন, লিছান আহম্মেদ মামুন, মো: নাসির তালুকদার, শেখ আঙ্গুর মিয়া, বায়েজিদ তালুকদার, শাকিব তালুকদার, হিমন চৌধুরী শুভ, এনামুল হক রনি, মো: শরিফ খান, মেহেদী হাসান মুন্না, মো: অমিত চৌধুরী, মো: মোস্তাকিম, মিলটন মিয়া, সুমন আহম্মেদ, আরিফুল ইসলাম চৌধুরী অভি, শরিফুল ইসলাম সম্রাট, মো: ওমর ফারুক বাবু, সনি ভৌমিক, আবুল ওয়াদুদ, মো: জোনাইদ মিয়া, শাহারিয়ার করিম, হৃদয় মিয়া সহ ৩০ জন।

আগামী তিন মাসের জন‌্য এই ক‌মি‌টির অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞ‌প্তিতে জানানো হয়।

মদনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ
নেত্রকোণার মদনে কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ ধান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন। বুধবার বিকালে শুরু হয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত সার ও ধান বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধান (উফশী), বোরো ধান (হাইব্রিড) ও শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তা প্রদানের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) সাধন কুমার মজুমদার , পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, চানগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাঈদুল ইসলাম খান মামুন এবং সহকারী ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, রবি মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ ধান (উফশী) , ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। এছাড়া অন্য যেসব কৃষকরা বীজ ধান (হাইব্রিড) নিতে ইচ্ছে পোষণ করেন, তাদেরকে জনপ্রতি ২ কেজি করে বোরো ধান (হাইব্রিড) বিতরণ করা হয়।

চিরবিদায় শিক্ষাগুরু নিত্যনন্দ পাল
চলে গেলেন মদন উপজেলার ফচিকা নিবাসী শ্রদ্ধেয় শিক্ষাগুরু বাবু নিত্যনন্দ পাল (৮০)। তিনি বুধবার(২৩ নভেম্বর ) সন্ধায় ৬.৩০ মিনিটে উনার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরন করেন।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী, সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি জীবনের দীর্ঘ সময় জাহাঙ্গীরপুর সরকারী টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এছাড়াও মদন উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং নানা সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। তাঁহার শিক্ষার ছোঁয়ায় গড়ে উঠেছে হাজারো ছাত্র -ছাত্রীর উজ্জল ভবিষ্যত । প্রতিটি ছাত্র ছাত্রী ও এলাকার প্রতিটি মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরস্মরণীয় হয়ে। মদন উপজেলা বাসি হারিয়েছে একজন গুনিজনকে।

উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এর পাশাপাশি উনার বিদেহী আত্মার শান্তি কামনা করে মদন উপজেলার শিক্ষক -শিক্ষিকা, চিকিৎসক, ছাত্র–ছাত্রী এবং সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জানানো হয় শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা।

মদনে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নেত্রকোণার মদন উপজেলার বিভিন্ন হাওরে সরজমিনে গেলে দেখা যায় কৃষকদের মধ্যে আনন্দের জোয়ার বৈইছে। সোনালী শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত। বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। নতুন ধানের গন্ধে চারিদিক মৌ মৌ করছে। কৃষক-কৃষাণীরা ধান কাটা, মাড়াই, সিদ্ধ দেওয়া ও গোলায় ধান তোলার ব্যস্ত সময় পার করছেন।

এ বিষয়ে মদন বাসস্ট্যান্ড এলাকার কৃষক মাজু মিয়া জানান, চলতি আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও খরার কারণে ফসল রোপনে কিছুটা ব্যাঘাত ঘটলেও পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে।

অন্য কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বছর ফসল ভালো হয়েছে ঠিকই কিন্তু সার, কেরোসিন, ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের সংসার চলছে না। তারা আরো বলেন, আমারা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, মণ প্রতি ১৫০০ টাকা করে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য এতে কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহী হবে।

মদন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদের বিভিন্ন বিষয়ের পরামর্শ দিয়ে যাচ্ছি। এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৯৯০ হেক্টর জমি কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষাবাদ হয়েছে ১০৫৫০ হেক্টর জমিতে। আশা করছি চলতি মৌসুমে আমাদের লক্ষ্যমাত্রার চাইতে বেশি পরিমাণে ধান উৎপন্ন হবে।

মদনে উদযাপিত হচ্ছে ৪৪তম বিজ্ঞান মেলা
নেত্রকোণা মদনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপি উদযাপিত হচ্ছে বিজ্ঞান মেলা -২০২২।

আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় মেলা উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তাইরান ইকবাল, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার জোছনা আক্তার, ওসি তদন্ত মাজেদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং  গণমাধ্যম কর্মী  প্রমুখ।

১৬ ও ১৭ নভেম্বর এই দুই দিন ব্যাপি অনুষ্ঠিত  মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে।

ইমরান হোসেন

নেত্রকোনায় বিএনপির ৭৩ নেতা-কর্মী কারাগারে
নেত্রকোনার মদন উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ৭৩ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে মদন আমলি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুঞ্জুরুল হক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আগামীকাল মঙ্গলবার পরীক্ষা থাকায় নবাব মিয়া (২১) নামের এক শিক্ষার্থীর জামিন মঞ্জুর করা হয়।

আসামিপক্ষের আইনজীবী শফিউল হক তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন নামঞ্জুর হওয়া নেতা-কর্মীদের মধ্যে আছেন, মদন উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হেলিম, বিএনপি নেতা সাইফ আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক রুবেল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব এস এইচ পিকুল প্রমুখ। এ ছাড়া জামিন পেয়েছেন মদনের চানগাঁও গ্রামের খোকন মিয়ার ছেলে নবাব মিয়া। তিনি আবু আব্বাছ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় গুলিতে বিএনপির দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে গত ৩১ আগস্ট দুপুরে মদনের চানগাঁও শাহপুর ঈদগাহ মাঠে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে জড়ো হন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও একই স্থানে জড়ো হলে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে লাঠিপেটা শুরু করলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) খোরশেদ আলম, কনস্টেবল আজিজুল ইসলামসহ আওয়ামী লীগ ও বিএনপির অন্তত ১৮ জন আহত হন।

এ ঘটনায় ওই দিন রাতে থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ দত্ত বাদী হয়ে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগ এনে মামলা করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলমকে প্রধান করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৩০ জন বিএনপি নেতা-কর্মীকে আসামি করা হয়। আজ সোমবার মামলার ৭৪ জন আসামি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক ৭৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী শফিউল হক বলেন, মামলার ৭৪ জন আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় আজ দুপুরে তাঁরা নিম্ন আদালতে হাজিরা দিতে যান। পরে পরীক্ষার্থী নবাব মিয়া ছাড়া বিচারক অন্যদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘গত ৩১ আগস্ট পূর্বনির্ধারিত স্থানে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করে। পরে উল্টো পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ওপর মামলা দিয়ে হয়রানি করছে। এ ঘটনায় আমরা নিন্দা জানাই। আশা করি আদালত বিষয়টি বিবেচনা করবেন।’