জামালপুর – angortv.com

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা
জামালপুরে বাস ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর থেকে জামালপুর বাস টার্মিনালে এসে আটকে পড়েছেন শত শত সাধারণ যাত্রী। এতে চরম ভোগান্তিতে পড়ছে তারা। এদিকে নিজের দাবী আদায় না হওয়া পযন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাস চালাকরা।

জানা গেছে, গত ৩১ আগস্ট রাত ৭টার দিকে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে এক ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি অটোরিকশার ওপর উল্টে পড়ে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার ২ আগস্ট দুপুরে সদর উপজেলার নান্দিনা এলাকায় কিছু স্থানীয় লোকজন রাজীব বাস বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে স্থানীয় কিছু লোকজন ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে আসা রাজীব পরিবহনের দুইটি বাস ভাঙচুর করে ।

তবে বাস চালকরা দাবী করেন সেখানকার লোকজন বাসগুলোকে ব্যাপক ভাঙচুর করেছে এবং বাসের স্টাফদের মারধর করে সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে। তারা বাস চালাতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তারা বাস ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার প্রতিবাদে, হামলাকারীদের আইনের আওতায় আনার দাবীতে ও নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে জামালপুর থেকে ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। এরপর বৃহস্পতিবার ভোর থেকেই জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। হঠাৎ কোনো পূর্বঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকালে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে টার্মিনালে এসে অনেককে অপেক্ষা করতে দেখা যায়। অনেকে আবার বাধ্য হয়ে বিকল্প উপায়ে ছোট ছোট যানবাহনে যাতায়াতের চেষ্টা করছেন, যার সুযোগ নিয়ে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। অভিযোগ রয়েছে রাজীব পরিবহনের বাসগুলো বেপরোয়া গতির কারণে জামালপুর ময়মনসিংহ রুটে চলাচলে ভাই সময় দুর্ঘটনা ঘটে।

আলিফ নামের এক বেসরকারি চাকুরীজীবি বলেন, আজ দুপুর ৩ টা থেকে আমার হেড অফিসে জেলার লোকজনদের নিয়ে মিটিং। আমি সকালে বাস টার্মিনালে আসেছি বাসে করে ঢাকা যাবো বলে। এখন বাসে উঠলে দুপুর ১২ থেকে ১ টার মধ্যে ঢাকা থাকতাম। কিন্তু এসে দেখি বাস বন্ধ, এ সময় ট্রেনও নেই। মাইক্রো ভাড়া চাচ্ছে ৬ হাজার। ৫০০ টাকা দিয়ে ভাড়া যাবো বলে বের হয়েছি ৬ হাজার টাকা দিয়ে যাওয়া কি সম্ভব। এখানে আমার মতো অনেকে আসে। চরম ভোগান্তির মধ্যে আছি।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, লোকজন আমাদের বাড়ি ভাঙছে, চালকদের মারধর করছে। কোন চালক ইচ্ছে করে এক্সিডেন্ট করে না। আমরা নিরাপত্তাহীনতাই আছি। আমাদের নিরাপত্তা না দেওয়া পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, এ বিষয়ে আমরা বাস চালকদের সাথে কথা বলবো। আর দ্রুত সময়ের মধ্যেই ভোগান্তি নিজের করতে চেষ্টা করব।

তবে এ বিষয়ে জামালপুর বাস ও মিলিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ সাথে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জামিন চাইতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের চার নেতা
জামালপুরে আওয়ামী লীগের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নাশকতার মামলায় জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার (৩০ আগষ্ট) দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

কারাগারে পাঠানো নেতারা হলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক নারায়ণ চন্দ্র পাল রানা, জামালপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী টিপু সুলতান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ মাহফুজ রুদ্র।

আদালত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দয়েরকৃত নাশকতার একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা জামিনের আবেদন করলে জামিন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ
জামালপুরে চাহিদামতো সিএনজি গ্যাস সরবরাহ এবং আরও একটি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের বাইপাস এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে ছোট-বড় ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, গ্যাস সংকটের কারণে প্রায় দুই মাস যাবত সিএনজি চালকরা তাদের চাহিদা মতো গ্যাস পাচ্ছে না। এতে ভাড়ায় চলিত সিএনজি চালকরা চরম দুর্ভোগে পড়েছে। অনেকে বলছেন, তাদের চাহিদা প্রতিদিন ৪শ থেকে ৫শ টাকার গ্যাস থাকলেও তারা ১শ থেকে ৮০ টাকার গ্যাস পাচ্ছে। সেটাও আবার ১১ থেকে ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর। জামালপুর জেলায় একটি মাত্র সিএনজি ফিলিং স্টেশন থাকায় বিভিন্ন উপজেলার চালকদের ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে জামালপুর সদরে গ্যাস নিতে আসতে হয়। ফিলিং স্টেশনে এসে যে টাকার গ্যাস পাচ্ছে সেটা বাড়ি থেকে আসা যাওয়াতেই খরচ হয়ে যাচ্ছে। তাই সিএনজি চালকরা জাবেদ ফিলিং স্টেশনকে চালকদের চাহিদা মতো গ্যাস সরবরাহ ও জামালপুরে আরো একটি সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের জন্য সরকারের প্রতি দাবি জানান। না হলে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান অবরোধকারীরা।

আকাশ নামের এক অটোরিকশা চালক বলেন, আমার বাড়ি দেওয়ানগঞ্জ। আমি দেওয়ানগঞ্জ থেকে এখানে গ্যাস নিতে আসি। আমার গাড়িতে ৫শ টাকার গ্যাস লাগে। এখানে এসে আমি ৮০ টাকা থেকে ১০০ টাকার গ্যাস পাই। এখন এত কম গ্যাস দিয়ে বাড়ি থেকে পাম্প পর্যন্ত আসতে এবং বাড়ি যেতেই শেষ হয়ে যায়। ভাড়া মারব কখন?

জাবেদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক পরিচালক আতিকুল রহমান বাবর বলেন, এখানে আমাদের কোনো গাফিলতির নেই। আমাদের এখানে গ্যাস সরবরাহ নেই। চালকদের দেব কেমনে? যতখন গ্যাস সরবরাহ থাকে ততক্ষণ দিচ্ছি। এখন সরবরাহ নেই তাই গ্যাস দেওয়া বন্ধ আছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) নাজমুল জান্নাত শাহ ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। আপনারা দেখছেন আমরা তাদের সঙ্গে কথা বলে বুঝানোর চেষ্টা করছি।

১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
জামালপুরের ইসলামপুর উপজেলার এক উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক থাকার পরও পাস করাতে পারেননি তিন শিক্ষার্থীকে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।

জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় উপজেলার কদমতলী ক্বারিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল মাত্র তিন শিক্ষার্থী। তবে ওই তিন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। এ নিয়ে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়টি এমপিওভুক্ত। বিদ্যালয়টিতে বর্তমানে ১১ শিক্ষক কর্মরত রয়েছেন। চলতি বছরই প্রথমবার পরীক্ষায় অংশ নিয়ে ওই তিন শিক্ষার্থীই অকৃতকার্য হওয়ায় হতাশা দেখা দিয়েছে।

ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, ‘বিদ্যালয়টিতে ১১ শিক্ষক থাকা সত্ত্বেও কেন এমন ফলাফল হলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, নিয়মিত উপস্থিতি ও পাঠদান কার্যক্রমসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুর আলম বলেন, ‘আমরা এখন পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানের তথ্য পেয়েছি যেসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই এসএসসি পরীক্ষায় পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের অবস্থা অত্যন্ত শোচনীয়। আমরা প্রতিষ্ঠানগুলোর ফলাফলসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাব। এরপর সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে মন্ত্রণালয় এমপিওভুক্তির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।’

জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছেন, একটি প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক থাকার পরও শিক্ষার্থীদের ফলাফল আশানুরূপ না হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও অ্যাকাডেমিক তদারকির বিষয়গুলো খতিয়ে দেখা জরুরি।

এদিকে জামালপুরের আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও চলতি বছরের এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। ফলে জেলার তিনটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

জামালপুরে মুসলিমাবাদে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
জামালপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে শহরের মুসলিমাবাদ এলাকায় মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন সাংশপ্তকের সহযোগীতায় মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রকিবুল হোসেন বিদ্যুৎ এর সভাপতিত্বে সাংশপ্তকের উপদেষ্টা অ্যাডভোকেট নবীউর ইসলাম, মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি রেজাউল করিম কাঞ্জন, হাফিজুর রহমান, অ্যডভোকেট রহিমা খাতুন, শাজাহান, ইমরান সরকার আতাউর রহমান সিদ্দিক, শাহ কামালসহ অন্যানরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ছোট ছোট সংবর্ধনা শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। ছোট ছোট স্বীকৃতি এবং উদযাপন তাদের ভালো কাজ করার জন্য উৎসাহিত করে এবং তাদের আত্মবিশ্বাসে যোগান দেয়। একজন মানুষ তখনি সুশিক্ষিত হয়, যখন সে শুধু বইরের পড়ায় সিমাবদ্ধ না থেকে সমাজ ও পরিবার থেকে শিক্ষা গ্রহন করতে পারে। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলার জন্য পরিবার ও সমাজকে শিক্ষা গ্রহণের উপযোগী করার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।

পরে ওই বিদ্যালয় থেকে পিএসসি পরিক্ষায় মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোহনা জান্নাত, মুশফিক রহমান, মুশফিক রহমান তুর্জ, সাফওয়ার আল জিনকে বিভিন্ন উপহার দেওয়া হয়।

ড. নিলুফার চৌধুরী মনি রাষ্ট্রপতি অসুস্থজনিত কারণে যদি পদত্যাগ করেন, এখানে গণতান্ত্রিক ভাষায় কিছুই বলার নেই
জামালপুরে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি বলেছেন, রাষ্ট্রপতি উনার অসুস্থজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি অসুস্থজনিত কারণে যদি পদত্যাগ করেন, এখানে গণতান্ত্রিক ভাষায় কিছুই বলার নেই। সেই জায়গায় আইনত আরেকজনকে রাষ্ট্রপতি সিলেকশন করার আগ পর্যন্ত মাননীয় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন। একজন রাষ্ট্রপতিকে যেভাবে যে আইনে সিলেক্ট করা হয়, সে আইনে সিলেক্ট করে তাকে রাষ্ট্রপতি পদে দিবেন এটাই আমরা সরকারের কাছে আশা করি।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন। সেটা পলিটিক্যাল হতে পারেন, সেটা পলিটিক্যালের বাইরেও হতে পারে। সেটা রাষ্ট্র, রাষ্ট্রীয় যন্ত্র, সরকার, সরকারের যন্ত্র ঠিক করবেন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় শহরের বকুলতলা মোড়ে জেলা শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুথানের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সুবাহানের সভাপত্বিতে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে শহরের গেটপাড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল, সম্পাদক শান্ত
জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন শান্ত নির্বাচিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাতে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সর্বসম্মতি কমে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন ২৩ সদস্যের নির্বাচিত কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি পদে এনটিভি জামালপুরের ক্যামেরা পার্সন শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে চ্যানেল আই এর ক্যামেরা পার্সন বেলাল হোসেন শান্ত ছাড়াও সহ-সভাপতি পদে এসএ টিভির ক্যামেরা পার্সন সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরা পার্সন মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন রাজু মোল্লা, কোষাদ্যক্ষ বাংলাটিভির ক্যামেরা পার্সন তৌফিকুল ইসলাম তূর্জ, দপ্তর সম্পাদক এটিএন বাংলার ক্যামেরা পার্সন মাসুদ রানা, সাহিত্ব ও ক্রীড়া সম্পাদক চ্যানেল নাইনের ক্যামেরা পার্সন রাশেদুল ইসলাম সম্রাট নির্বাচিত হন। কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে সময় টিভির ক্যামেরা পার্সন আবুল কালাম আজাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজের ক্যামেরা পার্সন শাওন মোল্লা, নাগরিক টিভির ক্যামেরা পার্সন রবিউল ইসলাম, এখন টিভির ক্যামেরা পার্সন মাহিম আহম্মেদ, মাইটিভির ক্যামেরা পার্সন সাজু মোল্লা ও চ্যানেল-২৪ এর ক্যামেরা পার্সন রুহুল আমিনের নাম ঘোষণা করা হয়। এছাড়াও সাধারণ সদস্য হিসাবে নাগরিক টিভির আল-আমিন, এটিএন নিউজের সৌরভ, আন্দন টিভির সুমন মিয়া, চ্যানেল ওয়ানের শাকিব, স্টার নিউজের রোহান আহম্মেদ, মোহনা টিভির সাফায়েদ আহম্মেদ সৌরভ, ৭১ টিভির রোকন ইসলাম, গ্রীন টিভির শফিকুল ইসলাম ও আন্দন টিভির শাকিল হোসেনের নামও ঘোষণা করা হয়ে।

এসময় টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুরের ২০২৫-২০২৬ সালের কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী, চ্যানেল ২৪ টিভির সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, ইন্ডিপেনডেন্টের সাইমুম সাব্বির শোভনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি বলেন, টেলিভিশনের ক্যামেরা জার্নালিষ্টরা সব সময় ক্যামেরার পেছনে থেকে জীবনের ঝুকি নিয়ে সংবাদ উপস্থাপন করে। কিন্তু তাদের নিরাপত্তা ও আর্থিক সুবিধার ক্ষেত্রে টেলিভিশন কর্তৃপক্ষ তেমন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য সাংবাদিক ও ক্যামেরা জার্নালিষ্টদের সহযোগীতা করার জন্য সবাইকে আহবান জানান তিনি। এরপর কেক কাটা ও নৈশ্যভোজের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার
জামালপুরে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে দুই ঘণ্টাব্যাপী অভিযানে এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় থাকা কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে এ অভিযান চালানো হয়। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অভিযানের সময় স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় কার্যালয়ের দুটি কক্ষের তালা ভাঙা হয়। পরে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ এবং কক্ষের মেঝেতে কম্বলে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি ও ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়।

পুলিশ গণমাধ্যমকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে উপস্থিত রেখে অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দিনের বেলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্ত্র, বিস্ফোরকসদৃশ বস্তু ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দালালের খপ্পরে রুশ সেনাবাহিনীতে, ড্রোন হামলায় জামালপুরের মফিজ নিহত
জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় মো. মফিজ মিয়া (২৩) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নাগরিক ১৭ দিন নিখোঁজ থাকার পর গতকাল রোববার (১৪ জুন) নিহত হন। সোমবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে নিহতের পরিবার।

নিহত মফিজ মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা এলাকার বানু মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মে চাঁদপুর জেলার এক ব্যক্তিকে ১২ লাখ টাকা দিয়ে জীবিকার সন্ধানে রাশিয়ায় যান মফিজ। সেখানে তাকে দিয়ে রাজমিস্ত্রীর কাজ করার কথা থাকলেও রাশিয়ায় পৌঁছানোর পর তাকে সরাসরি ইউক্রেনের সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়। পরে এক দালাল চক্র তাকে অর্থের বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়। তারপর সর্বশেষ গত ২৯ মে পরিবারের সাথে কথা হয় মফিজের। এরপর থেকে মফিজের ব্যবহৃত ইমো, হোয়াটসঅ্যাপস, মেসেঞ্জার বন্ধ দেখায়। পরে পরিবারে লোকজন মফিজের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করতে পারনি। এরপরে গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবারের লোকজন জানাতে পারে ড্রোন হামলায় মফিজ নিহত হয়েছে।

নিহত মফিজের মা মাহফুজা বেগম বলেন, রাশিয়ায় যাওয়ার পর আমার ছেলে আমাকে ফোন করে বলে তাকে যে কাজের কথা বলে নেওয়া হয়েছিল সেই কাজ না দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। এখন আমি আমার ছেলের মুখটা দেখতে চাই। আমার ছেলে লাশটা দেশে এনে দেন। আমি এই দালাল চক্রের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ছেলে মফিজ মিয়া নামের এক যুবক নিহত হয়েছে। বিষয়টি আমি ফেসবুকে দেখেছি।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, রাশিয়ায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। পরিবারে পক্ষ থেকে আমাদের আবেদন জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিবারকে সহযোগিতা করা হবে।

জামালপুর সীমান্তে পুশইন করা সেই বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর
জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা ষষ্ঠী চন্দ্র বর্মনকে (৬০) পরিবাবের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টায় বকশীগঞ্জ থানা থেকে বকশীগঞ্জ থানার পুলিশ ও জামালপুর-৩৫ বিজিবি সদস্যরা ষষ্ঠী চন্দ্র বর্মনকে তার ভাই ভবানী বর্মনের কাছে হস্তান্তর করে। ষষ্ঠী চন্দ্র বর্মন রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই এলাকার বাবু চন্দ্র বর্মনের ছেলে।

জানা গেছে, ষষ্ঠী চন্দ্র বর্মন গত দুই মাস ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে তাকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে ব্যর্থ হয়ে তাকে শুন্য রেখায় ফেলে রেখে যায় বিএসএফ। সেখান থেকে তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা বাধা দেন। পরে আবার শুন্য রেখায় চলে যান তিনি।

এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো পক্ষই ষষ্ঠী চন্দ্র বর্মনকে নিতে রাজী হয়নি। এক পর্যায়ে দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল ৫টার দিকে কাঁটাতারের বেড়া ভেদ করে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় দুই দেশের জনগণের মধ্যে। এ সময় বাংলাদেশি নাগরিকদের ধাওয়া খেয়ে পালিয়ে যান ভারতীয়রা। আর ষষ্ঠী চন্দ্র বর্মন কোনো দেশে ঠায় না পেয়ে সারারাত শুন্য রেখায় অবস্থান করেন। পরে মিডিয়ার মাধ্যমে ষষ্ঠী চন্দ্র বর্মনকে পুশইনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও তার পরিবারের লোকজন দেখে জানতে পারেন ষষ্ঠী চন্দ্র বর্মন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে রয়েছেন।

এরপর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। তারপর পরিচয় যাচাই-বাছাই করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয় এবং বকশীগঞ্জ থানায় এনে পুলিশের হেফাজতে রাখা হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী থেকে ষষ্ঠী চন্দ্র বর্মনকে নিতে তার বড় ভাই ভবানী বর্মন ও মেয়ে জামাই রোদ চন্দ্র বর্মন বকশীগঞ্জ থানায় যান। এ সময় ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন ষষ্ঠী চন্দ্র বর্মন। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা সব আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৪টার দিকে পরিবাবের কাছে হস্তান্তর করে। বিকেল ৫টার দিকে একটি সাদা মাইক্রোবাস ষষ্ঠী চন্দ্র বর্মনকে নিয়ে জামালপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

বড় ভাই ভবানী বর্মন বলেন, আমার ভাই দুই মাস আগে হঠাৎ নিখোঁজ হয়। আমরা গরিব মানুষ, টাকা-পয়সা নেই, তাই পুলিশের কাছে যাইনি। কাল আমার ছেলে একটা ভিডিও দেখে বলে, কাকাকে জামালপুর সীমান্তে পাওয়া গেছে। পরে আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করি। এখন এখানে এসে আমার ভাইকে ফিরে পেলাম।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, সীমান্ত থেকে উদ্ধার হওয়া ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করে। পরে আজ বিকেলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।