খালিয়াজুরী – angortv.com

খালিয়াজুরিতে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
নেত্রকোনার খালিয়াজুরিতে নৌকায় হাওড়ে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া মোশারফ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

গ্রেফতার মোশারফ মিয়া (৩৫) মেন্দিপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।

এলাকার স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে মোশারফ প্রতিবেশী ওই ছাত্রীকে নিয়ে একটি নৌকায় চড়ে নাওটানা এলাকার চাতুলিয়া হাওড়ে যান। সেখানে তিনি মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে আবার একই নৌকায় তারা বাড়ি ফেরেন। বাড়িতে ফেরার পর ওই ছাত্রী ঘটনাটি তার মাসহ স্থানীয়দের জানিয়ে দেয়।

এ সময় স্থানীয় লোকজন মোশারফকে আটক করে মেন্দিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ সেখান থেকে মোশারফকে আটক করে থানায় নিয়ে যায়।

মেয়েটির বাবা বাদী হয়ে মোশারফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকালে আদালতে সোপর্দ করা হলে তিনি বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরি থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, আদালতের নির্দেশে আসামি মোশারফকে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

চেয়ারম্যানের অফিসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের চেয়ারম্যান দেবেশ তালুকদারের ব্যক্তিগত চেম্বারে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ১৫ দিন পর থানায় মামলা করা হয়েছে। মামলার একমাত্র আসামি লিটন সরকারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি চেয়ারম্যানের দূর সম্পর্কের ফুপাতো ভাই বলে জানা গেছে।

বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান। ওসি জানান, গতকাল বুধবার বিকাল পৌনে ৫টায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে লিটনকে একমাত্র আসামি করে মামলাটি করেন।

লিটন পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিষ্টপুর গ্রামের বাসিন্দা এবং চেয়ারম্যানের ফুপাতো ভাই। তিনি খালিয়াজুরীর বল্লভপুর গ্রামে বিয়ে করার সুবাদে শ্বশুরবাড়ি থেকে ধান কাটার কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটার সূত্র দরে কিশোরীর সঙ্গে পরিচয় ও মোবাইলে ফোনে কথোপোকথন হয়। বিয়ের প্রস্তাবসহ ঘর সংসার করার প্রতিশ্রুতি দিয়ে লিটন গত ৫ মে রাতে চেয়ারম্যান দেবেশের ব্যক্তিগত চেম্বারে নিয়ে যান কিশোরীকে। সেখানে সারারাত কাটানোর পর লিটন নিজের নাম হৃদয় তালুকদার ও তার বাড়ি আদমপুর বলে পরিচয় দেন। এরপর ভোররাতে ঘুমে রেখেই পালিয়ে যায় লিটন। ওইদিন সকালে হৃদয়কে না পেয়ে কিশোরী বাজারের লোকদের জিজ্ঞেস করে আদমপুরের হৃদয়ের বাড়ি কোনটা। পরে আদমপুর হৃদয় সরকারের বাড়ি গিয়ে বসে থাকেন কিশোরী। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে নগর ইউনিয়নের চেয়ারম্যান দেবেশ তালুকদার সালিশের মাধ্যমে শেষ করে দেওয়ার আশ্বাস দিলেও শেষ হয়নি। পরবর্তীতে ইউনিয়নের উদয়পুর গ্রামের ইউপি সদস্য পল্টু সামন্ত কিশোরীকে নিয়ে তার গ্রামের বাড়িতে চলে যান। কিন্তু ১৫ দিনেও কোনো বিচার সালিশ না পেয়ে কিশোরীর দিনমজুর বাবা (২৫ মে) খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে ইউপি সদস্য পল্টু সামন্ত সাংবাদিকদের জানান, কিশোরীকে চেয়ারম্যানের নির্দেশে আদমপুর থেকে নিয়ে এসেছেন সত্য। তবে রাতের বিষয়টি তিনি সঠিক বলতে পারবেন না।

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি কেটে দেন।

তবে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘আমার অফিস আদমপুরে। তবে বাজারের যে রুমটি রয়েছে সেটির নিচতলা বিট পুলিশিং কার্যক্রমের জন্য রাখা। তাতে কে বা কারা মিথ্যা পরিচয় দিয়ে জঘন্য ঘটনা ঘটিয়েছে তা আমার বোধগম্য নয়। লিটনকে তিনি আত্মীয় হিসেবেও অস্বীকার করেন।

