পূর্বধলা – angortv.com

নেত্রকোনায় বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৭ ল্যাপটপ চুরি
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাইঞ্জা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৭টি ল্যাপটপ চুরি গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয় কর্তৃপক্ষ চুরির ঘটনাটি জানতে পারে।

বাইঞ্জা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌফরোল ইসলাম জানান, সম্প্রতি তথ্য ও যোগাযোগ অধিদপ্তর কর্তৃক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ১৭টি ল্যাপটপ দেওয়া হয়েছে। ডিজিটাল ল্যাবটি বিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায়। বর্তমানে বিদ্যালয়ে শীতকালীন অবকাশ চলছে। ফলে জরুরি কোনো কাজ ছাড়া শিক্ষকেরা কেউ স্কুলে যান না। রাতে নৈশপ্রহরী থাকেন। আজ বেলা ১১টার দিকে নৈশপ্রহরী তৃতীয় তলায় গিয়ে দেখেন ল্যাব কক্ষের দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখেন ১৭টি ল্যাপটপ নেই।

পরে বিষয়টি নৈশপ্রহরী ফোনে তাঁকে জানান। নৈশপ্রহরীকে জিজ্ঞেস করলে জানান, গতকাল শনিবার দিনগত রাতে দায়িত্ব পালনের একপর্যায়ে তিনি প্রধান শিক্ষকের কার্যালয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়িতে চলে যান। বেলা ১১টার দিকে তিনতলায় গিয়ে চুরির ঘটনাটি জানতে পারেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়ার হোসেন মাস্টার বলেন, ‘এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরি সভা হয়েছে। সভায় থানায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন। সঙ্গে সঙ্গেই থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।’

বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা চৌরাস্তা ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার খলিশাউড় পূর্বপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা সাড়ে তিনটার দিকে জাহাঙ্গীর মোটরসাইকেল চালিয়ে পূর্বধলা বাজার থেকে ইচুলিয়া বাজারে যাচ্ছিলেন। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা চৌরাস্তা ফায়ার স্টেশনের সামনে পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। তখন দুর্গাপুরের সোমেশ্বরী থেকে ময়মনসিংহগামী বালুবাহী একটি ট্রাক জাহাঙ্গীরকে চাপা দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইজিবাইক ও ট্রাকটি জব্দ করা গেলেও চালকেরা পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্বধলায় দুদিন ধরে নেই বিদ্যুৎ, দুর্ভোগে এলাকাবাসীরা
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে ওই এলাকাগুলোর বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যায়। তখন থেকে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির আওতাধীন পূর্বধলা উপজেলা সদরসহ সারা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন সদরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও উপজেলার বিভিন্ন এলাকা এখনো বিদ্যুৎ বিহীন রয়েছে।

ওই এলাকার বাসিন্দারা বলেন, একদিকে প্রচণ্ড দাবদাহ, আরেকদিকে পবিত্র মাহে রমজান। এ অবস্থায় বিদ্যুৎ না থাকায় সেচ, গৃহস্থালি কাজকর্ম, ইফতার, তারাবিসহ দৈনন্দিন সব কাজ নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে।

পাটরা গ্রামের গৃহবধূ আছিয়া বেগম বলেন, বিদ্যুৎ না থাকায় প্রতিদিনের রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজকর্মে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের মানিক মিয়া বলেন, দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় জনজীবন অচল হয়ে পড়েছে। ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস, শাকসবজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গেছে। চার্জের অভাবে মোবাইল বন্ধ রয়েছে। গতকাল বুধবার উপজেলা সদরে গিয়ে মোবাইল চার্জ দিয়ে এনেছি। এ দুর্বিষহ অবস্থায় আর কয়দিন থাকতে হবে?

উপজেলার মৌদাম গ্রামের রুহুল আমিন অভিযোগ করে বলেন, গ্রীষ্মের শুরু থেকেই চরম লোডশেডিং চলছে। সারা দিনে ২০ থেকে ২২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। কোনো মতে ২ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ দিয়েই চলতো। কিন্তু গত দুই দিন ধরে একবারেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফলে আমরা দুর্বিষহ অবস্থায় আছি।

এ বিষয়ে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির পূর্বধলা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফরহাদ হোসেন বলেন, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের অনেক খুঁটি ভেঙে গেছে। লাইনে গাছপালা উপড়ে পড়েছে। তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দুদিন ধরেই কাজ চলছে।

সহকারী মহাব্যবস্থাপক আরও বলেন, নেত্রকোনা থেকে লোক এনে লাইন সংস্কারের কাজ করা হচ্ছে। এরই মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাকি এলাকাগুলোতে খুব দ্রুতই বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশা করছি।

