আটপাড়া – angortv.com

মা-বোনের দ্বন্দ্বে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন
নেত্রকোনার আটপাড়ায় মা ও বোনের ঝগড়া থামাতে মাকে ফিরিয়ে আনতে গেলে দুলাভাইয়ের ছুড়িকাঘাতে শ্যালক পিয়াস মিয়া (১৯) নিহত হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিয়াস আটপাড়া উপজেলার বানিয়াগাতি গ্রামের মজু মিয়ার ছেলে।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান আসামি ধরা হয়েছে। ওসি আরো জানান, জমি সংক্রান্ত এবং পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় রুমেলা আক্তার (৫০) ও তার মেয়ে হেনা আক্তারের (৩০) ঝগড়া লাগে।

উপজেলার শ্রীরামপাশা গ্রামে জনৈক রাসেল মিয়ার ধানী পতিত জমিতে বিরোধ চলাকালে মা বোনের সৃষ্ট ঝগড়া থামতে রুমেলা আক্তারের ছেলে পিয়াস মাকে নিয়ে আসতে যান। মাকে ফিরিয়ে আনতে গেলে শ্রীরামপাশা গ্রামের মৃত লালু ফকিরের ছেলে বোন জামাই (দুলাভাই) সুনু ফকির (৪৫) এর সাথে মারামারি হয় শ্যালক পিয়াসের। মারামারির এক পর্যায়ে দুলাভাই সুনু ফকির (৪৫) এর হাতে থাকা ছুরি দিয়ে পিয়াস মিয়ার (১৯) গলায় টান দিয়ে কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় সেখানে উপস্থিত থাকা লোকজন পিয়াস মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মারামারির ঘটনায় দুলাভাই সনু ফকির ও বোন হেনা আক্তার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। পিয়াসের মৃত্যু খবর না পাওয়ায় তারা হাসপাতাল ছেড়ে পালাতে পারেনি। এদিকে নেত্রকোনা সদর মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদের সহযোগিতায় সনু ফকিরকে আটক করা হয়।

টিকা দিতে দেরি হওয়ায় স্বাস্থ্যকর্মীর ওপর হামলা, আটক ১
নেত্রকোনা জেলার আটপাড়ায় টিকা দিতে দেরি হওয়ায় হাসপাতালের স্টোর কিপার মো. মির্জা আতাউর রহমান জুয়েলের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

মারধরে জড়িত থাকার অভিযোগে মো. নুরুল আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের গিয়াস উদ্দিন আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল ১০টা থেকে করোনার টিকা প্রদান শুরু হয়। সকাল সাড়ে ১০টায় টিকা নেওয়া লাইনে শোরগোল ওঠে টিকা শেষ হয়ে গেছে। এ সময় টিকা নিতে আসা মো. নুরুল আমিন ক্ষিপ্ত হয়ে হাসপাতালের স্টোর কিপার আতাউর রহমান জুয়েলকে মারধর করেন।

স্থানীয়রা পরিস্থিতি থামানোর চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মির্জা আতাউর রহমান জুয়েল বলেন, আমরা করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। টিকা দেওয়ার সময় ভিড় হলে আমি সবাইকে ধৈর্য ধরে টিকা নিতে বলি। এ সময় নুরুল আমিন আমার ওপর হামলা চালায়। আমি এ ঘটনার বিচার চাই।

অভিযুক্ত নুরুল আমিন পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নেত্রকোনার আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল বলেন, একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের স্টোরকিপার মির্জা আতাউর রহমান জুয়েল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

নেত্রকোনার জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া বলেন, আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকালে টিকা কার্যক্রম শুরু হয়। ২৮০ জনকে টিকার দেওয়ার পর কর্মরত একজনের ওপর হামলা হলে টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা পরিস্থিতিতে কাজ করে যাচ্ছেন। তারপরও তাদের ওপর হামলা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় নিন্দা জানাই, দোষী ব্যক্তির শাস্তি দাবি করছি।

হাতকড়াসহ পালিয়েও হলো না শেষ রক্ষা
নেত্রকোনার আটপাড়ায় হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না হাবিবুর রহমান (৪৭) নামের নারী নির্যাতন মামলার এক আসামির।

বুধবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রামেস্বরপুর গ্রামের একটি জঙ্গল থেকে তাকে ফের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান তার প্রথম স্ত্রী নাজমা আক্তারের দায়ের করা একটি মালার তিন মাসের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে আটপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ সময় তিনি অসুস্থ অনুভব করলে পুলিশ তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বুধবার সকাল ৬টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ গ্রামের একটি জঙ্গল থেকে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে জানতে চাইলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বলেন, ‘হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি হাবিবুরকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় আনা হচ্ছে। পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।’

পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে মো. আল-আমিন ও আবুল বাশার নামের যে দুজন পুলিশ পালিয়ে যাওয়া আসামির সঙ্গে ছিলেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষ্টির দাফন সম্পন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান তুষ্টির দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ জুন) সকালে নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়। এর আগে, শেষবারের মতো তুষ্টিকে এক নজর দেখতে এবং জানাজায় অংশ নিতে তুষ্টির নিজ গ্রামসহ আশপাশ এলাকা ও দূর-দূরান্ত থেকে ছুটে আসা হাজারও মানুষ।

