ভূঞাপুর – angortv.com

বদলি হয়ে থানার এসি খুলে নিলেন ওসি
টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বদলি হওয়ায় থানার এসি, টেলিভিশন, আইপিএস ও সোফা নিয়ে গেছেন। আসবাবপত্রগুলো থানা থেকে তার কোয়াটারের সামনে রাখা হয়। থানার জিনিস খুলে নেওয়ার ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

শুক্রবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে থানার পুলিশ সদস্য উদয় ও বহিরাগত আরিফ এবং ভ্যানচালকের সহায়তায় থানার আসবাবগুলো খুলে নেন সদ্য বদলিকৃত ওসি ফরিদুল ইসলাম। এরপর সেগুলো থানা থেকে ভ্যানযোগে ওসির কোয়াটারে নেওয়া হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত স্মারক নং ৫১৭০/১ (৪৯) (আরওআই) আদেশে ওসি ফরিদুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার এই বদলির আদেশের পরেরদিন শুক্রবার রাতে থানার এসি, টেলিভিশন, সোফা ও আইপিএস খুলে নেওয়া হয়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান, জিনিসপত্র ব্যক্তিগত কাউকে দেওয়া হয় না। থানায় যে ওসি আসবে সেই ব্যবহার করবে এজন্যই জিনিসপত্রগুলো কেনার টাকা দেওয়া হয়েছে।

থানার পুলিশ সদস্য উদয় বলেন, ওসি স্যারের নির্দেশে জিনিসপত্রগুলো খুলে নেওয়া হয়েছে। এরপর সেগুলো ভ্যানযোগে ওসির কোয়াটারে রাখা হয়েছে।

নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভপতি জুরান মন্ডল বলেন, থানার সৌন্দর্য্য বর্ধন ও থানার যেই ওসি আসুক তারা যেন সুবিধাটা ভোগ করতে পারে সেজন্য বালু মহালের টাকা দিয়ে জিনিসপত্রগুলো দেওয়া হয়েছে থানার স্বার্থে। কারো ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। শুনেছি তিনি সেগুলো খুলে নিয়ে যাচ্ছেন এটা ঠিক না। তাকে ব্যক্তিগতভাবে দেওয়া হয়নি তার চেয়ারটাকে সম্মান করে দেওয়া হয়েছে।

ভূঞাপুর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান জানান, ওসির টাকায় কেনা জিনিসপত্র হলেতো সে নিতেই পারে। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

বদলি হওয়া ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যেগুলো থানা হতে খোলা হয়েছে সেগুলো ব্যক্তিগত টাকা দিয়ে কেনা। সুতরাং সেগুলো আমি নিতেই পারি।

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, কারো অনুদানের টাকায় কিনে থাকলে সেগুলো ওসি নিতে পারেন না। যদি ব্যক্তিগত টাকায় কেনা হয় তাহলে নিতে পারবেন। যদিও এই বিষয়ে কিছুই জানি না।

নিরাপত্তা প্রহরীকে নিয়ে চাল ‘চুরি’ করেন সরকারি কর্মকর্তা!
টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি খাদ্য গুদাম থেকে গতকাল মঙ্গলবার বিকেলে অবৈধভাবে পাচারকালে ১৪ মেট্রিক টন চালসহ একটি ট্রাক জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা বাদী হয়ে ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল হোসেন ও নিরাপত্তা প্রহরী মো. আল আমিনকে আটক করেছে।

জানা যায়, ভূঞাপুর সরকারি খাদ্য গুদাম থেকে পুরাতন চাল দিয়ে মজুত ঠিক রেখে দুই ট্রাক নতুন চাল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার খাদ্য গুদামে অভিযান চালায়। তার আসার আগেই ৫০ কেজির ৩৬০ বস্তায় ১৮ মেট্রিক টন চাল নিয়ে একটি ট্রাক পালিয়ে যায়। ১৪ মেট্রিক টন (২৮০ বস্তা) চালসহ অপর ট্রাকটি গুদামের গেটের ভেতর জব্দ করেন তিনি।

খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী মো. আল আমিন সাংবাদিকদের জানান, খাদ্য গুদাম কেন্দ্রিক একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির ৩২ মেট্রিক টন পুরাতন চাল অবৈধভাবে ডিলারদের কাছ থেকে কিনে খাদ্য গুদামে মওজুত রাখা হয়। পুরাতন চাল দিয়ে মওজুত ঠিক রেখে সদ্য খুলনা থেকে আসা নতুন চাল থেকে দুটি ট্রাকে ৩২ মেট্রিক টন চাল ভরা হয়। ১৮ মেট্রিক টন চাল নিয়ে একটি ট্রাক চলে যায়। জব্দকৃত ট্রাকটিতে ১৪ মেট্রিক টন চাল রয়েছে। আর এসব খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে হয়েছে।

ভূঞাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, ট্রাকের ১৪ মেট্রিক টন চাল খাদ্য বান্ধব কর্মসূচির। আর এ চাল গাবসারা ইউনিয়নের ডিলার নজরুল, ফরহাদ ও দিলীপের চাল। তবে তিনি কোনো ডিও দেখাতে পারেননি। ১৮ মেট্রিক টন চাল নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা বলেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে। বিভাগীয় ব্যবস্থা হিসেবে দুজনকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইসরাত জাহান বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ জব্দকৃত চালের তালিকা করে তাদের জিম্মায় নিয়েছে।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অভিযোগ অনুযায়ী মামলাটি দুদুকের সিডিউল ভূক্ত। সে কারণে ব্যবস্থাগ্রহণের জন্য বুধবার দুপুরে আটককৃত দুজনকে টাঙ্গাইল দুদকের নিকট ন্যস্ত করা হয়েছে।