এদিকে অপর একটি সূত্রে জানা গেছে, সালিশ হলেও তা মীমাংসা হয়নি। এ কারণে বুধবার তাকে আবারও সালিশে ডেকে এনেছিলেন চেয়ারম্যান। পরে সেখান থেকে পুলিশ তাকে নিয়ে যায় এবং পরে মামলা করা হয়। এদিকে সূত্রটি আরও জানায়, চেয়ারম্যানের দূর সম্পর্কের অর্থাৎ গোষ্ঠী সম্পর্কে লিটন ফুপাতো ভাই হন।

খালিয়াজুরিতে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা
নেত্রকোনার খালিয়াজুরিতে সায়েদা আক্তার নামের পাঁচ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ মে) সকালে কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু সায়েদা আক্তার ওই গ্রামের দিলু মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, শনিবার (১৪ মে) রাতের খাবার শেষে শিশুটিকে নিয়ে তার বাবা-মা ঘুমিয়ে পড়ে। রোববার সকালে বাবা-মা ঘুম থেকে জেগে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম, খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম জানান, ‘শিশুটির মাথা, পিঠসহ শরীরে অসংখ্য যখমের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত চলছে। আমাদের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগ, সিআইডি ক্রাইম সিনসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

শিশুটির বাবা দিলু মিয়া জানান, তার সঙ্গে পাশের বাড়ির মো. ইউসুফ ও গুল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা রোববার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যে কোনো এক সময় শিশুটিকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে।

খালিয়াজুরিতে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় ১২ জন বহিষ্কার
নেত্রকোনার খালিয়াজুরিতে ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরোধিতা করায় ১২ জনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরুল হক কাজল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহানুর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নবী আলম, জগন্নাথপুর ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মৌলা মিয়া, মেন্দিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু হাকীম, মেন্দিপুর ওয়ার্ড ইউনিয়নের শফিকুল ইসলাম, সদস্য প্রফুল্ল চন্দ পাল, মেন্দিপুর ইউনিয়নের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সুকেশ দাস, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সিরাজ মিয়া ও জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো খালিয়াজুরী উপজেলায় গেল ৪ চাকার গাড়ি
নেত্রকোনার হাওরবেষ্টিত একটি উপজেলা খালিয়াজুরী। এ উপজেলায় বছরের আট মাসই পানি থাকে। শুকনো মৌসুমেও প্রবহমান থাকে খরস্রোতা ধনু নদী। এ কারণে কোনো দিনই চার চাকার গাড়ি দেখার সৌভাগ্য হয়নি খালিয়াজুরীবাসীর। কিন্তু এবার করোনাভাইরাস টিকার কারণে অনেকটা বাধ্য হয়েই কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে চার চাকার দুটি গাড়ি আনতে হয়েছে এই উপজেলায়, যা দেখে স্থানীয়রা বর দেখার মতো উৎসুক হয়ে ওঠে। এ ঘটনা গতকাল বুধবার বিকেলের।

গত বছর মাত্র তিনটি অটোরিকশা চলত পুরো উপজেলা শহরে। যদিও সরকার ১০৪ কোটি টাকা ব্যয়ে করে দিয়েছে ডুবন্ত সড়ক। কিন্তু একটি মাত্র সেতুর অভাবে এই শহরে চার চাকার গাড়ি দেখেনি কেউ কোনো দিন। স্থানীয়রা বলছেন, ধনু নদীতে একটি সেতু হলে বদলে যেতো পুরো অঞ্চলের চিত্র।

স্থানীয়রা জানান, লাল ও কালো রঙের দুটি চার চাকার গাড়ি চলার দৃশ্য দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিল শত শত মানুষ। গাড়িগুলো প্রত্যন্ত হাওরের পথ ধরে যেতে যেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে হাজির হয়। আর এই স্মৃতি ধরে রাখতে অনেকে গাড়ির পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান, ফাইজারের টিকা সরবরাহ করতে হয় ২৫ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রার গাড়িতে করে। কিন্তু রাস্তার অভাবে দুর্গম জনপদ খালিয়াজুরীতে গাড়ি পৌঁছানো সম্ভব নয়। এমন চিন্তা করে খালিয়াজুরীর টিকা কার্যক্রম পার্শ্ববর্তী মদন উপজেলা সদরে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিল জেলার স্বাস্থ্য বিভাগ। কিন্তু বাদ সাধে উপজেলার বাসিন্দারা। তারা ৩০ কিলোমিটার দূরে মদনে গিয়ে টিকা গ্রহণে আপত্তি জানান। তারা যেকোনো উপায়ে খালিয়াজুরীতে টিকা পৌঁছানোর অনুরোধ করেন স্থানীয় প্রশাসনকে। স্থানীয় বাসিন্দাদের আপত্তির পর জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে বিশেষায়িত গাড়ি দিয়েই খালিয়াজুরীতে টিকা পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়।

