দেওয়ানগঞ্জ – angortv.com

শতাধিক মানুষসহ নদীতে ভেঙে পড়ল ব্রিজ, ভাই-বোনসহ নিহত ৪
জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ভাসমান ব্রিজ ভেঙে ঈদে ঘুরতে যাওয়া শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত চার শিশুর প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত চার শিশু হলো জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও তার মেয়ে খাদিজা (১২), একই উপজেলার ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০) ও বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতি বছর ওই ব্রিজে এবং আশপাশে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে।

এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কিছু শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দেওয়ানগঞ্জ থানার ওসি
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। গত ১৫ আগস্ট দেওয়ানগঞ্জে শোক দিবসের একটি অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

এর আগে বিট পুলিশিং এর আরেকটি অনুষ্ঠানেও তিনি সরকারের পক্ষে বক্তব্য দেন। সম্প্রতি ফেসবুক ম্যাসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এসব বক্তব্য ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।

গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাফফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ানগঞ্জ পৌরসভা। শোক দিবসের ওই অনুষ্ঠনে ওসি তার বক্তব্যে বলেন, “আমরা এক কুচক্রী মহলের অনেক উসকানি দেখছি। সুতরাং এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং সামনে আমাদের নির্বাচন আসছে, আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে আমাদের দলের জন্য কাজ করবেন। যেন পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয়ী করতে পারি।”

দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র নুরুন্নবী অপুকে সুযোগ্য মেয়র ও জামালপর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি আবুল কালাম আজাদকে মাটি ও মানুষের নেতা দাবিও করেন তিনি। সবশেষে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে সালাম জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাফফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি হয় দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে। দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

এর আগে আগস্ট মাসেই বিট পুলিশিং কার্যক্রমের আরেকটি অনুষ্ঠানেও তিনি আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। আগামীতে সরকার ক্ষামতায় যাবে সেটি হবে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

ওসির এসব বক্তব্য সম্প্রতি ফেসবুক-ম্যাসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাওয়ায় শ্যামল চন্দ্র ধরের পুলিশিং কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, একটি কুচক্রি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, চাকরির বিধিমালা অনুযায়ী এ ধরণের বক্তব্য পারিমিট করেনা। সে যেটা বলেছে একান্তই তার ব্যক্তিগত বিষয়।

দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে বহিষ্কার
জামালপুর জেলা আওয়ামী লীগ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক সোহেল রানাকে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার বিকেলে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান জয় ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত গত ৪ নভেম্বর অনুষ্ঠিত মিছিল এবং সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তথা জেলা আওয়ামী লীগ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য ও মন্তব্য করায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করা হল। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হল ।

তবে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক সোহেল রানা অভিযোগ অস্বীকার করে বলেন , আমরা জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে কোন মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করিনি। অন্য বক্তারা বলে থাকতে পারেন, সঠিক তদন্ত হলে সত্যটা বেরিয়ে আসবে।

জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে কাজ করে, গতকাল সেই ছাত্রলীগের আয়োজিত সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য এবং মন্তব্য করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠিত হয়েছে তদন্তে অপরাধ প্রমাণিত হলে গঠনতন্ত্র মোতাবেক স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্টেশনে ফেলে উধাও, প্রেমিকের বাড়ি গিয়েই বিয়ে করল কিশোরী
জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ে দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসে এক কিশোরী। অনশনে বসে দাবিও আদায় করেছে সে। কোনো কিছুতেই হার মানেনি। আজ সোমবার (৮ আগস্ট) শেষ খবর পাওয়া পর্যন্ত সেই প্রেমিকের সঙ্গে বিয়ে হয়েছে তার।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকাজানি ইউনিয়নের পশ্চিম কাজলা পাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে আমিনুল ইসলামের সঙ্গে একই গ্রামের এক কিশোরীর ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত শুক্রবার তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা থেকে বাড়ি নিয়ে আসার পথে ময়মনসিংহ রেল স্টেশনে রেখে সেই প্রেমিক উধাও হয়ে যান। অবশেষে নিরুপায় হয়ে সেই কিশোরী ময়মনসিংহ থেকে প্রেমিকের বাড়ি এসে অনশনে বসে। ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় স্থানীয় ইউপি মেম্বাররা বিষয়টি টাকা পয়সা দিয়ে মীমাংসার চেষ্টা করে কিন্ত কিশোরী বিয়ের দাবিতে অনড় থাকায় গত রাতেই সেই প্রেমিকের সঙ্গেই বিয়ে হয়েছে তার।

সেই কিশোরী প্রেমিকা বলে, ‘আমিনুল ইসলামের সঙ্গে আমার ৪ বছর ধরে সর্ম্পক। সে আমাকে বিয়ে করার কথা বলে শারীরিক সর্ম্পক করেছে। গত শুক্রবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঢাকা থেকে আমাকে বাড়ি আনার পথে ময়মনসিংহ রেখে পালিয়ে যায়। রাতে আমি ময়মনসিংহ থেকে ব্রহ্মপুত্রযোগে দেওয়ানগঞ্জ পৌঁছালে রেলওয়ে পুলিশ আমাকে একা দেখে দেওয়ানগঞ্জ থানায় নিয়ে যায়। শনিবার বিকাল থেকে আমি বিয়ের দাবিতে আমিনুল ইসলামের বাড়িতে অনশন করেছি। ’

স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস জানান, গতরাতে সেই প্রেমিকের সঙ্গেই প্রেমিকার বিয়ে হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর বলেন ‘এই বিষয়টি থানা পুলিশ সংশ্লিষ্ট নয়। স্থানীয়ভাবেই সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানি। ’

দেওয়ানগঞ্জে পৌরসভা নির্বাচনে নৌকাকে হারিয়ে জয়ী স্বতন্ত্র প্রার্থী
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ফারিন হোসেনকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী নুরুন্নবী অপু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৭ হাজার ৯২৪ টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফারিন হোসেন পেয়েছেন ৪ হাজার ৭৩২ ভোট।

আজ বুধবার রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা কামরুন্নাহার শেফা।

তিনি পৌর নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে নুরুন্নবী অপুর নাম বিজয়ী ঘোষণা করেন। এ ছাড়া পৌরসভার সাধারণ ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলরগণের নাম ঘোষণ করেন তিনি। নির্বাচিত কাউন্সিলেরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে নুরে আলম সিদ্দিকী জুয়েল, ২ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে এস এম কানন, ৪ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম খোকা, ৫ নম্বর ওয়ার্ডে মহসিন আলী বিপ্লব, ৬ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ, ৭ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে মো. ওয়াসিম মন্ডল ও ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর নির্বাচিতরা হলেন, ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মোছা, শাহিনা আক্তার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে আসন রুনা লায়লা ও সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে রেণু আক্তার। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে টানা ৪টা পর্যন্ত।

১২ বছর পর দেওয়ানগঞ্জে বিজয়ী নৌকা প্রার্থী!
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটিমাত্র ইউপিতে ১২ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলো। চিকাজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী আশরাফুল ইসলাম আক্কাছ নৌকা প্রতীক নিয়ে ৮৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান সাজু পেয়েছেন ২১১৭ ভোট। চেয়ারম্যান পদে দুজন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আজ বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ হলরুম থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা। তিনি আশরাফুল ইসলাম আক্কাছকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এ সময় রিটার্নিং অফিসার বেলাল হোসেনসহ বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এই নির্বাচনে ৯টি ওয়ার্ডের মোট ভোটকেন্দ্র ১০টি। এই নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন সাধারণ এবং সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্য পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটারের সংখ্যা ১৪৫৩২ জন।

সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১২ বছর নির্বাচন বন্ধ ছিল। ১২ বছর পর ভোট দিতে পেরে সাধারণ ভোটাররা খুবই আনন্দিত। এতে ভোটকেন্দ্রে উৎসবের আমেজ দেখা গেছে।

ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকের ধাক্কায় বাবুল হাসান (২৫) নামে এক মোটরসাইকেল চালক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার উপজেলার উত্তর চিকাজানী গ্রামে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল উপজেলার চরমাগুরী হাট দক্ষিণপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও চিকাজানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সানন্দবাড়িগামী একটি ট্রাক ওই সড়কের উত্তর চিকাজানী এলাকায় আনিছুর রহমানের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা বাবুলের মোটরসাইকেলকে একটি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বাবুল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন। কিন্তু সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে।

জামালপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রকাশ্যে ছুরিকাঘাতে মো. সোহান মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে পৌর শহরের গাবতলী এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত সোহান মিয়া উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরভবসুর পূর্বপাড়া এলাকার সামিউল হকের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ইল্লালের মা’কে আটক করেছে। অভিযুক্ত ইল্লাল সরদার একই গ্রামের মসকটের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে নিহত সোহান মিয়ার দূরসম্পর্কের আত্মীয় অটোচালক ফকির আলীর সঙ্গে অভিযুক্ত ইল্লাল সরদারের অটোতে ওঠা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ইল্লাল সরদার রাগান্বিত হয়ে অটোচালক ফকির আলীকে চড়থাপ্পড় মারেন। বিষয়টি ফকির আলী তাঁর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জানান। পরে অটোচালক ফকির আলী তাঁর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ইল্লালের বাড়িতে যান। ওই সময় নিহত সোহান তাদের সঙ্গে ছিলেন। ইল্লালকে বাড়িতে না পেয়ে তাঁরা চলে আসেন।

পরে বিকেলে নিহত সোহান গাবতলী এলাকায় ঘুরতে গেলে অভিযুক্ত ইল্লালসহ আরও কয়েকজন সোহান মিয়াকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। মারামারির একপর্যায়ে অভিযুক্ত ইল্লাল সরদার তাঁর সঙ্গে থাকা ছুরি দিয়ে সোহান মিয়ার বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সোহান মিয়া। এরপর ইল্লাল সরদার সেখান থেকে খুব দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতাবস্থায় সোহানকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ইল্লালের মা’কে আটক করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

দেওয়ানগঞ্জে ভুয়া চিকিৎসক আটক
জামালপুরের দেওয়ানগঞ্জে জাল সনদপত্রসহ সালাহউদ্দিন নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে উপজেলার তাড়াটিয়া বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‍্যাব-১৪।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত দিন যাবৎ উপজেলার তাড়াটিয়া বাজারে জে আর এস মেডিকেল হল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র নামের একটি দোকানে ভুয়া সনদধারী চিকিৎসক সালাউদ্দিন অভিজ্ঞ ও উচ্চতর চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দেন। এ সময় তিনি সেখানে বিভিন্ন রোগের রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন। রোগী প্রতি ২ শ টাকা ভিজিট নিতেন তিনি। ব্যবস্থাপত্রে সালাউদ্দিনের যোগ্যতা লেখা এমবিবিএস (ঢাকা), পিজিটি (মেডিসিন), এফসিপিএস (শেষ পর্ব) চর্ম যৌন ও অ্যালার্জি রোগে বিশেষ ট্রেনিং প্রাপ্ত।

বিশেষজ্ঞ চিকিৎসক ভেবে স্থানীয় রোগীরা তাঁর কাছে চিকিৎসা নিতে ভিড় জমান। তবে ওই ভুয়া ডাক্তারের কথাবার্তা ও চিকিৎসা দেওয়ার ধরন দেখে স্থানীয় জনমনে সন্দেহের সৃষ্টি হয়। এরপর শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে র‍্যাব-১৪ রোগী সেজে ওই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যায় এবং হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে র‍্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান বলেন, ভুয়া ডাক্তার সালাউদ্দিনকে তাড়াটিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর সঠিক পরিচয় এখনো জানা যায়নি। তিনি এলোমেলো কথা বলছেন। তাঁর আচরণ সন্দেহজনক।

মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা উল্টে মায়ের কোল থেকে ছিটকে পড়ে আবু রায়হান নামের বিশ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর সেতুর টোল আদায় স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ঝোরারপাড় এলাকার কৃষক শাহীন আলমের ছেলে।

শিশুর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ঝোরার পাড় এলাকার কৃষক শাহীন আলম ও রেনুকা বেগম দম্পতি তাদের বিশ মাস বয়সী শিশুসন্তান আবু রায়হানকে নিয়ে আজ মঙ্গলবার সকালে সিএনজিযোগে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আত্মীয়বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।

পথে বেলা ১১টার দিকে দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের পাথরের চর সেতুর টোল আদায় স্থানে বাঁশ নামায় ইজারাদারের লোকজনরা। এ সময় সিএনজিচালক আকস্মিক ব্রেক কষলে সিএনজিটি উল্টে যায়। এতে সিএনজিতে বসা মায়ের কোল থেকে সিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশু আবু রায়হান। দুর্ঘটনায় শিশুটির বাবা-মাও সামান্য আহত হন।

খবর পেয়ে স্থানীয় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। এ সময় শিশুটির বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জোয়াহের হোসেন খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।