নেত্রকোনায় দুর্নীতির মামলায় মাদরাসা অধ্যক্ষ কারাগারে
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনা জেলার পূর্বধলা হোছাইনিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমান খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (২৩ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা ও দায়রা জজ শাহ জাহান কবীর ওই অধ্যক্ষের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, মাদ্রাসায় অবৈধভাবে লোক নিয়োগ, জেলা পরিষদ অনুদানের টাকা আত্মসাৎ, অভ্যন্তরীণ হিসেবে অনিয়ম, দুর্নীতি ও যথাযথভাবে হিসাব সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে ২০১৮ সালে ওই মাদরাসার অফিস সহকারি আশরাফ উজ্জামান নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে এই মামলার তদন্তভার পড়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর। তদন্ত শেষে দুদক আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত থেকে তাকে (অধ্যক্ষ) হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। নির্ধারিত প্রথম তারিখে আদালতে হাজির হননি তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি মঙ্গলবার (২২ মার্চ) আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে তা না মঞ্জুর হয়।

নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামী আটক
নেত্রকোনার পূর্বধলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী টপি আক্তারকে (২৮) পিটিয়ে হত্যার অভিযোগে কুদরত আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্ত্রীর মাথায় আঘাত করে হত্যার অভিযোগে ওঠে তার বিরুদ্ধে।

নিহত টপি আক্তার একই উপজেলার জারিয়া ইউনিয়নের মেঘাপাড়া গ্রামের আব্দুল কাসেমের মেয়ে।

নিহতের বড় ভাই কাজল মিয়া বলেন, নয় বছর আগে টপি আক্তারের সঙ্গে কুদরত আলীর বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই টপিকে মারধর করতেন কুদরত আলী। কুদরত আলীকে কয়েক দফায় প্রায় চার লাখ টাকা যৌতুক দেওয়া হয়। প্রায় দেড় মাস আড়ে ফের দুই লাখ টাকা যৌতুক চায় কুদরত আলী। এ টাকা না দেওয়ার শনিবার রাত ৮টার দিকে কুদরত আলী চুলের মুঠি ধরে ঘরের পিলারের সঙ্গে মাথা ঠেকিয়ে হত্যা করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় টপির ভাই কাজল মিয়া বাদী হয়ে মামলা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হেলিকপ্টারে চড়ে এসে বউ ছাড়াই বাড়ি ফিরলেন বর
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এসে বউ ছাড়াই বাড়ি ফিরে গেলেন বর। কনের বয়স ১৮ বছর না হওয়ায় উপজেলা প্রশাসন বিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স এই বিয়ে পণ্ড করে দেন। এ সময় মেয়েটির মা ও বরের কাছ থেকে মুচলেকা নেন।

বরের নাম শাহজালাল। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মোহাম্মদ আলেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু দিন আগে পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামের প্রবাসী বাবুল তালুকদারের কিশোরী মেয়ে সোনিয়া আক্তারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মোহাম্মদ আলেক মিয়ার ছেলে ব্যবসায়ী শাহজালালের বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)। পূর্বধলা উপজেলার রাজপাড়ার পূর্বধলা জে এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন স্থানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে মায়ের অসুস্থতার কারণ উল্লেখ করে বর বিয়ে করে বউ নিতে আসেন হেলিকপ্টারে চড়ে। নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয় পুলিশ। মহা ধুমধামে বাল্যবিয়ে হচ্ছে- এমন খবরে ঘটনাস্থলে হাজির হন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স, পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল।

এ সময় ইউএনও কনের বয়স যাচাই করতে মায়ের কাছে প্রমাণ চান। পরে মেয়ের মা তার মেয়ের একটি জন্মনিবন্ধন সনদ প্রদর্শন করেন। সনদটি যাচাই করে ভুয়া প্রমাণিত হলে ইউএনও বিয়ে বন্ধ করে দেন এবং বর ও কনেপক্ষের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে কনের জন্মনিবন্ধন সনদ যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় দুই পক্ষের মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।

পূর্বধলায় হামলায় আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৫
নেত্রকোনার পূর্বধলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক শাহারুল সরকার (২১) মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন।