টিকা নিয়ে যাওয়া গাড়ি দুটির মধ্যে লাল রঙের গাড়িটি খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার। আর কালো রঙের গাড়িটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। গাড়ি বরাদ্দ থাকলেও খালিয়াজুরী উপজেলা সদরে এর আগে কোনো দিন তাদের গাড়ি পৌঁছায়নি।

খালিয়াজুরী সদরের পুরানহাটি গ্রামের শিক্ষক শফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘খালিয়াজুরীর যোগাযোগব্যবস্থা অনেক দুর্গম। ২০১৭ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন খালিয়াজুরী উপজেলা সদর সফর করেন, তখন তাঁর গাড়িও আনা সম্ভব হয়নি। তিনি হেলিকপ্টারে এসেছিলেন। হেলিকপ্টার থেকে নামার পর একটি সাধারণ রিকশায় চড়েন তিনি। খালিয়াজুরীবাসীর দুঃখ ধনু নদী। ওই নদীতে একটা সেতু খুব জরুরি দরকার।’

খালিয়াজুরী সদরের রঞ্জিত সরকারের স্ত্রী আশা রাণী সরকার (৬৩) বলেন, ‘জীবন কাটিয়ে দিয়েছি, এত সুন্দর গাড়ি দেখিনি। কেউ অসুখে মারা গেলেও কোথাও নিয়ে যাওয়া যায় না। নদীর এপাড়ে ধানের দাম দেড় শ থেকে দুই শ টাকা কমে বিক্রি করতে হয়। এ রকম গাড়ি আসলে আমরা ধানের ঠিক দাম পাইতাম।’

খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ারুজ্জামান তালুকদার জোসেপ বলেন, ‘এই প্রথম খালিয়াজুরীতে কোনো চার চাকার গাড়ি এল। আমাদের ধনু নদীতে একটি ফেরি পারাপারের ব্যবস্থা করা হলে কৃষ্ণপুর, নগর লেইপসিয়া ইউনিয়নে মোটামুটিভাবে গাড়ি চলাচল করতে পারবে, যেটা শুকনো মৌসুমে এখানকার মানুষের জন্য খুবেই উপকারী হবে।’

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, ‘একটি বড় ট্রলারের পাটাতনে কাঠের তক্তা বসিয়ে পার করা হয় গাড়িগুলো। ৩০ কিলোমিটার দূরে গিয়ে টিকা নিতে অনেকে আপত্তি তোলায় আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। আমরা তাতে সফল হয়েছি। শুধু গাড়ি পৌঁছাইনি, টিকাগুলো নির্দিষ্ট তাপমাত্রায় রাখার জন্য আমরা একটি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষেরও ব্যবস্থা করেছি।’

আওয়ামী লীগের বর্ধিত সভায় ফ্লোর ধসে আহত ১০
নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর ধসে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে বালু ভরাটের পর আধাপাকা ভবন নির্মাণ করে কার্যালয়টি তৈরি করা হয়েছিল। খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার গত ১৭ ফেব্রুয়ারী মারা গেলে প্রার্থী বাচাইয়ের জন্য আজ বধিত সভা চলছিল।

স্থানীয়রা জানান, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর ধসে অন্তত দশজন আহত হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পদক ও জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পদক ও মেন্দিপুর ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠিনক সম্পাদক সুমন চক্রবর্তী, নূরুল হুদা জুয়েল, গাজিপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দ্র দেব রায়সহ কয়েকজন নেতাকর্মী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোরটি প্রায় পাঁচ ফিট নিচে ধসে যায়। এতে আট থেকে দশজন আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুত্বর নয়। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কয়েক বছর আগে বালি দিয়ে ভরাট করে কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। ভবনের মাটি দেবে গেছে। ধসের ঘটনায় কেউ গুরুত্বর আহত হয়নি।

