টাঙ্গাইল – angortv.com

টাঙ্গাইলে মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভোরের দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) সকাল সাড়ে ৫টার আগেই টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যমুনা সেতুর দিকে যাওয়া একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফ। তিনি জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এখনো হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার ও হেলপার নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান।

নিহতরা হলেন বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০), তিনি গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মাহমুদের ছেলে। অপরজন ওই বাসেরই হেলপার এবং একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মজনু মিয়া (৪৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার ও সুপারভাইজার নিহত হন।

এদিকে দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নেওয়ার সময় স্থানীয় বিদ্যুৎ নামে এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হন। পরে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ সময় সড়কটিতে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

জেলা প্রশাসনের তদন্ত কমিটি বলেছে, কবির হোসেন একজন প্রান্তিক কৃষক
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড পাওয়া কবির হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কের মুখে জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, কবির হোসেন প্রকৃত প্রান্তিক কৃষক এবং নীতিমালা অনুযায়ী কৃষক কার্ড পাওয়ার যোগ্য।

মঙ্গলবার ১৪ এপ্রিল টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করেন সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া গ্রামের বাসিন্দা মৃত আবু সাইদ মিয়ার ছেলে কবির হোসেনসহ ১৫ কৃষক। কৃষক কবির হোসেন ওই অনুষ্ঠানে বক্তব্য দেন। তবে অনুষ্ঠান শেষে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু ছবি ভাইরাল হয়, যেখানে তাঁকে বিত্তশালী বা প্রকৃত কৃষক নয় বলে উপস্থাপন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উত্তর তকরুটিয়া গ্রামে গিয়ে দেখা যায়, কবির হোসেন একটি সাধারণ টিনের ঘরে বসবাস করেন। বাড়ির সামনে সবজি চাষ এবং পেছনে গরু ও হাঁস-মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। তাঁর নিজস্ব জমি রয়েছে প্রায় ১৩ শতাংশ। পাশাপাশি দীর্ঘদিন ধরে অন্যের জমি বর্গা নিয়ে চাষবাস করেন।

এলাকাবাসী জানান, কবির নিয়মিত কৃষিকাজ করেন এবং পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করেন। এই দুই কার্যক্রম একসঙ্গে করায় অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তবে কৃষিকাজই তাঁর মূল পেশা, এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে কোনো দ্বিমত নেই।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল বুধবার কবির হোসেনের বাড়ি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তাঁরা জানান, কবির হোসেন প্রকৃতপক্ষে একজন কৃষক এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্নাকে প্রধান করে পাঁচ সদস্যের ওই কমিটি সরেজমিন ঘটনাটি খতিয়ে দেখে।

১৫ এপ্রিল রাতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী কবির হোসেন একজন প্রান্তিক কৃষক হিসেবে কার্ড পাওয়ার যোগ্য। জেলা প্রশাসক শরীফা হক কৃষি মন্ত্রণালয়ের সচিবকে লিখিতভাবে এ তথ্য জানিয়েছেন।

কবির হোসেন বলেন, ‘আমি একজন কৃষক। বাবার রেখে যাওয়া অল্প জমি আছে, পাশাপাশি অন্যের জমিতে বর্গা চাষ করি। কৃষিকাজের পাশাপাশি ফেসবুকে কনটেন্ট বানিয়ে কিছু অতিরিক্ত আয় করি। আমার কিছু এআই ছবি পোস্ট করার কারণে এখন অনেকে ভুল বুঝছে। একজন কৃষকের কি ভালো পোশাক পরা অপরাধ? সাজিয়ে-গুছিয়ে শুদ্ধভাবে কথা বলা যদি অপরাধ হয়, তাহলে আমি সত্যিই বড় অপরাধী।’

কবির হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পদ-পদবি নেই। আমাকে নিয়ে ইচ্ছাকৃতভাবে অনেকে মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে। এ কারণে আমি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছি। আমি এর সঠিক বিচার চাই।’

ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল বলেন, কবির দীর্ঘদিন ধরে কৃষিকাজ করছেন এবং গরু পালন ও সবজি চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তাঁর বিরুদ্ধে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা।

নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, যুবক আটক
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগে রায়হান কবির ইমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এর আগে, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রায়হান কবির ইমনকে হাসপাতালে অবরুদ্ধ করে রাখেন অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, রোববার সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৯০৭ নম্বর ওয়াশরুমে এক নারী চিকিৎসক স্পাই কলম ক্যামেরা দেখতে পান। তিনি ওই ক্যামেরাটি নিয়ে বের হলে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমন ওই ক্যামেরাটি নিতে ধস্তাধস্তি করে। ওই নারী চিকিৎসককে একটি কক্ষে আটকে রাখার চেষ্টা করে। এক পর্যায়ে কলম ক্যামেরাটি ভেঙে ফেলে। ইমনের বিরুদ্ধে বিগত ৫ বছর যাবত অন্যান্য ইন্টার্ন নারী চিকিৎসকদের সঙ্গে অশালীন স্পর্শ করার অভিযোগ রয়েছে। রোববার রাতেই ওই নারী চিকিৎসক যৌন হয়রানির অভিযোগ এনে হাসপাতালের পরিচালক বরাবর লিখিত আবেদন করেন।

সোমবার সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফকে সভাপতি করে পাঁচ সদস্যদের তদন্ত কমিটি গঠন করে হাসপাতালের পরিচালক।

সোমবার দুপুরে হাসপাতালের কক্ষে বিষয়টি জানার চেষ্টা করা হলে ইমনসহ পরিচালককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন অন্যান্য চিকিৎসকরা। পুলিশের কাছে সোপর্দের আগে ইমনকে গণপিটুনি দেওয়া হয়।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ বলেন, এ ঘটনায় তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে ইমনকে বহিষ্কার করা হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, অভিযুক্ত ইমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাসি-পচা মাংস দিয়ে বিরিয়ানি, ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে বাসি-পচা মাংস দিয়ে খাবার প্রস্তুত ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগে জহিরুল ইসলাম নামে এক মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়া রোডে সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

হাজী বিরানি, কাচ্চি খাদক এবং হানিফ কাচ্চি বিরানী নামের তিনটি প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম বলে জানা যায়।

টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, একই মালিকানাধীন হাজি বিরানি, কাচ্চি খাদক ও হানিফ বিরানির রান্নাঘরে বাসি এবং দুর্গন্ধযুক্ত খাবার নতুন খাবারের সঙ্গে মিশিয়ে ভোক্তাদের খাওয়ানো প্রতারণার শামিল। নোংরা পরিবেশে এসব খাবার উৎপাদন এবং সংরক্ষণ ও বাসি খাবার বিক্রয়ের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, বাসি, দুর্গন্ধযুক্ত মাংস বিনষ্ট করা হয়েছে। মানসম্মত পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত নিশ্চিত করতে প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সেনেটারি ইন্সপেক্টর সাহিদ আক্তার কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাবের) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা।

কাদের সিদ্দিকীর বাড়ি ভাঙচুরের চেষ্টা
টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর (বীর উত্তম) বাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে একদল দুর্বৃত্তরা। বোববার (০৭ সেপ্টেম্বর) ভোরে পৌর এলাকায় জেলা সদর রোডে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসভবনে (সোনার বাংলায়) এই ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তানভীর আহমেদ কালবেলাকে বলেন, ভোরে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সরেজমিন দেখতে পাই বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বেশকিছু যন্ত্রাংশ ভেঙেছে। এ ছাড়া বাসভবনের দোতালায় জানালার গ্লাসগুলোও ভাঙা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ
টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। অন্যদিকে নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডের জেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল নিয়ে জেলার থানাপাড়া এলাকায় অবস্থিত জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে তারা। এরপর ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর জলফৈই বাইপাসে মহাসড়ক অবরোধ করে। এসময় প্রায় ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল।

তবে জাতীয় পার্টির অফিস তারা ভাঙচুর করেনি জানিয়ে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাগর বলেন, ভিপি নুরকে অন্যায়ভাবে মব সৃষ্টি করে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করেছে। দেশে এখনও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির মধ্যে বিরাজমান। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি করছি, অতিদ্রুত আসামিদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার
টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল লিখিতভাবে তাদের দল থেকে বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা হলেন- শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জুবায়ের, ধর্ম বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া।

এর আগে এক মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে (হত্যাকারী দল) চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির তিন নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য তিনজনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদের দলে স্থান হবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকায় সন্তোষে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দিয়ে আসে। সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারী ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামকে দেন। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘যে চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করবো। মনে রাখবি প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। আর বাচঁতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।’

এছাড়াও চিঠিতে উল্লেখ করা হয়, ‘দীর্ঘদিন ধরে মাছ ব্যাবসা করে যাচ্ছিস। এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বি নাই। দাকিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছুই না। তাই আগামী আগস্টের ৩ তারিখে রোববার সন্ধ্যা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে রেখে যাবি।’

ক্লাস চলাকালীন সমাবেশে বাধ্য করায় টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই সমাবেশে’ টাঙ্গাইলে ক্লাস চলাকালীন জোরপূর্বক বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে বিন্দুবাসিনীর বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মিছিলটি বের হয়। পরে তা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেয় বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

এতে বক্তব্য দেন- প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এনসিপির নেতারা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ক্লাস রুমে প্রবেশ করে। তারা অরাজনৈতিক কথা বলে শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে যেতে বাধ্য করে।

এক পর্যায়ে এনসিপির নেতাদের সঙ্গে শিক্ষকদের কথাকাটাকাটি হয়। পরে বাধ্য হয়েই শিক্ষাপ্রতিষ্ঠানটি ছুটি দেওয়া হয়।

তারা আরও বলেন, যারা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছে আমরা তাদের শাস্তির দাবি করছি। একইসঙ্গে ঘটনায় জড়িতদের জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান করছি। তা নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

অভিযোগের বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, ছাত্রদের প্রোগ্রামে আনার জন্য কে বা কারা করেছে এটা আমার জানা নেই। তবে ঘটনা শোনার পর পরই আমি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করেছি। এছাড়াও আমি বলেছি, প্রয়োজন হলে স্কুলের প্রতিটি ক্লাসে ক্লাসে গিয়ে আমি এর জন্য দুঃখ প্রকাশ করব।

এছাড়া আমি আরও বলেছি, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে এনসিপির পক্ষ থেকে কেউ যাতে না করতে পারে সে ব্যাপারে কঠিন নজরদারি থাকবে।

তিনি আরও বলেন, আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি।

এ ব্যাপারে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার (২৯ জুলাই) এনসিপির প্রোগ্রাম শুরু হওয়ার আগে এনসিপির নেতারা স্কুলে এসেছিল। তারা আমাদের প্রথমে বলেছে স্বেচ্ছায় যারা প্রোগ্রামে যেতে চায় তাদের যেতে দেন। এ বিষয় আমরা বলেছি, আমাদের ক্লাস চলাকালীন সময়ে কোনো ছাত্রকে বাইরে যেতে দেব না। যথারীতি আমরা ষষ্ঠ ক্লাস নিয়ে স্কুল ছুটি দিয়েছি।

তিনি আরও বলেন, এনসিপির নেতারা আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে, ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ হবে না।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে শহরের শামছুল হক তোরণ থেকে জুলাই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে পথ সমাবেশে মিলিত হয়।

মধুপুর শালবনে আবারও শাল গাছ ফেরত আনার ঘোষণা উপদেষ্টা রিজওয়ানার
টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বনসবাসীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া সেখানকার শালবনে আবারও শাল গাছ রোপণের ঘোষণা দেন তিনি।

রোববার (২৫ মে) দুপুরে টাঙ্গাইল বনবিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণকালে এসব কথা বলেন।

তিনি বলেন, শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সে গুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণ করা হয়। সেগুলো ক্রমান্নয়নে বন্ধ করা হবে।

এছাড়া মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান। উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।