মেয়ে সম্পর্কে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা আলতাফ উদ্দিন। তিনি জানাজায় উপস্থিত মুসল্লিদের কাছে তুষ্টির বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এ সময় বক্তব্য দেন- স্থানীয় সুখারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কফিল উদ্দিন খোকন তালুকদার ও তুষ্টির চাচা প্রভাষক ইমাম হোসেন মেহেদী।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ইসরাত জাহান তুষ্টি অন্য কয়েকজন সহপাঠীর সঙ্গে ঢাকার আজিমপুরে সরকারি কোয়ার্টারের একটি বাসা ভাড়া নিয়ে পড়াশোনা করছিলেন। শনিবার মধ্যরাতে তার এক রুমমেট তুষ্টিকে বাথরুমে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন।

রোববার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা বাথরুম থেকে তুষ্টির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

বার বার মূর্ছা যাচ্ছেন ঢাবি শিক্ষার্থী তুষ্টির মা
রাজধানীর আজিমপুরের সরকারি স্টাফ কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রী ইসরাত জাহান তুষ্টির (২১) মরদেহ উদ্ধারে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

রোববার (৬ জুন) দুপুরে নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের বাড়িতে গিয়ে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। মেধাবী এ ছাত্রীর অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

তুষ্টির চাচা ঈমাম হোসেন বলেন, ধর্মরায় রামধনু উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করে তুষ্টি। পরে মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তুষ্টি খুব মেধাবী ছিল। তারা তিন ভাই এক বোন। বড়ভাই মাসুদ মিয়া সৌদি আরবে থাকে। তুর্জয় মিয়া অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। আরেক ভাই মাহির বয়স ছয় বছর।

তার আরেক চাচা মোফাজ্জল হোসেন বলেন, আমাদের বংশের গৌরব ছিল তুষ্টি। তার কোনো অসুখ ছিল না। এই ঘটনা কেন ঘটল বুঝতে পারছি না। এর সঙ্গে কেউ জড়িত থাকলে বিচার চাই আমরা।

এদিকে মেয়ের মৃত্যুর খবর শুনে হেনা আক্তার মূর্ছা যাচ্ছিলেন। এত কষ্ট করে মেয়েকে লেখাপড়া করাইছি। কেন এই সর্বনাশ হল আমার? আমার মেয়েকে এনে দাও বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, তুষ্টির মৃত্যুর সংবাদ পেয়েছে। তার বাবা ঢাকার লালবাগ থানা পৌঁছেছেন।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান তুষ্টিকে বাথরুম থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করোনায় বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকায় ইসরাত জাহান তুষ্টিসহ তিন বান্ধবী স্টাফ কোয়ার্টারের ওই ভবনের নিচতলায় থাকতেন। যদিও তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে সংযুক্ত ছিলেন।

বৃদ্ধের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপার চেষ্টা
নেত্রকোনার আটপাড়ায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। ছয় মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরীকে বিয়ে, নগদ টাকা ও জায়গা লিখে দেয়ার আশ্বাস দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন ওই বৃদ্ধ।

অভিযুক্ত ওই বৃদ্ধের নাম মো. ইউনুছ খান (৬০)। তিনি স্বরমুশিয়া ইউনিয়নের বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনাটি জানাজানির পর তিনি পলাতক।

পুলিশ, ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, নবম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীদের ফ্রিজ না থাকায় প্রতিবেশী ইউনুছের ঘরে মাছ ও মাংস রাখতো। বেশিরভাগ সময় মেয়েটি ফ্রিজে মাছ-মাংস আনা-নেয়ার কাজ করতো। ওই কিশোরীকে একদিন ঘরে একা পেয়ে ধর্ষণ করেন বৃদ্ধ। এরপর বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। বর্তমানে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। গত কয়েক দিন আগে মেয়েটির পরিবার তার শারীরিক পরিবর্তন দেখে জিজ্ঞাসা করলে সে বিষয়টি জানিয়ে দেয়।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে ইউনুছ খান মেয়েটির পরিবারকে হুমকি-ধমকি দিয়ে বাচ্চা নষ্ট করে ফেলার প্রস্তাব দেন। রাজি না হওয়ায় বৃহস্পতিবার (২৭ মে) সকালে ইউনুছ গ্রামের মাতব্বরদের নিয়ে মেয়েটিকে বিয়ে করার প্রস্তাবসহ নগদ কিছু টাকা ও জমি লিখে দেয়ার প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি এতেও রাজি না হলে তিনি গা ঢাকা দেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউনুছ খানের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহত
নেত্রকোনার আটপাড়ায় ইজিবাইকের চাকার সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে ঝর্না আক্তার (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আটপাড়া উপজেলার স্বল্প সুনুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝর্না আক্তার জেলার বারহাট্টা উপজেলার ডেমুড়া গ্রামের নুরুজ্জামান মিয়ার কন্যা। সে ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝর্না আক্তার তার দাদীর সঙ্গে নেত্রকোনা থেকে বাড়ি ফিরছিলেন। পথে অসতর্কতাবশত তার গলায় থাকা ওড়না চলন্ত ইজিবাইকের চাকায় প্যাঁচ লাগে। এতে গুরুতর আহত হলে দ্রুত তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।