খালিয়াজুরিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে খালিয়াজুরি সদর ইউনিয়নের আদাউড়া ও মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুদের মধ্যে শ্রীয়োশ্রী সরকার (৩) আদাউড়া গ্রামের জীবন সরকারের মেয়ে। আর তরিকুল ইসলাম (২) নুরালিপুর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা একটার দিকে শ্রীয়োশ্রী বাড়ির সামনে খেলা করছিল। একপর্যায়ে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটির মা সোমা সরকার পাশে থাকা হাওরের পানিতে মেয়েকে ভাসতে দেখেন। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদুর রহমান মৃত ঘোষণা করেন।

অপরদিকে রোববার বেলা দুইটার দিকে নুরালিপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার পাশের বাড়িতে এক ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে সবাই ব্যস্ত থাকায় জাহাঙ্গীরের দুই বছরের ছেলে তরিকুল ইসলামের খোঁজখবর কেউ রাখেনি। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে তরিকুলের ভাসমান দেহ বাড়ির পেছনে হাওরের পানি থেকে উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে মারা যাওয়া শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

হাটে লাখো মানুষের সমাগম, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরির লেপসিয়ায় কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শনিবার (৩ জুলাই) সকাল থেকে বসে হাট। এতে ওই উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলার প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। অনেকে মুখে মাস্ক পরেননি।

খবর পেয়ে বিকেলে সহাকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান অভিযান পরিচালনা করেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাজার কমিটির সভাপতিসহ কয়েকজন দোকানি ও ক্রেতাকে ১২ হাজার টাকা জরিমানা করেন।

বাজার কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লেপসিয়া বাজারে সপ্তাহের শনিবার বড় ধরনের হাট বসে। ওই হাটে লেপসিয়া নৌঘাটে প্রায় সহস্রাধিক নৌকায় করে খালিয়াজুরি ছাড়াও মদন, মোহনগঞ্জ, সুনামগঞ্জের দিরাই, শাল্লা, জামালগঞ্জ, ধরমপাশাসহ আশপাশের উপজেলার প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

স্থানীয় কয়েকজন জানান, শনিবার সকাল ১০টা থেকে হাট বসে। হাটে পূর্বের ন্যায় লোকজনের সমাগম ঘটে। ওই হাটে বাঁশ, কাঠ, গরু-ছাগল, পোশাক, মাছ, সবজিসহ প্রায় সব ধরনের প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি শুরু হয়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে লোকজনের ভিড় বাড়তে থাকে। হাটসংলগ্ন লিপসা পুলিশ ফাঁড়ি ও চাকুয়া ইউনিয়ন পরিষদের কার্যালয় রয়েছে।

কিন্তু অভিযোগ রয়েছে কার্যালয়ের লোকজন বিষয়টি এড়িয়ে যান। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান বিকেল ৫টার দিকে অভিযান পরিচালনা করে হাট ভেঙে দেন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লেপসিয়া হাট বণিক সমিতির সভাপতি কুদ্দুস মিয়াকে পাঁচ হাজার টাকাসহ আটটি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা করেন।

বণিক সমিতির সভাপতি কুদ্দুস মিয়া বলেন, ‘এই হাটে জেলা ছাড়াও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে প্রচুর লোকজন বাজার করতে আসেন। প্রতি সপ্তাহের শনিবার হাট বসে। তাই বাজার করতে আসা লোকজন ও ব্যবসায়ীদের জানানো সম্ভব হয়নি। কারণ, লকডাউন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। আজ বাজার জমে গেছিল। আগামী শনিবার থেকে আর বাজার বসবে না।’

জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি জেনে দুপুরে লোক পাঠিয়ে বাজারটি ভেঙে দেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ক্রেতা-বিক্রেতারা তা মানতে চাননি।’

সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান বলেন, ‘খবর পেয়ে ওই হাটে অভিযান চালিয়ে বাজারটি ভেঙে দেয়া হয়েছে। আটটি মামলায় বাজার কমিটির সভাপতি, পাঁচজন ব্যবসায়ীসহ দুজন ক্রেতাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করাসহ মাস্ক বিতরণ করা হয়।’

প্রভাবশালী সিন্ডিকেটের ধান নিচ্ছেন খাদ্য কর্মকর্তা, কৃষকদের মাঝে ক্ষোভ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সরকার দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করাসহ এবার হাওরাঞ্চলের কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে খালিয়াজুরী খাদ্যগুদামে এবার স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি লটারির মাধ্যমে ধান ক্রয়ে কৃষক নির্বাচনের কথা থাকলেও এখানে তা মানা হচ্ছে না। এ ছাড়া এখন পর্যন্ত তৈরি করা হয়নি প্রকৃত কৃষকদের নামের তালিকাও।