নিহত শাহারুল সরকার পূর্বধলার ঘাঘড়া ইউনিয়নের বহুলি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই গ্রামের মৃত মুসলেম উদ্দীন সরকারের ছেলে। এদিকে শাহারুলের মৃত্যুর পর গতকাল রাতেই তাঁর বোন রুনা আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। গতকাল রাতে এ মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুজন মিয়া, মঞ্জু মিয়া, নাজিম উদ্দিন, তোফাজ্জল ও আনারুল। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহারুল সরকারের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী সালাম মিয়া ও মজিদ খাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষই আদালতে একাধিক মামলা করেছেন। এর মধ্যে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারামারি ঘটনা ঘটে। এতে শাহারুলসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পূর্বধলা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এর মধ্যে শাহারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, শাহারুলের মৃত্যুর পর গতকাল রাতেই তাঁর বোন ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বধলায় চেয়ারম্যান পদে নৌকাসহ ২০ প্রতিদ্বন্দ্বী জামানত হারালেন
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একজনসহ ২০ প্রতিদ্বন্দ্বী তাদের জামানত হারিয়েছেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ওই প্রার্থী পেয়েছেন মাত্র ৩৫৯ ভোট। ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১০-এর ৪৪-এর ৩ ধারা অনুযায়ী নির্বাচনে ভোটারদের দেওয়া মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর পূর্বধলা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাত্র ২টিতে জয় পান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। বাকি ৮টি চলে যায় আওয়ামী লীগের কথিত বিদ্রোহীদের (স্বতন্ত্র) দখলে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত বাজেয়াপ্ত চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বীরা হলেন- পূর্বধলা সদর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুর রাশিদ (হাতপাখা, প্রাপ্ত ভোট ৭১৫), আওয়ামী লীগ মনোনীত মো. আব্দুল কাদির (নৌকা, ৩৫৯), এরশাদ হক (স্বতন্ত্র, ঘোড়া, প্রাপ্ত ভোট ২৬৫), মো. আজিম উদ্দিন খান (স্বতন্ত্র, আনারস, প্রাপ্ত ভোট ১২১)। মোট বৈধ ভোট ১৭১২১।

আগিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. সালেহ্ (হাতপাখা, প্রাপ্ত ভোট ৭২৯) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত সাবিকুল আনিছ (কাস্তে, প্রাপ্ত ভোট ৪০)। মোট বৈধ ভোট ১৬৫৮১।

নারান্দিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. তোফাজ্জল ইসলাম (হাতপাখা, প্রাপ্ত ভোট ২৮৩)। মোট বৈধ ভোট ১৪৯৮৭। জারিয়া ইউনিয়নে মো. কাজল মিয়া (স্বতন্ত্র, আনারস, প্রাপ্ত ভোট ৪২১)। মোট বৈধ ভোট ১৪৬০৫। বিশকাকুনী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল মজিদ (হাতপাখা, প্রাপ্ত ভোট ৩০৬)। মোট বৈধ ভোট ১৪৯৫৮।

ঘাগড়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. নজরুল ইসলাম (হাতপাখা, প্রাপ্ত ভোট ১,৪৫৪)। মোট বৈধ ভোট ১৬৫৯৩।

বৈরাটী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ আলী তালুকদার (হাতপাখা, ৫১৮) ও মো. জহিরুল ইসলাম জজ মিয়া (স্বতন্ত্র, মোটরসাইকেল, প্রাপ্ত ভোট ২০৫)। মোট বৈধ ভোট ১৪০৬২।

হোগলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ আব্দুল গফুর (হাতপাখা, ১৫৩), মো. ফারুক খান (স্বতন্ত্র, ঘোড়া, ৮৩), হুমায়ূন কবীর (স্বতন্ত্র আনারস, ১৭) ও বুলবুল মীর (স্বতন্ত্র, মোটরসাইকেল, ১৬৬৬)। মোট বৈধ ভোট ১৭৬১৯।

গোহালাকান্দা ইউনিয়নে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন মনোনীত মো. শফিকুল ইসলাম সিংহ (প্রাপ্ত ভোট ১০০৬) ও এম.আর.বি জাকির হোসেন তালুকদার (স্বতন্ত্র, মোটরসাইকেল, প্রাপ্ত ভোট ৪২)। মোট বৈধ ভোট ১৭৩৪৫।

খলিশাউড় ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মাজহারুল ইসলাম (স্বতন্ত্র, হাতপাখা, প্রাপ্ত ভোট ৮৭৭) ও বর্তমান চেয়ারম্যান ইয়াকুব আলী, স্বতন্ত্র (ঘোড়া, প্রাপ্ত ভোট ১,৫১২)। মোট বৈধ ভোট ১৬০৮৭।

এদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির (নৌকা) বলেন, দলের নেতাকর্মীরা দুই গ্রুপে বিভক্ত। আমার পক্ষে একজনও কাজ করে নাই। গতবার নির্বাচনে নৌকা নিয়ে দুই হাজার ৯০০ ভোট পেয়েও জয় পাইনি। এবারের নির্বাচনেও দলের অনেক নেতাকর্মী আমার বিরুদ্ধে কাজ করেছেন। গত নির্বাচনে তবু কিছু নেতাকর্মী আমার হয়ে কাজ করেছিলেন। এবার কেউ-ই ছিলেন না নৌকার সাথে। তাই আমার নির্বাচনে এই বিপর্যয়।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু বলেন, আব্দুল কাদিরের অভিযোগ সত্য নয়। দলের ভেতরে কোনো কোন্দল নেই। বিভাজন নেই। এলাকায় কাদিরের জনপ্রিয়তা নেই। এ কারণেই তার ফল খারাপ হয়েছে।

পূর্বধলা আওয়ামী লীগের ঘাঁটিতে যে কারণে ডুবল নৌকা
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত নেত্রকোনার পূর্বধলা উপজেলা। এই উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আটটিতেই পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। অধিকাংশ ইউপিতে নৌকার শোচনীয় পরাজয় নিয়ে খোদ দলের ভেতরেই এখন চলছে নানা গুঞ্জন।

দলীয় কোন্দলই নৌকার পরাজয় ডেকে এনেছে বলে মনে করেন অনেক নেতাকর্মী। রবিবার (২৮ নভেম্বর) এই উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনের বাড়ি পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নে। একই উপজেলার বৈরাটি ইউনিয়নের স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের (বীর প্রতীক) বাড়ি। আওয়ামী লীগের হেভি ওয়েট এই দুই নেতার উপজেলায় আওয়ামী লীগ মনোনীত অধিকাংশ প্রার্থী ভোটের মাঠে টিকতে পারেননি। আট ইউপিতেই ‘স্বতন্ত্র’ মোড়কে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বধলা ইউনিয়নে (সদর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদির ৩৫৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। সাত প্রার্থীর মধ্যে তিনি পঞ্চম অবস্থানে। এই ইউপিতে মোট ভোটার ২৫ হাজার ৩৫৬ জন। নির্বাচনে ভোট পড়েছে ১৭ হাজার ৬০৫টি। নিয়ম অনুযায়ী জামানত ফেরত পেতে প্রদত্ত ভোটের ৮ শতাংশ পেতে হয়। নৌকার প্রার্থী পেয়েছেন মাত্র ১ দশমিক ৪১ শতাংশ। এ ছাড়া ঘাঘড়া, আগিয়া, বিশকাকুনী ও গোহালাকান্দা ইউনিয়নে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তালিকাতেও নাম নেই নৌকা প্রার্থীর।

পূর্বধলা উপজেলার ভোটার ও নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রতন বলেন, পূর্বধলায় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। একপক্ষ স্থানীয় এমপি ওয়ারেসাত হোসেন বেলালের অনুসারী। কেন্দ্রীয় নেতা আহমদ হোসেনের সমর্থক আরেকটি পক্ষ। প্রায় সব কয়টি ইউনিয়নেই এমপির অনুসারীরা দলীয় মনোনয়ন পেয়েছিলেন। আহমদ হোসেনের সমর্থকরা তা মেনে নিতে পারেনি। তাই দলের সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিপক্ষে প্রার্থী হয়েছেন অনেকেই। টানা তিনবারের এমপির সমর্থকদের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। যে কারণে নৌকার ভরাডুবি।

পূর্বধলা ইউনিয়নের নৌকার পরাজিত প্রার্থী মো. আব্দুল কাদির বলেন, নৌকার মনোনয়ন পেলেও দলের স্থানীয় নেতারা আমার বিরোধিতা করেছে। স্থানীয় এমপি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। দুই গ্রুপের দুজন আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।

নেতারা বিরোধিতা করলে নৌকার মনোনয়ন পেলেন কী করে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজের যোগ্যতায় কেন্দ্রীয়ভাবে যোগাযোগ করে মনোনয়ন পেয়েছি। এতে পূর্বধলার নেতাদের কোনো হাত নেই। আমাকে কেমনে ফেল করানো হয়েছে কেন্দ্রীয় নেতারা জানতে চাইলে আমি সব বলব।

পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান বলেন, নির্বাচনে আমরা কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করিনি। দলের ভেতরের লোকজনের বিরোধিতার কারণেই নৌকার প্রার্থীর পরাজয় হয়েছে। এতে আমার কী করার আছে।

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের কাটা পড়ে রবেন্দ্র পাল (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জেলার দুর্গাপুর উপজেলাধীন ঝাঞ্জাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, রবেন্দ্র পাল এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। কিছুদিন পূর্বে তার একমাত্র ছেলে মারা গেলে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। মঙ্গলবার দুপুরে তারাকান্দা গ্রাম এলাকায় রেললাইনে তিনি হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ময়মনসিংহগামী ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।

পূর্বধলা রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল মোমেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়মনসিংহগামী বলাকা ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে।