ঘাটাইল – angortv.com

বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার ও হেলপার নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান।

নিহতরা হলেন বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০), তিনি গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মাহমুদের ছেলে। অপরজন ওই বাসেরই হেলপার এবং একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মজনু মিয়া (৪৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার ও সুপারভাইজার নিহত হন।

এদিকে দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নেওয়ার সময় স্থানীয় বিদ্যুৎ নামে এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হন। পরে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ সময় সড়কটিতে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মোগলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় উপজেলার মোগলপাড়া নামক স্থানে শেরপুরগামী শিবু পরিবহনের বাসের সাথে ঢাকাগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে উভয় বাসের ১০ যাত্রী আহত হন। এ দূর্ঘটনার কারণে সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হলে পুলিশ ও ঘাটাইল ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে সড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের মধ্যে নয়জনের পরিচয় মিলেছে। তারা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শাকিল আহম্মেদ (২২), সরিষাবাড়ি উপজেলার আটুয়া বাজারের হারুর অর রশিদ (৩৫), টাঙ্গাইল জেলার সদর উপজেলার করটিয়ার রুবেল হোসেন (৩৫), মধুপুর উপজেলার কাইতকাই গ্রামের রহিম (৫০), কালিহাতী উপজেলার বাবলু (৩৫), ধনবাড়ি উপজেলার কাশেম (২৬), গোপালপুর উপজেলার ঝাওয়াইল গ্রামের আব্দুল বারী (২২), শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শাকিল মিয়া (৩৫) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গালাজোড় গ্রামের রেহেনা পারভীন (২৮)।

গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘাটাইলে সাবেক স্ত্রী ও তার শাশুড়িকে খুনের পর আত্মহত্যা
টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক স্ত্রী ও তার শাশুড়িকে হত্যার পর আত্মহত্যার করেছেন শাহজালাল। টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়ছার এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ‘বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে সুমি ও শাহজালাল পালিয়ে গিয়ে বিয়ে করেন। প্রায় পাঁচ মাস তারা ঘর সংসার করেন। এরপর সুমির বাবা জিন্নাত আলী তাদের দাওয়াত দিয়ে ডেকে এনে সুমিকে বাড়িতে রেখে দেন। ওই সময় সুমি অন্তঃসত্ত্বা ছিলেন। পরে তার গর্ভে থাকা সন্তান নষ্ট করার শর্তে সুমির আগের স্বামী জয়নুদ্দিন বিদেশ থেকে দেশে ফিরে সুমিকে আবার তার কাছে ফেরত নেন। এর কিছুদিন পর জয়নুদ্দিন আবার বিদেশে চলে যান। সন্তান নষ্ট করায় সুমির সাবেক স্বামী শাহজালাল ক্ষিপ্ত হয়ে ওঠেন।’

তিনি আরো বলেন, ‘সুমির স্বামী জয়েন উদ্দিন বাড়িতে না থাকায় মাঝে মধ্যেই শাহজালাল সুমির শ্বশুরবাড়িতে আসতেন। ঘরের বারান্দার লোহার গ্রিলের চাবিও ছিল শাহজালালের কাছে। ধারনা করা হচ্ছে, শনিবার রাতে শাহজালাল সুমির ঘরে প্রবেশ করে। একপর্যায়ে ছুরি দিয়ে তার সাবেক স্ত্রী সুমি ও সুমির শাশুড়িকে হত্যা করে। এসময় সুমির শিশু সন্তানকেও হত্যার চেষ্টা করে। এরপর শাহজালাল নিজেই আত্মহত্যা করে।’

এদিকে, এ ঘটনায় ঘাটাইল থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করা হয়েছে। নিহত জামেলা বেগমের বড় ছেলের স্ত্রী শাহানাজ বেগম আজ রবিবার বাদী হয়ে এই মামলা দায়ের করছেন।

এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার একটি বসতঘরে তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন, ওই গ্রামের সৌদি প্রবাসী জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৫), জয়নুদ্দিনের মা জমেলা বেগম (৫৫) এবং শাহজালাল ইসলাম সোহাগ (৩০)। শাহজালাল কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্বপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত জয়নুদ্দিনের ছেলে শাফি (৩) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাশুড়ি-গৃহবধূসহ তিনজন খুন : রক্ত দিয়ে দেওয়ালে লেখা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা দক্ষিণপাড়া গ্রামের সৌদি প্রবাসী জয়েন উদ্দিনের বাড়ি থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বলছে, ‌‘পরকীয়ার জেরে তাদের কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হতে পারে’।

নিহতরা হলেন প্রবাসী জয়েন উদ্দিনের মা জমিলা বেগম (৬০), স্ত্রী সুমি বেগম (২৫) ও সুমির পরকীয়া প্রেমিক শাহ জামাল (৩০)। এ ঘটনায় প্রবাসীর চার বছরের শিশুপুত্র সাফিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পরকীয়া প্রেমিক শাহ জামালের বাড়ি কালিহাতী পৌরসভার সাতুটিয়া এলাকায়। তিনি সাতুটিয়ার সোহরাব আলীর ছেলে। সুমি ও শাহ জামালের লাশ প্রবাসী জয়েন উদ্দিনের বসতঘরের বিছানার ওপর এবং জমিলা খাতুনের লাশটি ঘরের মেঝেতে পড়েছিল। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তিনজনের লাশ উদ্ধার হওয়া নিহতদের রক্ত দিয়ে বসতঘরের দেওয়ালে লেখা রয়েছে ‘এমনটা হত না যদি আমার সুমি আমার কাছে থাকত, এই সবকিছুর জন্য সুমির বাবা দায়ী’। এতে ধারণা করা হচ্ছে- প্রেম ও পরকীয়া বা ত্রিমুখী পরকীয়া সংক্রান্ত কোনো ঘটনা থেকে এ চাঞ্চল্যকর ঘটনার অবতারণা হয়েছে।

দিগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় অনেকেই জানান, গৃহবধূ সুমি বেগমের সঙ্গে কালিহাতীর সাতুটিয়ার শাহ জামালের পরকীয়া ছিল। ইতোপূর্বে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়ে কিছুদিন আত্মগোপনে থাকার পর তাদের ফিরিয়ে এনে সুমি বেগমকে তার স্বামী জয়েন উদ্দিনের কাছে দেওয়া হয়।

দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, সুমি বেগম ও শাহ জামালের পরকীয়ার কারণে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। চাঞ্চল্যকর এ ঘটনার খবর পেয়ে পুলিশ, র‌্যাব, পিবিআই ও সিআইডি’র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, ঘটনাটি কে বা কারা কখন ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ তিনটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ যাত্রী। বুধবার (২০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গুনগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ‘প্রান্তিক পরিবহন’ নামে একটি বাস প্রায় ৩০জন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। বাসটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইলের গুনগ্রাম গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এসে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদ্যসরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে যোগ দেন।

এ ঘটনায় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতের মধ্যে সীমা রানী সরকার (৭০) নামে এক বৃদ্ধাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামে।

ঘাটাইল থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বলেন, গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘাটাইলে প্রবাসী যুবকের লাশ উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার শান্তিনগর এলাকার একটি বাসা থেকে সাইফুল ইসলাম বিপ্লব (৪৫) নামে প্রবাসী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে তার বাসার তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার বিরাহিমপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

প্রতিবেশীরা জানান, গত রবিবার সন্ধ্যা থেকে সাইফুলের বাসার আশপাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। প্রতিবেশীরা গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা সাইফুলের বাসার কক্ষ ভিতর থেকে আটকানো দেখতে পান। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কেউ দরজা না খোলায় তারা দরজার ফাঁক দিয়ে টর্চলাইট ধরে মেঝেতে রক্তের মতো দাগ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে রাত একটার দিকে সাইফুলের অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি থাকার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়েছিল।

স্ত্রী কাজুলি (২৮) বলেন, ‘গত বৃহস্পতিবার সে আমাকে দুই সন্তানসহ বাবার বাড়ি উপজেলার সরাবড়িতে পাঠিয়ে দেয়। পরেরদিন সকালে তার শ্বশুর বাড়ি যাওয়ার কথা থাকলেও যাইনি। তারপর থেকে তার (সাইফুলের) মোবাইল ফোন বন্ধ পাই।’ তিনি আরও জানান, সাইফুল দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। ২০২০ সালে লকডাউনের আগে তিনি দেশে আসেন। তারপর অনেক চেষ্টা করেও আর বিদেশ যেতে পারেননি। সম্প্রতি তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা কিনে ভাড়া দিয়েছিলেন।

চাচাত ভাই রফিকুল ইসলাম জানান, সৌদি আরব না যেতে পেরে সাইফুল মারত্মক আর্থিক সঙ্কটে ছিলেন। এ নিয়ে বারবার হতাশার কথা বলেছেন। হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। লাশ গলে বিকৃত হয়ে গেছে। মনে হচ্ছে ঘটনাটি তিন চারদিন আগের। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

ঘাটাইলে বাস চাপায় সিএনজি চালক নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে বাসের চাপায় শামীম মিয়া (৪০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

নিহত সিএনজি চালক শামীম ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত ব্যাক্তির নাম সোলায়মান। তিনি কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের বাহার আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত সোলায়ইমান আনারস কেনার জন্য সিএনজি চালিত অটোরিকশা করে কালিহাতী থেকে মধুপুর যাচ্ছিলেন। সিএনজিটি ঘাটাইলের পোড়াবাড়ি পাবলিক মাদরাসার সামনে পৌঁছলে ধনবাড়ি থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চালক শামীমের লাশ উদ্ধার করা হয়। আহত সোলায়মানকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবন্ধী বিদ্যালয় ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে ভাড়া!
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা এলাকার চান্দসী গ্রামে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয়টি বিদ্যুৎ বিভাগের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যালয়ের মাঠ ও কক্ষে বিদ্যুতের সরঞ্জাম গুদামজাত করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় কোনো আয় নাই। তাই সরকারকে বাৎসরিক ভাড়ার টাকা যোগাতে বিদ্যালয় ভাড়া দিতে হয়েছে।

স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় সূত্রে জানা যায়, সরকারের কাছ থেকে ২৪ শতাংশ খাস জমি লিজ নিয়ে ২০০৩ সালে প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দৃষ্টি প্রতিবন্ধী রফিকুল বারী খান বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি বিদ্যালয়টির চেয়ারম্যানের দায়িত্বে পালন করছেন। তার বাড়ি উপজেলার মাইজবাড়ি গ্রামে। করোনা সংক্রমণের পূর্বে বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল ৫৪জন। বিদ্যালয়টিতে বর্তমানে কর্মরত শিক্ষক ৪জন।

ভাড়া দেওয়া বিষয়ে বিদ্যালয়ের চেয়ারম্যান রফিকুল বারী খান জানান, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা আসছে না। শিক্ষকদের বেতন-ভাতা ছাড়াও সরকারকে জমির লিজমানি বাবদ বছরে ৫০হাজার টাকা পরিশোধ করতে হয়। তাই প্রতিষ্ঠানটি বাঁচিয়ে রাখার স্বার্থে বাধ্য হয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে গত জুন মাসে মাসিক ৯ হাজার টাকায় ভাড়া দিয়েছি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দুটি কক্ষসহ প্রাচীর বেষ্ঠিত মাঠে বিদ্যুতের ট্রান্সফরমার, তারের কয়েল, লম্বা বাঁশসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম রাখা আছে।

কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি আলম মিয়ার সাথে। তিনি জানান, সেন্ট্রাল প্রকল্প (জোন-২) ময়মনসিংহের আওতায় ঘাটাইলে বিদ্যুৎ বিভাগের লাইন উন্নয়নের কাজ চলছে। প্রকল্পের কাজের যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম রাখার জন্য তারা এই বিদ্যালয় ভবন ভাড়া নিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন বলেন, সরকারের অনুমতি ছাড়া লিজকৃত জমি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। প্রতিবন্ধী বিদ্যালয় যদি লিজের শর্ত ভঙ্গ করে থাকে তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘাটাইলে সাইরেন শুনলেই সাঁটার বন্ধ!
লকডাউনের তৃতীয় দিনে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা সদরসহ মহাসড়ক সংলগ্ন এলাকার বাজারগুলোতে লুকোচুরি খেলার মত দোকানপাট খোলা রাখার চেষ্টা করেছে ব্যবসায়ীরা। তবে গ্রাম এলাকার বাজার সমূহে অনেক দোকানপাটই খোলা রাখতে দেখা গেছে দোকানীদের।

লকডাউন তদারকি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার পুলিশের একটি টিম নিয়ে আজ শনিবার সকাল থেকেই মাঠে ছিলেন। তিনি লকডাউন বাস্তবায়নে উপজেলা সদর ,পৌর এলাকা, কুশারিয়া, মাকড়াই, ধলাপাড়া ও পেচারআটাসহ বিভিন্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এসব এলাকার অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের গাড়ির সাইরেন বাজানোর শব্দ শুনেই দোকানিরা ঝটপট দোকানের সাটার বন্ধ করে দেয়। অটোরিকশা, ভ্যান ও সিএনজি চালকরা তাদের যানবাহন নিয়ে উল্টো পথে যাত্রা শুরু করে।

অভিযান পরিচালনার সময় সরকারি বিধি-নিষেধ না মেনে দোকানপাট খোলা, যানবাহন চালানো ও স্বাস্থ্যবিধি না মানায় তিনজনকে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বমোট তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিকে, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন বিকালে ঘাটাইল পৌরসভা এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনের কাছ থেকে চার হাজার ৭৫০ টাকা জরিমানা করেন।

ঘাটাইলে ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুজন নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ রবিবার ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার দুপুরে ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে বইন্নাদিঘী এলাকার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন আরো তিন যাত্রী।

নিহতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আ. হালিমের ছেলে আমজাদ হোসেন (৪৫) এবং গোপালপুর উপজেলার কাঠিালিয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে মঞ্জুরুল করিম (৩২)। আহতরা স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।