স্থানীয় কৃষকদের অভিযোগ, খাদ্যগুদাম কর্তৃপক্ষ প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় না করে তারা নিয়মবহির্ভূতভাবে এলাকার প্রভাবশালী একটি ধান ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এ খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে করে এলাকার প্রকৃত কৃষকরা তাদের উৎপাদিত ধান খাদ্যগুদামে বিক্রি করতে না পেরে সরকার নির্ধারিত ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার নেত্রকোনা জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হাওরাঞ্চলের কৃষকরা তাদের হাড়ভাঙা পরিশ্রমের একমাত্র ফসল ঘরে তুলতে পেরে মহাখুশি। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ২৬ এপ্রিল থেকে সারা দেশে একযোগে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় এবার খালিয়াজুরী খাদ্য গুদামে সরকারিভাবে ২ হাজার ৮ শত ৩৮ মেট্রিক টন ধান ও ৫০ মেট্রিক টন চাল ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ করা হয় ১০৮০ টাকা এবং প্রতি মণ চালের মূল্য নির্ধারণ করা হয় ১৬০০ টাকা। এরই লক্ষ্যে নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের কথা থাকলেও খাদ্য গুদাম কর্তৃপক্ষ নিয়মবহির্ভূতভাবে ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় কার্যক্রম চালিয়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খালিয়াজুরী উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অজিত কুমার দাস বলেন, প্রকৃত কৃষকের তালিকা তৈরি না করেই খাদ্য গুদামের কর্মকর্তা তার পছন্দমতো প্রভাবশালী লোকদেরকে সরকারি খাদ্যগুদামে ধান দেওয়ার জন্য গুদাম থেকে খালি বস্তা দেওয়া হলেও আমি একজন প্রকৃত কৃষক হিসেবে ধান দেওয়ার জন্য ওই গুদামে খালি বস্তা আনতে গেলে গুদাম কর্মকর্তা আমাকে দেই-দিচ্ছি বলে সময়ক্ষেপণ করে যাচ্ছেন।

খালিয়াজুরী সদরের কৃষক নান্টু দে, রতন সরকারসহ আরো অনেক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সরকারি নিয়ম অনুযায়ী ধান এনে গুদামের সামনে রেখেছি। অথচ আমাদের ধান গুদামে নেওয়া হচ্ছে না। নেওয়া হচ্ছে প্রভাবশালীদের ধান। খাদ্যগুদাম কর্মকর্তা তার পছন্দের লোকদের কাছ থেকে ধান সংগ্রহ করছেন। তারা আরো বলেন, লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের আগেই রাতের আঁধারে প্রায় ৮ শত মেট্রিক টন ধান দিয়ে গুদাম ভরে রেখেছেন খাদ্য কর্মকর্তা। গত ১৭ মে কৃষক নির্বাচনের কথা থাকলেও এখনো হয়নি কৃষক নির্বাচন।

নান্টু ও রতন বলেন, ধান এনে গুদামে রাখায় বৃষ্টিতে ভিজছে আমাদের ধান। তার পরেও আমাদের ধান নিচ্ছে না। রাতের অন্ধকারে পরে যারা আনছে তাদের ধান দিয়ে গুদাম ভরছে। আমাদের ধান নষ্ট হচ্ছে, এখন আমরা কী করব বুঝে উঠতে পারছি না।

খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান বলেন, আমাদের এখানে অ্যাপস না থাকায় আমরা উন্মুক্তভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি।

খালিয়াজুরী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসি, এলএসডি) দীপায়ন দত্ত মজুমদার বলেন, আমাদের কাছে মেইল আছে, যেসব উপজেলায় অনলাইনে আবেদনের সুযোগ নেই, সেসব উপজেলায় লটারির আগে অগ্রাধিকার ভিত্তিতে ধান ক্রয়ের নির্দেশ রয়েছে। তাই আমরা এখন অগ্রাধিকারের ভিত্তিতে ধান নিচ্ছি।

অভ্যন্তরীণ ধান ক্রয় সংগ্রহ বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছানোয়ারুজ্জামান তালুকদার জোসেফ বলেন, কে বা কারা খাদ্য গুদামে ধান দিচ্ছে এ বিষয়ে আমি অবগত নই। তবে তালিকা অনুযায়ী খালিয়াজুরী সদর ইউনিয়নের কোন কোন কৃষক খাদ্যগুদামে ধান দিয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চেয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত পত্র প্রেরণ করেছি।

সরকারি কার্যদিবসে খাদ্যগুদামে গেলে সেখানে খাদ্য নিয়ন্ত্রককে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবাইদুর রানা বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে ধান সংগ্রহ করছি। অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ব্যতীত আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমার কাছে মৌখিক অভিযোগ এসেছে, কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুয়া চিকিৎসার শিকার হলেন শেফালি বেগম
বুকের বামপাশের স্তনে সামান্য ব্যথা নিয়ে গ্রামের চিকিৎসকের কাছে ছুটে যান চার সন্তানের জননী ও পেশায় ভিক্ষুক শেফালি বেগম (৩৭)। ওই হাতুড়ে চিকিৎসক ব্লেড দিয়ে কেটে ফেলেন স্তনের অর্ধেক অংশ। কাটা অংশে কিছু দিনের মধ্যেই ধরে পচন। টাকা-পয়সা না থাকায় বিনা চিকিৎসায় ধুঁকতে থাকেন। অবশেষে হেরে গেলেন শেফালি বেগম। বুধবার (১৯ মে) দিবাগত রাতে নিজ গ্রামের বাড়ি খালিয়াজুরীর পাঁচহাট গ্রামে মারা যান তিনি।

তার মৃত্যুর খবরে রাতেই ছুটে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম। বৃহস্পতিবার (২০ মে) মৃতের জানাজায় অংশগ্রহণও করেন তিনি।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামে অসহায় বিধাব নারী শেফালী আক্তার (৩৭)। স্তনে ব্যথা নিয়ে যান গ্রামের হাতুড়ে চিকিৎসক মানিক মিয়ার কাছে। সে সময় ওই অভিযুক্ত চিকিৎসক শেফালিকে স্তন ক্যান্সার হয়েছে বলে জানান। ২০ হাজার টাকায় অপারেশনের চুক্তি করেন।

স্থানীয় পাঁচহাট বাজারের ইকবাল হোমিও ফার্মেসির ভেতরে ২০১৯ সালের ৭ মে অপারেশনের নামে ব্লেড কেটে ফেলা হয় স্তনের অর্ধেক অংশ। এরপর ধীরে ধীরে শেফালির শারীরিক অবস্থার দ্রুত পরিবর্তন শুরু হয়। কিছুদিন যেতে না যেতেই স্তনের কাটা অংশে পচন ধরে যায়।

এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় ও জেলা প্রশাসন শেফালির পাশে দাঁড়ায়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের নির্দেশে চিকিৎসার দায়িত্ব নেন জেলা প্রশাসক। দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন শেফালি বেগম। অপরদিকে জেলা পুুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর নির্দেশে ভুয়া চিকিৎসক মানিককে আটক করা হয়। পাঠানো হয় কারাগারে।

বাড়িতে যাওয়ার আগেই নেত্রকোনা জেলা প্রশাসন থেকে করা হয় আর্থিক সহযোগিতা। কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্তনের ক্ষত স্থানে আবারো পচন শুরু হয়। চলতে থাকে নতুন করে চিকিৎসা। তবে চিকিৎসায় ব্যাঘাত ঘটায় করোনা। দীর্ঘদিন ভুগে অবশেষে বুধবার তিনি মারা যান।

স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, ঘটনার পর অভিযুক্ত চিকিৎসককে আটক করা হয়েছিল। তবে তিনি জামিনে বেরিয়ে গেছেন।

খালিয়াজুরী থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, ভুয়া চিকিৎসায় শেফালির স্তন কাটার ঘটনায় নামধারী চিকিৎসক মানিক মিয়াকে গ্রেফতার করা হয়েছিল। তাকে আদালতেও পাঠানো হয়। পরে তিনি জামিন পান।

ভুয়া চিকিৎসক মানিক পার্শ্ববর্তী মদন উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের আমির উদ্দিন তালুকদারের ছেলে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর থেকেই উপজেলা প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে শেফালির পাশে দাঁড়ানো হয়। গত এই দু-তিন বছরে তার পেছনে খাবার-দাবার ও আনুষঙ্গিক খরচে ব্যয় করা হয়েছে কয়েক লক্ষাধিক টাকা। তার থাকার ভালো কোনো ঘরও ছিল না। পরে তাকে একটি আধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়। জানাজায় এসেও শেফালির মেয়ে তৃষাকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।